২৮

القصص

সূরা আল্‌ কাসাস্‌

Al-Qasas

মক্কী ৮৯ আয়াত ৯ রুকু পারা ২০

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৮৯ আয়াত এবং ৯ রুকু আছে।

وَہُوَ اللّٰہُ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ ؕ لَہُ الۡحَمۡدُ فِی الۡاُوۡلٰی وَالۡاٰخِرَۃِ ۫ وَلَہُ الۡحُکۡمُ وَاِلَیۡہِ تُرۡجَعُوۡنَ ﴿۷۱﴾

৭১
এবং তিনিই আল্লাহ্ তিনি ব্যতীত কোন মা’বূদ নাই। সকল প্রশংসা তাঁহারই, ইহকালেও এবং পরকালেও। এবং আধিপত্য তাঁহারই; এবং তাঁহারই দিকে তোমাদিগকে ফিরাইয়া লইয়া যাওয়া হইবে।

قُلۡ اَرَءَیۡتُمۡ اِنۡ جَعَلَ اللّٰہُ عَلَیۡکُمُ الَّیۡلَ سَرۡمَدًا اِلٰی یَوۡمِ الۡقِیٰمَۃِ مَنۡ اِلٰہٌ غَیۡرُ اللّٰہِ یَاۡتِیۡکُمۡ بِضِیَآءٍ ؕ اَفَلَا تَسۡمَعُوۡنَ ﴿۷۲﴾

৭২
তুমি বল, ‘তোমরা লক্ষ্য করিয়াছ কি—আল্লাহ্ যদি তোমাদের উপর রাত্রিকে কিয়ামতের দিন পর্যন্ত অবিচল করিয়া দেন, তাহা হইলে আল্লাহ্‌ ব্যতীত আর কি কোন মা’বূদ আছে যে তোমাদের নিকট আলো আনিয়া দিবে? তবুও কি তোমরা কর্ণপাত করিবে না?’

قُلۡ اَرَءَیۡتُمۡ اِنۡ جَعَلَ اللّٰہُ عَلَیۡکُمُ النَّہَارَ سَرۡمَدًا اِلٰی یَوۡمِ الۡقِیٰمَۃِ مَنۡ اِلٰہٌ غَیۡرُ اللّٰہِ یَاۡتِیۡکُمۡ بِلَیۡلٍ تَسۡکُنُوۡنَ فِیۡہِ ؕ اَفَلَا تُبۡصِرُوۡنَ ﴿۷۳﴾

৭৩
তুমি বল, ‘তোমরা লক্ষ্য করিয়াছ কি—আল্লাহ্ যদি তোমাদের উপর দিবসকে কিয়ামতের দিন পর্যন্ত অবিচল করিয়া দেন তাহা হইলে আল্লাহ্‌ ব্যতীত আর কি কোন মা’বূদ আছে যে তোমাদের নিকট রাত্রি আনিয়া দিবে যাহাতে তোমরা স্বস্তি লাভ করিতে পার?২২৩০ তবুও কি তোমরা দেখিতেছ না?’
২২৩০। যেহেতু অবিরাম পরিশ্রম এবং অবিরাম বিশ্রাম মানবের দৈহিক স্বাস্থের জন্য ক্ষতিকর সেহেতু রাত্রের ঘুম এবং দিনের বেলায় কাজ আল্লাহ্‌তা’লার মহান অনুগ্রহ। পরিশ্রান্ত এবং অবসন্ন অঙ্গ-প্রতঙ্গ সমূহ রাত্রে বিশ্রাম পায় এবং আমরা নূতন উদ্যমে পরবর্তী দিনের কাজ করিতে সক্ষম হই এবং দিনের বেলায় পরিশ্রম করি এবং জীবিকা অর্জন করিয়া থাকি। অতএব দিন-রাত্রির পর্যায়ক্রম আল্লাহ্‌তা’লার এক অসীম করুণা।

وَمِنۡ رَّحۡمَتِہٖ جَعَلَ لَکُمُ الَّیۡلَ وَالنَّہَارَ لِتَسۡکُنُوۡا فِیۡہِ وَلِتَبۡتَغُوۡا مِنۡ فَضۡلِہٖ وَلَعَلَّکُمۡ تَشۡکُرُوۡنَ ﴿۷۴﴾

৭৪
বস্তুতঃ ইহা তাঁহারই রহমত হইতে যে, তিনি তোমাদের জন্য রাত্র ও দিবস সৃষ্টি করিয়াছেন যেন তোমরা উহাতে বিশ্রাম করিতে পার এবং তাঁহার ফযলের অনুসন্ধান করিতে পার এবং যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করিতে পার।

وَیَوۡمَ یُنَادِیۡہِمۡ فَیَقُوۡلُ اَیۡنَ شُرَکَآءِیَ الَّذِیۡنَ کُنۡتُمۡ تَزۡعُمُوۡنَ ﴿۷۵﴾

৭৫
এবং যেদিন তিনি তাহাদিগকে আহ্বান করিবেন এবং জিজ্ঞাসা করিবেন, ‘আমার শরীকগণ কোথায়, যাহাদিগকে তোমরা (আমার সঙ্গে শরীক) মনে করিতে?’

وَنَزَعۡنَا مِنۡ کُلِّ اُمَّۃٍ شَہِیۡدًا فَقُلۡنَا ہَاتُوۡا بُرۡہَانَکُمۡ فَعَلِمُوۡۤا اَنَّ الۡحَقَّ لِلّٰہِ وَضَلَّ عَنۡہُمۡ مَّا کَانُوۡا یَفۡتَرُوۡنَ ﴿٪۷۶﴾

৭৬
এবং আমরা প্রত্যেক উম্মত হইতে একজন করিয়া সাক্ষী বাহির করিয়া আনিব, অনন্তর বলিব, ‘তোমাদের প্রমাণ উপস্থিত কর।’ তখন তাহারা জানিতে পারিবে যে, সকল সত্য (কেবল) আল্লাহ্‌র জন্য এবং যাহা কিছু তাহারা রটনা করিত, উহা সমস্তই তাহাদের নিকট হইতে উধাও হইয়া যাইবে।
সূরা আল্‌ কাসাস্‌ - রুকু ৭

اِنَّ قَارُوۡنَ کَانَ مِنۡ قَوۡمِ مُوۡسٰی فَبَغٰی عَلَیۡہِمۡ ۪ وَاٰتَیۡنٰہُ مِنَ الۡکُنُوۡزِ مَاۤ اِنَّ مَفَاتِحَہٗ لَتَنُوۡٓاُ بِالۡعُصۡبَۃِ اُولِی الۡقُوَّۃِ ٭ اِذۡ قَالَ لَہٗ قَوۡمُہٗ لَا تَفۡرَحۡ اِنَّ اللّٰہَ لَا یُحِبُّ الۡفَرِحِیۡنَ ﴿۷۷﴾

৭৭
নিশ্চয় কারূন২২৩১ ছিল মূসার জাতির অন্তর্ভুক্ত, কিন্তু সে তাহাদেরই উপর নির্যাতনমূলক আচরণ করিল। এবং আমরা তাহাকে এত ধন-সম্পদ দান করিয়াছিলাম যে,২২৩২ উহার চাবিগুলি (বহন করিতে) এক শক্তিশালী লোকের দলকেও ক্লান্ত করিয়া দিত। (স্মরণ কর) যখন তাহার জাতি তাহাকে বলিয়াছিল, ‘গর্বিত হইও না, নিশ্চয় আল্লাহ্ গর্বকারীদিগকে ভালবাসেন না;
২২৩১। কারূন (কোরা) অবিশ্বাস্য রকমের ধনী ছিল। সে ফেরাউনের অতি উচ্চ পর্যায়ের আশীর্বাদে পুষ্ট ছিল, খুব সম্ভবতঃ তাহার কোষাধ্যক্ষ ছিল। মনে হয় সে ফেরাউনের স্বর্ণ-খনির ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিল এবং খনি খুঁড়িয়া স্বর্ণ বাহির করার একজন বিশেষজ্ঞ ছিল। মিশরের দক্ষিণাঞ্চলে ‘কারু’ এলাকা স্বর্ণের খনির জন্য বিখ্যাত ছিল। সংযুক্ত ‘আন’ অথবা ‘অন’ (অর্থাৎ ‘স্তম্ভ’ অথবা ‘কিরণ’) মিলিত ‘কুর-অন’ শব্দের মর্মার্থ, ‘কারূর থাম বা স্তম্ভ’ এবং ইহা ফেরাউনের খনিজ-সম্পদ দপ্তরের মন্ত্রীর উপাধি ছিল। সে একজন ইসরাঈলী ছিল এবং হযরত মূসা (আঃ)-কে বিশ্বাস করিত বলিয়া বর্ণিত আছে। ফেরাউনের নিকট হইতে সুবিধা পাওয়ার জন্য কারূন স্ব-গোত্রীয় লোকদের উপর নির্যাতন করিত এবং তাহাদের প্রতি উদ্ধত আচরণ করিত। ইহার ফলে ঐশী আযাব তাহার উপর নিপতিত হইয়াছিল এবং সে ধ্বংসপ্রাপ্ত হইয়াছিল।
২২৩২। ‘মাফাতিহ্‌’—‘মাফতা’ এবং ‘মফ্‌তা’ উভয় শব্দের বহুবচন। প্রথমোক্ত শব্দের অর্থ গুপ্ত ভান্ডার, সঞ্চিত সম্পদ, এবং শেষোক্ত শব্দের অর্থ চাবি (লেইন)।

وَابۡتَغِ فِیۡمَاۤ اٰتٰٮکَ اللّٰہُ الدَّارَ الۡاٰخِرَۃَ وَلَا تَنۡسَ نَصِیۡبَکَ مِنَ الدُّنۡیَا وَاَحۡسِنۡ کَمَاۤ اَحۡسَنَ اللّٰہُ اِلَیۡکَ وَلَا تَبۡغِ الۡفَسَادَ فِی الۡاَرۡضِ ؕ اِنَّ اللّٰہَ لَا یُحِبُّ الۡمُفۡسِدِیۡنَ ﴿۷۸﴾

৭৮
এবং আল্লাহ্ তোমাকে যাহা কিছু দিয়াছেন তুমি উহার দ্বারা পরকালের বাসগৃহের অনুসন্ধান কর এবং তোমার পার্থিব জীবনের অংশকেও ভুলিও না এবং যেভাবে আল্লাহ্ তোমার প্রতি সদয় ব্যবহার করিয়াছেন তদ্রূপ তুমিও লোকদের প্রতি সদয় ব্যবহার কর, এবং দেশে ফাসাদ সৃষ্টি করার কোন কাজ করিও না। নিশ্চয় আল্লাহ্‌ ফাসাদ সৃষ্টিকারীদিগকে ভালবাসেন না।’

قَالَ اِنَّمَاۤ اُوۡتِیۡتُہٗ عَلٰی عِلۡمٍ عِنۡدِیۡ ؕ اَوَلَمۡ یَعۡلَمۡ اَنَّ اللّٰہَ قَدۡ اَہۡلَکَ مِنۡ قَبۡلِہٖ مِنَ الۡقُرُوۡنِ مَنۡ ہُوَ اَشَدُّ مِنۡہُ قُوَّۃً وَّاَکۡثَرُ جَمۡعًا ؕ وَلَا یُسۡـَٔلُ عَنۡ ذُنُوۡبِہِمُ الۡمُجۡرِمُوۡنَ ﴿۷۹﴾

৭৯
সে বলিল, ‘এই সব (সম্পদ ও মর্যাদা) তো আমি এমন জ্ঞান-বলে পাইয়াছি যাহা শুধু আমার নিকটেই আছে।’ সে কি ইহা জানিত না যে, আল্লাহ্ তাহার পূর্বে বহু জনগোষ্ঠীকে ধ্বংস করিয়া দিয়াছেন যাহারা শক্তিতে তাহা অপেক্ষা অধিকতর শক্তিশালী এবং ধন-সম্পদে অধিকতর প্রাচুর্যশালী ছিল? বস্তুতঃ অপরাধীগণকে (শাস্তির সময়) তাহাদের পাপ সম্বন্ধে কোন জিজ্ঞাসাবাদ করা হয় না।২২৩৩
২২৩৩। কাফেরদিগের অপরাধ এতই স্পষ্ট হইবে যে, উহা প্রমাণ করিবার জন্য আর কোন অনুসন্ধান করার প্রয়োজন হইবে না। অথবা ইহার অর্থ এই যে, পাপিষ্ঠদিগের পাপসমূহ এবং দুস্কৃতিসমূহ স্পষ্ট ও উন্মুক্ত বলিয়া তাহাদিগকে আত্মপক্ষ সমর্থন করিবার জন্য আর কোন সুযোগ দেওয়া হইবে না।

فَخَرَجَ عَلٰی قَوۡمِہٖ فِیۡ زِیۡنَتِہٖ ؕ قَالَ الَّذِیۡنَ یُرِیۡدُوۡنَ الۡحَیٰوۃَ الدُّنۡیَا یٰلَیۡتَ لَنَا مِثۡلَ مَاۤ اُوۡتِیَ قَارُوۡنُ ۙ اِنَّہٗ لَذُوۡ حَظٍّ عَظِیۡمٍ ﴿۸۰﴾

৮০
অতঃপর সে তাহার জাতির সম্মুখে নিজ সাজ-সজ্জা সহকারে বাহির হইল। ইহাতে যাহারা পার্থিব জীবনের সুখ সম্পদ কামনা করিত তাহারা বলিল, ‘হায় আফসোস, কারূনকে যাহা দান করা হইয়াছে তদ্রূপ যদি আমাদিগকেও দান করা হইত! সে নিশ্চয় পরম সৌভাগ্যশালী।’