৫৩

النجم

সূরা আন-নাজম

An-Najm

মক্কী ৬৩ আয়াত ৩ রুকু পারা ২৭

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৬৩ আয়াত এবং ৩ রুকূ

وَاَنَّ سَعۡیَہٗ سَوۡفَ یُرٰی ﴿۪۴۱﴾

৪১
আর (একথাও বলা হয়েছিল,) তার চেষ্টাপ্রচেষ্টাকে অবশ্যই মূল্যায়ন করা হবে।

ثُمَّ یُجۡزٰٮہُ الۡجَزَآءَ الۡاَوۡفٰی ﴿ۙ۴۲﴾

৪২
অনন্তর তাকে এর পূর্ণ প্রতিদান দেওয়া হবে।

وَاَنَّ اِلٰی رَبِّکَ الۡمُنۡتَہٰی ﴿ۙ۴۳﴾

৪৩
আর নিশ্চয় তোমার প্রতিপালক-প্রভুই (সবকিছুর) শেষ গন্তব্য।২৮৮৯
২৮৮৯। কার্যকারণের সারাটা শৃঙ্খল আল্লাহতে গিয়ে সমাপ্ত হয়। তিনিই সকল কারণের আদি কারণ। কার্যকারণ ও এর ধারাবাহিকতা একটি প্রাকৃতিক বিধান হিসাবে সারা বিশ্বজগতে ব্যাপ্ত রয়েছে। প্রত্যেকটি কারণ, যা প্রাথমিক নয় তা অন্য কারণ থেকে উদ্ভূত এবং এই অন্য কারণটিও অপর আরেকটি কারণ থেকে উদ্ভূত। এভাবে এক কারণের পর অন্য কারণের এক অনন্ত শৃঙ্খলে সবকিছুই চলছে। তার মি

وَاَنَّہٗ ہُوَ اَضۡحَکَ وَاَبۡکٰی ﴿ۙ۴۴﴾

৪৪
আর নিশ্চয় তিনিই হাসিয়ে থাকেন আবার তিনিই কাঁদান।

وَاَنَّہٗ ہُوَ اَمَاتَ وَاَحۡیَا ﴿ۙ۴۵﴾

৪৫
?দেখুন: আর তিনিই মৃত্যু দেন এবং জীবিতও করেন।

وَاَنَّہٗ خَلَقَ الزَّوۡجَیۡنِ الذَّکَرَ وَالۡاُنۡثٰی ﴿ۙ۴۶﴾

৪৬
?দেখুন: আর তিনিই নর ও নারী আকারে জোড়া সৃষ্টি করেন,

مِنۡ نُّطۡفَۃٍ اِذَا تُمۡنٰی ﴿۪۴۷﴾

৪৭
এক ফোঁটা শুক্রবীর্য থেকে- যখন তা (জরায়ুতে) নিঃসৃত হয়।

وَاَنَّ عَلَیۡہِ النَّشۡاَۃَ الۡاُخۡرٰی ﴿ۙ۴۸﴾

৪৮
আর দ্বিতীয়বার সৃষ্টি করার দায়িত্বও তাঁরই।

وَاَنَّہٗ ہُوَ اَغۡنٰی وَاَقۡنٰی ﴿ۙ۴۹﴾

৪৯
আর তিনিই সম্পদশালী করেন এবং ধনভাণ্ডার দান করেন।২৮৮৯-ক
২৮৮৯-ক। ‘আকনাল্লাহ ফুলানান’- আল্লাহ অমুককে ধনী করেছেন এবং এত বেশি দিয়েছেন যে, সে পরিতৃপ্ত হয়েছে (লেইন)।

وَاَنَّہٗ ہُوَ رَبُّ الشِّعۡرٰی ﴿ۙ۵۰﴾

৫০
আর তিনিই শি’রা (অর্থাৎ লুব্ধক) তারকার প্রভু।২৮৯০
২৮৯০। “শি’রা (অর্থাৎ লুব্ধক) তারকার প্রভু”। পৌত্তলিক আরবরা ‘সিরিউস’ (লুব্ধক) নামক দেবতাকে ধন- দারিদ্র্য-দুর্ভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী মনে করে পূজা করত।