৫৬

الواقعة

সূরা আল-ওয়াকিআ

Al-Waqi`ah

মক্কী ৯৭ আয়াত ৩ রুকু পারা ২৭

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৯৭ আয়াত এবং ৩ রুকূ

تَنۡزِیۡلٌ مِّنۡ رَّبِّ الۡعٰلَمِیۡنَ ﴿۸۱﴾

৮১
(এ কুরআন) কদেখুন: ২০:৫; ২৬:১৯৩বিশ্বজগতের প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে অবতীর্ণ।

اَفَبِہٰذَا الۡحَدِیۡثِ اَنۡتُمۡ مُّدۡہِنُوۡنَ ﴿ۙ۸۲﴾

৮২
তবুও কি তোমরা এ (ঐশী) বাণীর সাথে কপট আচরণ করবে?

وَتَجۡعَلُوۡنَ رِزۡقَکُمۡ اَنَّکُمۡ تُکَذِّبُوۡنَ ﴿۸۳﴾

৮৩
আর তোমরা কি (সত্য) অস্বীকার করাকে নিজ জীবিকা অর্জনের মাধ্যম বানিয়ে নেবে?২৯৮০
২৯৮০। অবিশ্বাসীরা তাদের জীবিকার পথ থেকে বঞ্চিত হবে, এ ভয়ে সত্য গ্রহণে বিরত থাকে। তাই ঐশীবাণীকে অস্বীকার করে তারা ঘৃণ্য জীবিকাকে অগ্রাধিকার দেয়। এরূপ অর্থও করা যায়, সত্যকে অস্বীকার করার ওপরই যেন অবিশ্বাসীদের জীবনজীবিকা নির্ভর করে। তারা কোনোক্রমেই সত্য গ্রহণ করবে না।

فَلَوۡلَاۤ اِذَا بَلَغَتِ الۡحُلۡقُوۡمَ ﴿ۙ۸۴﴾

৮৪
আর (তোমাদের প্রাণ) যখন ওষ্ঠাগত হয়ে যায়,

وَاَنۡتُمۡ حِیۡنَئِذٍ تَنۡظُرُوۡنَ ﴿ۙ۸۵﴾

৮৫
যখন তোমরা বিস্ময়ে সর্বত্র তাকাতে থাকো।

وَنَحۡنُ اَقۡرَبُ اِلَیۡہِ مِنۡکُمۡ وَلٰکِنۡ لَّا تُبۡصِرُوۡنَ ﴿۸۶﴾

৮৬
খদেখুন: ৫০:১৭সে সময়ে তোমরা না দেখলেও আমরাই মৃত্যু-পথযাত্রীর অধিক নিকটবর্তী হয়ে থাকি।

فَلَوۡلَاۤ اِنۡ کُنۡتُمۡ غَیۡرَ مَدِیۡنِیۡنَ ﴿ۙ۸۷﴾

৮৭
আর তোমাদের যদি হিসাব-নিকাশ চুকাতেই না হয়,কদেখুন: ৩৫:৩২

تَرۡجِعُوۡنَہَاۤ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ ﴿۸۸﴾

৮৮
তবে তোমরা সত্যবাদী হয়ে থাকলে বলো, কেন তোমরা সেটিকে (তথা দেহত্যাগী প্রাণকে) ফিরিয়ে আনতে পারো না?

فَاَمَّاۤ اِنۡ کَانَ مِنَ الۡمُقَرَّبِیۡنَ ﴿ۙ۸۹﴾

৮৯
তবে সে যদি নৈকট্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে থাকে,

فَرَوۡحٌ وَّرَیۡحَانٌ ۬ۙ وَّجَنَّتُ نَعِیۡمٍ ﴿۹۰﴾

৯০
সেক্ষেত্রে (তার জন্য) অবারিত স্বাচ্ছন্দ্য ও সুরভিত পরিবেশ এবং বড়ো নিয়ামতপূর্ণ জান্নাত রয়েছে।