২৯

العنكبوت

সূরা আল্‌ আন্‌কাবূত

Al-`Ankabut

মক্কী ৭০ আয়াত ৭ রুকু পারা ২০–২১

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৭০ আয়াত এবং ৭ রুকু আছে।

وَکَاَیِّنۡ مِّنۡ دَآبَّۃٍ لَّا تَحۡمِلُ رِزۡقَہَا ٭ۖ اَللّٰہُ یَرۡزُقُہَا وَاِیَّاکُمۡ ۫ۖ وَہُوَ السَّمِیۡعُ الۡعَلِیۡمُ ﴿۶۱﴾

৬১
এবং এমন কত জীবজন্তু আছে যাহারা নিজেদের রিয্‌ক বহন করিয়া বেড়ায় না! আল্লাহ্‌ই তাহাদিগকে এবং তোমাদিগকে রিয্‌ক দেন।২২৬৪ এবং তিনিই সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।
২২৬৪। যখন পশু-পাখীও অনাহারে থাকে না, তখন ইহা কিভাবে কল্পনা করা যায় যে, আল্লাহ্‌তা’লার সৃষ্টির শেরা মানুষ না খাইয়া থাকিবে?

وَلَئِنۡ سَاَلۡتَہُمۡ مَّنۡ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ وَسَخَّرَ الشَّمۡسَ وَالۡقَمَرَ لَیَقُوۡلُنَّ اللّٰہُ ۚ فَاَنّٰی یُؤۡفَکُوۡنَ ﴿۶۲﴾

৬২
এবং যদি তুমি তাহাদিগকে জিজ্ঞাসা কর, ‘আকাশসমূহ ও পৃথিবীকে কে সৃষ্টি করিয়াছেন, এবং সূর্য ও চন্দ্রকে (মানুষের) সেবায় কে নিয়োজিত করিয়াছেন?’২২৬৫ তাহারা অবশ্যই বলিবে, ‘আল্লাহ্।’ তথাপি তাহাদিগকে (সত্য হইতে সরাইয়া) কোন দিকে বিভ্রান্ত করিয়া লইয়া যাওয়া হইতেছে?
২২৬৫। আল্লাহ্‌তা’লা সৃজনকারী এবং সকল জীবনের উৎস এবং ইহার স্থায়িত্বের জন্য তিনি প্রকৃতির সমস্ত শক্তিকে মানুষের সেবায় নিয়োজিত করিয়াছেন।

اَللّٰہُ یَبۡسُطُ الرِّزۡقَ لِمَنۡ یَّشَآءُ مِنۡ عِبَادِہٖ وَیَقۡدِرُ لَہٗ ؕ اِنَّ اللّٰہَ بِکُلِّ شَیۡءٍ عَلِیۡمٌ ﴿۶۳﴾

৬৩
আল্লাহ্‌ই নিজ বান্দাগণের মধ্য হইতে যাহার জন্য চাহেন রিয্‌ককে সম্প্রসারিত করিয়া দেন এবং যাহার জন্য চাহেন সংকুচিত করিয়া দেন। নিশ্চয় আল্লাহ্‌ সকল বিষয়ে সর্বজ্ঞানী।

وَلَئِنۡ سَاَلۡتَہُمۡ مَّنۡ نَّزَّلَ مِنَ السَّمَآءِ مَآءً فَاَحۡیَا بِہِ الۡاَرۡضَ مِنۡۢ بَعۡدِ مَوۡتِہَا لَیَقُوۡلُنَّ اللّٰہُ ؕ قُلِ الۡحَمۡدُ لِلّٰہِ ؕ بَلۡ اَکۡثَرُہُمۡ لَا یَعۡقِلُوۡنَ ﴿٪۶۴﴾

৬৪
এবং যদি তুমি তাহাদিগকে জিজ্ঞাসা কর, ‘আকাশ হইতে কে বারি বর্ষণ করেন, অতঃপর উহা দ্বারা জমিকে উহার মৃত্যুর পর সঞ্জীবিত করেন?’ তাহারা অবশ্যই বলিবে, ‘আল্লাহ্।’ তুমি বল, ‘সকল প্রশংসা আল্লাহ্‌র জন্য।’ কিন্তু তাহাদের অধিকাংশই ইহা অনুধাবন করে না।
সূরা আল্‌ আন্‌কাবূত - রুকু ৬

وَمَا ہٰذِہِ الۡحَیٰوۃُ الدُّنۡیَاۤ اِلَّا لَہۡوٌ وَّلَعِبٌ ؕ وَاِنَّ الدَّارَ الۡاٰخِرَۃَ لَہِیَ الۡحَیَوَانُ ۘ لَوۡ کَانُوۡا یَعۡلَمُوۡنَ ﴿۶۵﴾

৬৫
এই পার্থিব জীবন আমোদ-প্রমোদ ও ক্রীড়া-কৌতুক বৈ আর কিছুই নহে। আর যে পারলৌকিক আবাস উহাই হইতেছে প্রকৃত জীবন; হায় যদি তাহারা২২৬৬ জনিত!
২২৬৬। মহৎ উদ্দেশ্যের জন্য দুঃখ-কষ্ট ও আরামের উপকরণাদি হইতে বঞ্চিত অবস্থা বরণ করিয়া নেওয়া ছাড়া এবং আল্লাহ্‌র জন্য ত্যাগ স্বীকার করা ছাড়া যে জীবন তাহা ‘কেবল আমোদ-প্রমোদ ও ক্রীড়া-কৌতুক’— তাহা এক তুচ্ছ এবং লক্ষ্যহীন অস্তিত্ব। অভীষ্ট সাধনে নিয়োজিত জীবন উহাই যাহা মহোত্তম উদ্দেশ্যে অতিবাহিত হয় এবং যাহাতে চিরস্থায়ী জীবনের প্রস্তুতি নেওয়া হয়, যেজন্য আল্লাহ্‌তা’লা মানবকে সৃষ্টি করিয়াছেন।

فَاِذَا رَکِبُوۡا فِی الۡفُلۡکِ دَعَوُا اللّٰہَ مُخۡلِصِیۡنَ لَہُ الدِّیۡنَ ۬ۚ فَلَمَّا نَجّٰہُمۡ اِلَی الۡبَرِّ اِذَا ہُمۡ یُشۡرِکُوۡنَ ﴿ۙ۶۶﴾

৬৬
এবং যখন তাহার নৌকায় আরোহণ করে তখন তাহারা ধর্মকে একমাত্র তাঁহারই জন্য বিশুদ্ধ করিয়া একাগ্রচিত্তে আল্লাহ্‌কে ডাকিতে থাকে। কিন্তু যখন তিনি তাহাদিগকে উদ্ধার করিয়া স্থলের দিকে লইয়া আসেন তখন দেখ! সহসা তাহারা শরীক করিতে আরম্ভ করে,

لِیَکۡفُرُوۡا بِمَاۤ اٰتَیۡنٰہُمۡ ۚۙ وَلِیَتَمَتَّعُوۡا ٝ فَسَوۡفَ یَعۡلَمُوۡنَ ﴿۶۷﴾

৬৭
যেন তাহারা উহাকে অস্বীকার করে যাহা আমরা তাহাদিগকে দান করিয়াছি এবং যেন তাহারা পার্থিব ভোগ-বিলাস করিয়া লয়। কিন্তু অচিরেই তাহারা (ইহার প্রতিফল) জানিতে পারিবে।

اَوَلَمۡ یَرَوۡا اَنَّا جَعَلۡنَا حَرَمًا اٰمِنًا وَّیُتَخَطَّفُ النَّاسُ مِنۡ حَوۡلِہِمۡ ؕ اَفَبِالۡبَاطِلِ یُؤۡمِنُوۡنَ وَبِنِعۡمَۃِ اللّٰہِ یَکۡفُرُوۡنَ ﴿۶۸﴾

৬৮
তাহারা কি চিন্তা করিয়া দেখে নাই যে, আমরা (মক্কার) পবিত্র গৃহকে নিরাপদ স্থান করিয়াছি, অথচ লোকদিগকে তাহাদের চতুষ্পার্শ্ব হইতে অতর্কিতে অপহরণ করিয়া লইয়া যাওয়া হয়?২২৬৭ তাহারা কি অসত্যের প্রতি ঈমান আনিতেছে এবং আল্লাহ্‌র নেয়ামতকে অস্বীকার করিতেছে?
২২৬৭। কা’বা আল্লাহ্‌তা’লার নিজ পবিত্র গৃহ হওয়া সম্বন্ধে এই আয়াত জ্বলন্ত ও স্থায়ী সাক্ষ্য দান করে। ইসলাম ধর্মের আবির্ভাব হইতে আরম্ভ করিয়া অদ্যাবধি যখন ইহাকে মানব জাতির চিরস্থায়ী ‘ক্বিবলা’ বলিয়া ঐশী ঘোষণা দেওয়া হইয়াছিল এবং এমনকি জাহেলিয়াতের যুগেও যখন আরবজাতির মধ্যে মানব জীবনের জন্য কোন শ্রদ্ধাবোধ ছিল না, তখনও কা’বার চতুষ্পার্শ্বস্থ স্থান ‘হারাম (পবিত্র) রূপে অভিহিত হইত এবং এই পবিত্র স্থানটি নিরাপত্তার স্বর্গ বলিয়া গণ্য হইত। বাহিরে যখন কোন নিরাপত্তা থাকিত না, ইহার ভিতরে তখন পূর্ণ নিরাপদ অবস্থা এবং শান্তি বিরাজ করিত।

وَمَنۡ اَظۡلَمُ مِمَّنِ افۡتَرٰی عَلَی اللّٰہِ کَذِبًا اَوۡ کَذَّبَ بِالۡحَقِّ لَمَّا جَآءَہٗ ؕ اَلَیۡسَ فِیۡ جَہَنَّمَ مَثۡوًی لِّلۡکٰفِرِیۡنَ ﴿۶۹﴾

৬৯
যে ব্যক্তি আল্লাহ্‌র সম্বন্ধে মিথ্যা রটনা করে, অথবা যখন সত্য তাহার নিকট আগমন করে তখন উহাকে মিথ্যা বলিয়া অস্বীকার করে, সে ব্যক্তি অপেক্ষা অধিকতর যালেম আর কে হইতে পারে? এইরূপ কাফেরদের জন্য কি জাহান্নামে আবাসস্থল হওয়া উচিত নহে?

وَالَّذِیۡنَ جَاہَدُوۡا فِیۡنَا لَنَہۡدِیَنَّہُمۡ سُبُلَنَا ؕ وَاِنَّ اللّٰہَ لَمَعَ الۡمُحۡسِنِیۡنَ ﴿٪۷۰﴾

৭০
এবং যাহারা আমাদের (সাক্ষাতের) উদ্দেশ্যে চেষ্টা-সাধনা করে,২২৬৮ নিশ্চয় আমরা তাহাদিগকে আমাদের (নিকটে আসার) পথসমূহ প্রদর্শন করিব। এবং নিশ্চয় আল্লাহ্‌ সৎকর্মশীলগণের সঙ্গে আছেন।
সূরা আল্‌ আন্‌কাবূত - রুকু ৭
২২৬৮। ইসলাম ধর্মে নির্ধারিত ‘জিহাদ’ এর মর্ম হত্যা করা এবং নিহত হওয়া বুঝায় না, বরং আল্লাহ্‌তা’লার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য কঠোর চেষ্টা করা বুঝায়। ‘ফীনা’ শব্দের অর্থ আমাদের সহিত অর্থাৎ আল্লাহ্‌র সহিত মিলিত হওয়া।