৬৯

الحاقة

সূরা আল-হাককা

Al-Haqqah

মক্কী ৫৩ আয়াত ২ রুকু পারা ২৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৫৩ আয়াত এবং ২ রুকূ

وَاِنَّہٗ لَحَسۡرَۃٌ عَلَی الۡکٰفِرِیۡنَ ﴿۵۱﴾

৫১
আর এটি নিশ্চয় কাফিরদের জন্য এক বড়ো আক্ষেপ!কদেখুন: ৫৬:৭৫; ৮৭:২

وَاِنَّہٗ لَحَقُّ الۡیَقِیۡنِ ﴿۵۲﴾

৫২
আর নিশ্চয় এটি সুনিশ্চিত সত্য।

فَسَبِّحۡ بِاسۡمِ رَبِّکَ الۡعَظِیۡمِ ﴿٪۵۳﴾

৫৩
অতএব তুমি তোমার মহান ২. প্রতিপালক-প্রভুর নামের পবিত্রতা-মহিমা ঘোষণা করো।*
সূরা আল-হাককা - রুকু ২
* ৪৫-৪৮ নম্বর আয়াতে খোদা তা’লার প্রতি মিথ্যা ওহী-ইলহামের আরোপকারীকে কোনো জাগতিক শক্তি রক্ষা করতে পারে- এ বিভ্রান্তিকর ধারণা খণ্ডন করা হয়েছে। আসল কথা হলো, মিথ্যা দাবিকারকের পেছনে অবশ্যই কোনো জাগতিক শক্তি থাকে। এরপরও তাকে ও তার সহযোগীদের ধ্বংস করে দেওয়া হয়। অতএব এটি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সত্যতার এক জ্বলন্ত প্রমাণ, কেননা তাঁর (সা.) দাবির পর সমগ্র আরব তাঁর (সা.) বিরোধী হয়ে গিয়েছিল। এ আয়াতে একটি অতি সূক্ষ্ম বিষয়ের উল্লেখ করা হয়েছে, তিনি (সা.) যদি একটি মামুলি মিথ্যাও বানিয়ে খোদার প্রতি আরোপ করতেন, তাহলে সমগ্র আরব তাঁর (সা.) বিরোধী যদি না-ও হতো, বরং তাঁর (সা.) সমর্থনে দাঁড়িয়ে যেত তবুও তারা আল্লাহর শাস্তি থেকে রসূল (সা.)-কে রক্ষা করতে পারত না। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য। অছাত