২১

الأنبياء

সূরা আল্ আম্বিয়া

Al-Anbiya'

মক্কী ১১৩ আয়াত ৭ রুকু পারা ১৬–১৭

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১১৩ আয়াত এবং ৭ রুকু আছে।

اَوَلَمۡ یَرَ الَّذِیۡنَ کَفَرُوۡۤا اَنَّ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ کَانَتَا رَتۡقًا فَفَتَقۡنٰہُمَا ؕ وَجَعَلۡنَا مِنَ الۡمَآءِ کُلَّ شَیۡءٍ حَیٍّ ؕ اَفَلَا یُؤۡمِنُوۡنَ ﴿۳۱﴾

৩১
যাহারা অস্বীকার করিয়াছে তাহারা কি ইহা দেখে নাই যে, আকাশসমূহ ও পৃথিবী উভয়েই সংবদ্ধ (পিণ্ডাকারে) ছিল;১৮৮৪ অতঃপর আমরা উভয়কে চিরিয়া ফাড়িয়া পৃথক করিয়া দিলাম? এবং পানি হইতে আমরা প্রত্যেক জীবিত বস্তুর উদ্ভব করিলাম। তুবও কি তাহারা ঈমান আ্নিবে না?
১৮৮৪। এই আয়াত এক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সত্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করে। মনে হয় ইহাতে বিশ্বের ভৌতপূর্ব অবস্থার প্রতি ইংগিত করতঃ বলা হইয়াছে যে, সমগ্র বিশ্ব, বিশেষতঃ সৌর জগৎ এক অসংবদ্ধ অবয়বহীন অবস্থা অথবা নীহারিকাবৎ পদার্থ-পিণ্ড হইতে বিবর্তন লাভ করিয়াছে। আল্লাহ্‌তা’লা তাঁহার প্রাকৃতিক নিয়মের মধ্যে যে গতি সঞ্চার করিয়াছিলেন সেই অনুযায়ী বস্তুপিণ্ডকে বিযুক্ত করিয়া দিলেন এবং ইহার বিচ্ছিন্ন টুকরাগুলি সৌর জগতের অংশ হিসাবে রূপ নিল (The Universe Surveyed by Harold Richar & The Nature of the Universe by Fred Hoyle)। অতঃপর আল্লাহ্‌তা’লা পানি হইতে সকল জীবনের সৃষ্টি করিলেন। তফসীরাধীন আয়াতের এই পরোক্ষ অর্থ হয় যে, বস্তু-জগতের মত এক আধ্যাত্মিক জগৎও বিশৃংখল ধারণা এবং হাস্যকর বিশ্বাসের অবয়বহীন অবস্থা হইতে উদ্ভূত হয়। আল্লাহ্‌তা’লা যেমন তাঁহার ক্রুটিমুক্ত জ্ঞানের ভিত্তিতে এবং অভিষ্ট্য লক্ষ্যের পরিকল্পনা অনুযায়ী বস্তুপিণ্ডকে বিভক্ত করিয়াছেন এবং ইহার বিযুক্ত টুকরাগুলি সৌর জগতের অংশে পরিণত করিয়াছেন, ঠিক সেইরূপেই তিনি নৈতিক অধঃগতির মধ্যে গড়াগড়ি খাওয়া বিভ্রান্তিকর ধারণার জগতে এক নূতন আধ্যাত্মিক সুশৃংখল অবস্থা ঘটাইয়া থাকেন। যখন মানবজাতি নৈতিক পতনের সূচী- ভেদ্য অন্ধকারে ডুবিয়া যায় এবং আধ্যাত্মিক পরিমণ্ডল গভীরভাবে কলুষিত হইয়া উঠে, যখন আল্লাহ্‌তা’লা তাঁহার প্রেরিত পবিত্র মহাপুরুষের সত্তায় নূর (জ্যোতিঃ) আবির্ভূত করেন, যিনি মনকে নৈতিক অসচ্চরিত্রতা ও আত্মিক অধঃপতনের অসার অবস্থা হইতে মুক্ত করিয়া সক্রিয় করিয়া তোলেন। ফলে এক আধ্যাত্মিক জগতের জন্ম হয় যাহা ইহার কেন্দ্র হইতে সম্প্রসারিত হইতে আরম্ভ করে এবং অন্তরালবর্তী প্রেরণার তাগিদে প্রাণবন্ত জীবনের পথ-নির্দেশ লাভ করে এবং পরিণামে সমগ্র পৃথিবীকে পরিবেষ্টিত করে।

وَجَعَلۡنَا فِی الۡاَرۡضِ رَوَاسِیَ اَنۡ تَمِیۡدَ بِہِمۡ ۪ وَجَعَلۡنَا فِیۡہَا فِجَاجًا سُبُلًا لَّعَلَّہُمۡ یَہۡتَدُوۡنَ ﴿۳۲﴾

৩২
এবং আমরা পৃথিবীতে দৃঢ় পর্বতমালা সৃষ্টি করিয়াছি যাহাতে ইহা তাহাদিগকে লইয়া কম্পমান না হয়,১৮৮৫ আমরা ইহাতে প্রশস্ত রাস্তাসমূহ বানাইয়াছি, যাহাতে তাহারা সঠিক পথে পরিচালিত হইতে পারে।
১৮৮৫। ‘আন তামিদা বিহিম’ উক্তির অর্থ পাছে ইহা উহাদিগকে লইয়া দুলিয়া না উঠে; উহাদিগকে সহ কম্পমান না হইয়া পড়ে; উহাদিগের উপকারে আসে।মাদা-এর অর্থ ইহাও হয় যে, সে ফায়দা ও মঙ্গল দান করিয়াছিল (আকরাব)। আয়াত আরো এক বৈজ্ঞানিক সত্যের উপর আলোকপাত করে। ভূবিদ্যা বাস্তবে প্রমাণ করিয়াছে যে, পর্বতগুলি বহুল পরিমাণে পৃথিবীকে ভূমিকম্প হইতে নিরাপদ করিয়াছে। শুরুতে ভূগর্ভ বা পৃথিবীর অভ্যন্তর অতীব গরম ছিল। প্রচণ্ড উত্তাপের ফলে যখন পৃথিবীর অভ্যন্তরে গ্যাসের সৃষ্টি হইল, তখন উহা নির্গমনের জন্য চাপ সৃষ্টি করিল এবং এইরূপে প্রচণ্ড আলোড়নে আগ্নেয়গিরির আকার ধারণ করিল (‘মার্ভেলস এণ্ড হিস্টরী অব সায়েন্স’ বাই আলিসন হক্স এবং এনসাইক ব্রিট, ‘জিয়োলজী’ অধ্যায়)। আয়াতের মর্ম ইহাও হইতে পারে যে, পৃথিবীর আপন কক্ষের উপর অটলভাবে আবর্তন করিবার জন্য পর্বতশ্রেণী গুরুত্বপূর্ণ সহায়ক হয়। পৃথিবী স্থির নিশ্চল নহে বরং সূর্যের চতুর্দিকে আপন কক্ষ পথে প্রদক্ষিণ করে।এই তত্ব আবিষ্কারের বহু পূর্বেই কুরআন করীম প্রকাশ করিয়াছিল যে, ‘পৃথিবী ঘূর্ণায়মান’ (২৭ঃ৮৯ এবং ৩৬ঃ৩৯-৪১)।
সম্পূর্ণ সূরা দেখুন