২৬

الشعراء

সূরা আশ্‌ শো’আরা

Ash-Shu`ara'

মক্কী ২২৮ আয়াত ১১ রুকু পারা ১৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২২৮ আয়াত এবং ১১ রুকু আছে।

فَاتَّقُوا اللّٰہَ وَاَطِیۡعُوۡنِ ﴿۱۵۱﴾ۚ

১৫১
অতএব তোমরা আল্লাহ্‌র তাক্‌ওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর;

وَلَا تُطِیۡعُوۡۤا اَمۡرَ الۡمُسۡرِفِیۡنَ ﴿۱۵۲﴾ۙ

১৫২
এবং তোমরা সীমালংঘনকারীগণের আদেশ মানিও না,

الَّذِیۡنَ یُفۡسِدُوۡنَ فِی الۡاَرۡضِ وَلَا یُصۡلِحُوۡنَ ﴿۱۵۳﴾

১৫৩
যাহারা পৃথিবীতে বিশৃংখলা করিয়া বেড়ায় এবং সংশোধন করে না।’

قَالُوۡۤا اِنَّمَاۤ اَنۡتَ مِنَ الۡمُسَحَّرِیۡنَ ﴿۱۵۴﴾ۚ

১৫৪
তাহারা বলিল, ‘তুমি অবশ্যই যাদুগ্রস্ত লোকদের অন্তর্গত;২১২৯
২১২৯। যেখানে হযরত নূহ এবং হযরত হূদ (আঃ)-এর জাতি তাহাদের নবীর বিরুদ্ধে মিথ্যা ও জালিয়াতের অভিযোগ আনিয়াছিল সেখানে হযরত সালেহ্‌ (আঃ)-এর সততা ও নিখুঁত চরিত্রের প্রামাণিক সাক্ষ্য তাঁহার জাতির লোকেরা নিজেরাই বহন করিয়াছিল (১১ঃ৬৩)। এইজন্য তাহাকে এখানে ঘোষণা করা হইয়াছে ‘মুসাহ্‌হার’ রূপে, অর্থাৎ যে ব্যক্তি প্রবঞ্চিত, ভ্রান্তপথে পরিচালিত, যাদুগ্রস্ত,কৌশলে পরাভুত বা পরিবেষ্টিত (লেইন)। কারণ হযরত সালেহ (আঃ)-এর সরলতা, সততা, নিষ্ঠা এবং ন্যায়পরায়ণতার প্রতি স্বীকৃতির সহিত তাঁহার গোত্রের লোকেরা তাঁহার বিরুদ্ধে জালিয়াতির মিথ্যা অভিযোগ আনিতে পারিত না। ‘মুসাহ্‌হার’ এবং ‘মাসহূর’ শব্দদ্বয় দ্বারা এমন ব্যক্তিও বুঝায় যে অন্য লোকের খাদ্য দ্বারা লালিত পালিত।

مَاۤ اَنۡتَ اِلَّا بَشَرٌ مِّثۡلُنَا ۚۖ فَاۡتِ بِاٰیَۃٍ اِنۡ کُنۡتَ مِنَ الصّٰدِقِیۡنَ ﴿۱۵۵﴾

১৫৫
তুমি তো আমাদেরই মত একজন মানুষ। অতএব যদি তুমি সত্যবাদী হইয়া থাক তাহা হইলে কোন নির্দশন উপস্থিত কর।’

قَالَ ہٰذِہٖ نَاقَۃٌ لَّہَا شِرۡبٌ وَّلَکُمۡ شِرۡبُ یَوۡمٍ مَّعۡلُوۡمٍ ﴿۱۵۶﴾ۚ

১৫৬
সে বলিল, ‘এই যে উষ্ট্রিটি, ইহারও পানি পানের জন্য পালা আছে এবং পানি পানের তোমাদেরও পালা আছে নির্দিষ্ট দিনে;

وَلَا تَمَسُّوۡہَا بِسُوۡٓءٍ فَیَاۡخُذَکُمۡ عَذَابُ یَوۡمٍ عَظِیۡمٍ ﴿۱۵۷﴾

১৫৭
সুতরাং তোমরা ইহাকে কোন কষ্ট দিও না, নচেৎ এক ভয়াবহ দিনের শাস্তি আসিয়া তোমাদিগকে ধৃত করিবে।’

فَعَقَرُوۡہَا فَاَصۡبَحُوۡا نٰدِمِیۡنَ ﴿۱۵۸﴾ۙ

১৫৮
কিন্তু তাহারা উহার হাঁটুর রগ কাটিয়া ফেলিল, ফলে তাহারা অনুতপ্ত হইল।

فَاَخَذَہُمُ الۡعَذَابُ ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیَۃً ؕ وَمَا کَانَ اَکۡثَرُہُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿۱۵۹﴾

১৫৯
তখন আযাব আসিয়া তাহাদিগকে ধৃত করিল। নিশ্চয় ইহাতে বড় নিদর্শন আছে, কিন্তু তাহাদের অধিকাংশই ঈমান আনে না।

وَاِنَّ رَبَّکَ لَہُوَ الۡعَزِیۡزُ الرَّحِیۡمُ ﴿۱۶۰﴾٪

১৬০
বস্তুতঃ তোমার প্রভু নিশ্চয়ই মহা পরাক্রমশালী, পরম দয়াময়।
সূরা আশ্‌ শো’আরা - রুকু ৮