৫৩

النجم

সূরা আন-নাজম

An-Najm

মক্কী ৬৩ আয়াত ৩ রুকু পারা ২৭

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৬৩ আয়াত এবং ৩ রুকূ

وَتَضۡحَکُوۡنَ وَلَا تَبۡکُوۡنَ ﴿ۙ۶۱﴾

৬১
আর তোমরা কাঁদার পরিবর্তে হাসছ।

وَاَنۡتُمۡ سٰمِدُوۡنَ ﴿۶۲﴾

৬২
আর তোমরা উদাসীন (মানুষ)।

فَاسۡجُدُوۡا لِلّٰہِ وَاعۡبُدُوۡا ﴿٪ٛ۶۳﴾

৬৩
অতএব আল্লাহর সমীপে সিজদাবনত হও এবং (তাঁর) ইবাদত করো।২৮৯৫
সূরা আন-নাজম - রুকু ৩ সিজদাহ্‌
২৮৯৫। মহানবী (সা.) যখন এ সূরাটি তিলাওয়াত করে উপস্থিত মুমিন-কাফির সকলকে শুনিয়ে শেষ করলেন এবং অনুসারীবৃন্দসহ নিজে সিজদায় পড়লেন তখন কাফিররাও তিলাওয়াতের ভাবগাম্ভীর্য এবং আল্লাহ তা’লার মহিমাকীর্তন শুনে অভিভূত হয়ে সিজদায় পড়েছিল। এরূপ করা তাদের পক্ষে একেবারে অস্বাভাবিক ছিল না, কেননা তারাও আল্লাহ তা’লাকে স্রষ্টা ও সর্বোচ্চ প্রভু বলে মনে করত এবং তাদের উপাস্য দেবতাগুলোকে সর্বোচ্চ প্রভুর সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যম বা যোজক হিসাবে জ্ঞান করত (১০:১৯)। এই যুক্তিসংগত ঘটনাকে ২০-২২ নম্বর আয়াতের সাথে জড়িয়ে কল্পনাবিলাসীদের দ্বারা মিথ্যা কাহিনির জাল বোনা হয়েছিল। এর মাঝে দুর্নাম রটনাকারীরা মহানবী (সা.)-এর ‘বিচ্যুতির’ সন্ধান পেয়েছে বলে মনে করে থাকে অথচ এসব মিথ্যা রটনাকারীরা যে আসলেই বিভ্রান্ত তাতে কোনো সন্দেহ নাই।