২৮

القصص

সূরা আল্‌ কাসাস্‌

Al-Qasas

মক্কী ৮৯ আয়াত ৯ রুকু পারা ২০

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৮৯ আয়াত এবং ৯ রুকু আছে।

فَاِنۡ لَّمۡ یَسۡتَجِیۡبُوۡا لَکَ فَاعۡلَمۡ اَنَّمَا یَتَّبِعُوۡنَ اَہۡوَآءَہُمۡ ؕ وَمَنۡ اَضَلُّ مِمَّنِ اتَّبَعَ ہَوٰٮہُ بِغَیۡرِ ہُدًی مِّنَ اللّٰہِ ؕ اِنَّ اللّٰہَ لَا یَہۡدِی الۡقَوۡمَ الظّٰلِمِیۡنَ ﴿٪۵۱﴾

৫১
অতঃপর যদি তাহারা তোমাকে উত্তর না দেয়, তাহা হইলে জানিয়া রাখ, তাহারা কেবল নিজেদের বাসনার অনুসরণ করিতেছে। সেই ব্যক্তি অপেক্ষা অধিকতর বিপথগামী কে যে আল্লাহ্‌র হেদায়াতকে উপেক্ষা করিয়া নিজ বাসনার অনুসরণ করে? বস্তুতঃ আল্লাহ্‌ যালেম জাতিকে কখনও হেদায়াত দেন না।
সূরা আল্‌ কাসাস্‌ - রুকু ৫

وَلَقَدۡ وَصَّلۡنَا لَہُمُ الۡقَوۡلَ لَعَلَّہُمۡ یَتَذَکَّرُوۡنَ ﴿ؕ۵۲﴾

৫২
এবং আমরা তাহাদের জন্য ক্রমাগত ওহী অবতীর্ণ করিয়াছি যেন তাহারা উপদেশ গ্রহণ করে।

اَلَّذِیۡنَ اٰتَیۡنٰہُمُ الۡکِتٰبَ مِنۡ قَبۡلِہٖ ہُمۡ بِہٖ یُؤۡمِنُوۡنَ ﴿۵۳﴾

৫৩
যাহাদিগকে আমরা ইহার (কুরআনের) পূর্বে কিতাব২২২২ দিয়াছিলাম তাহারা ইহার উপর ঈমান আনে।
২২২২। ‘আল্‌ কিতাব’ বিশেষভাবে তওরাতের প্রতি অথবা প্রত্যেক ঐশী গ্রন্থের প্রতি নির্দেশ করতঃ এই আয়াত হয়ত এই অর্থ বুঝাইতে পারেঃ (১) যাহাদিগকে এই তওরাত কিতাবের সঠিক জ্ঞান দেওয়া হইয়াছে এবং যাহারা ইহার উপর চিন্তা ভাবনা করে, তাহারা নিশ্চয়ই কুরআনের উপর ঈমান আনিতে বাধ্য, অথবা (২) প্রত্যেক ঐশী কিতাবের অনুসারীগণের মধ্যে এক বৃহৎ শ্রেণী যুগে যুগে কুরআনের উপর বিশ্বাস স্থাপন করিবে এবং ইসলাম ধর্ম গ্রহণ করিবে।

وَاِذَا یُتۡلٰی عَلَیۡہِمۡ قَالُوۡۤا اٰمَنَّا بِہٖۤ اِنَّہُ الۡحَقُّ مِنۡ رَّبِّنَاۤ اِنَّا کُنَّا مِنۡ قَبۡلِہٖ مُسۡلِمِیۡنَ ﴿۵۴﴾

৫৪
এবং যখন তাহাদের নিকট ইহা পাঠ করা হয় তখন তাহারা বলে, ‘আমরা ইহার উপর ঈমান আনিলাম। ইহা আমাদের প্রভুর তরফ হইতে সুনিশ্চিত সত্য। আমরা ইহার পূর্বেই আত্মসমর্পণ করিয়াছিলাম।’

اُولٰٓئِکَ یُؤۡتَوۡنَ اَجۡرَہُمۡ مَّرَّتَیۡنِ بِمَا صَبَرُوۡا وَیَدۡرَءُوۡنَ بِالۡحَسَنَۃِ السَّیِّئَۃَ وَمِمَّا رَزَقۡنٰہُمۡ یُنۡفِقُوۡنَ ﴿۵۵﴾

৫৫
এই সকল লোককে তাহাদের পুরস্কার দুই বার প্রদান করা হইবে–এই জন্য যে, তাহারা ধৈর্য ধারণ করে২২২৩ এবং পুণ্যের দ্বারা পাপকে প্রতিহত করে এবং আমরা তাহাদিগকে যাহা কিছু রিয্‌ক দিয়াছি উহা হইতে তাহারা খরচ করে।
২২২৩। তওরাতের উপর বিশ্বাসীদিগের মধ্যে ঐ সকল লোক যাহারা কুরআনের উপর ঈমান রাখে, তাহাদিগকে উভয় কিতাব অর্থাৎ তওরাত এবং কুরআনে বিশ্বাস স্থাপনের জন্য দ্বিগুণ পুরস্কার প্রদান করা হইবে এবং সত্যের খাতিরে ধৈর্যের সাথে যন্ত্রণা ভোগ করিবার প্রতিদানস্বরূপ তাহাদিগকে পুরস্কৃত করা হইবে।

وَاِذَا سَمِعُوا اللَّغۡوَ اَعۡرَضُوۡا عَنۡہُ وَقَالُوۡا لَنَاۤ اَعۡمَالُنَا وَلَکُمۡ اَعۡمَالُکُمۡ ۫ سَلٰمٌ عَلَیۡکُمۡ ۫ لَا نَبۡتَغِی الۡجٰہِلِیۡنَ ﴿۵۶﴾

৫৬
এবং তাহারা যখন কোন বাজে কথা শুনে তখন তাহারা উহাকে উপেক্ষা করিয়া চলে এবং বলে, ‘আমাদের কৃত-কর্ম আমাদের জন্য এবং তোমাদের কৃত-কর্ম তোমাদের জন্য; তোমাদের উপর শান্তি বর্ষিত হউক। আমরা মূর্খদের সহিত সংস্রব রাখা পসন্দ করি না।’

اِنَّکَ لَا تَہۡدِیۡ مَنۡ اَحۡبَبۡتَ وَلٰکِنَّ اللّٰہَ یَہۡدِیۡ مَنۡ یَّشَآءُ ۚ وَہُوَ اَعۡلَمُ بِالۡمُہۡتَدِیۡنَ ﴿۵۷﴾

৫৭
তুমি যাহাকে ভালবাস তাহাকেই হেদায়াত দিতে পার না; কিন্তু আল্লাহ্ যাহাকে চাহেন তিনি তাহাকে হেদায়াত দেন এবং তিনি হেদায়াতপ্রাপ্ত ব্যক্তিদিগকে সর্বাধিক বেশী জানেন।

وَقَالُوۡۤا اِنۡ نَّتَّبِعِ الۡہُدٰی مَعَکَ نُتَخَطَّفۡ مِنۡ اَرۡضِنَا ؕ اَوَلَمۡ نُمَکِّنۡ لَّہُمۡ حَرَمًا اٰمِنًا یُّجۡبٰۤی اِلَیۡہِ ثَمَرٰتُ کُلِّ شَیۡءٍ رِّزۡقًا مِّنۡ لَّدُنَّا وَلٰکِنَّ اَکۡثَرَہُمۡ لَا یَعۡلَمُوۡنَ ﴿۵۸﴾

৫৮
এবং তাহারা বলে, ‘যদি আমরা তোমার সহিত এই হেদায়াতের অনুগমন করি তাহা হইলে আমাদিগকে আমাদের দেশ হইতে উচ্ছেদ২২২৪ করিয়া দেওয়া হইবে।’ (তাহাদিগকে বল) ‘আমরা কি তাহাদিগকে পবিত্র নিরাপদ জায়গায় স্থান দিই নাই যেখানে আমাদের পক্ষ হইতে সর্বপ্রকার ফল-মূল রিয্‌কস্বরূপ আনয়ন করা হয়? কিন্তু তাহাদের অধিকাংশই জানে না।
২২২৪। আয়াতের মর্মার্থ এই যে, নতুন বাণী যদি গ্রহণ করা হয় তাহা হইলে লোকেরা মক্কার উপর আকস্মিক ছোঁ মারিয়া বসিবে এবং মক্কাবাসীগণকে তাহাদের অধিকার ও স্বাধীনতা হইতে বঞ্চিত করিবে—এই ভীতি অমূলক। আয়াতটির অভিপ্রায় এই যে, স্মরণাতীত কাল হইতে মক্কা (যাহা এখন নূতনধর্মের কেন্দ্রে পরিণত হইতে চলিয়াছে) এক নিরাপদ পবিত্র স্থানরূপে বিদ্যমান রহিয়াছিল এবং যাহারা ইহার পবিত্র বৈশিষ্ট্যে যখনই হস্তক্ষেপ করার চেষ্টা করিয়াছিল তাহারা নিজেরাই ধ্বংসপ্রাপ্ত হইয়াছিল।

وَکَمۡ اَہۡلَکۡنَا مِنۡ قَرۡیَۃٍۭ بَطِرَتۡ مَعِیۡشَتَہَا ۚ فَتِلۡکَ مَسٰکِنُہُمۡ لَمۡ تُسۡکَنۡ مِّنۡۢ بَعۡدِہِمۡ اِلَّا قَلِیۡلًا ؕ وَکُنَّا نَحۡنُ الۡوٰرِثِیۡنَ ﴿۵۹﴾

৫৯
এবং কত জনপদকেই না আমরা ধ্বংস করিয়া দিয়াছি, যাহারা নিজেদের ধন-সম্পদের (প্রাচুর্যের) জন্য অহংকার করিয়াছিল! এইগুলি হইল তাহাদের বাসস্থান যেখানে তাহাদের পরে অতি অল্প ব্যতীত বসতি স্থাপন করা হয় নাই।২২২৫ এবং আমরাই তাহাদের উত্তরাধিকারী হইয়াছি।
২২২৫। মক্কাবাসীরা যাহাদের ভয়ে ভীত ছিল তাহাদের অপেক্ষা অতীত লোকদিগের মধ্যে এমন জাতি বাস করিত যাহারা অধিক শক্তিশালী ও সম্পদশালী ছিল এবং উন্নততর সভ্যতার অধিকারী ছিল। এতদসত্বেও তাহারা যখন সত্যকে প্রত্যাখ্যান করিল এবং অহংকারপূর্ণ আচরণ করিল, তখন তাহারা পৃথিবীর বুক হইতে এমনভাবে সম্পূর্ণ নিশ্চিহ্ন হইয়া গেল যেন তাহারা কখনও এই দেশে বাস করে নাই এবং যাহাদিগকে দুর্বল মনে করা হইত তাহাদিগকে উহাদের স্থলাভিষিক্ত করা হইল৷

وَمَا کَانَ رَبُّکَ مُہۡلِکَ الۡقُرٰی حَتّٰی یَبۡعَثَ فِیۡۤ اُمِّہَا رَسُوۡلًا یَّتۡلُوۡا عَلَیۡہِمۡ اٰیٰتِنَا ۚ وَمَا کُنَّا مُہۡلِکِی الۡقُرٰۤی اِلَّا وَاَہۡلُہَا ظٰلِمُوۡنَ ﴿۶۰﴾

৬০
এবং তোমার প্রভু জনপদসমূহকে কখনও ধ্বংস করেন না যতক্ষণ পর্যন্ত না তিনি ঐগুলির কেন্দ্রস্থলে এমন কোন রসূল প্রেরণ২২২৬ করেন যে তাহাদের নিকট আমাদের আয়াতসমূহ পাঠ করিয়া শুনায়; এবং আমরা জনপদসমূহকে কখনও ধ্বংস করি না যতক্ষণ পর্যন্ত না উহার অধিবাসীগণ যালেম হইয়া যায়।
২২২৬। বিগত পাঁচ-ছয় দশকে দুর্ভিক্ষ, যুদ্ধ, ভূমিকম্প ও মহামারীর আকারে বিশ্ব-ব্যাপী প্রাকৃতিক দুর্যোগের বারংবার সংঘটন বর্তমান যুগে এক ঐশী সংস্কারকের আবির্ভাবকেই প্রকাশিত করে।