২৬

الشعراء

সূরা আশ্‌ শো’আরা

Ash-Shu`ara'

মক্কী ২২৮ আয়াত ১১ রুকু পারা ১৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২২৮ আয়াত এবং ১১ রুকু আছে।

کَذَّبَتۡ ثَمُوۡدُ الۡمُرۡسَلِیۡنَ ﴿۱۴۲﴾ۚۖ

১৪২
এইভাবে সামূদও২১২৮ রসূলগণকে মিথ্যাবাদী বলিয়া প্রত্যাখ্যান করিয়াছিল;
২১২৮। বর্তমান এবং পরবর্তী কয়েকটি আয়াত সামূদ জাতির প্রসঙ্গ বর্ণনা করিয়াছে। ‘ফুতুহাশ্‌-শাম্‌’-এর বর্ণনানুযায়ী তাহারা খুবই শক্তিশালী জাতি ছিল। তাহাদের শাসন এবং রাজ্য সিরিয়ার বস্‌রা শহর হইতে এডেন পর্যন্ত বিস্তৃত ছিল। কৃষি এবং স্থাপত্য-শিল্পে তাহারা অত্যন্ত উন্নতি সাধন করিয়াছিল এবং তাহারা খুবই উচ্চ স্তরের সুসভ্য জাতি ছিল। গ্রীক ঐতিহাসিকগণ এই উপজাতির সম্বন্ধে উল্লেখ করিয়াছে। খৃষ্টীয় শতাব্দীর কিছু পূর্বে তাহারা তাহাদের সময় গণনা করে। তাহাদের বাসস্থানের নাম তাহারা হিজরা বা আগ্রা বলে। আল্‌ হিজর, যাহা ‘মাদায়েনে সালেহ্‌’ (সালেহ্‌র শহরগুলি) নামে পরিচিত ছিল এবং সম্ভবতঃ এই সকল জনগোষ্ঠীর রাজধানী মদীনা ও তাবুকের মধ্যে অবস্থিত ছিল এবং যে উপত্যকার মধ্যে ইহা অবস্থিত ছিল উহাকে ‘ওয়াদী কোরা’ বলা হয়। কুরআন করীম ঐ সকল উপজাতিসমূহকে আদ জাতির অব্যবহিত উত্তর-পুরুষরূপে উল্লেখ করিয়াছে (৭ঃ৭৫)। ইহা উল্লেখযোগ্য যে, হযরত নূহ, হযরত হূদ এবং হযরত সালেহ (আঃ)-এর বিবরণ কুরআনের কতিপয় স্থানে দেওয়া হইয়াছে এবং প্রত্যেক স্থানেই একই বর্ণনাক্রম রক্ষিত হইয়াছে, অর্থাৎ হযরত নূহ (আঃ)-এর বিবরণ হযরত সালেহ্ (আঃ)-এর বিবরণের পূর্বে আসিয়াছে এবং ইহাই সঠিক কালক্রম-ভিত্তিক বিন্যাস। ইহাতেই প্রতিপন্ন হয় যে, ইতিহাসের ঘটনাবলী যাহা অতীতে বিস্মৃতির কোলে বিলীন এবং অস্পষ্টতায় নিমজ্জিত উহাকে কুরআন করীম নির্ভুলভাবে ঐতিহাসিক ক্রমপর্যায়ে প্রকাশ করিয়াছে। আরো টীকা ১৩২৬ দেখুন।

اِذۡ قَالَ لَہُمۡ اَخُوۡہُمۡ صٰلِحٌ اَلَا تَتَّقُوۡنَ ﴿۱۴۳﴾ۚ

১৪৩
যখন তাহাদের ভাই সালেহ্‌ তাহাদিগকে বলিয়াছিল, ‘তোমরা কি তাক্‌ওয়া অবলম্বন করিবে না?

اِنِّیۡ لَکُمۡ رَسُوۡلٌ اَمِیۡنٌ ﴿۱۴۴﴾ۙ

১৪৪
নিশ্চয় আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসূল;

فَاتَّقُوا اللّٰہَ وَاَطِیۡعُوۡنِ ﴿۱۴۵﴾ۚ

১৪৫
সুতরাং তোমরা আল্লাহ্‌র তাক্‌ওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর;

وَمَاۤ اَسۡـَٔلُکُمۡ عَلَیۡہِ مِنۡ اَجۡرٍ ۚ اِنۡ اَجۡرِیَ اِلَّا عَلٰی رَبِّ الۡعٰلَمِیۡنَ ﴿۱۴۶﴾ؕ

১৪৬
এবং আমি তোমাদের নিকট ইহার কোন প্রতিদান চাহি না। আমার প্রতিদান একমাত্র সমগ্র জগতের প্রতিপালকের নিকট আছে;

اَتُتۡرَکُوۡنَ فِیۡ مَا ہٰہُنَاۤ اٰمِنِیۡنَ ﴿۱۴۷﴾ۙ

১৪৭
এখানে যাহা কিছু (সুখ-সম্ভার) আছে, তোমাদিগকে কি উহাতে নিরাপদ অবস্থায় ছাড়িয়া দেওয়া হইবে—

فِیۡ جَنّٰتٍ وَّعُیُوۡنٍ ﴿۱۴۸﴾ۙ

১৪৮
বাগানসমূহ ও ঝরণাসমূহের মধ্যে;

وَّزُرُوۡعٍ وَّنَخۡلٍ طَلۡعُہَا ہَضِیۡمٌ ﴿۱۴۹﴾ۚ

১৪৯
এবং শস্যক্ষেতসমূহ এবং এমন খর্জুর বৃক্ষসমূহের মধ্যে যাহার গুচ্ছগুলি (ফলভারে) ভাঙ্গিয়া পড়ার উপক্রম হইয়াছে?

وَتَنۡحِتُوۡنَ مِنَ الۡجِبَالِ بُیُوۡتًا فٰرِہِیۡنَ ﴿۱۵۰﴾ۚ

১৫০
এবং তোমরা পরম নিপুণতার সহিত পাহাড়ে পাহাড়ে পাথর কাটিয়া সগর্বে গৃহ নির্মাণ করিতেছ;২১২৮-ক
২১২৮-ক। ‘ফারেহীন’-এর অর্থ অতীব দক্ষতার সঙ্গেও হয় (লেইন)।

فَاتَّقُوا اللّٰہَ وَاَطِیۡعُوۡنِ ﴿۱۵۱﴾ۚ

১৫১
অতএব তোমরা আল্লাহ্‌র তাক্‌ওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর;

وَلَا تُطِیۡعُوۡۤا اَمۡرَ الۡمُسۡرِفِیۡنَ ﴿۱۵۲﴾ۙ

১৫২
এবং তোমরা সীমালংঘনকারীগণের আদেশ মানিও না,

الَّذِیۡنَ یُفۡسِدُوۡنَ فِی الۡاَرۡضِ وَلَا یُصۡلِحُوۡنَ ﴿۱۵۳﴾

১৫৩
যাহারা পৃথিবীতে বিশৃংখলা করিয়া বেড়ায় এবং সংশোধন করে না।’

قَالُوۡۤا اِنَّمَاۤ اَنۡتَ مِنَ الۡمُسَحَّرِیۡنَ ﴿۱۵۴﴾ۚ

১৫৪
তাহারা বলিল, ‘তুমি অবশ্যই যাদুগ্রস্ত লোকদের অন্তর্গত;২১২৯
২১২৯। যেখানে হযরত নূহ এবং হযরত হূদ (আঃ)-এর জাতি তাহাদের নবীর বিরুদ্ধে মিথ্যা ও জালিয়াতের অভিযোগ আনিয়াছিল সেখানে হযরত সালেহ্‌ (আঃ)-এর সততা ও নিখুঁত চরিত্রের প্রামাণিক সাক্ষ্য তাঁহার জাতির লোকেরা নিজেরাই বহন করিয়াছিল (১১ঃ৬৩)। এইজন্য তাহাকে এখানে ঘোষণা করা হইয়াছে ‘মুসাহ্‌হার’ রূপে, অর্থাৎ যে ব্যক্তি প্রবঞ্চিত, ভ্রান্তপথে পরিচালিত, যাদুগ্রস্ত,কৌশলে পরাভুত বা পরিবেষ্টিত (লেইন)। কারণ হযরত সালেহ (আঃ)-এর সরলতা, সততা, নিষ্ঠা এবং ন্যায়পরায়ণতার প্রতি স্বীকৃতির সহিত তাঁহার গোত্রের লোকেরা তাঁহার বিরুদ্ধে জালিয়াতির মিথ্যা অভিযোগ আনিতে পারিত না। ‘মুসাহ্‌হার’ এবং ‘মাসহূর’ শব্দদ্বয় দ্বারা এমন ব্যক্তিও বুঝায় যে অন্য লোকের খাদ্য দ্বারা লালিত পালিত।

مَاۤ اَنۡتَ اِلَّا بَشَرٌ مِّثۡلُنَا ۚۖ فَاۡتِ بِاٰیَۃٍ اِنۡ کُنۡتَ مِنَ الصّٰدِقِیۡنَ ﴿۱۵۵﴾

১৫৫
তুমি তো আমাদেরই মত একজন মানুষ। অতএব যদি তুমি সত্যবাদী হইয়া থাক তাহা হইলে কোন নির্দশন উপস্থিত কর।’

قَالَ ہٰذِہٖ نَاقَۃٌ لَّہَا شِرۡبٌ وَّلَکُمۡ شِرۡبُ یَوۡمٍ مَّعۡلُوۡمٍ ﴿۱۵۶﴾ۚ

১৫৬
সে বলিল, ‘এই যে উষ্ট্রিটি, ইহারও পানি পানের জন্য পালা আছে এবং পানি পানের তোমাদেরও পালা আছে নির্দিষ্ট দিনে;

وَلَا تَمَسُّوۡہَا بِسُوۡٓءٍ فَیَاۡخُذَکُمۡ عَذَابُ یَوۡمٍ عَظِیۡمٍ ﴿۱۵۷﴾

১৫৭
সুতরাং তোমরা ইহাকে কোন কষ্ট দিও না, নচেৎ এক ভয়াবহ দিনের শাস্তি আসিয়া তোমাদিগকে ধৃত করিবে।’

فَعَقَرُوۡہَا فَاَصۡبَحُوۡا نٰدِمِیۡنَ ﴿۱۵۸﴾ۙ

১৫৮
কিন্তু তাহারা উহার হাঁটুর রগ কাটিয়া ফেলিল, ফলে তাহারা অনুতপ্ত হইল।

فَاَخَذَہُمُ الۡعَذَابُ ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیَۃً ؕ وَمَا کَانَ اَکۡثَرُہُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿۱۵۹﴾

১৫৯
তখন আযাব আসিয়া তাহাদিগকে ধৃত করিল। নিশ্চয় ইহাতে বড় নিদর্শন আছে, কিন্তু তাহাদের অধিকাংশই ঈমান আনে না।
সম্পূর্ণ সূরা দেখুন