৪১

حم السجدة

হা মীম্‌ আস্ সাজ্‌দা

Ha Mim As-Sajdah

মক্কী ৫৫ আয়াত ৬ রুকু পারা ২৪–২৫

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৫৫ আয়াত এবং ৬ রুকু আছে।

قُلۡ اَئِنَّکُمۡ لَتَکۡفُرُوۡنَ بِالَّذِیۡ خَلَقَ الۡاَرۡضَ فِیۡ یَوۡمَیۡنِ وَتَجۡعَلُوۡنَ لَہٗۤ اَنۡدَادًا ؕ ذٰلِکَ رَبُّ الۡعٰلَمِیۡنَ ۚ﴿۱۰﴾

১০
তুমি বল, ‘তোমরা কি বাস্তবিক তাঁহাকে অস্বীকার করিতেছ, যিনি পৃথিবীকে দুই দিনে সৃষ্টি করিয়াছেন২৬২২ এবং তাঁহার সমকক্ষ স্থির করিতেছ? ইনিই তো সকল জগতের প্রতিপালক।
২৬২২। এখানে যে দুই দিনের উল্লেখ আছে উহার দৈর্ঘ্য নিরূপণ করার ক্ষমতা কাহারো নাই। এর পরিমাপ হাজার হাজার বৎসর হইতে পারে। কুরআন শরীফেই ‘একদিন’ কে এক হাজার বৎসরের সমান বলা হইয়াছে (২২ঃ৪৮), এমনকি ‘একদিন’ কে পঞ্চাশ হাজার বৎসরের সমানও বলা হইয়াছে (৭০ঃ৫)। ‘দুই দিনে’ পৃথিবী সৃষ্টি করার অর্থ পৃথিবীর প্রাথমিক দুইটি অবস্থাকেও বুঝাইতে পারে; যেমন প্রথমাবস্থায় ইহা উত্তপ্ত, আকৃতিহীন বায়বীয় (গ্যাস) অবস্থায় ছিল এবং ধীরে ধীরে ঠাণ্ডা হইতে হইতে ক্রমশঃ ঘনীভূত হইয়া দ্বিতীয়াবস্থায় আকৃতি ধারণ করে।

وَجَعَلَ فِیۡہَا رَوَاسِیَ مِنۡ فَوۡقِہَا وَبٰرَکَ فِیۡہَا وَقَدَّرَ فِیۡہَاۤ اَقۡوَاتَہَا فِیۡۤ اَرۡبَعَۃِ اَیَّامٍ ؕ سَوَآءً لِّلسَّآئِلِیۡنَ ﴿۱۱﴾

১১
এবং তিনি পৃথিবীতে উহার উপরিভাগে পর্বতশ্রেণী সংস্থাপন করিয়াছেন এবং উহাতে বহু বরকত রাখিয়াছেন এবং উহাতে চারদিনে২৬২৩ পরিমিত পরিমাণে উহার খাদ্য সামগ্রীর আয়োজন করিয়াছেন- যাহা সকল অন্বেষণকারীদের জন্য সমান।২৬২৪
২৬২৩। উপরের আয়াতে যে দুইটি দিন বা দুইটি অবস্থার কথা বলা হইয়াছে, যাহার মধ্য দিয়া পৃথিবী একটি ঘনীভূত আকৃতি ধারণ করিল, সেই দুইটি দিন এই আয়াতে উল্লেখকৃত ‘চারদিনের’ অন্তর্গত দুই দিনে পৃথিবী আকৃতি ধারণের পর, অতিরিক্ত “দুই দিনে” আরও দুইটি বিবর্তনকে বুঝাইতেছে, যথা পৃথিবীর বুকে পাহাড়-পর্বত, নদী-নালা স্থাপন এবং শাক্‌-শব্‌জি, গাছ-পালা ও জীবজন্তু সৃষ্টি। আয়াত ১৩ দেখুন। ‘উহাতে চারদিনে পরিমিত পরিমাণে উহার খাদ্য সামগ্রীর আয়োজন করিয়াছেন’ কথাটি দ্বারা ইহাই বুঝাইতেছে যে, পৃথিবী, ইহাতে বসবাসকারী সকলের জন্য খাদ্য উৎপাদন করিতে সকল সময়েই সক্ষম হইবে।
২৬২৪। ‘সকলের জন্য সমভাবে’ কথাটি দ্বারা এই বুঝায় যে, আল্লাহ্‌তা’লা পৃথিবীতে সকল জীবের জন্যই খাদ্যের ব্যবস্থা রাখিয়াছেন; যাহারা প্রকৃতির বিধানের সদ্ব্যবহারের মাধ্যমে খাদ্যান্বেষণ করিবে, তাহারা অভুক্ত থাকিবে না। মানুষের ক্ষুধা ও অন্যান্য শারীরিক প্রয়োজনাদি মিটাইবার সকল উপাদানই পৃথিবীতে উৎপাদিত দ্রব্যাদির মধ্যে রহিয়াছে। অতএব এই কথা বলা কখনও ঠিক হইবে না যে, পৃথিবী ক্রমবর্ধমান জন-সংখ্যার মুখে আহার যোগাইতে সক্ষম হইবে না। ‘পৃথিবী ২৮০০ কোটি মানুষের খাদ্য, বস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় কৃষি-পণ্য উৎপাদন করার ক্ষমতা রাখে। ইহা বর্তমান বিশ্বের মানব সংখ্যার দশগুণ ‘(বর্তমানে প্রায় সাতগুণ)’ (প্রফেসর কোলিন ক্লার্ক, পরিচালক, এগ্রিকালচারাল ইকনমিকস্ রিসার্চ ইন্‌ষ্টিটিউট, অক্সফোর্ড ইউনিভার্সিটি)। অতি সম্প্রতি, জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা ইহার প্রতিবেদনে বলিয়াছে, “পৃথিবীর খাদ্য উৎপাদনের বৃদ্ধি জন-সংখ্যা বৃদ্ধির দ্বিগুণ হইয়া থাকে।” (দেখুন খাদ্য ও কৃষির অবস্থা, ১৯৫৯)।
সম্পূর্ণ সূরা দেখুন