২৯

العنكبوت

সূরা আল্‌ আন্‌কাবূত

Al-`Ankabut

মক্কী ৭০ আয়াত ৭ রুকু পারা ২০–২১

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৭০ আয়াত এবং ৭ রুকু আছে।

قَالَ رَبِّ انۡصُرۡنِیۡ عَلَی الۡقَوۡمِ الۡمُفۡسِدِیۡنَ ﴿٪۳۱﴾

৩১
সে বলিল, ‘হে আমার প্রভু! তুমি আমাকে এই ফাসাদকারী জাতির বিরুদ্ধে সাহায্য কর।’
সূরা আল্‌ আন্‌কাবূত - রুকু ৩

وَلَمَّا جَآءَتۡ رُسُلُنَاۤ اِبۡرٰہِیۡمَ بِالۡبُشۡرٰی ۙ قَالُوۡۤا اِنَّا مُہۡلِکُوۡۤا اَہۡلِ ہٰذِہِ الۡقَرۡیَۃِ ۚ اِنَّ اَہۡلَہَا کَانُوۡا ظٰلِمِیۡنَ ﴿ۚۖ۳۲﴾

৩২
এবং যখন আমাদের দূতগণ ইব্‌রাহীমের নিকট সুসংবাদ আনিল, তখন তাহারা বলিল, ‘আমরা এই জনপদের অধিবাসীদিগকে ধ্বংস করিয়া দিব, কারণ ইহার অধিবাসীগণ অবশ্যই যালেম।’

قَالَ اِنَّ فِیۡہَا لُوۡطًا ؕ قَالُوۡا نَحۡنُ اَعۡلَمُ بِمَنۡ فِیۡہَا ٝ۫ لَنُنَجِّیَنَّہٗ وَاَہۡلَہٗۤ اِلَّا امۡرَاَتَہٗ ٭۫ کَانَتۡ مِنَ الۡغٰبِرِیۡنَ ﴿۳۳﴾

৩৩
সে বলিল, ‘এই জনপদে তো লুতও আছে।’ তাহারা বলিল, ‘উহাতে যাহারা আছে তাহাদিগকে আমরা ভালরূপে জানি, আমরা অবশ্যই তাহাকে এবং তাহার পরিজনবর্গকে উদ্ধার করিব, কেবল তাহার স্ত্রী ব্যতীত, কারণ সে পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত।’

وَلَمَّاۤ اَنۡ جَآءَتۡ رُسُلُنَا لُوۡطًا سِیۡٓءَ بِہِمۡ وَضَاقَ بِہِمۡ ذَرۡعًا وَّقَالُوۡا لَا تَخَفۡ وَلَا تَحۡزَنۡ ۟ اِنَّا مُنَجُّوۡکَ وَاَہۡلَکَ اِلَّا امۡرَاَتَکَ کَانَتۡ مِنَ الۡغٰبِرِیۡنَ ﴿۳۴﴾

৩৪
এবং যখন আমাদের দূতগণ লূতের নিকট আসিল, তখন তাহাদের কারণে সে বিষন্ন হইয়া পড়িল, এবং তাহাদের (হিফাযতের) ব্যাপারে সে নিজেকে অক্ষম২২৫১ অনুভব করিল। ইহাতে তাহারা বলিল, ‘তুমি ভয় করিও না এবং দুঃখও করিও না; নিশ্চয় আমরা তোমাকে এবং তোমার পরিজনবর্গকে উদ্ধার করিব, কেবল তোমার স্ত্রী ব্যতীত, সে পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত,
২২৫১। ‘যাক্বাবিহী যার’আন’ অর্থ সে ইহা করিতে অক্ষম হইল (লেইন)। আয়াতে বর্ণিত সংবাদবাহকগণ কাহারা ছিল এবং তাহাদের উদ্দেশ্য কি ছিল তাহা ১১ঃ৭০-৭১ এবং ১৫ঃ৬৮-৭২ আয়াতসমূহে বর্ণিত হইয়াছে। তাহাদের আগমন হযরত লুত (আঃ)-কে অসহায় এবং ব্যথিত করিয়াছিল, কারণ তাহার জাতির লোকেরা প্রকাশ্যে কুকর্ম করিতে অভ্যস্ত ছিল বলিয়া তাহারা তাহাদের শহরে অপরিচিত লোকের আগমন পসন্দ করিত না। সেই কারণে তাহারা হযরত লুত (আঃ)-কে বহিরাগত লোককে অভ্যর্থনা করিতে নিষেধ করিয়াছিল। তিনি ভয় পাইয়াছিলেন যে, তাহার লোকেরা তাঁহার অতিথিগণের সামনে তাঁহাকে অপমানিত করিতে পারে।

اِنَّا مُنۡزِلُوۡنَ عَلٰۤی اَہۡلِ ہٰذِہِ الۡقَرۡیَۃِ رِجۡزًا مِّنَ السَّمَآءِ بِمَا کَانُوۡا یَفۡسُقُوۡنَ ﴿۳۵﴾

৩৫
নিশ্চয় আমরা এই জনপদবাসীদের উপর আকাশ হইতে আযাব অবতীর্ণ করিব, এই জন্য যে, তাহারা অবাধ্যতা করিয়া আসিতেছে।’

وَلَقَدۡ تَّرَکۡنَا مِنۡہَاۤ اٰیَۃًۢ بَیِّنَۃً لِّقَوۡمٍ یَّعۡقِلُوۡنَ ﴿۳۶﴾

৩৬
এবং নিশ্চয় আমরা ইহার দ্বারা বুদ্ধিমান লোকদের জন্য সুস্পষ্ট নিদর্শন পশ্চাতে ছাড়িয়াছি।

وَاِلٰی مَدۡیَنَ اَخَاہُمۡ شُعَیۡبًا ۙ فَقَالَ یٰقَوۡمِ اعۡبُدُوا اللّٰہَ وَارۡجُوا الۡیَوۡمَ الۡاٰخِرَ وَلَا تَعۡثَوۡا فِی الۡاَرۡضِ مُفۡسِدِیۡنَ ﴿۳۷﴾

৩৭
এবং আমরা মিদিয়ানবাসীদের নিকট তাহাদের ভাই শো’আয়ব্‌কেও (রসূল করিয়া পাঠাইয়াছিলাম), তখন সে তাহাদিগকে বলিল, ‘হে আমার জাতি! তোমরা আল্লাহ্‌র ইবাদত কর, এবং পরকালের প্রতি মনোযোগী হও, এবং পৃথিবীতে ফাসাদ করিয়া বেড়াইও না।’

فَکَذَّبُوۡہُ فَاَخَذَتۡہُمُ الرَّجۡفَۃُ فَاَصۡبَحُوۡا فِیۡ دَارِہِمۡ جٰثِمِیۡنَ ﴿۫۳۸﴾

৩৮
ইহাতে তাহারা তাহাকে মিথ্যাবাদী বলিয়া অস্বীকার করিল। ফলে এক ভয়াবহ ভূমিকম্প তাহাদিগকে ধৃত করিল তখন তাহারা তাহাদের গৃহে মুখ থুবড়াইয়া পড়িয়া রহিল।

وَعَادًا وَّثَمُوۡدَا۠ وَقَدۡ تَّبَیَّنَ لَکُمۡ مِّنۡ مَّسٰکِنِہِمۡ ۟ وَزَیَّنَ لَہُمُ الشَّیۡطٰنُ اَعۡمَالَہُمۡ فَصَدَّہُمۡ عَنِ السَّبِیۡلِ وَکَانُوۡا مُسۡتَبۡصِرِیۡنَ ﴿ۙ۳۹﴾

৩৯
এইরূপে আদ ও সামুদকেও (আমাদের শাস্তি ধৃত করিয়াছিল) এবং তাহাদের বাসগৃহসমূহের অবস্থা তোমাদের নিকট সুস্পষ্ট হইয়া গিয়াছে। বস্তুতঃ শয়তান তাহাদের কার্যকলাপকে তাহাদের দৃষ্টিতে মনোরম করিয়া দেখাইয়াছিল এবং সে তাহাদিগকে আল্লাহ্‌র পথ ইহতে নিবৃত্ত রাখিয়াছিল, অথচ তাহারা বিচক্ষণ লোক ছিল।২২৫২
২২৫২। কুরআনের অভিব্যক্তির অর্থঃ (১) তাহারা স্পষ্ট বুঝিয়াছিল যে তাহারা যে পন্থা অবলম্বন করিয়াছিল উহা ভুল ছিল, (২) পরিণতি কি হইবে ইহা জানিয়া বুঝিয়া স্বেচ্ছায় তাহারা এক পথ বাছিয়া নিয়াছিল।

وَقَارُوۡنَ وَفِرۡعَوۡنَ وَہَامٰنَ ۟ وَلَقَدۡ جَآءَہُمۡ مُّوۡسٰی بِالۡبَیِّنٰتِ فَاسۡتَکۡبَرُوۡا فِی الۡاَرۡضِ وَمَا کَانُوۡا سٰبِقِیۡنَ ﴿ۚۖ۴۰﴾

৪০
এবং কারূন ও ফেরাউন এবং হামানকেও (আমাদের শাস্তি ধৃত করিয়াছিল)। এবং মূসা তাহাদের নিকট সুস্পষ্ট নিদর্শনাবলীসহ আসিয়াছিল, তখন তাহারা দেশে অহংকার করিয়াছিল; কিন্তু তাহারা (আমাদের শাস্তিকে) অতিক্রম করিয়া বাঁচিতে পারে নাই।