৩৬

يس

সূরা ইয়াসীন

Ya Sin

মক্কী ৮৪ আয়াত ৫ রুকু পারা ২২–২৩

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৮৪ আয়াত এবং ৫ রুকু আছে।

فَلَا یَسۡتَطِیۡعُوۡنَ تَوۡصِیَۃً وَّلَاۤ اِلٰۤی اَہۡلِہِمۡ یَرۡجِعُوۡنَ ﴿٪۵۱﴾

৫১
সেই সময় তাহারা একে অপরকে ওসীয়্যতও করিতে পারিবে না এবং নিজেদের পরিবারবর্গের নিকট ফিরিয়া যাইতে পারিবে না।
সূরা ইয়াসীন - রুকু ৩

وَنُفِخَ فِی الصُّوۡرِ فَاِذَا ہُمۡ مِّنَ الۡاَجۡدَاثِ اِلٰی رَبِّہِمۡ یَنۡسِلُوۡنَ ﴿۵۲﴾

৫২
এবং যখন শিংগায় ফুৎকার দেওয়া হইবে,২৪৫১ তখন অকস্মাৎ তাহারা কবর হইতে তাহাদের প্রতিপালকের দিকে ছুটিয়া আসিবে।
২৪৫১। “শিঙ্গায় ফুৎকার দেওয়া হইবে” দুই অর্থই হইতে পারে কিয়ামতের দিন শিঙ্গা বাজিয়া উঠিবে ইহাই প্রাথমিক অর্থ। রূপক বর্ণনা হিসাবে ইহার দ্বারা প্রতিশ্রুত ধর্ম-সংস্কারকের আগমনকেও বুঝায়, যাহার উদাত্ত আহ্বানে সাড়া দিয়া আধ্যাত্মিকভাবে মৃতব্যক্তিরা যেন কবর হইতে পুনরুত্থিত হয় এবং ধর্মের ঐশী-বাণী শোনার জন্য ব্যতিব্যস্ত হইয়া উঠে।

قَالُوۡا یٰوَیۡلَنَا مَنۡۢ بَعَثَنَا مِنۡ مَّرۡقَدِنَا ٜؐۘ ہٰذَا مَا وَعَدَ الرَّحۡمٰنُ وَصَدَقَ الۡمُرۡسَلُوۡنَ ﴿۵۳﴾

৫৩
তাহারা (একে অপরকে) বলবে, ‘হায় আমাদের সর্বনাশ! কে আমাদিগকে আমাদের নিদ্রাস্থল হইতে উঠাইল?২৪৫২ ইহা তো উহাই যাহার প্রতিশ্রুতি রহমান আল্লাহ্ দিয়াছিলেন এবং রসূলগণও সত্য বলিয়াছিলেন।’
২৪৫২। যখন হাশরের দিন মানুষকে উঠানো হইবে এবং অবিশ্বাসীরা তাহাদের কুকর্মগুলি দেখিতে পাইবে ও শাস্তির মুখামুখি হইবে, তখন তাহারা ভীতি ও নৈরাশ্যের আবেগে বলিয়া উঠিবে, “হায় হায়! কে আমাদের ঘুম ভাঙ্গাইল।” পূর্ববর্তী আয়াতের উপমার রেশ ধরিয়া বলা যায়, যে, যাহারা আল্লাহ্‌র প্রেরিত পুরুষের আগমনকালে, তাঁহার কথায় কর্ণপাত করেনা। বরং অবাধ্যতা করিয়া (আধ্যাত্মিক) মৃত অবস্থায় থাকাই শ্রেয়ঃ জ্ঞান করে, এই আয়াতটি তাহাদের উপরও প্রয়োজ্য। কেননা, ঐশী আহ্বান শুনিয়াও তাহারা উচ্চঃস্বরে বলিয়া উঠে “আমাদের বর্তমান মধুর অবস্থায় পরিবর্তন ও বিপ্লব ঘটাইয়া ঐ ব্যক্তি কেন আমাদিগকে তাঁহার পিছনে একত্রিত হইতে বিরক্তিকর ডাক দেয়?”

اِنۡ کَانَتۡ اِلَّا صَیۡحَۃً وَّاحِدَۃً فَاِذَا ہُمۡ جَمِیۡعٌ لَّدَیۡنَا مُحۡضَرُوۡنَ ﴿۵۴﴾

৫৪
ইহা হইবে কেবল একটি প্রচণ্ড আর্তনাদ,২৪৫৩ তখন সহসা তাহাদের সকলকে একত্রিত করিয়া আমাদের সম্মুখে হাযির করা হইবে।
২৪৫৩। উপর্যুপরি কয়েকটি আয়াতে এই একটি প্রচণ্ড আর্তনাদ ও বিস্ফোরণ বারবার ব্যবহৃত হওয়াতে ইহাই প্রতীয়মান হয় যে, এই সূরাটি এমন একটি সময়ের উল্লেখ করিতেছে যখন আল্লাহ্‌র শাস্তি প্রচণ্ড আর্তনাদ ও বিস্ফোরণের আকারে নামিয়া আসিবে। ইহা সম্ভবতঃ ইঙ্গিত করিতেছে, আণবিক ও নিউট্রন বোমার বিস্ফোরণে শহর ও জনপদগুলি কয়েক মিনিটের মধ্যেই নিশ্চিহ্ন হইয়া যাইবে।

فَالۡیَوۡمَ لَا تُظۡلَمُ نَفۡسٌ شَیۡئًا وَّلَا تُجۡزَوۡنَ اِلَّا مَا کُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ ﴿۵۵﴾

৫৫
এবং সেদিন কোন আত্মার প্রতি বিন্দুমাত্র যুলুম করা হইবে না, এবং তোমাদিগকে কেবল তোমাদের কর্মেরই প্রতিফল দেওয়া হইবে।

اِنَّ اَصۡحٰبَ الۡجَنَّۃِ الۡیَوۡمَ فِیۡ شُغُلٍ فٰکِہُوۡنَ ﴿ۚ۵۶﴾

৫৬
সেদিন নিশ্চয় জান্নাতবাসীগণ (নিজেদের অবস্থা দেখিয়া) আনন্দে উৎফুল্ল হইবে;২৪৫৪
২৪৫৪। পরজগতের জীবন স্থবির ও কর্মহীন বলিয়া মনে করা ঠিক নয়, বরং উহা হইবে আধ্যাত্মিক উন্নতির এক কর্মময় ও কর্মচঞ্চল জীবন।

ہُمۡ وَاَزۡوَاجُہُمۡ فِیۡ ظِلٰلٍ عَلَی الۡاَرَآئِکِ مُتَّکِـُٔوۡنَ ﴿۵۷﴾

৫৭
তাহারাও এবং তাহাদের স্ত্রীগণও (রহমতের) ছায়াতলে পালংকের উপর হেলান দিয়া উপবিষ্ট থাকিবে।২৪৫৫
২৪৫৫। সকল প্রকারের আনন্দ ও সুখই বেশী বেশী উপভোগ্য হয়, যখন প্রিয়জনকে সাথে নিয়া তাহা ভোগ করা হয়।

لَہُمۡ فِیۡہَا فَاکِہَۃٌ وَّلَہُمۡ مَّا یَدَّعُوۡنَ ﴿ۚۖ۵۸﴾

৫৮
তথায় তাহাদের জন্য নানা ফল-মূল থাকিবে আর থাকিবে তাহাদের কাংখিত সকল বস্তু।

سَلٰمٌ ۟ قَوۡلًا مِّنۡ رَّبٍّ رَّحِیۡمٍ ﴿۵۹﴾

৫৯
‘শান্তি’— ইহাই হইবে তাহাদের পরম দয়াময় প্রতিপালকের নিকট হইতে সাদর-সম্ভাষণ।

وَامۡتَازُوا الۡیَوۡمَ اَیُّہَا الۡمُجۡرِمُوۡنَ ﴿۶۰﴾

৬০
এবং (আল্লাহ্ ইহাও বলিবেন) ‘হে অপরাধীগণ! আজ তোমরা (মো’মেনগণ হইতে) পৃথক হইয়া যাও।’