৪

النساء

সূরা আন্‌-নিসা

An-Nisa'

মাদানী ১৭৭ আয়াত ২৪ রুকু পারা ৪–৬

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৭৭ আয়াত এবং ২৪ রুকু আছে।

اِنَّ اللّٰہَ یَاۡمُرُکُمۡ اَنۡ تُؤَدُّوا الۡاَمٰنٰتِ اِلٰۤی اَہۡلِہَا ۙ وَاِذَا حَکَمۡتُمۡ بَیۡنَ النَّاسِ اَنۡ تَحۡکُمُوۡا بِالۡعَدۡلِ ؕ اِنَّ اللّٰہَ نِعِمَّا یَعِظُکُمۡ بِہٖ ؕ اِنَّ اللّٰہَ کَانَ سَمِیۡعًۢا بَصِیۡرًا ﴿۵۹﴾

৫৯
নিশ্চয় আল্লাহ্ তোমাদিগকে আদেশ দিতেছেন যে, তোমরা আমানতসমূহ৬২১ উহাদের প্রাপককে অর্পণ কর, এবং যখন তোমরা লোকের মধ্যে বিচার কর তখন ন্যায়পরায়ণতার সহিত বিচার কর।৬২২ আল্লাহ্ তোমাদিগকে যাহার উপদেশ দিতেছেন নিশ্চয় উহা অতি উত্তম। নিশ্চয় আল্লাহ্ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।
৬২১। শাসন-ক্ষমতা বা কর্তৃত্বকে এখানে জনগণের ‘আমানত’ বলা হইয়াছে। ইহাদ্বারা এই কথাই বুঝানো হইয়াছে যে, আমানতের অধিকর্তা হইল জনগণ; কোন ব্যক্তি বা বাদ্‌শাহ্ বা বংশ বিশেষ নহে। কুরআন কোন নির্দিষ্ট বংশদ্বারা দেশ-শাসন, কিংবা বংশানুক্রমিক শাসন ক্ষমতা প্রয়োগ সমর্থন করে না। বরং ইহার বিপরীত জনগণের প্রতিনিধির দ্বারা রাষ্ট্র পরিচালনাকেই অনুমোদন করে। রাষ্ট্রের প্রধান হইবেন নির্বাচিত ব্যক্তি। আর ঐ পদে নির্বাচনের জন্যে সর্বাপেক্ষা উত্তম ব্যক্তিকে ভোট দিবার নির্দেশ দেওয়া হইয়াছে। কিন্তু ইসলাম পদের আকাঙ্খা করিতে নিষেধ করিয়াছে (বুখারীঃকিতাবুল আহ্‌কাম)।
৬২২। ইসলামী রাষ্ট্রের প্রধান ও শাসন কার্যে নিয়োজিত সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হইয়াছে যে, তাহারা যেন অত্যন্ত ন্যায়পরায়ণতা, দক্ষতা ও নিরপেক্ষতার সহিত নিজেদের কর্তৃত্বের সদ্ব্যবহার করেন।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اَطِیۡعُوا اللّٰہَ وَاَطِیۡعُوا الرَّسُوۡلَ وَاُولِی الۡاَمۡرِ مِنۡکُمۡ ۚ فَاِنۡ تَنَازَعۡتُمۡ فِیۡ شَیۡءٍ فَرُدُّوۡہُ اِلَی اللّٰہِ وَالرَّسُوۡلِ اِنۡ کُنۡتُمۡ تُؤۡمِنُوۡنَ بِاللّٰہِ وَالۡیَوۡمِ الۡاٰخِرِ ؕ ذٰلِکَ خَیۡرٌ وَّاَحۡسَنُ تَاۡوِیۡلًا ﴿٪۶۰﴾

৬০
হে যাহারা ঈমান আনিয়াছ! তোমরা আনুগত্য কর আল্লাহ্‌র এবং আনুগত্য কর৬২৩ এই রসূলের এবং তাহাদের যাহারা তোমাদের মধ্যে আদেশ দেওয়ার অধিকারী। অতঃপর, যদি কোন বিষয়ে তোমরা মতভেদ কর তাহা হইলে তোমরা উহা আল্লাহ্ এবং এই রসূলের প্রতি সমর্পণ কর যদি তোমরা আল্লাহ্ এবং শেষ দিবসের উপর ঈমান রাখ। ইহা বড়ই কল্যাণজনক এবং পরিণামের দিক দিয়া অতি উত্তম।
সূরা আন্‌-নিসা - রুকু ৮
৬২৩। তোমরা আল্লাহ্‌র আনুগত্য কর এবং মুহাম্মদ (সাঃ)-এর আনুগত্য কর এবং তোমাদের মধ্যে যাহারা ‘উলিল্ আমর’ বা আদেশ দিবার অধিকারী, তাহাদের আনুগত্য কর। এই বাক্যে ‘আনুগত্য কর’ শব্দটি ‘কর্তৃপক্ষকে’ এর পূর্বে উহ্য রাখা হইয়াছে। ইহাদ্বারা বুঝা যায়, আইন অনুযায়ী প্রতিষ্ঠিত যে কর্তৃপক্ষ তাহার অনুগত থাকা আল্লাহ্ ও রসূলের অনুগত থাকার মতই জরুরী। “ইহাতে আল্লাহ্‌ ও রসূলের প্রতি সমর্পণ কর” এই আদেশটি দুইটি ব্যাপারে প্রয়োজ্য হইতে পারেঃ (ক) শাসন কর্তৃপক্ষ ও শাসিতদের মধ্যে বিরোধ দেখা দিলে, (খ) শাসিতদের নিজেদের মধ্যে বিরোধ দেখা দিলে। (ক) এর ক্ষেত্রে, অর্থাৎ শাসক-শাসিতের মধ্যে বিরোধের ক্ষেত্রে কুরআনের আলোকে মীমাংসা করিতে হইবে। যদি তাহা সম্ভব না হয়, তাহা হইলে রসূলের সুন্নত ও হাদিসের আলোকে উহার মীমাংসা খুঁজিবে। কিন্তু কুরআন, সুন্নাহ্‌ ও হাদিস যদি বিষয়টিতে নীরব থাকিয়া থাকে, তাহা হইলে মুসলমানদের বিষয়াদির পরিচালনার জন্য যে নির্বাচিত কর্তৃপক্ষ রহিয়াছে, সেই কর্তৃপক্ষই বিষয়টি মীমাংসা করিবে। মনে হয়, আয়াতটি রাষ্ট্রীয় ব্যাপারাদির বিষয় এখানে অবতারণা করিয়াছে। এই ব্যাপারে মৌলিক নির্দেশ হইল, কর্তৃপক্ষের বাধ্যতা, আল্লাহ্ ও রসূলের বাধ্যতার সাপেক্ষে হইতে হইবে। মুসলমানের সামাজিক বিষয়াদি নিয়া যদি কোনও বিরোধ উপস্থিত হয় তাহা হইলে ইসলামী শরীয়াত (আইন) অনুযায়ী তাহা মীমাংসা করিতে হইবে; অন্য আইন মোতাবেক নহে।
সম্পূর্ণ সূরা দেখুন