২৯৬৭। এ সূরাতে এবং অন্যান্য সূরাতে বেহেশতীদেরকে যে-সব নিয়ামত দানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তাদের কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে: (ক) পরিমাণগতভাবে এগুলো হবে অফুরন্ত, (খ) এগুলো বেহেশতবাসীদের নাগালের মধ্যে সদাপ্রাপ্য অবস্থায় থাকবে, (গ) এগুলো কমবেও না এবং শেষও হবে না, (ঘ) এগুলোর উপভোগ কোনো রোগশোক বা অসুখ-অসুবিধা সৃষ্টি করবে না।
২৯৬৭-ক। ‘ফুরুশ’ (জোড়া) শব্দটি ‘ফিরাশ’ শব্দের বহুবচন, যার অর্থ বিছানা, একজন পুরুষের স্ত্রী বা একজন মহিলার স্বামী (লেইন)। মুমিনদের শান্তি ও আনন্দকে পূর্ণতা দানের জন্য তাদেরকে উচ্চমর্যাদার পবিত্র, সুন্দর ও মহৎ স্বামী বা স্ত্রী দেওয়া হবে।
২৯৬৮। ‘উরুব’ শব্দটি ‘আরুব’-এর বহুবচন, যার অর্থ এমন অনুগত স্ত্রী, যে স্বামীকে মনেপ্রাণে ভালোবাসে (লেইন)। ‘আতরাব’ শব্দটি ‘তিরব’ শব্দের বহুবচন যার অর্থ সমবয়স্ক ব্যক্তি, সাথি, একই অভ্যাস, ধ্যানধারণা, স্বাদ-বিস্বাদের অধিকারী ব্যক্তি (লেইন)। সতীসাধ্বী, সুন্দরী, বিশ্বস্ত, সমচিন্তা ও ধ্যানধারণার অধিকারী স্ত্রীর মতো অমূল্য সম্পদ আর নাই। কুরআন বলে, বেহেশতে সতী, ধর্মপরায়ণা, পুণ্যবতী স্ত্রীলোক থাকবে এবং সৎ ও পুণ্যবান পুরুষও থাকবে। আসলে সৎসঙ্গ মানুষকে পূর্ণতা ও সুখ দান করে।