৪

النساء

সূরা আন্‌-নিসা

An-Nisa'

মাদানী ১৭৭ আয়াত ২৪ রুকু পারা ৪–৬

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৭৭ আয়াত এবং ২৪ রুকু আছে।

وَمَنۡ یَّعۡمَلۡ سُوۡٓءًا اَوۡ یَظۡلِمۡ نَفۡسَہٗ ثُمَّ یَسۡتَغۡفِرِ اللّٰہَ یَجِدِ اللّٰہَ غَفُوۡرًا رَّحِیۡمًا ﴿۱۱۱﴾

১১১
এবং যে কেহ মন্দ কর্ম করে অথবা নিজের উপর অত্যাচার করে, অতঃপর আল্লাহ্‌র নিকট ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহ্‌কে অতীব ক্ষমাশীল, পরম দয়াময় হিসাবে পাইবে।

وَمَنۡ یَّکۡسِبۡ اِثۡمًا فَاِنَّمَا یَکۡسِبُہٗ عَلٰی نَفۡسِہٖ ؕ وَکَانَ اللّٰہُ عَلِیۡمًا حَکِیۡمًا ﴿۱۱۲﴾

১১২
এবং যে কেহ পাপ অর্জন করে, সে উহা কেবল নিজের বিরুদ্ধেই অর্জন করে। বস্তুতঃ আল্লাহ্ সর্বজ্ঞানী, পরম প্রজ্ঞাময়।

وَمَنۡ یَّکۡسِبۡ خَطِیۡٓٮـَٔۃً اَوۡ اِثۡمًا ثُمَّ یَرۡمِ بِہٖ بَرِیۡٓــًٔا فَقَدِ احۡتَمَلَ بُہۡتَانًا وَّاِثۡمًا مُّبِیۡنًا ﴿۱۱۳﴾٪

১১৩
এবং যে কেহ কোন ত্রুটি বা পাপ৬৬৭ অর্জন করে। অতঃপর উহা কোন নির্দোষ ব্যক্তির উপর আরোপ করে, তাহা হইলে নিশ্চয় সে মিথ্যা এবং প্রকাশ্য পাপের বোঝা বহন করে।
সূরা আন্‌-নিসা - রুকু ১৬
৬৬৭। ‘খতিয়াহ্’ (ত্রুটি) এবং ’ইসম’ (পাপ) দুইটি শব্দ এই আয়াতে পাশা-পাশি ব্যবহৃত হইয়াছে। ইহাদের মধ্যে পার্থক্য এই যে, প্রথম শব্দটি ‘খতিয়াহ্’ ইচ্ছাকৃতও হইতে পারে, অনিচ্ছাকৃতও হইতে পারে এবং তাহা দোষকারীর নিজের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু দ্বিতীয় শব্দ ’ইসম’ ইচ্ছাকৃত পাপকে বুঝায় এবং ইহার পরিধি অন্যান্যকে আবেষ্টন করে। তদুপরি প্রথম শব্দটি আল্লাহ্‌র প্রতি কর্তব্যে অবহেলা বুঝায়, কিন্তু দ্বিতীয় শব্দটি আল্লাহ্ ও মানুষের প্রতি অপরাধ সাধনকে বুঝাইয়া থাকে। এই কারণেই দ্বিতীয়টির শাস্তি, প্রথমটির শাস্তি হইতে গুরুতর। ২ঃ৮২ এবং ২ঃ১৭৪ দেখুন। অপরাধ কিংবা পাপ করা দ্বিগুণ শাস্তিযোগ্য হইয়া পড়ে—যখন দোষী ব্যক্তি নিজের পাপকে নিরপরাধের কাঁধে চাপাইতে চায়। সেই জন্যই এইরূপ করাকে কেবল ‘বুহ্তান’ (মিথ্যা অপবাদ) বলা হয় নাই,বরং ‘ইস্‌মু ম্মুবীন’ (সুস্পষ্ট পাপ)ও বলা হইয়াছে।

وَلَوۡلَا فَضۡلُ اللّٰہِ عَلَیۡکَ وَرَحۡمَتُہٗ لَہَمَّتۡ طَّآئِفَۃٌ مِّنۡہُمۡ اَنۡ یُّضِلُّوۡکَ ؕ وَمَا یُضِلُّوۡنَ اِلَّاۤ اَنۡفُسَہُمۡ وَمَا یَضُرُّوۡنَکَ مِنۡ شَیۡءٍ ؕ وَاَنۡزَلَ اللّٰہُ عَلَیۡکَ الۡکِتٰبَ وَالۡحِکۡمَۃَ وَعَلَّمَکَ مَا لَمۡ تَکُنۡ تَعۡلَمُ ؕ وَکَانَ فَضۡلُ اللّٰہِ عَلَیۡکَ عَظِیۡمًا ﴿۱۱۴﴾

১১৪
এবং যদি না তোমার উপর আল্লাহ্‌র ফযল৬৬৮ এবং রহমত হইত তাহা হইলে তাহাদের মধ্য হইতে একদল দৃঢ় সংকল্প করিয়াছিল যেন তোমাকে ধ্বংস৬৬৯ করে, কিন্তু তাহারা নিজদিগকে ব্যতীত অন্য কাহাকেও ধ্বংস করে না এবং তাহারা তোমার কোন অনিষ্ট করিতে পারে না। এবং আল্লাহ্ তোমার উপর কামিল কিতাব এবং হিকমত নাযেল করিয়াছেন এবং যাহা তুমি জানিতে না তাহা তোমাকে শিখাইয়াছেন এবং তোমার উপর আল্লাহ্‌র মহা ফযল রহিয়াছে।
৬৬৮। ‘ফয্‌ল’ ( অনুগ্রহ ) এবং ‘রহ্‌মত’ ( দয়া ) উভয় শব্দই সাধারণ তাৎপর্য রাখে, তথাপি ‘ফয্‌ল’ শব্দটি সময়ে সময়ে ‘ইহলৌকিক মঙ্গলের জন্য’ এবং ‘রহ্‌মত’ শব্দটি আধ্যাত্মিক মঙ্গলের জন্য ব্যবহৃত হইয়া থাকে (২ঃ৬৫)। অতএব, ইহাই বুঝা যায়,নবী করীম (সাঃ) জাগতিক ও আধ্যাত্মিক উভয় ক্ষেত্রেই আল্লাহ্‌তা’লার প্রত্যক্ষ হেফাযতে ছিলেন।
৬৬৯। মুনাফেকরা মহা নবী (সাঃ)কে কষ্ট দিবার জন্য বহু পন্থাই অবলম্বন করিয়াছিল। এমন কি, জীবন-মরণ সমস্যাদির মত গুরুত্বপূর্ণ বিষয়াদিতেও তাহারা তাহাকে ভুল পরামর্শ দিয়া ভ্রান্ত সিদ্ধান্তে পৌঁছাইবার অপকৌশল অবলম্বন করিয়াছে। কিন্তু তাহাদের ঐসব ষড়যন্ত্র বিফল হইয়াছে। কারণ আল্লাহ্‌তা’লা তাহাকে সঠিক পন্থা অবলম্বনের দিকে পরিচালিত করিতেন এবং এইভাবে ইসলামের ভবিষ্যৎ মঙ্গল সম্পর্কিত সকল ব্যাপারে সঠিক সিদ্ধান্তে পৌঁছাইয়া দিতেন।

لَا خَیۡرَ فِیۡ کَثِیۡرٍ مِّنۡ نَّجۡوٰٮہُمۡ اِلَّا مَنۡ اَمَرَ بِصَدَقَۃٍ اَوۡ مَعۡرُوۡفٍ اَوۡ اِصۡلَاحٍۭ بَیۡنَ النَّاسِ ؕ وَمَنۡ یَّفۡعَلۡ ذٰلِکَ ابۡتِغَآءَ مَرۡضَاتِ اللّٰہِ فَسَوۡفَ نُؤۡتِیۡـہِ اَجۡرًا عَظِیۡمًا ﴿۱۱۵﴾

১১৫
তাহাদের অধিকাংশ পরামর্শের৬৭০ মধ্যে কোন কল্যাণ নাই—কেবল ঐ ব্যক্তির (পরামর্শ) ছাড়া যে দান-খয়রাত অথবা সৎকাজ অথবা লোকের মধ্যে শান্তি স্থাপনের নির্দেশ দেয়। এবং যে ব্যক্তি আল্লাহ্‌র সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে উহা করে অচিরেই আমরা তাহাকে মহা পুরস্কার দান করিব।
৬৭০। ‘নাজওয়া’ অর্থ দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে গোপন আলাপ, অন্যকে গোপন কথা জ্ঞাপন করা, গোপন সলা-পরামর্শ-সম্মেলন অনুষ্ঠান। তবে শব্দটি গোপনীয়তার গণ্ডীতে সীমাবদ্ধ নয়। ইহা সকল প্রকার সম্মেলনের জন্যই ব্যবহাত হইতে পারে, যেখানে গুরুত্বপূর্ণ ও জরুরী বিষয়াদি আলোচনার জন্য বিশেষভাবে আমন্ত্রিত ব্যক্তিগণ মিলিত হন (লিসান ও মুহীত)।

وَمَنۡ یُّشَاقِقِ الرَّسُوۡلَ مِنۡۢ بَعۡدِ مَا تَبَیَّنَ لَہُ الۡہُدٰی وَیَتَّبِعۡ غَیۡرَ سَبِیۡلِ الۡمُؤۡمِنِیۡنَ نُوَلِّہٖ مَا تَوَلّٰی وَنُصۡلِہٖ جَہَنَّمَ ؕ وَسَآءَتۡ مَصِیۡرًا ﴿۱۱۶﴾٪

১১৬
এবং যে কেহ তাহার নিকট হেদায়াত পূর্ণভাবে প্রকাশ হওয়ার পর এই রসূলের বিরুদ্ধাচরণ করিয়া যাইবে এবং মো’মেনদের পথ ব্যতীত অন্য পথের অনুসরণ করিবে, আমরা তাহাকে সেই পথেই ফিরাইয়া দিব যে পথে সে ফিরিয়া গিয়াছে এবং আমরা তাহাকে জাহান্নামে নিক্ষেপ করিব; বস্তুতঃ উহা বড়ই মন্দ বাসস্থল।
সূরা আন্‌-নিসা - রুকু ১৭

اِنَّ اللّٰہَ لَا یَغۡفِرُ اَنۡ یُّشۡرَکَ بِہٖ وَیَغۡفِرُ مَا دُوۡنَ ذٰلِکَ لِمَنۡ یَّشَآءُ ؕ وَمَنۡ یُّشۡرِکۡ بِاللّٰہِ فَقَدۡ ضَلَّ ضَلٰلًۢا بَعِیۡدًا ﴿۱۱۷﴾

১১৭
আল্লাহ্ ইহা কখনও ক্ষমা করিবেন না যে তাঁহার সহিত কোন কিছুকে শরীক করা হউক, এবং ইহা অপেক্ষা লঘুতর পাপ যাহার জন্য তিনি চাহিবেন ক্ষমা করিবেন। বস্তুতঃ যে ব্যক্তি আল্লাহ্‌র সহিত কোন কিছুকে শরীক করে সে অবশ্যই চরম ভাবে পথভ্রষ্ট হয়।

اِنۡ یَّدۡعُوۡنَ مِنۡ دُوۡنِہٖۤ اِلَّاۤ اِنٰثًا ۚ وَاِنۡ یَّدۡعُوۡنَ اِلَّا شَیۡطٰنًا مَّرِیۡدًا ﴿۱۱۸﴾ۙ

১১৮
তাহারা তাঁহাকে ছাড়িয়া জীবনহীন-অসার বস্তু৬৭১ ব্যতীত কাহাকেও ডাকে না, বরং তাহারা বিদ্রোহী শয়তান ব্যতীত কাহাকেও ডাকে না,
৬৭১। ’ইনাস’ শব্দটি দ্বারা জীবিত ও মৃত সকল মিথ্যা উপস্যকেই বুঝায়। এই আয়াতে, কৃত্রিম ও মিথ্যা উপাস্যদের অসীম দুর্বলতা ও অসহায়তা ব্যক্ত করা হইয়াছে।

لَّعَنَہُ اللّٰہُ ۘ وَقَالَ لَاَتَّخِذَنَّ مِنۡ عِبَادِکَ نَصِیۡبًا مَّفۡرُوۡضًا ﴿۱۱۹﴾ۙ

১১৯
আল্লাহ্ তাহাকে অভিসম্পাত করিয়াছেন; এবং সে বলিয়াছিল, ‘আমি নিশ্চয় তোমার বান্দাগণের মধ্য হইতে এক নির্দিষ্ট অংশকে ছিনাইয়া লইব;

وَّلَاُضِلَّنَّہُمۡ وَلَاُمَنِّیَنَّہُمۡ وَلَاٰمُرَنَّہُمۡ فَلَیُبَتِّکُنَّ اٰذَانَ الۡاَنۡعَامِ وَلَاٰمُرَنَّہُمۡ فَلَیُغَیِّرُنَّ خَلۡقَ اللّٰہِ ؕ وَمَنۡ یَّتَّخِذِ الشَّیۡطٰنَ وَلِیًّا مِّنۡ دُوۡنِ اللّٰہِ فَقَدۡ خَسِرَ خُسۡرَانًا مُّبِیۡنًا ﴿۱۲۰﴾ؕ

১২০
এবং নিশ্চয় আমি তাহাদিগকে পথভ্রষ্ট করিব, এবং নিশ্চয় আমি তাহাদিগকে প্রলোভন দিব, এবং নিশ্চয় আমি তাহাদিগকে (মন্দ কাজে) উত্তেজিত করিব, ফলে তাহারা পশুর কর্ণচ্ছেদ৬৭২ করিবে, এবং নিশ্চয় আমি তাহাদিগকে উত্তেজিত করিব, ফলে তাহারা অবশ্যই আল্লাহ্‌র সৃষ্টির পরিবর্তন৬৭৩ করিবে৷’ এবং যে কেহ আল্লাহ্ ব্যতীত শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করিবে, সে নিশ্চয় প্রকাশ্যভাবে ক্ষতিগ্রস্ত হইবে।
৬৭২। ঐসব মিথ্যা উপাস্যদের প্রতি তাহাদের আনুগত্যের নিদর্শন স্বরূপ আরবগণ উৎসর্গিত পশুর কান কাটিয়া দিত, যাহাতে অন্যান্য পশু হইতে উৎসর্গিতগুলিকে স্পষ্ট চিনা যায়। এই অদ্ভুত অভ্যাস কোন কোন দেশে এখনও প্রচলিত আছে।
৬৭৩। ‘আল্লাহ্‌র সৃষ্টির পরিবর্তন’ এইভাবে করা হয়ঃ (১) আল্লাহ্‌র সৃষ্টিকেই স্রষ্টার স্থলে পূজা করিয়া, (২) আল্লাহ্‌ প্রদত্ত ধর্মকে পরিবর্তিত ও বিকৃত করিয়া, (৩) নবজাত শিশুর শারীরিক ও আঙ্গিক বিকৃতি ঘটাইয়া, (৪) আল্লাহ্‌তা’লা যাহা সৎকাজে লাগাইবার জন্য দিয়াছেন, তাহা অসৎ কাজে ব্যবহার করিয়া।