৩০

الروم

সূরা আর্‌ রূম

Ar-Rum

মক্কী ৬১ আয়াত ৬ রুকু পারা ২১

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৬১ আয়াত এবং ৬ রুকু আছে।

فَانۡظُرۡ اِلٰۤی اٰثٰرِ رَحۡمَتِ اللّٰہِ کَیۡفَ یُحۡیِ الۡاَرۡضَ بَعۡدَ مَوۡتِہَا ؕ اِنَّ ذٰلِکَ لَمُحۡیِ الۡمَوۡتٰی ۚ وَہُوَ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ﴿۵۱﴾

৫১
অতএব তুমি আল্লাহ্‌র রহমতের নিদর্শনসমূহের প্রতি লক্ষ্য কর যে, কিরূপে তিনি যমীনকে ইহার মৃত্যুর পর সঞ্জীবিত করেন। নিশ্চয় তিনিই (আল্লাহ্‌) যিনি মৃতগণকে জীবিত করেন;২২৯৩ এবং তিনি সকল বিষয়ের উপর সর্বশক্তিমান।
২২৯৩। পূর্ববর্তী দুইটি আয়াতে দৃষ্টি আকর্ষণ করা হইয়াছিল যে, প্রাকৃতিক নিয়মেই অতিমাত্রার শুষ্কতার পরে, রষ্টির আগমন হয় এবং শুষ্ক ও তৃষ্ণার্ত পৃথিবী ইহার মাধ্যমে এক নবজীবন লাভ করে। এই আয়াতে বলা হইয়াছে যে, নৈতিকভাবে অধঃপতিত ও কলুষিত মানুষের পুনরুজ্জীবনের জন্য ঐ একই ঐশী নিয়ম কার্যকরী করা হইয়া থাকে। মৃতপ্রায় জাতিগুলি আল্লাহ্‌র নবীর আগমনে নব জীবন লাভ করিয়া থাকে।

وَلَئِنۡ اَرۡسَلۡنَا رِیۡحًا فَرَاَوۡہُ مُصۡفَرًّا لَّظَلُّوۡا مِنۡۢ بَعۡدِہٖ یَکۡفُرُوۡنَ ﴿۵۲﴾

৫২
এবং যদি আমরা বায়ু প্রবাহিত করি এবং তাহারা উহাকে (শস্যক্ষেত্রকে) হরিদ্বর্ণ দেখে তখন তাহারা উহার (দৃশ্য প্রত্যক্ষ করার) পর অকৃতজ্ঞতা প্রকাশ করিতে আরম্ভ করে।

فَاِنَّکَ لَا تُسۡمِعُ الۡمَوۡتٰی وَلَا تُسۡمِعُ الصُّمَّ الدُّعَآءَ اِذَا وَلَّوۡا مُدۡبِرِیۡنَ ﴿۵۳﴾

৫৩
বস্তুতঃ তুমি (তোমার) এই আহ্বান মৃতদিগকেও শুনাইতে পারিবে না এবং বধিরদিগকেও শুনাইতে পারিবে না যখন তাহারা পিঠ দেখাইয়া ফিরিয়া যায়;

وَمَاۤ اَنۡتَ بِہٰدِ الۡعُمۡیِ عَنۡ ضَلٰلَتِہِمۡ ؕ اِنۡ تُسۡمِعُ اِلَّا مَنۡ یُّؤۡمِنُ بِاٰیٰتِنَا فَہُمۡ مُّسۡلِمُوۡنَ ﴿٪۵۴﴾

৫৪
এবং তুমি অন্ধদিগকেও তাহাদের পথভ্রষ্টতা হইতে ফিরাইয়া সোজা পথে পরিচালিত করিতে পারিবে না। তুমি কেবল তাহাদিগকেই শুনাইতে পারিবে যাহারা আমাদের আয়াতসমূহের উপর ঈমান আনে, কারণ তাহারা আত্মসমর্পণকারী।২২৯৪
সূরা আর্‌ রূম - রুকু ৫
২২৯৪। কোন নবী কিংবা কোন ঐশী-বাণীই মানুষকে আল্লাহ্‌র কাছে আনিতে পারে না, যদি না সে স্বেচ্ছায় সত্যের বাণী শুনিতে চায় ও সত্যের দিকে ধাবিত হয়। নিজে উদ্যোগ গ্রহণ করিলে তবেই আল্লাহ্‌র কাছ হইতে সুফল আসে এবং এইভাবেই মানুষ নিজের ভাগ্য নিজেই গড়ে বা ভাঙ্গে।

اَللّٰہُ الَّذِیۡ خَلَقَکُمۡ مِّنۡ ضُؔعۡفٍ ثُمَّ جَعَلَ مِنۡۢ بَعۡدِ ضُؔعۡفٍ قُوَّۃً ثُمَّ جَعَلَ مِنۡۢ بَعۡدِ قُوَّۃٍ ضُؔعۡفًا وَّشَیۡبَۃً ؕ یَخۡلُقُ مَا یَشَآءُ ۚ وَہُوَ الۡعَلِیۡمُ الۡقَدِیۡرُ ﴿۵۵﴾

৫৫
তিনিই আল্লাহ্ যিনি তোমাদিগকে দুর্বল অবস্থায় সৃষ্টি২২৯৫ করেন এবং দুর্বলতার পর তোমাদিগকে শক্তি দান করেন, এবং সেই শক্তির পর পুনরায় দুর্বলতা ও বার্ধক্য দেন, তিনি যাহা চাহেন সৃষ্টি করেন। এবং তিনিই সর্বজ্ঞানী, সর্বশক্তিমান।
২২৯৫। ‘যো’ফোন’ শব্দটা এই আয়াতে তিনবার ব্যবহৃত হইয়াছে। ‘যো’ফোন’ অর্থ দুর্বলতা। ইহা মানব জীবনে অন্ততঃ তিনবার দেখা দেয়— ভ্রণের অবস্থায়, শৈশবাবস্থায় এবং বৃদ্ধাবস্থায়।

وَیَوۡمَ تَقُوۡمُ السَّاعَۃُ یُقۡسِمُ الۡمُجۡرِمُوۡنَ ۬ۙ مَا لَبِثُوۡا غَیۡرَ سَاعَۃٍ ؕ کَذٰلِکَ کَانُوۡا یُؤۡفَکُوۡنَ ﴿۵۶﴾

৫৬
এবং যেদিন নির্দিষ্ট মুহূর্ত২২৯৬ উপস্থিত হইবে, তখন অপরাধীরা কসম খাইবে যে, তাহারা অল্প কাল ব্যতীত অবস্থান করে নাই; এইভাবেই তাহাদিগকে (সত্য পথ হইতে) ফিরাইয়া দেওয়া হইত।
২২৯৬। ইসলামের বিজয় মুহূর্ত।

وَقَالَ الَّذِیۡنَ اُوۡتُوا الۡعِلۡمَ وَالۡاِیۡمَانَ لَقَدۡ لَبِثۡتُمۡ فِیۡ کِتٰبِ اللّٰہِ اِلٰی یَوۡمِ الۡبَعۡثِ ۫ فَہٰذَا یَوۡمُ الۡبَعۡثِ وَلٰکِنَّکُمۡ کُنۡتُمۡ لَا تَعۡلَمُوۡنَ ﴿۵۷﴾

৫৭
কিন্তু যাহাদিগকে জ্ঞান ও ঈমান দান করা হইয়াছে তাহারা বলিবে, ‘নিশ্চয় তোমরা আল্লাহ্‌র কিতাব অনুযায়ী পুনরুত্থান দিবস পর্যন্ত অবস্থান করিয়াছ। (এখন শুন!) ইহাই সেই পুনরুত্থান দিবস;২২৯৭ কিন্তু তোমরা জানতে না।’
২২৯৭। এখানে ‘পুনরুত্থান’ কথাটি দ্বারা মৃত্যু-পরবর্তী পুনরুত্থানকে বুঝায় নাই, বরং আধ্যাত্মিক সংস্কারকের আগমনে যে আধ্যাত্মিক নব-জীবনের সূচনা হয় উহাকে বুঝাইয়াছে।

فَیَوۡمَئِذٍ لَّا یَنۡفَعُ الَّذِیۡنَ ظَلَمُوۡا مَعۡذِرَتُہُمۡ وَلَا ہُمۡ یُسۡتَعۡتَبُوۡنَ ﴿۵۸﴾

৫৮
সুতরাং সেইদিন যালেমদের কোন ওজর-আপত্তি তাহাদের কোন উপকারে আসিবে না এবং তাহাদিগকে ক্ষমা প্রার্থনা করার সুযোগও দান করা হইবে না।২২৯৮
২২৯৮। ‘ইউসতা’তাবূন’ অর্থঃ (ক) ঐশী দ্বারে অগ্রসর হইবার অনুমতি তাহারা পাইবে না, (খ) তাহারা যে সব পাপাচার করিয়াছে তাহা শুধরাইবার অনুমতি পাইবে না, (গ) তাহাদের সমর্থনমূলক কোন ওজর-আপত্তি গ্রহণ করা হইবে না, (ঘ) তাহারা আল্লাহ্‌র অনুগ্রহের গণ্ডীর ভিতরে গৃহীত হইবে না। এই সকল অর্থই মূল ধাতু ‘আতাবা’র মধ্যে বিদ্যমান আছে।

وَلَقَدۡ ضَرَبۡنَا لِلنَّاسِ فِیۡ ہٰذَا الۡقُرۡاٰنِ مِنۡ کُلِّ مَثَلٍ ؕ وَلَئِنۡ جِئۡتَہُمۡ بِاٰیَۃٍ لَّیَقُوۡلَنَّ الَّذِیۡنَ کَفَرُوۡۤا اِنۡ اَنۡتُمۡ اِلَّا مُبۡطِلُوۡنَ ﴿۵۹﴾

৫৯
এবং আমরা মানুষের জন্য এই কুরআনে সর্বপ্রকার উপমা সবিস্তারে বর্ণনা করিয়াছি,২২৯৯ এবং যদি তুমি তাহাদের নিকট কোন নিদর্শন উপস্থিত কর তাহা হইলে যাহারা অস্বীকার করিয়াছে তাহারা নিশ্চয় বলিবে, ‘তোমরা মিথ্যাবাদী বৈ কিছুই নহ।’
২২৯৯। ‘মাসাল’ শব্দের অর্থ বর্ণনা ; যুক্তি ; আলোচনা ; শিক্ষা ; প্রবাদ ; চিহ্ন; উপদেশপূর্ণ ছোট গল্প বা উপমা (লেইন)।

کَذٰلِکَ یَطۡبَعُ اللّٰہُ عَلٰی قُلُوۡبِ الَّذِیۡنَ لَا یَعۡلَمُوۡنَ ﴿۶۰﴾

৬০
এইরূপে আল্লাহ্ তাহাদের অন্তরে মোহর মরিয়া দেন যাহারা জ্ঞান রাখে না।২৩০০
২৩০০। কেবল মাত্র তাহাদের হৃদয়েই সীলমোহর মারা হয় যাহারা ঐশী সংস্কারকগণের মাধ্যমে আগত ঐশী-জ্ঞানকে স্বেচ্ছায় প্রত্যাখ্যান করে। অবিশ্বাসীর হৃদয়ের দ্বার বন্ধকরণ ক্রিয়াটি আপনাপনি সংঘটিত হইয়া থাকে, যখন ঐশী-জ্ঞানকে তাহার সম্মুখে বার বার যুক্তি সহকারে তুলিয়া ধরা সত্বেও সে তাহা অবহেলা করতঃ প্রত্যাখ্যান করিতে থাকে।