৫৬

الواقعة

সূরা আল-ওয়াকিআ

Al-Waqi`ah

মক্কী ৯৭ আয়াত ৩ রুকু পারা ২৭

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৯৭ আয়াত এবং ৩ রুকূ

وَّظِلٍّ مَّمۡدُوۡدٍ ﴿ۙ۳۱﴾

৩১
* এবং সুবিস্তৃত ছায়ায়,

وَّمَآءٍ مَّسۡکُوۡبٍ ﴿ۙ۳۲﴾

৩২
এবং (অঝোরে) ঝরানো পানির মাঝে।

وَّفَاکِہَۃٍ کَثِیۡرَۃٍ ﴿ۙ۳۳﴾

৩৩
এবং ফলফলাদির প্রাচুর্যে,

لَّا مَقۡطُوۡعَۃٍ وَّلَا مَمۡنُوۡعَۃٍ ﴿ۙ۳۴﴾

৩৪
যেগুলো বিচ্ছিন্ন হবে না এবং নিষিদ্ধও হবে না।২৯৬৭
২৯৬৭। এ সূরাতে এবং অন্যান্য সূরাতে বেহেশতীদেরকে যে-সব নিয়ামত দানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তাদের কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে: (ক) পরিমাণগতভাবে এগুলো হবে অফুরন্ত, (খ) এগুলো বেহেশতবাসীদের নাগালের মধ্যে সদাপ্রাপ্য অবস্থায় থাকবে, (গ) এগুলো কমবেও না এবং শেষও হবে না, (ঘ) এগুলোর উপভোগ কোনো রোগশোক বা অসুখ-অসুবিধা সৃষ্টি করবে না।

وَّفُرُشٍ مَّرۡفُوۡعَۃٍ ﴿ؕ۳۵﴾

৩৫
আর সম্ভ্রান্ত অভিজাত স্ত্রীদের মাঝে।২৯৬৭-ক
২৯৬৭-ক। ‘ফুরুশ’ (জোড়া) শব্দটি ‘ফিরাশ’ শব্দের বহুবচন, যার অর্থ বিছানা, একজন পুরুষের স্ত্রী বা একজন মহিলার স্বামী (লেইন)। মুমিনদের শান্তি ও আনন্দকে পূর্ণতা দানের জন্য তাদেরকে উচ্চমর্যাদার পবিত্র, সুন্দর ও মহৎ স্বামী বা স্ত্রী দেওয়া হবে।

اِنَّاۤ اَنۡشَاۡنٰہُنَّ اِنۡشَآءً ﴿ۙ۳۶﴾

৩৬
নিশ্চয় আমরা তাদেরকে (অর্থাৎ স্ত্রীদের) অতি উত্তম করে সৃষ্টি করেছি।

فَجَعَلۡنٰہُنَّ اَبۡکَارًا ﴿ۙ۳۷﴾

৩৭
আর তাদেরকে বানিয়েছি কুমারী,*
* ‘আবকার’ শব্দটি ‘অনুপম’ অর্থেও ব্যবহৃত হয়। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

عُرُبًا اَتۡرَابًا ﴿ۙ۳۸﴾

৩৮
মনোমুগ্ধকর সমবয়স্কা করে,২৯৬৮
২৯৬৮। ‘উরুব’ শব্দটি ‘আরুব’-এর বহুবচন, যার অর্থ এমন অনুগত স্ত্রী, যে স্বামীকে মনেপ্রাণে ভালোবাসে (লেইন)। ‘আতরাব’ শব্দটি ‘তিরব’ শব্দের বহুবচন যার অর্থ সমবয়স্ক ব্যক্তি, সাথি, একই অভ্যাস, ধ্যানধারণা, স্বাদ-বিস্বাদের অধিকারী ব্যক্তি (লেইন)। সতীসাধ্বী, সুন্দরী, বিশ্বস্ত, সমচিন্তা ও ধ্যানধারণার অধিকারী স্ত্রীর মতো অমূল্য সম্পদ আর নাই। কুরআন বলে, বেহেশতে সতী, ধর্মপরায়ণা, পুণ্যবতী স্ত্রীলোক থাকবে এবং সৎ ও পুণ্যবান পুরুষও থাকবে। আসলে সৎসঙ্গ মানুষকে পূর্ণতা ও সুখ দান করে।

لِّاَصۡحٰبِ الۡیَمِیۡنِ ﴿ؕ٪۳۹﴾

৩৯
ডানদিকের লোকদের জন্য।
সূরা আল-ওয়াকিআ - রুকু ১

ثُلَّۃٌ مِّنَ الۡاَوَّلِیۡنَ ﴿ۙ۴۰﴾

৪০
(এরা হবে) প্রাথমিক যুগের লোকদের মাঝ থেকে এক বড়ো দল,