৯৬

العلق

সূরা আল-আলাক

Al-`Alaq

মক্কী ২০ আয়াত ১ রুকু পারা ৩০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২০ আয়াত এবং ১ রুকূ

عَبۡدًا اِذَا صَلّٰی ﴿ؕ۱۱﴾

১১
এক মহান বান্দাকে,৩৩৯০ যখন সে নামায পড়ে?
৩৩৯০। প্রত্যেক প্রার্থনাকারী মুসলমানের কথাই বুঝিয়েছে, বিশেষভাবে বিশ্বনবী (সা.)-কে।

اَرَءَیۡتَ اِنۡ کَانَ عَلَی الۡہُدٰۤی ﴿ۙ۱۲﴾

১২
সাবধান! বলো দেখি, সে (মহান বান্দা) যদি সঠিক পথপ্রাপ্ত হয়ে থাকে-

اَوۡ اَمَرَ بِالتَّقۡوٰی ﴿ؕ۱۳﴾

১৩
অথবা তাকওয়ার নির্দেশ দিয়ে থাকে (তাহলে তাকে বাধাদানকারীর কী পরিণতি হবে)?

اَرَءَیۡتَ اِنۡ کَذَّبَ وَتَوَلّٰی ﴿ؕ۱۴﴾

১৪
(পক্ষান্তরে) ভেবে বলো, সে যদি সত্যকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করে থাকে আর মুখ ফিরিয়ে নিয়ে থাকে,

اَلَمۡ یَعۡلَمۡ بِاَنَّ اللّٰہَ یَرٰی ﴿ؕ۱۵﴾

১৫
সেক্ষেত্রে আল্লাহ যে দেখছেন, তা কিসে অনুধাবন করে না?

کَلَّا لَئِنۡ لَّمۡ یَنۡتَہِ ۬ۙ لَنَسۡفَعًۢا بِالنَّاصِیَۃِ ﴿ۙ۱۶﴾

১৬
কখনো না! সে ক্ষান্ত না হলে আমরা অবশ্যই তার ললাটের কেশগুচ্ছ ধরে হেঁচড়াবো।৩৩৯১
৩৩৯১। ১০ থেকে ১৮ নম্বর আয়াত প্রত্যেক উদ্ধত ও নিষ্ঠুর কাফিরের জন্য সাধারণভাবে প্রযোজ্য হলেও কিছুসংখ্যক তফসীরকার এ আয়াতগুলোকে তৎকালীন মক্কার কুরাইশ নেতা আবু জাহলের প্রতি নির্দিষ্টভাবে আরোপ করেছেন। নবী করীম (সা.) ও তাঁর অনুসারীদেরকে উত্যক্ত করা, প্রতিটি কাজে বাধা দেওয়া ও নির্যাতন করার ব্যাপারে সে ছিল সর্বাপেক্ষা অগ্রগামী। তার হুকুমে ইসলামে দীক্ষিত কয়েকজন ক্রীতদাসকে মাথার চুল ধরে মক্কার

نَاصِیَۃٍ کَاذِبَۃٍ خَاطِئَۃٍ ﴿ۚ۱۷﴾

১৭
এক মিথ্যাবাদী, পাপিষ্ঠ ললাটের কেশগুচ্ছ।

فَلۡیَدۡعُ نَادِیَہٗ ﴿ۙ۱۸﴾

১৮
অতএব সে তার দোসরদের ডেকে আনুক। সিজদা ক.১

سَنَدۡعُ الزَّبَانِیَۃَ ﴿ۙ۱۹﴾

১৯
আমরাও শাস্তির ফেরেশতাদের ডেকে আনব।৩৩৯২
৩৩৯২। ‘যাবানিয়া’ অর্থ অস্ত্রধারী কর্মকর্তা বা আইনশৃংখলা রক্ষাকারী উচ্চপদস্থ কর্মচারী বা দোযখের দ্বাররক্ষী ফেরেশতা, শাস্তিদানের ফেরেশতা (লেইন)।

کَلَّا ؕ لَا تُطِعۡہُ وَاسۡجُدۡ وَاقۡتَرِبۡ ﴿٪ٛ۲۰﴾

২০
সাবধান! তুমি তার আনুগত্য কোরো না, বরং তুমি সিজদাবনত হও এবং (আল্লাহর) নৈকট্য অর্জনে সচেষ্ট থাকো।
সূরা আল-আলাক - রুকু ১ সিজদাহ্‌