৫৩

النجم

সূরা আন-নাজম

An-Najm

মক্কী ৬৩ আয়াত ৩ রুকু পারা ২৭

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৬৩ আয়াত এবং ৩ রুকূ

فَاَوۡحٰۤی اِلٰی عَبۡدِہٖ مَاۤ اَوۡحٰی ﴿ؕ۱۱﴾

১১
এরপর তিনি তাঁর বান্দার প্রতি সেই ওহী করলেন, যা ওহী (করার সিদ্ধান্ত তিনি) করেছিলেন।২৮৭৭
২৮৭৭। ‘মা’ কখনো কখনো সম্মান, আশ্চর্য কিংবা জোরালোভাবে প্রকাশ এ তিনটির কোনো একটির ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে (আকরাব)। এখানে আশ্চর্যবোধক অভিব্যক্ত হয়েছে এভাবে, আল্লাহ তাঁর বান্দা মহানবী (সা.)- এর প্রতি ওহী করলেন আর তা ছিল এক চমৎকার মহিমামণ্ডিত ওহী।

مَا کَذَبَ الۡفُؤَادُ مَا رَاٰی ﴿۱۲﴾

১২
তার (তথা মুহাম্মদ রসূলুল্লাহর) হৃদয় সে সম্পর্কে মিথ্যা বলে নি, যা সে দেখেছিল।২৮৭৮
২৮৭৮। এ আয়াতের তাৎপর্য হলো, মহানবী (সা.)-এর হৃদয় যা দেখেছে তা-ই তিনি ব্যক্ত করেছেন। এ ছিল প্রকৃতই সত্য। এ ছিল নিশ্চিত সত্য অভিজ্ঞতা। এতে কল্পনার লেশমাত্র মিশ্রণ ছিল না। এ আয়াতটিও স্পষ্ট নির্দেশ

اَفَتُمٰرُوۡنَہٗ عَلٰی مَا یَرٰی ﴿۱۳﴾

১৩
অতএব তোমরা কি তার সাথে সে বিষয়ে বিতর্ক করছ, যা সে দেখেছে?

وَلَقَدۡ رَاٰہُ نَزۡلَۃً اُخۡرٰی ﴿ۙ۱۴﴾

১৪
অথচ সে তাঁকে অন্য এক অবস্থাতেও দেখেছে,২৮৭৯
২৮৭৯। মহানবী (সা.)-এর এই কাশফ বা দিব্যদর্শন ছিল একটি যুগল আধ্যাত্মিক অভিজ্ঞতা।

عِنۡدَ سِدۡرَۃِ الۡمُنۡتَہٰی ﴿۱۵﴾

১৫
সর্বশেষ সীমানায় অবস্থিত কুল গাছের নিকটে।২৮৮০
২৮৮০। মহানবী (সা.) মিরাজের মাধ্যমে আল্লাহ তা’লার এতই সান্নিধ্যে পৌঁছালেন যে, মানুষ তা কল্পনাও করতে পারে না। এ আয়াতের অর্থ এ-ও হতে পারে যে, আধ্যাত্মিক জ্ঞান ও তত্ত্ব-তথ্য এবং সত্যের এক অফুরন্ত অতল সীমাহীন সমুদ্র তার কাছে উপস্থাপন করা হলো। ‘সাদির’ শব্দটি, যার অর্থ সমুদ্র, তা একই মূলধাতু থেকে উৎপন্ন যা থেকে ‘সিদরাত’ শব্দ উৎপন্ন হয়েছে (লেইন)। আয়াতটি একথাও রূপকাকারে বুঝাতে পারে যে, কুল গাছের মতো মহানবী (সা.)-এর ঐশীলব্ধ জ্ঞান ও শিক্ষামালা আধ্যাত্মিক পথের যাত্রীদের ক্লান্তশ্রান্ত অঙ্গপ্রত্যঙ্গকে সবলসুস্থ রাখবে। কুল গাছের পাতা মৃতদেহকে যেমন পচন থেকে রক্ষা করে, তেমনই মহানবী (সা.)-এর পবিত্র ঐশী শিক্ষা শুধু আপন পবিত্রতাই রক্ষা করবে না, বরং বিশ্বমানবকেও পচন ও অপবিত্র হওয়া থেকেও রক্ষা করবে। এমনও হতে পারে, হুদায়বিয়ার সন্ধির পূর্বে মহানবী (সা.)-এর হাতে হাত রেখে সাহাবীরা একটি বৃক্ষের ছায়াতলে তাঁর প্রতি প্রাণান্ত আনুগত্যের অনন্য সাধারণ শপথ গ্রহণ করেছিলেন। এ শপথের সাথে সাথে এ বৃক্ষও চিরস্মরণীয় হয়ে আছে এবং থাকবেও। এ আয়াতের বৃক্ষটি ভবিষ্যদ্বাণীর আকারে হুদায়বিয়ার সে বৃক্ষটিকেও নির্দেশ করতে পারে।

عِنۡدَہَا جَنَّۃُ الۡمَاۡوٰی ﴿ؕ۱۶﴾

১৬
তার নিকটেই রয়েছে আশ্রয়দানকারী জান্নাত।

اِذۡ یَغۡشَی السِّدۡرَۃَ مَا یَغۡشٰی ﴿ۙ۱۷﴾

১৭
যখন কুল গাছটিকে তা আচ্ছাদিত করেছিল যা (ঐশী বিকাশরূপে এমন সময়ে) আচ্ছাদিত করে থাকে।২৮৮১
২৮৮১। ‘যা (ঐশী বিকাশরূপে এমন সময়ে) আচ্ছাদিত করে থাকে’ শব্দগুলো দ্বারা আল্লাহ তা’লার জ্যোতির্বিকাশকে বুঝাচ্ছে।

مَا زَاغَ الۡبَصَرُ وَمَا طَغٰی ﴿۱۸﴾

১৮
তার দৃষ্টিবিভ্রমও হয় নি এবং সীমাও ছাড়ায় নি।

لَقَدۡ رَاٰی مِنۡ اٰیٰتِ رَبِّہِ الۡکُبۡرٰی ﴿۱۹﴾

১৯
নিশ্চয় সে তার প্রতিপালক-প্রভুর নিদর্শনাবলির মাঝে সবচেয়ে বড়ো নিদর্শন দেখেছিল।

اَفَرَءَیۡتُمُ اللّٰتَ وَالۡعُزّٰی ﴿ۙ۲۰﴾

২০
অতএব তোমরা কি ‘লাত’ ও ‘উযযা’-কে দেখেছ?