২৬

الشعراء

সূরা আশ্‌ শো’আরা

Ash-Shu`ara'

মক্কী ২২৮ আয়াত ১১ রুকু পারা ১৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২২৮ আয়াত এবং ১১ রুকু আছে।

فَنَجَّیۡنٰہُ وَاَہۡلَہٗۤ اَجۡمَعِیۡنَ ﴿۱۷۱﴾ۙ

১৭১
সুতরাং আমরা তাহাকে এবং তাহার পরিজন সকলকে রক্ষা করিলাম;

اِلَّا عَجُوۡزًا فِی الۡغٰبِرِیۡنَ ﴿۱۷۲﴾ۚ

১৭২
কেবল এক বৃদ্ধা ব্যতীত, যে পশ্চাতে অবস্থানকারিণীদের অন্তর্ভুক্ত ছিল।

ثُمَّ دَمَّرۡنَا الۡاٰخَرِیۡنَ ﴿۱۷۳﴾ۚ

১৭৩
অতঃপর, আমরা অপরাপর সকলকে ধ্বংস করিয়া দিলাম।

وَاَمۡطَرۡنَا عَلَیۡہِمۡ مَّطَرًا ۚ فَسَآءَ مَطَرُ الۡمُنۡذَرِیۡنَ ﴿۱۷۴﴾

১৭৪
এবং আমরা তাহাদের উপর প্রবল (শিলা) বৃষ্টি বর্ষণ করিয়াছিলাম; সুতরাং যাহাদিগকে সতর্ক করা হইয়াছিল তাহাদের উপর অতি নিকৃষ্ট বৃষ্টি হইয়াছিল।

اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیَۃً ؕ وَمَا کَانَ اَکۡثَرُہُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿۱۷۵﴾

১৭৫
নিশ্চয় ইহাতে বড় নিদর্শন আছে, কিন্তু তাহাদের অধিকাংশই ঈমান আনে না।

وَاِنَّ رَبَّکَ لَہُوَ الۡعَزِیۡزُ الرَّحِیۡمُ ﴿۱۷۶﴾٪

১৭৬
এবং নিশ্চয়ই তোমার প্রভু মহা পরাক্রমশালী, পরম দয়াময়।
সূরা আশ্‌ শো’আরা - রুকু ৯

کَذَّبَ اَصۡحٰبُ لۡـَٔـیۡکَۃِ الۡمُرۡسَلِیۡنَ ﴿۱۷۷﴾ۚۖ

১৭৭
অরণ্যের অধিবাসীগণও রসূলগণকে মিথ্যাবাদী বলিয়া প্রত্যাখ্যান করিয়াছিল;

اِذۡ قَالَ لَہُمۡ شُعَیۡبٌ اَلَا تَتَّقُوۡنَ ﴿۱۷۸﴾ۚ

১৭৮
যখন শো’আয়্‌ব তাহাদিগকে বলিয়াছিল, ‘তোমরা কি তাক্‌ওয়া অবলম্বন করিবে না?

اِنِّیۡ لَکُمۡ رَسُوۡلٌ اَمِیۡنٌ ﴿۱۷۹﴾ۙ

১৭৯
নিশ্চয় আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসূল,

فَاتَّقُوا اللّٰہَ وَاَطِیۡعُوۡنِ ﴿۱۸۰﴾ۚ

১৮০
অতএব তোমরা আল্লাহ্‌র তাক্‌ওয়া অবলম্বন কর, এবং আমার আনুগত্য কর।