৩৮

ص

সূরা সাদ

Sad

মক্কী ৮৯ আয়াত ৫ রুকু পারা ২৩

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৮৯ আয়াত এবং ৫ রুকু আছে।

قَالَ فَاِنَّکَ مِنَ الۡمُنۡظَرِیۡنَ ﴿ۙ۸۱﴾

৮১
তিনি বলিলেন, ‘নিশ্চয় তুমি অবকাশ-প্রাপ্তগণের অন্তর্ভুক্ত,

اِلٰی یَوۡمِ الۡوَقۡتِ الۡمَعۡلُوۡمِ ﴿۸۲﴾

৮২
সেই সুবিদিত সময়ের দিন পর্যন্ত।’২৫৫৯
২৫৫৯। মিথ্যার উপরে সত্যের চূড়ান্ত বিজয়ের সময়, যখন মিথ্যার পূজারীরা সম্পূর্ণ নিষ্পেষিত হইয়া যায়।

قَالَ فَبِعِزَّتِکَ لَاُغۡوِیَنَّہُمۡ اَجۡمَعِیۡنَ ﴿ۙ۸۳﴾

৮৩
সে বলিল, ‘সুতরাং তোমার ইয্‌যতের কসম, নিশ্চয় আমি তাহাদের সকলকেই বিভ্রান্ত করিব,

اِلَّا عِبَادَکَ مِنۡہُمُ الۡمُخۡلَصِیۡنَ ﴿۸۴﴾

৮৪
তাহাদের মধ্য হইতে কেবল তোমার মনোনীত বান্দাগণ ব্যাতিরেকে।’

قَالَ فَالۡحَقُّ ۫ وَالۡحَقَّ اَقُوۡلُ ﴿ۚ۸۵﴾

৮৫
তিনি বলিলেন, ‘অতএব সত্য ইহাই, এবং আমি সত্যই বলি-

لَاَمۡلَـَٔنَّ جَہَنَّمَ مِنۡکَ وَمِمَّنۡ تَبِعَکَ مِنۡہُمۡ اَجۡمَعِیۡنَ ﴿۸۶﴾

৮৬
আমি নিশ্চয় তোমা দ্বারা এবং তাহাদের মধ্য হইতে যাহারা তোমার অনুসরণ করিবে তাহাদের সকলের দ্বারা জাহান্নামকে পূর্ণ করিব।’২৫৬০
২৫৬০। আল্লাহ্‌র সাথে শয়তানের এই বাক্যালাপকে সত্য সত্য কথোপকথন মনে করা ঠিক হইবে না। ইহা এক রূপক ভাষা, যাহা দ্বারা নবী আগমনের সময় যে অবস্থা বিরাজ করে এবং যে পরিস্থিতির উদ্ভব হয়, উহারই চিত্র তুলিয়া ধরা হইয়াছে। ৭২ আয়াতে ‘মানুষ সৃষ্টির’ যে উল্লেখ আছে, তাহা বিশেষভাবে ‘নবীর অভ্যূদয়ের’ ব্যাপারেই প্রযোজ্য। তেমনিভাবে ‘ইবলীস’ দ্বারা ঐসব দূরাচার ও দুষ্কৃতকারী লোকদিগকে বুঝাইয়াছে যাহারা সমাগত নবীর বিরোধিতায় মত্ত হয় এবং তাঁহার আগমনের উদ্দেশ্যকে বিফল করিতে আপ্রাণ চেষ্টা করে।

قُلۡ مَاۤ اَسۡـَٔلُکُمۡ عَلَیۡہِ مِنۡ اَجۡرٍ وَّمَاۤ اَنَا مِنَ الۡمُتَکَلِّفِیۡنَ ﴿۸۷﴾

৮৭
তুমি বল, ‘আমি ইহার জন্য তোমাদের নিকট হইতে কোন প্রতিদান চাহি না, এবং আমি ভানকারীদের অন্তর্ভুক্ত নহি,

اِنۡ ہُوَ اِلَّا ذِکۡرٌ لِّلۡعٰلَمِیۡنَ ﴿۸۸﴾

৮৮
ইহা (কুরআন) সকল জগদ্বাসীর জন্য সদুপদেশ ব্যতীত অন্য কিছু নহে।

وَلَتَعۡلَمُنَّ نَبَاَہٗ بَعۡدَ حِیۡنٍ ﴿٪۸۹﴾

৮৯
এবং তোমরা স্বল্পকাল পরে ইহার (সত্যতার) সংবাদ অবশ্যই জানিতে পারিবে৷’২৫৬১
সূরা সাদ - রুকু ৫
২৫৬১। এখানে রসূলে মকবুল (সাঃ)-এর মুখ দিয়া আল্লাহ্‌তা’লা এই কথা কাফেরদিগকে বুঝাইয়া দিতেছেন যে, অবিশ্বাসীরা অচিরেই তাঁহার রেসালতের সত্যতা উপলব্ধি করিতে পারিবে।