৩৮

ص

সূরা সাদ

Sad

মক্কী ৮৯ আয়াত ৫ রুকু পারা ২৩

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৮৯ আয়াত এবং ৫ রুকু আছে।

وَشَدَدۡنَا مُلۡکَہٗ وَاٰتَیۡنٰہُ الۡحِکۡمَۃَ وَفَصۡلَ الۡخِطَابِ ﴿۲۱﴾

২১
এবং আমরা তাহার রাজ্যকে সুদৃঢ় করিয়াছিলাম এবং তাহাকে হিকমত এবং অকাট্য বাগ্মিতা (ও বিচার-শক্তি) দান করিয়াছিলাম।

وَہَلۡ اَتٰٮکَ نَبَؤُا الۡخَصۡمِ ۘ اِذۡ تَسَوَّرُوا الۡمِحۡرَابَ ﴿ۙ۲۲﴾

২২
এবং তোমার নিকট কি কলহকারীদের খবর পৌঁছিয়াছে যখন তাহারা প্রাচীর ডিঙ্গাইয়া (তাহার) ব্যক্তিগত ইবাদত-খানায় ঢুকিয়া পড়িয়াছিল?

اِذۡ دَخَلُوۡا عَلٰی دَاوٗدَ فَفَزِعَ مِنۡہُمۡ قَالُوۡا لَا تَخَفۡ ۚ خَصۡمٰنِ بَغٰی بَعۡضُنَا عَلٰی بَعۡضٍ فَاحۡکُمۡ بَیۡنَنَا بِالۡحَقِّ وَلَا تُشۡطِطۡ وَاہۡدِنَاۤ اِلٰی سَوَآءِ الصِّرَاطِ ﴿۲۳﴾

২৩
যখন তাহারা দাউদের নিকট পৌঁছিল তখন সে তাহাদিগকে দেখিয়া ভীত হইয়া পড়িল। তাহারা বলিল, ‘ভয় করিও না, আমরা দুই বিবদমান পক্ষ; আমাদের কেহ কেহ অপরের প্রতি বিদ্রোহাত্মক আচরণ করিতেছে; সুতরাং তুমি আমাদের মধ্যে ন্যায়-বিচার কর এবং অবিচার করিও না এবং তুমি আমাদিগকে সঠিক-সোজা পথে পরিচালিত কর।২৫২৩
২৫২৩। দাউদ ও সোলায়মান (আঃ)-এর সময়ে ইসরাঈল জাতির প্রতাপ ও ক্ষমতা চুড়ান্ত সীমায় উন্নীত হইয়াছিল। ইতিহাস হইতে তাহাই মনে হয়। কিন্তু ইহা সত্ত্বেও দুষ্কৃতকারীরা বিবাদ-বিসংবাদ সৃষ্টি করিতে, প্রজাবৃন্দের মধ্যে সম্রাটের বিরুদ্ধে অসন্তোষ ও বিদ্বেষ ছড়াইতে ত্রুটি করিত না। এমনকি কতিপয় দুষ্ট লোক দাউদ (আঃ)-কে হত্যা করারও চেষ্টা করিয়াছিল। এই আয়াতে এরূপ একটি হত্যা-প্রচেষ্টারই উল্লেখ করা হইয়াছে। তাঁহার দুইজন শত্রু অতর্কিতে হামলা করার উদ্দেশ্যে দেওয়াল টপ্‌কাইয়া তাঁহার খাস-কামরায় ঢুকিয়া পড়ে। কিন্তু তাঁহাকে সতর্ক অবস্থায় দেখিয়া এবং নিজেদের ফন্দী ফাঁস হইয়া যাইবে মনে করিয়া, তাহারা দাউদ (আঃ)-কে আশ্বস্ত করিবার মানসে, নিজেদেরকে বিচার-প্রার্থী বাদী-বিবাদী দুই ভাই বলিয়া মিথ্যা পরিচয় দেয় এবং বিচার প্রার্থনা করে। দাউদ (আঃ) তাহাদের অসদুদ্দেশ্য ঠিকই বুঝিলেন এবং কিছুটা ভীত-সন্ত্রস্ত হইলেন।

اِنَّ ہٰذَاۤ اَخِیۡ ۟ لَہٗ تِسۡعٌ وَّتِسۡعُوۡنَ نَعۡجَۃً وَّلِیَ نَعۡجَۃٌ وَّاحِدَۃٌ ۟ فَقَالَ اَکۡفِلۡنِیۡہَا وَعَزَّنِیۡ فِی الۡخِطَابِ ﴿۲۴﴾

২৪
“এই লোকটি আমার ভাই, তাহার নিকট নিরানব্বইটি দুম্বা আছে এবং আমার নিকট মাত্র একটি দুম্বা আছে। তথাপি সে বলে, ‘ইহা আমাকে সঁপিয়া দাও’, এবং কথা-বার্তায় সে আমাকে পরাভূত করে।”২৫২৪
২৫২৪। এই আয়াতে উল্লিখিত মেকী দুই ভাইয়ের আকস্মিকভাবে বানানো গল্পটির উল্লেখ করা হইয়াছে। দাউদ (আঃ)-কে সম্পূর্ণ সচকিত পাইয়া, তাহারা মুহূর্তের মধ্যে গল্পটি সাজাইয়া বলিল, যাহাতে দাউদ (আঃ)-এর সংশয় ও ভীতি দূরীভূত হইয়া যায় এবং তিনি স্বস্তি লাভ করেন।

قَالَ لَقَدۡ ظَلَمَکَ بِسُؤَالِ نَعۡجَتِکَ اِلٰی نِعَاجِہٖ ؕ وَاِنَّ کَثِیۡرًا مِّنَ الۡخُلَطَآءِ لَیَبۡغِیۡ بَعۡضُہُمۡ عَلٰی بَعۡضٍ اِلَّا الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَقَلِیۡلٌ مَّا ہُمۡ ؕ وَظَنَّ دَاوٗدُ اَنَّمَا فَتَنّٰہُ فَاسۡتَغۡفَرَ رَبَّہٗ وَخَرَّ رَاکِعًا وَّاَنَابَ ﴿ٛ۲۵﴾

২৫
সে (দাউদ) বলিল, ‘নিশ্চয় সে তোমার দুম্বা নিজ দুম্বাগুলির সহিত সংযোগ করিবার দাবী জানাইয়া তোমার প্রতি যুলুম করিয়াছে। এবং অধিকাংশ অংশীদার এইরূপই যে, তাহারা একে অন্যর উপর যুলুম করিয়া থাকে, কেবল ঐ সকল লোক ছাড়া যাহারা ঈমান আনে এবং সৎকর্ম করে, কিন্তু তাহাদের সংখ্যাও তো নগণ্য।’ এবং দাউদ মনে করিল যে, আমরা তাহাকে পরীক্ষা করিয়াছি, সুতরাং সে তাহার প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করিতে লাগিল এবং আনুগত্য প্রকাশ করিয়া ভূমিতে পড়িয়া গেল এবং (আল্লাহ্‌র দিকে) ঝুঁকিয়া পড়িল।২৫২৫
সিজদাহ্‌
২৫২৫। এই দুই অনধিকার প্রবেশকারীর দ্বারা বাদী-বিবাদীর রূপ ধারণ যে একটা ফেরেববাজী মাত্র তাহা দাউদ (আঃ) বুঝিয়াছিলেন। তাহাদের ছলনার ভিতরে লুক্কায়িত গোপন উদ্দেশ্য তাঁহার কাছে স্পষ্টই ধরা পড়িয়াছিল। কিন্তু তিনিও তাঁহার উপস্থিত-বুদ্ধি ব্যবহার করিয়া বিজ্ঞ বিচারকের মতই রায় দিলেন। তবে, মনে মনে বুঝিতে পারিলেন যে, যথেষ্ট সাবধানতা অবলম্বন করা সত্ত্বেও, তাঁহার জাতির উপর তাঁহার আধিপত্য কিছুটা শিথিল হইয়াছে, তাঁহার শক্রদের শক্রতা ও ষড়যন্ত্র হইতে তিনি একেবারে মুক্ত নহেন। তাঁহার মানসিক অনুভূতি জাগিল যে, এই ঘটনা আল্লাহ্‌তা’লার প্রদত্ত সাবধান বাণী স্বরূপ। অতএব ধর্মপ্রাণ খোদা-ভীরুগণ এইরূপ ক্ষেত্রে যে ব্যবস্থা অবলম্বন করিয়া থাকেন, তিনিও তাহাই করিলেন। তিনি আল্লাহ্‌তা’লার কাছে প্রার্থনা করিলেন যে, শক্রর নষ্টামী ও ষড়যন্ত্র হইতে যেন তাঁহাকে নিরাপদ রাখেন। মিথ্যা মোকদ্দমাবাজ এই বাদী-বিবাদীর বর্ণিত গল্পটির অন্তরালে একটি অপবাদ দেওয়ার প্রচেষ্টা আছে, তাহা এই যে, ‘হে দাউদ! তুমি এক নিষ্ঠুর বাদশাহ্। তুমি ছোট ছোট জাতি ও উপজাতিগুলির উপরে নিজের আধিপত্য ক্রমাগতভাবে বাড়াইয়া চলিয়াছ। তুমি সাম্রাজ্যবাদী।’

فَغَفَرۡنَا لَہٗ ذٰلِکَ ؕ وَاِنَّ لَہٗ عِنۡدَنَا لَزُلۡفٰی وَحُسۡنَ مَاٰبٍ ﴿۲۶﴾

২৬
তখন আমরা তাহার এই সব ত্রুটি-বিচ্যুতিকে ক্ষমা করিলাম; নিশ্চয় তাহার জন্য আমাদের দরবারে নৈকট্য এবং উত্তম আশ্রয়স্থল নির্ধারিত আছে।২৫২৬
২৫২৬। ‘গাফার্‌না লাহু’ বাক্যটির অর্থ হইতে পারে ‘আমরা তাহাকে নিরাপত্তা দিলাম’ বা ‘আমরা তাহার কার্য সিদ্ধ করিলাম’ (লেইন)। পরের বাক্যটি ‘নিশ্চয় তাহার জন্য আমাদের দরবারে নৈকট্য এবং উত্তম আশ্রয়স্থল নির্ধারিত আছে।’ আল্লাহ্‌তা’লার এই উক্তি হইতে ইহাই সাব্যস্ত হয় যে, দাউদ (আঃ)-এর কোন নৈতিক দোষ বা আধ্যাত্মিক দুর্বলতা ছিল না। বাইবেল (২ শমুয়েল - ১১ঃ৪,৫) দাউদ (আঃ)-কে যৌন অপরাধী বলিয়া নিকৃষ্ট অভিযোগ করিয়াছে। কুরআনের উপরিল্লিখিত বাক্যটি অত্যন্ত দৃঢ়ভাবে ও কার্যকরীভাবে উক্ত অভিযোগ খণ্ডন করিয়াছে।

یٰدَاوٗدُ اِنَّا جَعَلۡنٰکَ خَلِیۡفَۃً فِی الۡاَرۡضِ فَاحۡکُمۡ بَیۡنَ النَّاسِ بِالۡحَقِّ وَلَا تَتَّبِعِ الۡہَوٰی فَیُضِلَّکَ عَنۡ سَبِیۡلِ اللّٰہِ ؕ اِنَّ الَّذِیۡنَ یَضِلُّوۡنَ عَنۡ سَبِیۡلِ اللّٰہِ لَہُمۡ عَذَابٌ شَدِیۡدٌۢ بِمَا نَسُوۡا یَوۡمَ الۡحِسَابِ ﴿٪۲۷﴾

২৭
(অতঃপর আমরা তাহাকে বলিলাম,) ‘হে দাউদ! আমরা তোমাকে পৃথিবীতে খলীফা নিযুক্ত করিয়াছি; অতএব তুমি লোকদের মধ্যে ন্যায়-বিচার কর এবং প্রবৃত্তির অনুসরণ করিও না, নতুবা ইহা তোমাকে আল্লাহ্‌র পথ হইতে ভ্রষ্ট করিয়া ফেলিবে। নিশ্চয় যাহারা আল্লাহ্‌র পথ হইতে ভ্রষ্ট হয় তাহাদের জন্য কঠোর আযাব আছে, কারণ তাহারা বিচার-দিবসকে ভুলিয়া বসিয়া আছে।
সূরা সাদ - রুকু ২

وَمَا خَلَقۡنَا السَّمَآءَ وَالۡاَرۡضَ وَمَا بَیۡنَہُمَا بَاطِلًا ؕ ذٰلِکَ ظَنُّ الَّذِیۡنَ کَفَرُوۡا ۚ فَوَیۡلٌ لِّلَّذِیۡنَ کَفَرُوۡا مِنَ النَّارِ ﴿ؕ۲۸﴾

২৮
এবং আমরা আকাশসমূহ ও পৃথিবী এবং এতদুভয়ের মধ্যে যাহা কিছু আছে, বৃথা সৃষ্টি করি নাই। ইহা ঐ সকল লোকের ধারণা, যাহারা অস্বীকার করিয়াছে। সুতরাং যাহারা অস্বীকার করিয়াছে তাহাদের জন্য আগুনের দুর্ভোগ অবধারিত আছে।

اَمۡ نَجۡعَلُ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ کَالۡمُفۡسِدِیۡنَ فِی الۡاَرۡضِ ۫ اَمۡ نَجۡعَلُ الۡمُتَّقِیۡنَ کَالۡفُجَّارِ ﴿۲۹﴾

২৯
যাহারা ঈমান আনিয়াছে এবং সৎকর্ম করিয়াছে আমরা কি তাহাদিগকে পৃথিবীতে বিশৃংখলা সৃষ্টিকারীদের সমান গণ্য করিব? অথবা মুত্তাকীগণকে কি আমরা দুষ্কৃতকারীদের সমতুল্য করিব?

کِتٰبٌ اَنۡزَلۡنٰہُ اِلَیۡکَ مُبٰرَکٌ لِّیَدَّبَّرُوۡۤا اٰیٰتِہٖ وَلِیَتَذَکَّرَ اُولُوا الۡاَلۡبَابِ ﴿۳۰﴾

৩০
ইহা (কুরআন) এমন এক কিতাব, যাহা আমরা তোমার প্রতি নাযেল করিয়াছি, যাহা অতীব২৫২৭ কল্যাণময়, যেন তাহারা তাঁহার আয়াতসমূহকে অনুধাবন করে, এবং ধীসম্পন্ন ব্যক্তিগণ শিক্ষা লাভ করে।
২৫২৭। ‘অতীব কল্যাণময় (কিতাব)’ কুরআনে সকল ধর্মের মৌলিক ও বিশ্বজনীন চিরস্থায়ী, অমর শিক্ষাগুলিতো আছেই, পরন্তু বর্তমান ও ভবিষ্যতের প্রয়োজনীয় ও অত্যাবশ্যকীয় বিষয়াবলীও ইহাতে লিপিবদ্ধ আছে। মানুষের প্রয়োজনীয় ও অত্যাবশ্যকীয় বিষয়বলীও ইহাতে লিপিবদ্ধ আছে। মানুষের প্রয়োজনে আসিতে পারে এরূপ কোন বিষয়ই কুরআনে বাদ দেওয়া হয় নাই। ‘মোবারক’ শব্দের অর্থ ইহাই।