৩৮

ص

সূরা সাদ

Sad

মক্কী ৮৯ আয়াত ৫ রুকু পারা ২৩

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৮৯ আয়াত এবং ৫ রুকু আছে।

اَمۡ لَہُمۡ مُّلۡکُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَمَا بَیۡنَہُمَا ۟ فَلۡیَرۡتَقُوۡا فِی الۡاَسۡبَابِ ﴿۱۱﴾

১১
অথবা আকাশসমূহ ও পৃথিবী এবং তদুভয়ের মধ্যে যাহা কিছু আছে সব কিছুর আধিপত্য কি তাহাদের কব্‌যায় আছে? যদি তাহাই হয় তাহা হইলে তাহারা যেন তাহাদের রশিসমূহের সাহায্যে উপরে আরোহণ করে।২৫১৮
২৫১৮। অবিশ্বাসীগণ তাহাদের সর্বশক্তি মহানবী (সাঃ)-এর বিরুদ্ধে নিয়োগ করিয়া দেখিতে পারে। এমনকি, তাহাদের শক্তি-সামর্থ্যকে যত দূর সম্ভব বৃদ্ধি করিয়াও তাহারা মুহাম্মাদ (সাঃ)-এর বিরুদ্ধে নিয়োগ করিয়া দেখিতে পারে। এমনকি, তাহাদের শক্তি সামর্থ্যকে যতদূর সম্ভব বৃদ্ধি করিয়াও তাহারা মুহাম্মদ (সাঃ)-এর বিরুদ্ধে আঁটিয়া উঠিতে পারিবে না।

جُنۡدٌ مَّا ہُنَالِکَ مَہۡزُوۡمٌ مِّنَ الۡاَحۡزَابِ ﴿۱۲﴾

১২
(তাহারা) বিভিন্ন দল সমন্বয়ে একটি সেনাবাহিনী, যাহারা সেখানে পরাভূত হইবে।২৫১৯
২৫১৯। এই আয়াতটিতে যুগপৎভাবে চ্যালেঞ্জ ও একটি ভবিষ্যদ্বাণী আছে। চ্যালেঞ্জটি হইল এই—হে অবিশ্বাসীগণ! তোমরা স্ব স্ব জাতির শক্তি ও সামর্থ্য সমূহ একত্রিত করিয়া সকলে মিলিয়া একযোগে মিত্রশক্তি গঠন করতঃ ইসলামের অগ্রযাত্রাকে প্রতিহত করিতে আগাইয়া আস।আর ভবিষ্যদ্বাণীটি হইলঃ তোমাদের এই সম্মিলিত শক্তি ইসলামের বিরুদ্ধে, যদি ব্যবহার করার দুঃসাহস দেখাও, তাহা হইলে তোমরা শোচনীয়ভাবে নির্মূল হইয়া যাইবে। জোরালো ভবিষ্যদ্বাণীটি অতি শান-শওকতের সহিত অক্ষরে অক্ষরে খন্দকের যুদ্ধের সময় পূর্ণ হইয়াছিল।

کَذَّبَتۡ قَبۡلَہُمۡ قَوۡمُ نُوۡحٍ وَّعَادٌ وَّفِرۡعَوۡنُ ذُو الۡاَوۡتَادِ ﴿ۙ۱۳﴾

১৩
তাহাদের পূর্বেই নূহের জাতি এবং আদ এবং শূলসমূহের২৫২০ অধিকারী ফেরআউনও (নবীগণকে) মিথ্যাবাদী বলিয়া অস্বীকার করিয়াছিল;
২৫২০। ‘আওতাদুল আরয্‌ অর্থ পর্বতমালা;‘আওতাদুল বিলাদ’ মানে শহরের প্রধান ব্যক্তিবর্গ; আর এখানে ‘জুল আওতাদ’ এর অর্থ দাঁড়াইবে ‘শক্তিশালী বৃহৎ সেনাবাহিনীর শূল বা কীলকের অধিপতি’ (আকরাব)।

وَثَمُوۡدُ وَقَوۡمُ لُوۡطٍ وَّاَصۡحٰبُ لۡـَٔیۡکَۃِ ؕ اُولٰٓئِکَ الۡاَحۡزَابُ ﴿۱۴﴾

১৪
(অনুরূপভাবে) সামূদ ও লূতের জাতি এবং জঙ্গলের অধিবাসীগণ— ইহারাও সংঘবদ্ধ দল ছিল।

اِنۡ کُلٌّ اِلَّا کَذَّبَ الرُّسُلَ فَحَقَّ عِقَابِ ﴿٪۱۵﴾

১৫
(তাহাদের) প্রত্যেকেই রসূলগণকে মিথ্যাবাদী বলিয়া প্রত্যাখ্যান করিয়াছিল; পরিণামে আমার শাস্তি (তাহাদের বিরুদ্ধে) কার্যকরী হইল।
সূরা সাদ - রুকু ১

وَمَا یَنۡظُرُ ہٰۤؤُلَآءِ اِلَّا صَیۡحَۃً وَّاحِدَۃً مَّا لَہَا مِنۡ فَوَاقٍ ﴿۱۶﴾

১৬
এবং এই সকল লোক কেবল একটি বিকট শব্দকারী আযাবের অপেক্ষা করিতেছে, যাহাতে কোন বিলম্ব হইবে না।২৫২১
২৫২১। ‘ফাওয়াক’ ঐ সময়টুকুকে বুঝায়, যাহা দুটি দুগ্ধ-দোহনের মধ্যে অতিবাহিত হয়; বাচ্চাকে দুইবার দুগ্ধ খাওয়ানোর মধ্যবর্তী সময়কেও ফাওয়াক বলা হয়, দুধ দোহাইবার সময় বাঁট টানিয়া পুনরায় বাঁট ধরা অর্থাৎ দুইবার বাঁট-টানার মধ্যবর্তী সময়টুকু ‘ফাওয়াক’ (লেইন)।

وَقَالُوۡا رَبَّنَا عَجِّلۡ لَّنَا قِطَّنَا قَبۡلَ یَوۡمِ الۡحِسَابِ ﴿۱۷﴾

১৭
তাহারা বলে, ‘হে আমাদের প্রতিপালক! হিসাবের দিবসের পূর্বেই আমাদিগকে আমাদের (আযাবের) অংশ সত্বর দিয়া দাও।’

اِصۡبِرۡ عَلٰی مَا یَقُوۡلُوۡنَ وَاذۡکُرۡ عَبۡدَنَا دَاوٗدَ ذَا الۡاَیۡدِ ۚ اِنَّہٗۤ اَوَّابٌ ﴿۱۸﴾

১৮
তাহারা যাহা কিছু বলে উহাতে তুমি ধৈর্য ধারণ কর এবং আমাদের বান্দা দাউদকে স্মরণ কর যে বড় শক্তির অধিকারী২৫২২ ছিল, নিশ্চয় সে (আল্লাহ্‌র দিকে) বার বার ঝুঁকিত।
২৫২২। দাউদ, সোলায়মান এবং আইউব (আঃ) এই নবীত্রয় অত্যন্ত ক্ষমতাশালী ছিলেন। তাহাদের ধন ও প্রভাব ছিল। এই জন্যই হয়তো কুরআনে প্রায়শঃ তাহাদিগকে একত্রে উল্লেখ করা হইয়াছে (৪ঃ১৬৪; ৬ঃ৮৫; ২১ঃ৮০-৮৪)।

اِنَّا سَخَّرۡنَا الۡجِبَالَ مَعَہٗ یُسَبِّحۡنَ بِالۡعَشِیِّ وَالۡاِشۡرَاقِ ﴿ۙ۱۹﴾

১৯
নিশ্চয় আমরা পাহাড়গুলিকে (তাহার) সেবায় নিয়োজিত করিয়াছিলাম— তাহারা সন্ধ্যায় এবং সকালে তাহার সহিত আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করিত।

وَالطَّیۡرَ مَحۡشُوۡرَۃً ؕ کُلٌّ لَّہٗۤ اَوَّابٌ ﴿۲۰﴾

২০
এবং (নিয়োজিত করিয়াছিলাম) পক্ষীকুলকেও একত্রিত করিয়া; যাহারা সকলেই তাহার পরম অনুগত হইয়া থাকিত।