৫৩

النجم

সূরা আন-নাজম

An-Najm

মক্কী ৬৩ আয়াত ৩ রুকু পারা ২৭

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৬৩ আয়াত এবং ৩ রুকূ

وَاَنَّہٗۤ اَہۡلَکَ عَادَا ۣالۡاُوۡلٰی ﴿ۙ۵۱﴾

৫১
আর প্রথম আদ জাতিকে তিনিই ধ্বংস করেছিলেন,২৮৯১
২৮৯১। তওহীদের স্বপক্ষে বিবেকের যুক্তি ও মানুষের অকিঞ্চিৎকর জন্মলগ্নের বিষয় অবতারণা করে এখন সূরাটি এ আয়াত থেকে তওহীদের স্বপক্ষে ইতিহাসের ঘটনাবলির অবতারণা করছে।

وَثَمُوۡدَا۠ فَمَاۤ اَبۡقٰی ﴿ۙ۵۲﴾

৫২
এবং সামূদ জাতিকেও। অতএব তিনি (তাদের) কিছুই অবশিষ্ট রাখেন নি।

وَقَوۡمَ نُوۡحٍ مِّنۡ قَبۡلُ ؕ اِنَّہُمۡ کَانُوۡا ہُمۡ اَظۡلَمَ وَاَطۡغٰی ﴿ؕ۵۳﴾

৫৩
আর ইতিপূর্বে নূহের জাতিকেও (ধ্বংস করেছিলেন)। নিশ্চয় তারা সবচেয়ে বেশি সীমালঙ্ঘনকারী ও সবচেয়ে বেশি বিদ্রোহী ছিল।

وَالۡمُؤۡتَفِکَۃَ اَہۡوٰی ﴿ۙ۵۴﴾

৫৪
আর উৎপাটিত (ভূতের জাতির) জনপদগুলোকেও তিনিই ছুড়ে ফেলেছেন।

فَغَشّٰہَا مَا غَشّٰی ﴿ۚ۵۵﴾

৫৫
অতঃপর তাদেরকে যা আচ্ছন্ন করার তা- ই আচ্ছন্ন করেছিল।২৮৯২
২৮৯২। ‘মা’ উপপদটি সম্মানার্থে ব্যবহৃত হয়ে থাকে; ‘মা গাশশা’ অর্থ যা বা যিনি আচ্ছাদিত করেন। এখানে অর্থ হচ্ছে, মহাশাস্তি তাদেরকে আচ্ছাদিত করল।

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکَ تَتَمَارٰی ﴿۵۶﴾

৫৬
অতএব তুমি তোমার প্রতিপালক-প্রভুর কোন কোন অনুগ্রহ সম্পর্কে বিতর্ক করবে?২৮৯৩
২৮৯৩। মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা (সা.)-এর দাবির সত্যতার স্বপক্ষে এত অধিক সংখ্যক সুস্পষ্ট ও অকাট্য যুক্তি ও নিদর্শনাবলি দেখার পরও অবিশ্বাসীরা সত্য গ্রহণে অগ্রসর হয় না। এ আয়াতে অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় কটাক্ষ করে বলা হয়েছে, তারা আর কতকাল সত্যকে অগ্রাহ্য করে অবিশ্বাসের ঘূর্ণাবর্তে আবর্তিত হতে থাকবে?

ہٰذَا نَذِیۡرٌ مِّنَ النُّذُرِ الۡاُوۡلٰی ﴿۵۷﴾

৫৭
পূর্ববর্তী সতর্ককারীদের ন্যায় এ (রসূল) এক সতর্ককারী।*কদেখুন: ৭:২০৬; ২২:৭৮; ৪১:৩৮; ৯৬:২০
* ‘নাযীর’ (সতর্ককারী) শব্দটি ‘ইনযার’ (সতর্কবাণী) অর্থেও ব্যবহৃত হয়। আল-মুনজিদ দ্রষ্টব্য। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য]

اَزِفَتِ الۡاٰزِفَۃُ ﴿ۚ۵۸﴾

৫৮
(এ জাতিরও) প্রতিশ্রুত মুহূর্ত ঘনিয়ে এসেছে।২৮৯৪
২৮৯৪। ‘আযিফা’ অর্থ বিচার দিবস, পুনরুত্থান, সন্নিহিত ঘটনা, মৃত্যু (লেইন)। নবুওয়তের প্রথমদিকেই পঞ্চম বছরে এই সূরাটি অবতীর্ণ হয়েছিল। তখন শত্রুর হাসিঠাট্টা, বিদ্রুপ, ভীতিপ্রদর্শন ও অমানবিক অত্যাচারের কারণে ইসলামের ভাগ্যাকাশ দুর্যোগের ঘনঘটায় আচ্ছন্ন ছিল। সে সময়ে এ সূরাতে ভবিষ্যদ্বাণী করা হয়েছে যে, কুরাইশদের ক্ষমতা চূর্ণবিচূর্ণ হয়ে যাবে এবং পরবর্তী সূরাটিতে এ ভবিষ্যদ্বাণীটি আরো অধিক জোরালোভাবে ঘোষিত হয়েছে (৫৪:৪৬)।

لَیۡسَ لَہَا مِنۡ دُوۡنِ اللّٰہِ کَاشِفَۃٌ ﴿ؕ۵۹﴾

৫৯
আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে তা টলানোর কেউ নাই।

اَفَمِنۡ ہٰذَا الۡحَدِیۡثِ تَعۡجَبُوۡنَ ﴿ۙ۶۰﴾

৬০
তবে কি তোমরা একথায় অবাক হচ্ছো?