৩৮

ص

সূরা সাদ

Sad

মক্কী ৮৯ আয়াত ৫ রুকু পারা ২৩

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৮৯ আয়াত এবং ৫ রুকু আছে।

اِنۡ یُّوۡحٰۤی اِلَیَّ اِلَّاۤ اَنَّمَاۤ اَنَا نَذِیۡرٌ مُّبِیۡنٌ ﴿۷۱﴾

৭১
আমার প্রতি তো কেবল এই ওহী করা হয় যে, আমি শুধু একজন প্রকাশ্য সতর্ককারী।’

اِذۡ قَالَ رَبُّکَ لِلۡمَلٰٓئِکَۃِ اِنِّیۡ خَالِقٌۢ بَشَرًا مِّنۡ طِیۡنٍ ﴿۷۲﴾

৭২
(স্মরণ কর) যখন তোমার প্রতিপালক ফিরিশ্‌তাগণকে বলিয়াছিলেন, ‘আমি কাদা হইতে এক মানব সৃষ্টি করিতে চলিয়াছি;

فَاِذَا سَوَّیۡتُہٗ وَنَفَخۡتُ فِیۡہِ مِنۡ رُّوۡحِیۡ فَقَعُوۡا لَہٗ سٰجِدِیۡنَ ﴿۷۳﴾

৭৩
অতএব যখন আমি তাহাকে পূর্ণাঙ্গ করিব এবং তাহার মধ্যে আমার রূহ হইতে ফুৎকার করিব তখন তোমরা আনুগত্য করিয়া তাহার সম্মুখে প্রণত হইও।’২৫৫৩
২৫৫৩। ‘তোমরা আনুগত্য করিয়া তাহার সম্মুখে প্রনত হইও’—যখন পৃথিবীতে আল্লাহ্ নবী প্রেরণ করেন, তখন তিনি ফিরিশ্‌তাগণকে এই আদেশ দান করেন যে, তাঁহারা যেন নবীর আপন কর্তব্য সম্পাদনের স্বপক্ষে তাহার সাহায্য সহযোগিতায় লাগিয়া যায় এবং নবীর শত্রুগণের সর্বপ্রকার ষড়যন্ত্র ও কুপরিকল্পনাকে বানচাল করিয়া দেয়।

فَسَجَدَ الۡمَلٰٓئِکَۃُ کُلُّہُمۡ اَجۡمَعُوۡنَ ﴿ۙ۷۴﴾

৭৪
তখন ফিরিশ্‌তাগণ২৫৫৪ সকলেই তাহার আনুগত্য করিল,
২৫৫৪। ফিরিশ্‌তাগণ কিংবা ফিরিশ্‌তার মত গুণসম্পন্ন মানুষ বুঝাইতেছে।

اِلَّاۤ اِبۡلِیۡسَ ؕ اِسۡتَکۡبَرَ وَکَانَ مِنَ الۡکٰفِرِیۡنَ ﴿۷۵﴾

৭৫
ইবলীস ব্যতীত। সে অহংকার করিল, এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত ছিল।

قَالَ یٰۤاِبۡلِیۡسُ مَا مَنَعَکَ اَنۡ تَسۡجُدَ لِمَا خَلَقۡتُ بِیَدَیَّ ؕ اَسۡتَکۡبَرۡتَ اَمۡ کُنۡتَ مِنَ الۡعَالِیۡنَ ﴿۷۶﴾

৭৬
তিনি বলিলেন, ‘হে ইবলীস! আমি যাহাকে আমার দুই হস্ত২৫৫৫ দ্বারা সৃষ্টি করিয়াছি তাহার আনুগত্য স্বীকার করিতে তোমাকে কিসে বিরত রাখিয়াছে? তুমি কি অহংকার করিয়াছ, না তুমি আমার আদেশ পালন হইতে নিজেকে বহু ঊর্ধ্বে মনে করিয়াছ?’
২৫৫৫। “আমার দুই হস্ত দ্বারা” বলিতে ইহাই বুঝায় যে, আমি তাহাকে আমার সমস্ত গুণাবলী প্রকাশ করার শক্তি দিয়া সৃষ্টি করিয়াছি।

قَالَ اَنَا خَیۡرٌ مِّنۡہُ ؕ خَلَقۡتَنِیۡ مِنۡ نَّارٍ وَّخَلَقۡتَہٗ مِنۡ طِیۡنٍ ﴿۷۷﴾

৭৭
সে বলিল, ‘আমি তাহার অপেক্ষা শ্রেষ্ঠ;২৫৫৬ তুমি আমাকে আগুন হইতে সৃষ্টি করিয়াছ এবং তাহাকে কাদা হইতে সৃষ্টি করিয়াছ।’
২৫৫৬। নবীর শত্রুগণ নিজদিগকে ক্ষমতায়, সম্মানে ও মর্যাদায় নবী হইতে সর্বদাই শ্রেষ্ঠ মনে করিয়া থাকে। অহঙ্কারের কারণে এবং সম্মান নষ্ট হইবার মিথ্যা ভয়ে তাহারা নবীর কাছে আত্মসমর্পণ করিতে পারে না। তাঁহাকে তাহারা সমমর্যাদার বা কম মর্যাদার মানুষ বলিয়া গণ্য করে।

قَالَ فَاخۡرُجۡ مِنۡہَا فَاِنَّکَ رَجِیۡمٌ ﴿ۚۖ۷۸﴾

৭৮
তিনি বলিলেন, ‘তুমি এখান হইতে বাহির হইয়া২৫৫৭ যাও, কারণ, নিশ্চয় তুমি বিতাড়িত;
২৫৫৭। এখানে ‘মিনহার’ ‘হা’ শব্দটি পরলোকের বেহেশ্‌তকে বুঝায় না। কেননা বেহেশ্‌ত এমনই এক স্থান যেখানে শয়তান কখনও প্রবেশ করিতে পারে নাই, পারে না ও পারিবে না। এবং একবার যাহাকে সেখানে প্রবেশাধিকার দেওয়া হয়, তাহাকে কখনও সেখান হইতে বাহির করা হয় না (১৫ঃ৪৯)। ইহা এই পৃথিবীতে থাকাকালীনই মানুষের মনের এরূপ এক বাহ্যিক আশীষপূর্ণ অবস্থার নাম, যাহা নবী আগমনের পূর্বাহ্নে মানুষ বাহ্যতঃ উপভোগ করিয়া থাকে।

وَّاِنَّ عَلَیۡکَ لَعۡنَتِیۡۤ اِلٰی یَوۡمِ الدِّیۡنِ ﴿۷۹﴾

৭৯
এবং নিশ্চয় বিচার দিবস পর্যন্ত তোমার উপর আমার অভিসম্পাত পড়িতে থাকিবে।’

قَالَ رَبِّ فَاَنۡظِرۡنِیۡۤ اِلٰی یَوۡمِ یُبۡعَثُوۡنَ ﴿۸۰﴾

৮০
সে বলিল, ‘হে আমার প্রতিপালক! তাহা হইলে তুমি আমাকে সেইদিন পর্যন্ত অবকাশ দাও যখন তাহাদিগকে পুনরুত্থিত করা হইবে’।২৫৫৮
২৫৫৮। মানুষের আধ্যাত্মিক নব জন্ম তখনই হয়, যখন সে ‘এমন প্রশান্ত আত্মার’ অধিকারী হয় যে, এরপর তাহার আর কখনও আধ্যাত্মিক পতন ঘটে না। দেখুন ১৪৯৮ টীকা।