৩৯

الزمر

সূরা আয্‌ যুমার

Az-Zumar

মক্কী ৭৬ আয়াত ৮ রুকু পারা ২৩–২৪

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৭৬ আয়াত এবং ৮ রুকু আছে।

وَوُفِّیَتۡ کُلُّ نَفۡسٍ مَّا عَمِلَتۡ وَہُوَ اَعۡلَمُ بِمَا یَفۡعَلُوۡنَ ﴿٪۷۱﴾

৭১
এবং প্রত্যেক ব্যক্তিকে যাহা সে করিয়াছে উহার পূর্ণ পরিমাণে প্রতিদান দেওয়া হইবে। এবং তাহারা যাহা কিছু করে তিনি উহা সর্বাধিক জানেন।
সূরা আয্‌ যুমার - রুকু ৭

وَسِیۡقَ الَّذِیۡنَ کَفَرُوۡۤا اِلٰی جَہَنَّمَ زُمَرًا ؕ حَتّٰۤی اِذَا جَآءُوۡہَا فُتِحَتۡ اَبۡوَابُہَا وَقَالَ لَہُمۡ خَزَنَتُہَاۤ اَلَمۡ یَاۡتِکُمۡ رُسُلٌ مِّنۡکُمۡ یَتۡلُوۡنَ عَلَیۡکُمۡ اٰیٰتِ رَبِّکُمۡ وَیُنۡذِرُوۡنَکُمۡ لِقَآءَ یَوۡمِکُمۡ ہٰذَا ؕ قَالُوۡا بَلٰی وَلٰکِنۡ حَقَّتۡ کَلِمَۃُ الۡعَذَابِ عَلَی الۡکٰفِرِیۡنَ ﴿۷۲﴾

৭২
এবং কাফেরদিগকে দলে দলে জাহান্নামের দিকে হাকাইয়া লইয়া যাওয়া হইবে, এমন কি যখন তাহারা ইহার নিকট উপস্থিত হইবে তখন ইহার দ্বারগুলি খুলিয়া দেওয়া হইবে এবং ইহার প্রহরীগণ তাহাদিগকে বলিবে, ‘তোমাদের নিকট কি তোমাদের মধ্য হইতে রসূলগণ আসেন নাই যাঁহারা তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের আয়াতসমূহ পাঠ করিয়া শুনাইতেন এবং তোমাদিগকে তোমাদের এই দিনের সাক্ষাৎ সম্বন্ধে সতর্ক করিতেন?’ তাহারা বলিবে, ‘হ্যাঁ অবশ্যই; কিন্তু কাফেরদের উপর আযাবের বাক্য (যাহা পূর্ণ হওয়া অবধারিত ছিল) পূর্ণ হইল।’

قِیۡلَ ادۡخُلُوۡۤا اَبۡوَابَ جَہَنَّمَ خٰلِدِیۡنَ فِیۡہَا ۚ فَبِئۡسَ مَثۡوَی الۡمُتَکَبِّرِیۡنَ ﴿۷۳﴾

৭৩
তাহাদিগকে বলা হইবে, ‘তোমরা জাহান্নামের দ্বারসমূহে প্রবেশ কর, তথায় তোমরা দীর্ঘকাল অবস্থান করিবে। অতএব অহংকারীদের আবাসস্থল অতীব মন্দ।’

وَسِیۡقَ الَّذِیۡنَ اتَّقَوۡا رَبَّہُمۡ اِلَی الۡجَنَّۃِ زُمَرًا ؕ حَتّٰۤی اِذَا جَآءُوۡہَا وَفُتِحَتۡ اَبۡوَابُہَا وَقَالَ لَہُمۡ خَزَنَتُہَا سَلٰمٌ عَلَیۡکُمۡ طِبۡتُمۡ فَادۡخُلُوۡہَا خٰلِدِیۡنَ ﴿۷۴﴾

৭৪
এবং যাহারা তাহাদের প্রতিপালকের তাক্‌ওয়া অবলম্বন করিত তাহাদিগকে দলে দলে জান্নাতের দিকে হাঁকাইয়া লইয়া যাওয়া হইবে, এমনকি যখন তাহারা উহার নিকট উপস্থিত হইবে, এবং উহার দ্বারগুলি খুলিয়া দেওয়া হইবে এবং উহার প্রহরীগণ তাহাদিগকে বলিবে, ‘তোমাদের উপর শান্তি বর্ষিত হউক, তোমরা সুখী হও,২৫৯০ অতএব তোমরা ইহাতে চিরকাল অবস্থান করিবার জন্য প্রবেশ কর।’
২৫৯০। ‘তিব্‌তুম’ অর্থ “যেহেতু তোমরা ভাল কাজ করিয়া পবিত্র জীবন যাপন করিয়াছিলে” হইতে পারে।

وَقَالُوا الۡحَمۡدُ لِلّٰہِ الَّذِیۡ صَدَقَنَا وَعۡدَہٗ وَاَوۡرَثَنَا الۡاَرۡضَ نَتَبَوَّاُ مِنَ الۡجَنَّۃِ حَیۡثُ نَشَآءُ ۚ فَنِعۡمَ اَجۡرُ الۡعٰمِلِیۡنَ ﴿۷۵﴾

৭৫
এবং তাহারা বলিবে, ‘সকল প্রসংশা আল্লাহ্‌র জন্য, যিনি আমাদের সহিত কৃত তাঁহার প্রতিশ্রুতি পূর্ণ করিয়াছেন এবং যিনি আমাদিগকে এই জগতের উত্তরাধিকারী করিয়াছেন, আমরা জান্নাতের যেখানে ইচ্ছা অবস্থান করিব।’ বস্তুতঃ সৎকর্মশীলগণের প্রতিদান কতই না উত্তম!

وَتَرَی الۡمَلٰٓئِکَۃَ حَآفِّیۡنَ مِنۡ حَوۡلِ الۡعَرۡشِ یُسَبِّحُوۡنَ بِحَمۡدِ رَبِّہِمۡ ۚ وَقُضِیَ بَیۡنَہُمۡ بِالۡحَقِّ وَقِیۡلَ الۡحَمۡدُ لِلّٰہِ رَبِّ الۡعٰلَمِیۡنَ ﴿٪۷۶﴾

৭৬
এবং তুমি ফিরিশ্‌তাগণকে আরশের চতুর্দিকে সারিবদ্ধ অবস্থায় দেখিবে, যাহারা তাহাদের প্রতিপালকের প্রশংসাসহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করিতেছে২৫৯১ এবং তাহাদের সকলের মধ্যে ন্যায়-সঙ্গতভাবে সুবিচার করা হইবে এবং বলা হইবে যে, ‘সকল প্রসংশা আল্লাহ্‌র জন্য যিনি জগতসমূহের প্রতিপালক।’
সূরা আয্‌ যুমার - রুকু ৮
২৫৯১। বিচারের দিন আল্লাহ্‌তা’লার গুণাবলী পূর্ণতমভাবে সকলের কাছে উদ্ভাসিত ও প্রকাশিত হইবে। ফিরিশ্‌তারা কর্তব্যরত অবস্থায় আল্লাহ্‌তা’লার প্রশংসা-গীতি গাহিতে থাকিবে। ইহার অন্য অর্থ এই হইতে পারে (রূপক হিসাবে) যে, আল্লাহ্‌তা’লার একত্ব (তওহীদ) সারা আরবদেশে প্রতিষ্ঠিত হইবে এবং তাঁহার সত্যিকার ধার্মিক বান্দাগণ ও আকাশের ফিরিশ্‌তাগণ তাঁহার প্রশংসা-গাঁথায় আকাশ ও পৃথিবী মুখরিত করিয়া তুলিবে।