৩৪

سبأ

সূরা সাবা

Saba

মক্কী ৫৫ আয়াত ৬ রুকু পারা ২২

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৫৫ আয়াত এবং ৬ রুকু আছে।

وَیَوۡمَ یَحۡشُرُہُمۡ جَمِیۡعًا ثُمَّ یَقُوۡلُ لِلۡمَلٰٓئِکَۃِ اَہٰۤؤُلَآءِ اِیَّاکُمۡ کَانُوۡا یَعۡبُدُوۡنَ ﴿۴۱﴾

৪১
এবং যেদিন তিনি তাহাদের সকলকে একত্রিত করিবেন; অতঃপর তিনি ফিরিশ্‌তাদিগকে বলিবেন, ‘ইহারা কি তোমাদের ইবাদত করিত?’

قَالُوۡا سُبۡحٰنَکَ اَنۡتَ وَلِیُّنَا مِنۡ دُوۡنِہِمۡ ۚ بَلۡ کَانُوۡا یَعۡبُدُوۡنَ الۡجِنَّ ۚ اَکۡثَرُہُمۡ بِہِمۡ مُّؤۡمِنُوۡنَ ﴿۴۲﴾

৪২
তাহারা বলিবে, ‘তুমি পবিত্র, তাহাদের মোকাবেলায় একমাত্র তুমিই আমাদের অভিভাবক। বরং তাহারা আসলে জিন্ন্‌দের ইবাদত করিত; তাহাদের অধিকাংশই উহাদের উপর ঈমান রাখিত।’

فَالۡیَوۡمَ لَا یَمۡلِکُ بَعۡضُکُمۡ لِبَعۡضٍ نَّفۡعًا وَّلَا ضَرًّا ؕ وَنَقُوۡلُ لِلَّذِیۡنَ ظَلَمُوۡا ذُوۡقُوۡا عَذَابَ النَّارِ الَّتِیۡ کُنۡتُمۡ بِہَا تُکَذِّبُوۡنَ ﴿۴۳﴾

৪৩
(কাফেরদিগকে বলা হইবে) ‘সুতরাং আজ তোমাদের কেহ একে অপরের না উপকার করিতে পারিবে এবং না অপকার।’ এবং আমরা যালেমগণকে বলিব: ‘তোমরা সেই আগুনের আযাব ভোগ কর, যাহাকে তোমরা মিথ্যা বলিয়া অস্বীকার করিতে।’

وَاِذَا تُتۡلٰی عَلَیۡہِمۡ اٰیٰتُنَا بَیِّنٰتٍ قَالُوۡا مَا ہٰذَاۤ اِلَّا رَجُلٌ یُّرِیۡدُ اَنۡ یَّصُدَّکُمۡ عَمَّا کَانَ یَعۡبُدُ اٰبَآؤُکُمۡ ۚ وَقَالُوۡا مَا ہٰذَاۤ اِلَّاۤ اِفۡکٌ مُّفۡتَرًی ؕ وَقَالَ الَّذِیۡنَ کَفَرُوۡا لِلۡحَقِّ لَمَّا جَآءَہُمۡ ۙ اِنۡ ہٰذَاۤ اِلَّا سِحۡرٌ مُّبِیۡنٌ ﴿۴۴﴾

৪৪
এবং যখন আমাদের সুস্পষ্ট আয়াতসমূহ তাহাদিগকে আবৃত্তি করিয়া শুনানো হয় তখন তাহারা বলে, এই ব্যক্তি একজন মানুষ বৈ কিছুই নহে, যে তোমাদিগকে ঐ সকল অস্তিত্ব হইতে প্রতিরোধ করিতে চাহে যাহাদের ইবাদত তোমাদের পিতৃপুরুষগণ করিত।’ এবং তাহারা ইহাও বলে, ‘ইহা (কুরআন) মনগড়া মিথ্যা রচনা ছাড়া কিছুই নহে।’ এবং যাহারা কুফরী করিয়াছে তাহারা সত্য সম্বন্ধে, যখন উহা তাহাদের নিকট সমাগত হয়, বলে, ‘ইহা সুস্পষ্ট যাদু ব্যতীত কিছুই নহে।’

وَمَاۤ اٰتَیۡنٰہُمۡ مِّنۡ کُتُبٍ یَّدۡرُسُوۡنَہَا وَمَاۤ اَرۡسَلۡنَاۤ اِلَیۡہِمۡ قَبۡلَکَ مِنۡ نَّذِیۡرٍ ﴿ؕ۴۵﴾

৪৫
এবং আমরা তাহাদিগকে (পূর্বে) এমন কোন কিতাব দিই নাই যাহা তাহারা আবৃত্তি করিয়া আসিতেছে; এবং তোমার পূর্বে তাহাদের নিকট কোন সর্তককারীও পাঠাই নাই।

وَکَذَّبَ الَّذِیۡنَ مِنۡ قَبۡلِہِمۡ ۙ وَمَا بَلَغُوۡا مِعۡشَارَ مَاۤ اٰتَیۡنٰہُمۡ فَکَذَّبُوۡا رُسُلِیۡ ۟ فَکَیۡفَ کَانَ نَکِیۡرِ ﴿٪۴۶﴾

৪৬
এবং তাহাদের পূর্বে যাহারা ছিল তাহারাও (রসূলদিগকে) মিথ্যাবাদী বলিয়া প্রত্যাখ্যান করিয়াছিল; অথচ আমরা তাহাদিগকে যাহা দিয়াছিলাম ইহারা তাহার এক দশমাংশেও২৪০২ পৌঁছিতে পারে নাই, তথাপি ইহারা আমার প্রেরিত রসূলগণকে মিথ্যাবাদী বলিয়া প্রত্যাখ্যান করিল। সুতরাং (তাহারা এখন দেখিতে পাইবে যে) আমাকে কুফরী করার প্রতিফল কিরূপ হয়।
সূরা সাবা - রুকু ৫
২৪০২। মি’শার অর্থ এক দশমাংশ, শততম অংশ, অনেকের মতে হাজার ভাগের এক ভাগ (লেইন)।

قُلۡ اِنَّمَاۤ اَعِظُکُمۡ بِوَاحِدَۃٍ ۚ اَنۡ تَقُوۡمُوۡا لِلّٰہِ مَثۡنٰی وَفُرَادٰی ثُمَّ تَتَفَکَّرُوۡا ۟ مَا بِصَاحِبِکُمۡ مِّنۡ جِنَّۃٍ ؕ اِنۡ ہُوَ اِلَّا نَذِیۡرٌ لَّکُمۡ بَیۡنَ یَدَیۡ عَذَابٍ شَدِیۡدٍ ﴿۴۷﴾

৪৭
তুমি বল, ‘আমি তোমাদিগকে শুধু একটি কথার উপদেশ দিতেছি যে, তোমরা দুই দুইজন করিয়া এবং এক একজন করিয়া আল্লাহ্‌র সম্মুখে দাঁড়াও, অতঃপর চিন্তা কর (তখন নিশ্চয় তোমরা বুঝিতে পারিবে) যে, তোমাদের এই সঙ্গীর২৪০৩ মধ্যে কোন উন্মত্ততা নাই, সে তোমাদের জন্য আসন্ন কঠোর আযাব সম্বন্ধে একজন সতর্ককারী মাত্র।’
২৪০৩। এই আয়াত মহানবী (সাঃ)-এর দাবীকে বাস্তবতার নিরিখে, নিরপেক্ষভাবে, ভাবাবেগ মুক্ত হইয়া, পরীক্ষা বা যাচাই করার আহ্বান জানাইয়াছে। বলা হইয়াছে যে, অবিশ্বাসীগণ যদি, বিদ্বেষ ও কুসংস্কার-মুক্ত মনে, সংখ্যা-গরিষ্ঠ জনতার প্রভাব-মূক্ত হইয়া, নবী করীম (সাঃ) সম্বন্ধে চিন্তা করে, তাহা হইলে তাহারা দেখিতে পাইবে যে, তিনি (সাঃ) পাগল কিংবা মানসিক ব্যাধি-গ্রস্ত নহেন।

قُلۡ مَا سَاَلۡتُکُمۡ مِّنۡ اَجۡرٍ فَہُوَ لَکُمۡ ؕ اِنۡ اَجۡرِیَ اِلَّا عَلَی اللّٰہِ ۚ وَہُوَ عَلٰی کُلِّ شَیۡءٍ شَہِیۡدٌ ﴿۴۸﴾

৪৮
তুমি বল, ‘আমি তোমাদের নিকট (সত্য প্রচারের বিনিময়ে) যাহা কিছু পারিশ্রমিক চাহিয়া থাকি উহা তোমাদেরই জন্য। আমার পারিশ্রমিক একমাত্র আল্লাহ্‌র নিকট আছে; বস্তুতঃ তিনিই প্রত্যেক বিষয়ে পর্যবেক্ষক।’

قُلۡ اِنَّ رَبِّیۡ یَقۡذِفُ بِالۡحَقِّ ۚ عَلَّامُ الۡغُیُوۡبِ ﴿۴۹﴾

৪৯
তুমি বল, ‘আমার প্রতিপালক অবশ্যই সত্যকে (মিথ্যার উপর) নিক্ষেপ করেন (মিথ্যাকে চূর্ণ বিচূর্ণ করার জন্য)। তিনি অদৃশ্য বিষয়ে মহাজ্ঞানী।’

قُلۡ جَآءَ الۡحَقُّ وَمَا یُبۡدِئُ الۡبَاطِلُ وَمَا یُعِیۡدُ ﴿۵۰﴾

৫০
তুমি বল, ‘পূর্ণ সত্য আসিয়াছে; বস্তুতঃ মিথ্যা (কোন কিছু) উদ্ভাবনও করিতে পারে না এবং পুনরাবৃত্তিও করিতে পারে না।’২৪০৪
২৪০৪। ‘পূনরাবৃত্তিও করিতে পারে না’ বাক্যাংশটির অর্থ এই যে, আরবদেশে পৌত্তলিকতার পুনরাবৃত্তি কখনও ঘটবে না। ইহা একটি ভবিষ্যদ্বাণী! আরব দেশ হইতে পৌত্তলিকতার চির অবসান ঘটিয়া কুরআনের এই ভবিষ্যদ্বাণী মহাগৌরবে পূর্ণ হইয়াছে।