৫৪

القمر

সূরা আল-কামার

Al-Qamar

মক্কী ৫৬ আয়াত ৩ রুকু পারা ২৭

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৫৬ আয়াত এবং ৩ রুকূ

فَکَیۡفَ کَانَ عَذَابِیۡ وَنُذُرِ ﴿۳۱﴾

৩১
অতএব (দেখো,) কীরূপ ছিল আমার শাস্তি এবং আমার সতর্কীকরণ?

اِنَّاۤ اَرۡسَلۡنَا عَلَیۡہِمۡ صَیۡحَۃً وَّاحِدَۃً فَکَانُوۡا کَہَشِیۡمِ الۡمُحۡتَظِرِ ﴿۳۲﴾

৩২
নিশ্চয় আমরা তাদের নিকট এক বিকট শব্দবিশিষ্ট শাস্তি প্রেরণ করলাম। ফলে তারা কর্তিত এমন এক বেড়ার মতো হয়ে গেল, যাকে পা দিয়ে মাড়ানো হয়েছে।২৯০৮
২৯০৮। অবিশ্বাসীদের একেবারে ধ্বংস করা হলো। অথবা আল্লাহর কাছে তাদের অবস্থা কেটে ফেলা ফসলের পদদলিত মূলের ন্যায় হয়ে গেল।

وَلَقَدۡ یَسَّرۡنَا الۡقُرۡاٰنَ لِلذِّکۡرِ فَہَلۡ مِنۡ مُّدَّکِرٍ ﴿۳۳﴾

৩৩
আর নিশ্চয় আমরা কুরআনকে মুখস্থ (ও উপদেশ গ্রহণ) করার জন্য সহজ করে দিয়েছি। অতএব উপদেশ গ্রহণ করার মতো কেউ কি আছে?

کَذَّبَتۡ قَوۡمُ لُوۡطٍۭ بِالنُّذُرِ ﴿۳۴﴾

৩৪
গদেখুন: ২৬:১৬১লূতের জাতিও সতর্ককারীদের মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিল।ঘদেখুন: ২৫:৪১; ২৬:১৭৪

اِنَّاۤ اَرۡسَلۡنَا عَلَیۡہِمۡ حَاصِبًا اِلَّاۤ اٰلَ لُوۡطٍ ؕ نَجَّیۡنٰہُمۡ بِسَحَرٍ ﴿ۙ۳۵﴾

৩৫
নিশ্চয় আমরা দূতের পরিবার ছাড়া তাদের সবার ওপর পাথরের বৃষ্টি বর্ষণ করেছিলাম। আমরা তাদেরকে (অর্থাৎ ভূতের পরিবারকে) প্রত্যুষে রক্ষা করেছিলাম।

نِّعۡمَۃً مِّنۡ عِنۡدِنَا ؕ کَذٰلِکَ نَجۡزِیۡ مَنۡ شَکَرَ ﴿۳۶﴾

৩৬
আমাদের পক্ষ থেকে এক অনুগ্রহস্বরূপ। এভাবেই আমরা কৃতজ্ঞদের পুরস্কার দিয়ে থাকি।কদেখুন: ২০:৫৭

وَلَقَدۡ اَنۡذَرَہُمۡ بَطۡشَتَنَا فَتَمَارَوۡا بِالنُّذُرِ ﴿۳۷﴾

৩৭
আর নিশ্চয় সে (অর্থাৎ লূত) আমাদের শাস্তি সম্পর্কে তাদেরকে সতর্ক করেছিল, কিন্তু তারা সতর্কবাণী সম্পর্কে সন্দিহান ছিল।

وَلَقَدۡ رَاوَدُوۡہُ عَنۡ ضَیۡفِہٖ فَطَمَسۡنَاۤ اَعۡیُنَہُمۡ فَذُوۡقُوۡا عَذَابِیۡ وَنُذُرِ ﴿۳۸﴾

৩৮
আর তারা তাকে তার অতিথিদের সম্পর্কে বিভ্রান্ত করতে চেয়েছিল। সুতরাং আমরা তাদের চোখ জ্যোতিহীন করে দিলাম।২৯০৯ ‘অতএব তোমরা আমার শাস্তি এবং সতর্কীকরণের স্বাদ ভোগ করো।’
২৯০৯। লূত (আ.)-এর জাতি তাঁর অতিথিদেরকে ধরে নিতে চেয়েছিল, কিন্তু তারা লুকিয়েছিল বলে মনে হয়। তাই তারা অতিথিদেরকে দেখতে পেল না। এ অর্থও হতে পারে, আল্লাহ তা’লা এমন ব্যবস্থাই করলেন যে, ভূতের জাতির মনোযোগ অন্যদিকে ফিরে গেল।

وَلَقَدۡ صَبَّحَہُمۡ بُکۡرَۃً عَذَابٌ مُّسۡتَقِرٌّ ﴿ۚ۳۹﴾

৩৯
আর নিশ্চয় খুব ভোরেই এক দীর্ঘস্থায়ী আযাব তাদের আঘাত হানল।

فَذُوۡقُوۡا عَذَابِیۡ وَنُذُرِ ﴿۴۰﴾

৪০
‘অতএব তোমরা আমার শাস্তি এবং সতর্কীকরণের স্বাদ ভোগ করো।’