ص
Sad
ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্সহ ইহাতে ৮৯ আয়াত এবং ৫ রুকু আছে।
অবতরণের সময় ও প্রসঙ্গ
নবুওয়াতী জীবনের প্রাথমিক বৎসরগুলির মধ্যেই মক্কায় এই সূরাটি অবতীর্ণ হইয়াছিল। বায়হাকী ও ইবনে মারদাওয়াই বলেন যে, ইবনে আব্বাস এই মত পোষণ করিতেন এবং অন্যান্য উচ্চ শ্রেণীর আলেমগণ তাঁহার এই অভিমতের সহিত একমত ছিলেন। বিষয়-বস্তুর দিক হইতে সূরা সাফ্ফাতের সহিত এই সূরাটির মিল রহিয়াছে। সূরা সাফফাতের শেষাংশে আল্লাহ্তা’লা অত্যন্ত জোরে শোরে ঘোষণা করেনঃ আল্লাহ্র সৈনিকরাই বিজয়ী হইবে এবং যেদিন অবিশ্বাসীদের দোর গোড়ায় আল্লাহ্র শাস্তি অবতীর্ণ হইবে, সেদিনটি তাহাদের জন্য হইবে একটি কৃষ্ণ দিবস। এই সূরাটিও একই ধরণের শক্তিশালী ঘোষণার মাধ্যমে আরম্ভ হইয়াছে যে, সত্যময় আল্লাহ্র অমোঘ সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্বাসীগণ ধনে-জনে, মানে-সস্ত্রমে ও শক্তি-সামর্থ্যে উন্নত হইয়া উঠিবে আর সাথে সাথে অবিশ্বাসীগণ অপমান, লাঞ্ছনা ও ধ্বংসের মধ্যে নিপতিত হইবে।
বিষয়-বস্তু
প্রারম্ভেই আল্লাহ্তা’লা পাক কুরআনের কসম খাইয়া ঘোষণা করিতেছেন যে, কুরআনকে জীবনের সারথী বানাইয়া, ইহার শিক্ষা অনুযায়ী জীবন যাপন করিয়া, বিশ্বাসীগণ গৌরব ও সম্মানের উচ্চাসনে অধিষ্ঠিত হইবে এবং বিশ্বের বড় বড় শক্তিশালী জাতিসমূহের মধ্যে নিজেদের জন্য সম্মানিত স্থান করিয়া নিবে। এই ঘোষণাতে আরও বলা হইয়াছে যে, মক্কার অবিশ্বাসীগণ তোতা পাখীর মত বার বার বলিতেছে যে, তাহাদেরই মত একজন মানুষের কথায় তাহারা নিজেদের দেব-দেবীর উপাসনা কখনও ছাড়িয়া দিতে পারে না। এই বোকামীপূর্ণ কথার প্রত্যুত্তরে বলা হইতেছেঃ ‘তাহারা আল্লাহ্র দয়া ও করুণার অধিকার প্রাপ্ত হইয়াছে বলিয়া যে দাবী করে, তাহা কখন হইতে শুরু হইয়াছে? ইহা তো একমাত্র আল্লাহ্রই অধিকার যে, তাঁহার সৃষ্ট-জীবের কাছে তাঁহার ইচ্ছাকে বহন করিয়া পৌঁছাইয়া দিবার জন্য তিনি স্বয়ং যাহাকে যোগ্য মনে করেন, তাঁহাকেই মনোনয়ন দান করেন এবং এখন সে কাজের জন্য মহানবী মুহাম্মদ (সঃ)-কে মনোনয়ন দান করিয়াছেন। তওহীদবাদী বিশ্বাসীরা শক্তি, ধন ও সম্মানে ভূষিত হইবে এবং অবিশ্বাসী কুচক্রীরা পরাজয় ও অপমান বরণ করিবে, জোরালোভাবে এই ভবিষ্যদ্বাণী করার পর সূরার সূচনাতে হযরত দাউদ ও সোলায়মান নবীদ্বয়ের বাদশাহীর সময়ে ইসরাঈলী জাতি যে গৌরবময় উন্নতি সাধন করিয়াছিল, উহার বিস্তারিত বিবরণ দেওয়া হইয়াছে।তৎপর উল্লেখ করা হইয়াছে যে, দাউদ নবীর গৌরবোজ্জ্বল রাজত্বকালে, তাহার শক্তি ও ক্ষমতাকে ক্ষুন্ন করার জন্য চক্রান্ত শুরু হইয়া গেল। অতঃপর হযরত সোলায়মান নবীর রাজত্বকালে যখন ইসরাঈলীগণ জাগতিক উন্নতির চরম সীমায় পৌঁছিয়া, সম্পদ-স্বাচ্ছন্দ্যের মধ্যে গড়াগড়ি যাইতে লাগিল, তখনই অধঃপতন ও সংহতি-হরণের বীজ উপ্ত হইল। পরোক্ষভাবে মহানবী (সাঃ)-কে বলা হইল, তাহার ক্রমাগত শক্তি বৃদ্ধিতে শত্রুরা ঈর্ষায় অন্ধ হইয়া তাঁহার জীবন নাশের ষড়যন্ত্রে লিপ্ত হইবে এবং ইসলামকে অঙ্কুরেই ধ্বংস করিবার প্রচেষ্টা চালাইবে, কিন্তু তাহাদের এই সব ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবসিত হইবে এবং ইসলাম উত্তরোত্তর উন্নতি ও শক্তি অর্জন করিতে থাকিবে। কিন্তু মুসলমানগণ যদি যথাযথ সতর্কতা অবলম্বন না করে তাহা হইলে তাহারা ক্ষতির মধ্যে পতিত হইবে এবং দেখিতে পাইবে যে, তাহাদের চরম উন্নতির সময়, অশুভ শক্তিসমূহ তাহাদের ঐক্য, সংহতি ও স্থায়িত্ব বিপন্ন করিয়া তুলিবে। অতঃপর আইউব (আঃ)-এর কথা উল্লেখ পূর্বক বলা হইল যে, তিনি কষ্টের মধ্যে পড়িয়াছিলেন, কিন্তু তাঁহার ঐ সাময়িক দুঃখ-কষ্ট স্বল্পকালের মধ্যেই তিরোহিত হইয়াছিল এবং তাঁহার ক্ষতিসমূহ দ্বিগুণভাবে পূরণ করা হইয়াছিল। আইউব (আঃ)-এর উল্লেখের পরে, সংক্ষিপ্তভাবে হযরত ইবরাহীম, ইসহাক, ইয়াকুব, ইসমাঈল, ইলইয়াস এবং যুল-কিফল নবীদের নাম উল্লেখ করিয়া বলা হইল, যেসব সৎলোক তাহাদের দৃষ্টান্ত অনুসরণ করিয়া জীবন-পথে অগ্রসর হইবে তাহারা আল্লাহ্র অশেষ ও অফুরন্ত অনুগ্রহরাজির অধিকারী হইবে। সূরার শেষাংশে এই উপদেশ দেওয়া হইয়াছে যে, যখনই মানুষ সত্য ভ্রষ্ট হয় এবং সততার পথ হইতে দূরে সরিয়া পড়ে এবং মিথ্যা উপাস্যের পূজায় লাগিয়া যায়, তখনই তাহাদিগকে এক আল্লাহ্র উপাসনার দিকে পুনরায় ফিরাইয়া আনার জন্য তাহাদের মধ্যে নবীর আবির্ভাব ঘটিয়া থাকে। তখন অন্ধকারের সন্তানেরা তাঁহার পথে বাধা-বিঘ্ন ও অন্তরায় সৃষ্টি করিয়া থাকে এবং মানুষকে প্রতারণার মাধ্যমে মুগ্ধ করিয়া সত্য খোদার পথ হইতে দূরে সরাইয়া রাখিতে আপ্রাণ চেষ্টা চালায়। কিন্তু সত্য এই সব বাধা-বিঘ্নকে ডিঙ্গাইয়া জয়ের পথে অগ্রসর হইতে থাকে এবং পরিশেষে বিজয়ী হয়।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
صٓ وَالۡقُرۡاٰنِ ذِی الذِّکۡرِ ؕ﴿۲﴾
بَلِ الَّذِیۡنَ کَفَرُوۡا فِیۡ عِزَّۃٍ وَّشِقَاقٍ ﴿۳﴾
کَمۡ اَہۡلَکۡنَا مِنۡ قَبۡلِہِمۡ مِّنۡ قَرۡنٍ فَنَادَوۡا وَّلَاتَ حِیۡنَ مَنَاصٍ ﴿۴﴾
وَعَجِبُوۡۤا اَنۡ جَآءَہُمۡ مُّنۡذِرٌ مِّنۡہُمۡ ۫ وَقَالَ الۡکٰفِرُوۡنَ ہٰذَا سٰحِرٌ کَذَّابٌ ۖ﴿ۚ۵﴾
اَجَعَلَ الۡاٰلِہَۃَ اِلٰـہًا وَّاحِدًا ۚۖ اِنَّ ہٰذَا لَشَیۡءٌ عُجَابٌ ﴿۶﴾
وَانۡطَلَقَ الۡمَلَاُ مِنۡہُمۡ اَنِ امۡشُوۡا وَاصۡبِرُوۡا عَلٰۤی اٰلِہَتِکُمۡ ۚۖ اِنَّ ہٰذَا لَشَیۡءٌ یُّرَادُ ۖ﴿ۚ۷﴾
مَا سَمِعۡنَا بِہٰذَا فِی الۡمِلَّۃِ الۡاٰخِرَۃِ ۚۖ اِنۡ ہٰذَاۤ اِلَّا اخۡتِلَاقٌ ۖ﴿ۚ۸﴾
ءَاُنۡزِلَ عَلَیۡہِ الذِّکۡرُ مِنۡۢ بَیۡنِنَا ؕ بَلۡ ہُمۡ فِیۡ شَکٍّ مِّنۡ ذِکۡرِیۡ ۚ بَلۡ لَّمَّا یَذُوۡقُوۡا عَذَابِ ؕ﴿۹﴾
اَمۡ عِنۡدَہُمۡ خَزَآئِنُ رَحۡمَۃِ رَبِّکَ الۡعَزِیۡزِ الۡوَہَّابِ ۚ﴿۱۰﴾