৫৭

الحديد

সূরা আল-হাদীদ

Al-Hadid

মাদানী ৩০ আয়াত ৪ রুকু পারা ২৭

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ৩০ আয়াত এবং ৪ রুকূ

اِعۡلَمُوۡۤا اَنَّمَا الۡحَیٰوۃُ الدُّنۡیَا لَعِبٌ وَّلَہۡوٌ وَّزِیۡنَۃٌ وَّتَفَاخُرٌۢ بَیۡنَکُمۡ وَتَکَاثُرٌ فِی الۡاَمۡوَالِ وَالۡاَوۡلَادِ ؕ کَمَثَلِ غَیۡثٍ اَعۡجَبَ الۡکُفَّارَ نَبَاتُہٗ ثُمَّ یَہِیۡجُ فَتَرٰٮہُ مُصۡفَرًّا ثُمَّ یَکُوۡنُ حُطَامًا ؕ وَفِی الۡاٰخِرَۃِ عَذَابٌ شَدِیۡدٌ ۙ وَّمَغۡفِرَۃٌ مِّنَ اللّٰہِ وَرِضۡوَانٌ ؕ وَمَا الۡحَیٰوۃُ الدُّنۡیَاۤ اِلَّا مَتَاعُ الۡغُرُوۡرِ ﴿۲۱﴾

২১
তোমরা জেনে রাখো, পার্থিব জীবন কেবল ক্রীড়াকৌতুক, চাকচিক্য, সৌন্দর্য, নিজেদের মাঝে পরস্পর অহংকার প্রদর্শন, ধনসম্পদ আর সন্তানসন্ততি বৃদ্ধির প্রতিযোগিতা ন্যায়, যা থেকে উৎপন্ন ফসল কাফিরদের আনন্দিত করে। অতঃপর তা দ্রুত বৃদ্ধি পায়। খদেখুন: ৫৬:৬৬এরপর তুমি একে হলুদ বর্ণ ধারণ করতে দেখো, এরপর তা পচে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। আর (এ ধরনের জগৎপূজারিদের জন্য) পরকালে রয়েছে কঠোর শাস্তি এবং (সৎকর্মশীলদের জন্য) রয়েছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও সন্তুষ্টি। আর পার্থিব জীবন তো কেবল ছলনাময় এক সাময়িক সুখস্বাচ্ছন্দ্য ছাড়া কিছু নয়।কদেখুন: ৬:৩৩; ২৯:৬৫; ৪৭:৩৭

سَابِقُوۡۤا اِلٰی مَغۡفِرَۃٍ مِّنۡ رَّبِّکُمۡ وَجَنَّۃٍ عَرۡضُہَا کَعَرۡضِ السَّمَآءِ وَالۡاَرۡضِ ۙ اُعِدَّتۡ لِلَّذِیۡنَ اٰمَنُوۡا بِاللّٰہِ وَرُسُلِہٖ ؕ ذٰلِکَ فَضۡلُ اللّٰہِ یُؤۡتِیۡہِ مَنۡ یَّشَآءُ ؕ وَاللّٰہُ ذُو الۡفَضۡلِ الۡعَظِیۡمِ ﴿۲۲﴾

২২
গদেখুন: ৩:১৩৪তোমাদের প্রতিপালক-প্রভুর ক্ষমা এবং সেই জান্নাত লাভের জন্য একে অন্যের সাথে প্রতিযোগিতা করো, যার বিস্তৃতি আকাশ ও পৃথিবীর বিস্তৃতির ন্যায়-২৯৯৬ যা তাদের জন্য প্রস্তুত করা হয়েছে যারা আল্লাহ ও তাঁর রসূলদের প্রতি ঈমান আনে। এ হলো আল্লাহর অনুগ্রহ- তিনি যাকে চান তাকে তা দান করেন। আর আল্লাহ মহাঅনুগ্রহের অধিকারী।
২৯৯৬। ‘আরয’ মানে মূল্য ও ব্যাপকতা। এ হিসাবে আয়াতটির তাৎপর্য হলো, পরলোকে ধর্মপরায়ণদের পুরস্কার অপরিসীম ও অগণিত। আকাশসমূহ, পৃথিবী এবং সমস্ত স্থান, শূন্য-মহাশূন্য জুড়ে বিস্তৃত রয়েছে বেহেশত এমনকি দোযখও এরই আওতাভুক্ত। এতে বুঝা যায় যে, বেহেশত ও দোযখ দুটো পৃথক স্থান বিশেষ নয়, বরং মনের দুটো পৃথক পৃথক অবস্থা। কুরআনের বর্ণিত বেহেশত-দোযখের স্বরূপ সম্বন্ধে মহানবী (সা.)-এর একটি প্রসিদ্ধ হাদীস সঠিক ধারণা দেয়। একবার নবী করীম (সা.)-কে সহাবীরা জিজ্ঞেস করেছিলেন, ‘বেহেশত যদি তার স্বীয় ব্যাপকতার মধ্যে আকাশসমূহ ও পৃথিবীকে ছেয়ে ফেলে তাহলে দোযখের স্থান কোথায়? রসূলুল্লাহ (সা.) উত্তর দিয়েছিলেন, ‘রাত কোথায় থাকে, যখন দিনের আগমন হয়’ (কাসীর)।

مَاۤ اَصَابَ مِنۡ مُّصِیۡبَۃٍ فِی الۡاَرۡضِ وَلَا فِیۡۤ اَنۡفُسِکُمۡ اِلَّا فِیۡ کِتٰبٍ مِّنۡ قَبۡلِ اَنۡ نَّبۡرَاَہَا ؕ اِنَّ ذٰلِکَ عَلَی اللّٰہِ یَسِیۡرٌ ﴿ۚۖ۲۳﴾

২৩
পৃথিবীতে অথবা তোমাদের নিজেদের ওপর যে বিপর্যয়ই নেমে আসুক তা আমরা প্রকাশ করারও পূর্বে এক বিধানে২৯৯৬-ক (প্রচ্ছন্নরূপে) বিদ্যমান। * নিশ্চয় এটি (তথা এ কাজটি) আল্লাহর জন্য অতি সহজ।
২৯৯৬-ক। ‘এক বিধান’ দ্বারা ঐশী বিধান বা ঐশী জ্ঞানকে বুঝাতে পারে। অতএব আয়াতটির তাৎপর্য হলো, প্রত্যেক বস্তুই নিয়মের অধীন। কিতাব দ্বারা কুরআনকেও বুঝায়। অতএব এ আয়াতের অর্থ হতে পারে, ব্যক্তি বা জাতির দুঃখদুর্দশার কারণ ও প্রতিকার কুরআনে রয়েছে।

لِّکَیۡلَا تَاۡسَوۡا عَلٰی مَا فَاتَکُمۡ وَلَا تَفۡرَحُوۡا بِمَاۤ اٰتٰٮکُمۡ ؕ وَاللّٰہُ لَا یُحِبُّ کُلَّ مُخۡتَالٍ فَخُوۡرِ ﴿ۙ۲۴﴾

২৪
(এ বিধান আল্লাহর তকদীর) যেন কদেখুন: ৩:১৫৪তোমাদের কাছ থেকে যা হারিয়ে গেছে তার জন্য তোমরা দুঃখ না করো এবং তিনি তোমাদের যা দিয়েছেন তাতে দম্ভ প্রদর্শন না করো। আর আল্লাহ কোনো দাম্ভিক (ও) অহংকারীকে ভালোবাসেন না।

ۣالَّذِیۡنَ یَبۡخَلُوۡنَ وَیَاۡمُرُوۡنَ النَّاسَ بِالۡبُخۡلِ ؕ وَمَنۡ یَّتَوَلَّ فَاِنَّ اللّٰہَ ہُوَ الۡغَنِیُّ الۡحَمِیۡدُ ﴿۲۵﴾

২৫
(অর্থাৎ) খদেখুন: ৪:৩৮যারা কার্পণ্য করে এবং মানুষকেও কার্পণ্যের শিক্ষা দেয়। আর যে মুখ ফিরিয়ে নেয়, (সে জেনে রাখুক!) নিশ্চয় আল্লাহ স্বয়ংসম্পূর্ণ, পরম প্রশংসনীয়।গদেখুন: ৭:১০২; ১৪:১০; ৩৫:২৬ঘদেখুন: ৪২:১৮; ৫৫:৮

لَقَدۡ اَرۡسَلۡنَا رُسُلَنَا بِالۡبَیِّنٰتِ وَاَنۡزَلۡنَا مَعَہُمُ الۡکِتٰبَ وَالۡمِیۡزَانَ لِیَقُوۡمَ النَّاسُ بِالۡقِسۡطِ ۚ وَاَنۡزَلۡنَا الۡحَدِیۡدَ فِیۡہِ بَاۡسٌ شَدِیۡدٌ وَّمَنَافِعُ لِلنَّاسِ وَلِیَعۡلَمَ اللّٰہُ مَنۡ یَّنۡصُرُہٗ وَرُسُلَہٗ بِالۡغَیۡبِ ؕ اِنَّ اللّٰہَ قَوِیٌّ عَزِیۡزٌ ﴿٪۲۶﴾

২৬
নিশ্চয় আমরা সুস্পষ্ট নিদর্শনাবলিসহ আমাদের রসূলদের পাঠিয়েছি এবং তাদের সাথে কিতাব ও ন্যায়বিচারের মানদণ্ড২৯৯৭ অবতীর্ণ করেছি, যেন মানুষ ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারে। আর আমরা লোহা২৯৯৮ অবতীর্ণ করেছি। এতে রয়েছে কঠিন যুদ্ধের উপকরণ এবং মানুষের জন্য বহুবিধ কল্যাণ। আর তিনি (এসব এজন্য সৃষ্টি করেছেন) যেন তার স্বরূপ প্রকাশ করে দেন, যে (আল্লাহকে) না দেখেও তাঁকে ও তাঁর রসূলদের সাহায্য করে। নিশ্চয় আল্লাহ মহাশক্তিধর, মহাপরাক্রমশালী।*
সূরা আল-হাদীদ - রুকু ৩
২৯৯৭। ‘মীযান’ দ্বারা বুঝানো হচ্ছে: (ক) সমতা ও ন্যায়নীতি, যা মানুষের সকল পারস্পরিক কাজকর্মে পালন করা অবশ্যকর্তব্য (ফরয), (খ) সঠিক মাপকাঠি, যা দিয়ে মানুষের কর্মকাণ্ডকে পরিমাপ করা, ওজন করা, মূল্যায়ন করা ও বিচার করা যায়, (গ) ভারসাম্যের তুলাদণ্ড, যা সারা বিশ্বজগতে ক্রিয়াশীল থেকে সকল বস্তুর মধ্যে সুসম্পর্ক বজায় রাখছে, (ঘ) মহানবী (সা.)-এর কার্যধারা ও আল্লাহর কিতাব (কুরআন), (ঙ) মধ্যপন্থা অবলম্বন ও সীমালঙ্ঘন করা পরিত্যাগ, (চ) নিরীক্ষণ ও অভিজ্ঞতাভিত্তিক বিচারবুদ্ধি ও যুক্তি।
২৯৯৮। ‘আল-হাদীদ’ (অর্থাৎ লোহা) এমন একটা ধাতু যা মানুষের উন্নতি ও অগ্রগতির ক্ষেত্রে সর্বাপেক্ষা অধিক অবদান রেখেছে এবং মানব সভ্যতার সর্বাধিক প্রসার ঘটিয়েছে। এ শব্দটির অন্য তাৎপর্য হলো মানবসমাজের
* এর অর্থ এরূপ নয়, প্রত্যেক ভালো-মন্দ কর্মফল নিয়তির লিখন হিসাবে পূর্ব নির্ধারিত। সে অনুযায়ী সবকিছু হবে বা হতে বাধ্য বরং এর অর্থ হলো, প্রতিটি কাজের ফলাফল নির্ধারিত, অর্থাৎ যখন যে কাজ করবে তখন সে সেই কাজ অনুযায়ী ফল লাভ করবে। অর্থাৎ কর্মফল লাভের কারণ মানুষ নিজে, পূর্ব নির্ধারিত নিয়তির লিখন নয়। সব কাজ ও ফলাফল লাভ কার্যকারণের ওপর নির্ভরশীল। আর এ কার্যকারণের স্রষ্টা হলেন আল্লাহ। (তফসীরে সগীর, আলোচ্য আয়াত দ্রষ্টব্য) ২৯৯৭ ও ২৯৯৮ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

وَلَقَدۡ اَرۡسَلۡنَا نُوۡحًا وَّاِبۡرٰہِیۡمَ وَجَعَلۡنَا فِیۡ ذُرِّیَّتِہِمَا النُّبُوَّۃَ وَالۡکِتٰبَ فَمِنۡہُمۡ مُّہۡتَدٍ ۚ وَکَثِیۡرٌ مِّنۡہُمۡ فٰسِقُوۡنَ ﴿۲۷﴾

২৭
আর নিশ্চয় আমরা নূহ এবং ইবরাহীমকেও পাঠিয়েছিলাম এবং কদেখুন: ২৯:২৮উভয়ের বংশধরদের মাঝে নবুওয়ত ও কিতাব দিয়েছিলাম। অতএব তাদের মাঝে একাংশ ছিল হিদায়াতপ্রাপ্ত, কিন্তু তাদের অধিকাংশই ছিল অবাধ্য।*
* চিহ্নিত ও ২৯৯৯ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য অস্তিত্ব রক্ষাকারী নিয়মনীতিকে মানার জন্য মানুষকে বাধ্য করার শক্তি। অতএব এ আয়াত বুঝাচ্ছে যে, আল্লাহ তা’লা তিনটি বিষয় পাঠিয়েছেন: (ক) ঐশী আইনকানুন, (খ) মানবসমাজের সুষম সম্পর্ক রক্ষার পদ্ধতি, (গ) এমন রাষ্ট্রীয় ক্ষমতা যা ঐশী আইনকানুন মেনে চলতে বাধ্য করে।

ثُمَّ قَفَّیۡنَا عَلٰۤی اٰثَارِہِمۡ بِرُسُلِنَا وَقَفَّیۡنَا بِعِیۡسَی ابۡنِ مَرۡیَمَ وَاٰتَیۡنٰہُ الۡاِنۡجِیۡلَ ۬ۙ وَجَعَلۡنَا فِیۡ قُلُوۡبِ الَّذِیۡنَ اتَّبَعُوۡہُ رَاۡفَۃً وَّرَحۡمَۃً ؕ وَرَہۡبَانِیَّۃَ ۣابۡتَدَعُوۡہَا مَا کَتَبۡنٰہَا عَلَیۡہِمۡ اِلَّا ابۡتِغَآءَ رِضۡوَانِ اللّٰہِ فَمَا رَعَوۡہَا حَقَّ رِعَایَتِہَا ۚ فَاٰتَیۡنَا الَّذِیۡنَ اٰمَنُوۡا مِنۡہُمۡ اَجۡرَہُمۡ ۚ وَکَثِیۡرٌ مِّنۡہُمۡ فٰسِقُوۡنَ ﴿۲۸﴾

২৮
এরপর তাদের পদাঙ্ক অনুসরণে আমরা একের পর এক আমাদের রসূলদের পাঠিয়েছিলাম এবং মরিয়মের পুত্র ঈসাকেও (তাদের) অনুগামী করেছি। আর তাকে আমরা ইনজীল দান করেছি এবং খদেখুন: ২:৮৮; ৫:৪৭যারা তার অনুসরণ করেছে তাদের হৃদয়ে আমরা কোমলতা ও স্নেহমমতা সৃষ্টি করেছি। আর তারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যে সন্ন্যাসবাদের নব উদ্ভাবন করেছিল, আমরা তা তাদের জন্য ধার্য করি নি। আসলে তারা এর মূল চেতনা ধরে রাখতে পারে নি। তথাপি তাদের মাঝে যারা ঈমান এনেছিল (এবং সৎকাজ করেছিল) আমরা তাদেরকে তাদের প্রতিদান দিয়েছিলাম, কিন্তু তাদের অধিকাংশই ছিল দুষ্কৃতকারী।২৯৯৯গদেখুন: ৫:৮৩
২৯৯৯। আয়াতটিতে বলা হয়েছে যে, ঈসা (আ.)-এর অনুসারী খ্রিষ্টানরা আল্লাহ তা’লার সন্তুষ্টি অর্জনের উপায় হিসাবে ‘সন্ন্যাসবাদ’ প্রথার আবিষ্কার করে, অথচ আল্লাহ তা’লা এরূপ করার নির্দেশ দেন নি। আয়াতটির অর্থ এ-ও হতে পারে: খ্রিষ্টানরা ‘বৈরাগ্য বা সন্ন্যাসবাদ’ আবিষ্কার করেছে, আল্লাহ সন্ন্যাসবাদ অবলম্বনের কোনো আদেশ দেন নি, তিনি কেবল তাঁর সন্তুষ্টি অর্জনেরই আদেশ দিয়েছিলেন। ২৬ নম্বর আয়াতে আল্লাহ তা’লা কর্তৃক ‘আল-মীযান’ পাঠানোর কথা বলা হয়েছে, যাতে মানুষ চরম ও হঠকারী পন্থা পরিত্যাগপূর্বক সকল কর্মে ও সকল ব্যাপারেই সুখকর মধ্যপন্থা অবলম্বন করে। এ আয়াতে খ্রিষ্টান জাতির উদাহরণ দিয়ে বুঝানো হচ্ছে যে, যত সদুদ্দেশ্যেই হোক না কেন, খ্রিষ্টানরা এ চরম পন্থা অবলম্বনের দ্বারা তাদের আসল লক্ষ্য খোদার সন্তুষ্টি অর্জনে ব্যর্থ হয়েছে। তারা এই ভুল চিন্তা দ্বারা পরিচালিত হয়ে সন্ন্যাসপ্রথা আবিষ্কার করেছিল যে, এ পথেই বুঝি তারা আল্লাহ তা’লার নৈকট্য ও প্রসাদ লাভে সমর্থ হবে। তারা আরো ভেবেছিল, অবিবাহিত যিশুর শিক্ষা ও আচরণ বুঝি এটাই, কিন্তু এটা মস্তবড়ো সামাজিক অকল্যাণ ডেকে এনেছে, বহু অনর্থের মূলে রয়েছে খ্রিষ্টানদের এই ভ্রান্ত কুপ্রথা। ‘সন্ন্যাসবাদ সাধনে মুক্তি’ বলে তারা আরম্ভ করেছিল, আর সুখসম্ভোগ ও সম্পদ-উপাসনায় নিমগ্ন হয়ে তারা এর সমাপ্তি ঘোষণা করল। ইসলাম এই সন্ন্যাসপ্রথাকে মোটেই গুরুত্ব দেয় নি, বরং নিন্দা করে একে জীবন থেকে নির্বাসন দিয়েছে, কেননা এটা মানবপ্রকৃতির সম্পূর্ণ পরিপন্থি। মহানবী (সা.) বলেছেন, ‘ইসলামে সন্ন্যাসবাদ নাই’ (আসীর)। ইসলাম সেসব স্বপ্নপ্রিয়দের ধর্ম নয় যারা রূঢ় বাস্তব জগৎ থেকে নিজেদেরকে দূরে বহুদূরে সরিয়ে নিয়ে নিজ নিজ ধ্যানধারণার কল্পনা জগতে আশ্রয় নেয়। ইসলামে এরূপ অবান্তর শিক্ষারও কোনো মূল্য নাই, যেমন- ‘আগামীকালের জন্য চিন্তা কোরো না’ (মথি ৬:৩৪); বরং ইসলাম অত্যন্ত জোরের সাথে প্রত্যেক মুসলিমকে তাগিদ দেয়- ‘সে যেন এ বিষয়ে যথেষ্ট মনোযোগ দেয় যে, আগামীকালের জন্য সে কী (আমল) পাঠাচ্ছে।’ প্রকৃত মুসলিম সেই ব্যক্তি, যে সমভাবে ও সম্পূর্ণভাবে আল্লাহর প্রতি ও মানুষের প্রতি তার দায়িত্ব ও কর্তব্য পালন করে।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰہَ وَاٰمِنُوۡا بِرَسُوۡلِہٖ یُؤۡتِکُمۡ کِفۡلَیۡنِ مِنۡ رَّحۡمَتِہٖ وَیَجۡعَلۡ لَّکُمۡ نُوۡرًا تَمۡشُوۡنَ بِہٖ وَیَغۡفِرۡ لَکُمۡ ؕ وَاللّٰہُ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿ۚۙ۲۹﴾

২৯
হে যারা ঈমান এনেছ! তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং তাঁর রসূলের প্রতি ঈমান আনো। তাহলে তিনি নিজ কৃপায় তোমাদের দ্বিগুণ পুরস্কার প্রদান করবেন এবং তোমাদেরকে এমন এক নূর দান করবেন যার সাহায্যে তোমরা এগোবে আর তিনি তোমাদের ক্ষমা করবেন। বস্তুত আল্লাহ অতীব ক্ষমাশীল, বার বার কৃপাকারী।

لِّئَلَّا یَعۡلَمَ اَہۡلُ الۡکِتٰبِ اَلَّا یَقۡدِرُوۡنَ عَلٰی شَیۡءٍ مِّنۡ فَضۡلِ اللّٰہِ وَاَنَّ الۡفَضۡلَ بِیَدِ اللّٰہِ یُؤۡتِیۡہِ مَنۡ یَّشَآءُ ؕ وَاللّٰہُ ذُو الۡفَضۡلِ الۡعَظِیۡمِ ﴿٪۳۰﴾

৩০
(এ ঘোষণার) কারণ হলো, আহলে কিতাব যেন একথা মনে না করে বসে, আল্লাহর কৃপা লাভের কোনো যোগ্যতা এদের (অর্থাৎ মুসলমানদের) নাই।৩০০০ কদেখুন: ২:১০৬; ৩:৭৪আর নিঃসন্দেহে (তারা যেন বুঝতে পারে) যাবতীয়। অনুগ্রহ আল্লাহরই হাতে। তিনি যাকে চান তা দান করেন। আর আল্লাহ মহাঅনুগ্রহশীল।*
সূরা আল-হাদীদ - রুকু ৪
৩০০০। আহলে কিতাব (ইহুদী ও খ্রিষ্টান) তাদের মন থেকে একথা সম্পূর্ণ মুছে ফেলুক যে, একমাত্র তারাই আল্লাহ তা’লার অনুগ্রহ ও সন্তুষ্টিভাজন। তারা জেনে রাখুক, আল্লাহ তাঁর অনুগ্রহকে ফিরিয়ে নিয়ে এখন অন্য জাতিকে তথা মুসলিম উম্মাহকে তা দান করেছেন।
* ‘ফাসিক’ অর্থ বিপথগামী। দেখুন আল-মুনজিদ। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।