২৯

العنكبوت

সূরা আল্‌ আন্‌কাবূত

Al-`Ankabut

মক্কী ৭০ আয়াত ৭ রুকু পারা ২০–২১

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৭০ আয়াত এবং ৭ রুকু আছে।

فَکُلًّا اَخَذۡنَا بِذَنۡۢبِہٖ ۚ فَمِنۡہُمۡ مَّنۡ اَرۡسَلۡنَا عَلَیۡہِ حَاصِبًا ۚ وَمِنۡہُمۡ مَّنۡ اَخَذَتۡہُ الصَّیۡحَۃُ ۚ وَمِنۡہُمۡ مَّنۡ خَسَفۡنَا بِہِ الۡاَرۡضَ ۚ وَمِنۡہُمۡ مَّنۡ اَغۡرَقۡنَا ۚ وَمَا کَانَ اللّٰہُ لِیَظۡلِمَہُمۡ وَلٰکِنۡ کَانُوۡۤا اَنۡفُسَہُمۡ یَظۡلِمُوۡنَ ﴿۴۱﴾

৪১
সুতরাং আমরা তাহাদের প্রত্যেককেই তাহার পাপের কারণে ধৃত করিয়াছিলাম; অতএব তাহাদের মধ্যে কেহ এমন ছিল যাহার উপর আমরা মরু-ঝটিকা প্রেরণ করিয়াছিলাম, এবং তাহাদের মধ্যে কেহ এমন ছিল যাহাকে গর্জনকারী আযাব ধৃত করিয়াছিল, এইরূপে তাহাদের মধ্যে কেহ এমন ছিল যাহাকে আমরা ভূগর্ভে পুঁতিয়া দিয়াছিলাম, এবং কেহ এমন ছিল যাহাকে আমরা নিমজ্জিত করিয়াছিলাম।২২৫৩ বস্তুতঃ আল্লাহ্ তাহাদের উপর যুলুম করেন নাই, পরন্তু তাহারা নিজেরাই নিজেদের উপর যুলুম করিত।
২২৫৩। কুরআন মজীদ বিভিন্ন যুগে নবীগণের সময়াময়িক বিরুদ্ধবাদীদিগের উপর আপতিত শাস্তির জন্য পৃথক পৃথক শব্দ এবং বাচন ভঙ্গি ব্যবহার করিয়াছে। ‘আদ’ জাতির উপর পতিত শাস্তি প্রচণ্ড বায়ু প্রবাহ রূপে বর্ণিত হইয়াছে (৪১ঃ১৭, ৫৪ঃ২০ এবং ৬৯ঃ৭), সামূদ জাতিকে যাহা অতর্কিতে ধৃত করিয়াছিল উহাকে ভূমিকম্প (৭ঃ৭৯), প্রবল ঝঞ্ঝা (১১ঃ৬৮ ৫৪ঃ৩২), বজ্রপাত (৪১ঃ১৮) এবং প্রচণ্ড বিস্ফোরণ (৬৯ঃ৬) বলিয়া বর্ণনা করা হইয়াছে। যাহা হযরত লূত (আঃ)-এর জাতিকে ধ্বংস করিয়াছিল উহাকে বলা হইয়াছে মৃৎ-শিলা (১১ঃ৮৩, ১৫ঃ৭৫), শিলাবৃষ্টি (৫৪ঃ৩৫) এবং যে শাস্তি হযরত শোআয়্‌ব (আঃ)-এর জাতি মিদিয়ানবাসীকে অতর্কিতে পাকড়াও করিয়াছিল উহাকে ভূমিকম্প নামে (৭ঃ৯২; ২৯ঃ৩৮), প্রবল বাত্যা (১১ঃ৯৫) এবং অন্ধকারাচ্ছান্ন দিবসের আযাব (২৬ঃ১৯০) রূপে অভিহিত করা হইয়াছে। অবশেষে যে ঐশী শাস্তি ফেরাউনকে এবং তাহার শক্তিশালী সৈন্যবাহিনী ও অমাত্যবর্গ, হামান ও কারূনকে পাকড়াও করিয়াছিল এবং সমূলে ধ্বংস করিয়াছিল উহাকে এইভাবে বর্ণনা করা হইয়াছে—‘আমরা..... ফেরাউনের দলবলকে ডুবাইয়া মারিয়াছিলাম’(২ঃ৫১, ৭ঃ১৩৭ এবং ১৭ঃ১০৪) এবং“তাহাকে সম্পূর্ণ গ্রাস করিবার জন্য আমরা পৃথিবীকে প্রস্তুত করিয়াছিলাম’ (২৮ঃ৮২)।

مَثَلُ الَّذِیۡنَ اتَّخَذُوۡا مِنۡ دُوۡنِ اللّٰہِ اَوۡلِیَآءَ کَمَثَلِ الۡعَنۡکَبُوۡتِ ۖۚ اِتَّخَذَتۡ بَیۡتًا ؕ وَاِنَّ اَوۡہَنَ الۡبُیُوۡتِ لَبَیۡتُ الۡعَنۡکَبُوۡتِ ۘ لَوۡ کَانُوۡا یَعۡلَمُوۡنَ ﴿۴۲﴾

৪২
যাহারা আল্লাহ্‌কে ছাড়িয়া অন্যকে বন্ধুরূপে গ্রহণ করিয়াছে তাহাদের উপমা মাকড়সার অনুরূপ যে নিজের জন্য একটি ঘড় তৈয়ার করে বটে, কিন্তু সকল ঘরের মধ্যে মাকড়সার ঘরই সর্বাধিক দুর্বল;২২৫৪ হায়! যদি তাহারা ইহা জানিত।
২২৫৪। সূরাটি ইহার মুখ্য আলোচনায় আল্লাহ্‌তা’লার একত্বের বিষয়টিকে এই আয়াত দ্বারা অতি সুন্দর এক রূপকের মাধ্যমে সমাপ্তি টনিয়াছে যাহা বহু-ঈশ্বরবাদীদের প্রতিমা-উপাসনার বিশ্বাস ও প্রথার মূর্খতা, ব্যর্থতা এবং ভ্রান্তিকে উত্তমরূপে তুলিয়া ধরিয়াছে। এইগুলি মাকড়সার জালের মত নিতান্ত দুর্বল এবং বুদ্ধিমত্তাপুর্ণ সমালোচনার সামনে টিকিতে পারে না।

اِنَّ اللّٰہَ یَعۡلَمُ مَا یَدۡعُوۡنَ مِنۡ دُوۡنِہٖ مِنۡ شَیۡءٍ ؕ وَہُوَ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ ﴿۴۳﴾

৪৩
আল্লাহ্‌ ভালভাবে জানেন এমন প্রত্যেক বস্তুকে; যাহাকে তাহারা আল্লাহ্‌ ব্যাতিরেকে ডাকে; বস্তুতঃ তিনি মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।

وَتِلۡکَ الۡاَمۡثَالُ نَضۡرِبُہَا لِلنَّاسِ ۚ وَمَا یَعۡقِلُہَاۤ اِلَّا الۡعٰلِمُوۡنَ ﴿۴۴﴾

৪৪
এইগুলি হইতেছে উপমা যাহা আমরা মানবজাতির জন্য বর্ণনা করিতেছি; কিন্তু জ্ঞানী লোক ছাড়া অন্য কেহ ইহা হৃদয়ঙ্গম করিতে পারে না।

خَلَقَ اللّٰہُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ بِالۡحَقِّ ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیَۃً لِّلۡمُؤۡمِنِیۡنَ ﴿٪۴۵﴾

৪৫
আল্লাহ্‌ আকাশমণ্ডল ও পৃথিবী যথাযথভাবে২২৫৫ সৃষ্টি করিয়াছেন; নিশ্চয়ই ইহাতে মো’মেনদের জন্য নিদর্শন আছে।
সূরা আল্‌ আন্‌কাবূত - রুকু ৪
২২৫৫। ‘বিলহাক্বে’ শব্দের মর্মার্থ এই যে, ইহা স্বতঃই প্রমাণিত যে, আকাশসমূহ এবং পৃথিবী সৃষ্টির পিছনে এক সুবিন্যস্ত পরিকল্পনা ও উদ্দেশ্য রহিয়াছে এবং এক নিগূঢ় ও নিখুঁত পরিকল্পনা সমস্ত ঐশী ও পার্থিব জগতে কাজ করিতেছে।

اُتۡلُ مَاۤ اُوۡحِیَ اِلَیۡکَ مِنَ الۡکِتٰبِ وَاَقِمِ الصَّلٰوۃَ ؕ اِنَّ الصَّلٰوۃَ تَنۡہٰی عَنِ الۡفَحۡشَآءِ وَالۡمُنۡکَرِ ؕ وَلَذِکۡرُ اللّٰہِ اَکۡبَرُ ؕ وَاللّٰہُ یَعۡلَمُ مَا تَصۡنَعُوۡنَ ﴿۴۶﴾

৪৬
এই কিতাব হইতে যাহা তোমার প্রতি ওহী করা হয়, তাহা তুমি আবৃত্তি কর,২২৫৬ এবং নামায কায়েম কর, নিশ্চয় নামায অশ্লীল ও মন্দকার্য হইতে বিরত রাখে; এবং নিশ্চয় আল্লাহ্‌র যিকর (স্মরণ) হইতেছে সর্বশ্রেষ্ঠ (পুণ্য)। এবং তোমর যাহা কর আল্লাহ্‌ তাহা জানেন।২২৫৬-ক
২২৫৬। ‘উতলু’ অর্থ ঘোষণা কর; প্রচার কর; পড়; উচ্চকণ্ঠে পুনরাবৃত্তি কর; অনুসরণ কর (লেইন)।
২২৫৬-ক। এই আয়াতে তিনটি বিষয়ের উল্লেখ করা হইয়াছে, যথা প্রচার ও কুরআন পাঠ, নামায এবং যিক্‌রে ইলাহি। এই তিনের একই উদ্দেশ্য— মানুষকে পাপ হইতে রক্ষা করা এবং তাহাকে নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি করিতে সাহায্য করা। সকল ধর্মের মূলনীতি সর্বোচ্চ সত্তায় জীবন্ত-বিশ্বাস। কারণ ইহা এমন প্রত্যয় যাহা মানবের কুপ্রবৃত্তিগুলির উপর প্রবলভাবে এবং কার্যকরভাবে বাধা দান করে। এই কারণেই কুরআন করীম বারংবার আল্লাহ্‌তা’লার অস্তিত্বের বিষয়বস্তুতে প্রত্যাবর্তন করে এবং তাঁহার সর্বোচ্চ ক্ষমতা, মর্যাদা ও ভালবাসার কথা বলে এবং ইসলামী ইবাদতের আকারে আল্লাহ্‌কে স্মরণ করার উপর সর্বাপেক্ষা জোর দেয়। ইসলামের এই ইবাদত যদি সকল প্রয়োজনীয় শর্তানুযায়ী পালন করা হয় তাহা হইলে অবশ্যম্ভাবীরূপে হৃদয়ের ও কর্মের পবিত্রতা অর্জিত হইবে।

وَلَا تُجَادِلُوۡۤا اَہۡلَ الۡکِتٰبِ اِلَّا بِالَّتِیۡ ہِیَ اَحۡسَنُ ٭ۖ اِلَّا الَّذِیۡنَ ظَلَمُوۡا مِنۡہُمۡ وَقُوۡلُوۡۤا اٰمَنَّا بِالَّذِیۡۤ اُنۡزِلَ اِلَیۡنَا وَاُنۡزِلَ اِلَیۡکُمۡ وَاِلٰـہُنَا وَاِلٰـہُکُمۡ وَاحِدٌ وَّنَحۡنُ لَہٗ مُسۡلِمُوۡنَ ﴿۴۷﴾

৪৭
এবং তোমরা আহ্‌লে কিতাবের সঙ্গে শুধু উত্তম পন্থায়ই বিতর্ক করিবে, তাহাদের মধ্য হইতে ঐ সকল লোক ব্যাতিরেকে যাহারা যুলুম করিয়াছে (তাহাদের সঙ্গে আদৌ বিতর্ক করিবে না)। এবং (তুমি তাহাদিগকে) বল, ‘আমরা ঈমান আনিয়াছি উহার উপর যাহা আমাদের প্রতি নাযেল করা হইয়াছে এবং তোমাদের প্রতিও নাযেল করা হইয়াছে বস্তুতঃ আমাদের মা’বূদ এবং তোমাদের মা’বূদ এক-ই২২৫৭ এবং আমরা তাঁহারই প্রতি আত্মসমর্পণকারী।’
২২৫৭। এই আয়াত অন্যান্যের নিকট আমাদের ধর্মমত প্রচার করার সময় আমাদের জন্য এক বিচক্ষণ নীতির পথ-নির্দেশ দান করিয়াছে। প্রচার করার শুরুতে সেই সকল ধর্মীয় রীতি-নীতি ও বিশ্বাসের উপর আমাদের জোর দেওয়া উচিত, যেগুলি বিরুদ্ধবাদীদের এবং আমাদের মধ্যে অভিন্ন। দৃষ্টান্তস্বরূপ আমাদিগকে বলা হইয়াছে যে, ‘কিতাবের অনুসারী’ বা ‘আহ্‌লে কিতাব’ লোকদিগের সঙ্গে কথা বলার সময় ধর্মের দুইটি মৌলিক-নীতি— আল্লাহ্‌তা’লার একত্ব (তৌহীদ) এবং ঐশী-বাণীর (ওহী-ইলহাম) মাধ্যমে আরম্ভ করা উচিত।

وَکَذٰلِکَ اَنۡزَلۡنَاۤ اِلَیۡکَ الۡکِتٰبَ ؕ فَالَّذِیۡنَ اٰتَیۡنٰہُمُ الۡکِتٰبَ یُؤۡمِنُوۡنَ بِہٖ ۚ وَمِنۡ ہٰۤؤُلَآءِ مَنۡ یُّؤۡمِنُ بِہٖ ؕ وَمَا یَجۡحَدُ بِاٰیٰتِنَاۤ اِلَّا الۡکٰفِرُوۡنَ ﴿۴۸﴾

৪৮
এবং এইরূপে আমরা তোমার প্রতি এই কামেল (পূর্ণ) কিতাব নাযিল করিয়াছি, অতএব যাহাদিগকে আমরা কিতাব (তাওরাত ও উহার প্রকৃত জ্ঞান) দিয়াছিলাম, তাহারা ইহার (কুরআনের) উপর ঈমান আনে; এবং এই সকল লোকের (মক্কাবাসীদের) মধ্য হইতেও কতক ইহার উপর ঈমান আনে। বস্তুতঃ কেবল কাফেরগণই হঠকারিতার সহিত আমাদের নিদর্শনাবলী অস্বীকার করে।

وَمَا کُنۡتَ تَتۡلُوۡا مِنۡ قَبۡلِہٖ مِنۡ کِتٰبٍ وَّلَا تَخُطُّہٗ بِیَمِیۡنِکَ اِذًا لَّارۡتَابَ الۡمُبۡطِلُوۡنَ ﴿۴۹﴾

৪৯
এবং তুমি ইহার পূর্বে কোন কিতাব আবৃত্তি কর নাই, এবং তোমার ডান হাতে ইহা লিখও নাই, যদি এইরূপ হইত তাহা হইলে মিথ্যাবাদীগণ অবশ্যই সন্দেহ পোষণ করিত।২২৫৮
২২৫৮। যে ব্যক্তি পড়িতে ও লিখিতে জানিতেন না। যে ব্যক্তি এমন এক দেশে জন্ম গ্রহণ করিয়াছিলেন যাহা সভ্য মানব জাতির সকল প্রকার সংযোগ হইতে বিচ্ছিন্ন ছিল। সেই জাতির মধ্যে বসবাস করায় অন্যান্য ধর্মগ্রন্থের জ্ঞান থাকা যাহার পক্ষে কল্পনাতীত ব্যাপার ছিল সেই ব্যক্তি এমন এক গ্রন্থ দান করিলেন যাহা ঐসকল কিতাবের মধ্যস্থিত গুরুত্বপূর্ণ বিষয়াদিই কেবল ধারণ করে না, পরন্তু ইহা বিশ্বজনীন সর্বপ্রকার শিক্ষার সংক্ষিপ্তসার যাহা সকল যুগের মানবজাতির নৈতিক এবং আধ্যাত্মিক প্রয়োজন মিটাইতে সক্ষম। তদুপরি ইহা এখন অতীত ও ভবিষ্যৎ তত্ত্বাবলীর বাহক যাহা পূর্ববর্তী কোন ঐশী কিতাবে বা ঐতিহাসিক পুস্তকে উল্লিখিত নহে। বস্তুতঃ এই সব বিষয় কুরআনের ঐশী-ধর্মগ্রন্থ এবং হযরত নবী করীম (সাঃ)-এর ঐশী-শিক্ষাগুরু হওয়ার অভ্রান্ত প্রমাণ প্রতিষ্ঠিত করে।

بَلۡ ہُوَ اٰیٰتٌۢ بَیِّنٰتٌ فِیۡ صُدُوۡرِ الَّذِیۡنَ اُوۡتُوا الۡعِلۡمَ ؕ وَمَا یَجۡحَدُ بِاٰیٰتِنَاۤ اِلَّا الظّٰلِمُوۡنَ ﴿۵۰﴾

৫০
আসলে যাহাদিগকে জ্ঞান দান করা হইয়াছে২২৫৯ তাহাদের বক্ষঃস্থলে এইগুলি সুস্পষ্ট নিদর্শন রহিয়াছে। বস্তুতঃ কেবল যালেমরাই আমাদের নিদর্শনসমূহকে অস্বীকার করে।
২২৫৯। পূর্ববর্তী আয়াত যখন কুরআন আল্লাহ্‌তা’লার বাণী হওয়ার সমর্থনে বাহ্যিক সাক্ষ্য-প্রমাণের প্রতি নির্দেশ করে, তখন তফসীরাধীন এই আয়াত নিজস্ব দলীল-প্রমাণ উপস্থাপন করে যে, যাহারা কুরআনের জ্ঞান দ্বারা সমৃদ্ধ হইয়াছে তাহাদের অন্তর হইতে পবিত্র আলোর ফোয়ারা উৎসারিত হয়।