৫৬

الواقعة

সূরা আল-ওয়াকিআ

Al-Waqi`ah

মক্কী ৯৭ আয়াত ৩ রুকু পারা ২৭

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৯৭ আয়াত এবং ৩ রুকূ

نَحۡنُ قَدَّرۡنَا بَیۡنَکُمُ الۡمَوۡتَ وَمَا نَحۡنُ بِمَسۡبُوۡقِیۡنَ ﴿ۙ۶۱﴾

৬১
আমরাই তোমাদের মাঝে মৃত্যু (-সংক্রান্ত বিধান) নির্ধারণ করেছি। আর আমাদেরকে কেউ ব্যর্থ করতে পারবে না-

عَلٰۤی اَنۡ نُّبَدِّلَ اَمۡثَالَکُمۡ وَنُنۡشِئَکُمۡ فِیۡ مَا لَا تَعۡلَمُوۡنَ ﴿۶۲﴾

৬২
তোমাদের (বর্তমান) আকৃতি পরিবর্তন করে এমন এক রূপে পুনরুত্থান করার ক্ষেত্রে, যে সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নাই।২৯৭২
২৯৭২। এত সযত্নে লালিত মানুষের দেহমন্দির অবশ্য পচে গলে ছিন্নভিন্ন হয়ে যায়, তবে তাতেই জীবনের অবসান হয়ে যায় না। যাকে আমরা মৃত্যু বলি, তা জীবনের শুধু অবস্থা বা রূপ পরিবর্তনের অপর এক নাম। মানুষের আত্মা তার দেহ নামক বাসস্থান থেকে উড়ে গেলে তাকে নতুন দেহ দান করানো হবে, যা সর্বতোভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং ‘রূপও’ ধারণ করে। তবে সে রূপের পরিচয় লাভ কিংবা এর সম্বন্ধে ধারণা করা মানুষের পক্ষে ইহকালীন জীবনে সম্ভব নয়। (খোদা চাইলে এই দেহকাঠামোকেও ভিন্ন ও উন্নত আকার দিতে পারেন)।

وَلَقَدۡ عَلِمۡتُمُ النَّشۡاَۃَ الۡاُوۡلٰی فَلَوۡلَا تَذَکَّرُوۡنَ ﴿۶۳﴾

৬৩
আর নিশ্চয় প্রথম সৃষ্টি সম্বন্ধে তোমরা অবহিত আছো। সুতরাং কেন তোমরা উপদেশ গ্রহণ করো না?

اَفَرَءَیۡتُمۡ مَّا تَحۡرُثُوۡنَ ﴿ؕ۶۴﴾

৬৪
তোমরা যা বপন করো সে সম্পর্কে কি তোমরা ভেবে দেখেছ?২৯৭৩
২৯৭৩। ৬৪-৭২ নম্বর আয়াতে সেসব জিনিসের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয়েছে যেগুলো না হলে পৃথিবীতে মানুষ বাঁচতে পারে না, যেমন- খাদ্য, পানি ও আগুন।

ءَاَنۡتُمۡ تَزۡرَعُوۡنَہٗۤ اَمۡ نَحۡنُ الزّٰرِعُوۡنَ ﴿۶۵﴾

৬৫
তোমরাই কি তা উৎপন্ন করো, নাকি আমরা উৎপন্ন করি?

لَوۡ نَشَآءُ لَجَعَلۡنٰہُ حُطَامًا فَظَلۡتُمۡ تَفَکَّہُوۡنَ ﴿۶۶﴾

৬৬
আমরা যদি চাইতাম একে অবশ্যই খড়কুটায় পরিণত করে দিতে পারতাম। তখন তোমরা (এ বলে) হা-হুতাশ করতে—*
* খড়কুটায় পরিণত করে দিতে পারতাম। তখন তোমরা (এ বলে) হা-হুতাশ করতে-

اِنَّا لَمُغۡرَمُوۡنَ ﴿ۙ۶۷﴾

৬৭
‘নিশ্চয় আমরা জরিমানায় ক্লিষ্ট,

بَلۡ نَحۡنُ مَحۡرُوۡمُوۡنَ ﴿۶۸﴾

৬৮
বরং আমরা সম্পূর্ণরূপে বঞ্চিত হয়ে গেলাম।’

اَفَرَءَیۡتُمُ الۡمَآءَ الَّذِیۡ تَشۡرَبُوۡنَ ﴿ؕ۶۹﴾

৬৯
তোমরা কি সেই পানি সম্বন্ধে চিন্তা করেছ, যা তোমরা পান করে থাকো?

ءَاَنۡتُمۡ اَنۡزَلۡتُمُوۡہُ مِنَ الۡمُزۡنِ اَمۡ نَحۡنُ الۡمُنۡزِلُوۡنَ ﴿۷۰﴾

৭০
তোমরাই কি একে মেঘমালা থেকে বর্ষণ করেছ, নাকি আমরা বর্ষণকারী?