৫২

الطور

সূরা আত-তূর

At-Tur

মক্কী ৫০ আয়াত ২ রুকু পারা ২৭

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৫০ আয়াত এবং ২ রুকূ

اَمۡ تَسۡـَٔلُہُمۡ اَجۡرًا فَہُمۡ مِّنۡ مَّغۡرَمٍ مُّثۡقَلُوۡنَ ﴿ؕ۴۱﴾

৪১
তুমি কি তাদের কাছে কোনো প্রতিদান চাও, যার ফলে তারা ঋণের বোঝায় চাপা পড়েছে?২৮৬৪
২৮৬৪। এ আয়াতটি কাফিরদেরকে তাদের বিবেচনাশক্তির সদ্‌ব্যবহার করার আহ্বান জানিয়ে বলছে, মহানবী (সা.) তো কেবল তাদেরই নৈতিক ও আত্মিক মঙ্গলের জন্য তাদেরকে ধর্ম ও ধার্মিকতার পথে বিনা পারিশ্রমিকে অক্লান্ত পরিশ্রম সহকারে আহ্বান জানান। এ আহ্বানকে সম্পূর্ণ নিঃস্বার্থ দেখেও কি তারা এর সত্যতা বুঝে না? তারা এত নির্জলা সত্যকে কেন গ্রহণ করে না?

اَمۡ عِنۡدَہُمُ الۡغَیۡبُ فَہُمۡ یَکۡتُبُوۡنَ ﴿ؕ۴۲﴾

৪২
তাদের কাছে কি অদৃশ্যের জ্ঞান আছে, যা তারা লিপিবদ্ধ করে?

اَمۡ یُرِیۡدُوۡنَ کَیۡدًا ؕ فَالَّذِیۡنَ کَفَرُوۡا ہُمُ الۡمَکِیۡدُوۡنَ ﴿ؕ۴۳﴾

৪৩
তারা কি (তোমার বিরুদ্ধে) কোনো ষড়যন্ত্র করতে চায়? অতএব যারা অস্বীকার করেছে তারাই (নিজেদের) ষড়যন্ত্রের ফাঁদে পড়বে।

اَمۡ لَہُمۡ اِلٰہٌ غَیۡرُ اللّٰہِ ؕ سُبۡحٰنَ اللّٰہِ عَمَّا یُشۡرِکُوۡنَ ﴿۴۴﴾

৪৪
তাদের জন্য কি আল্লাহ ছাড়াও কোনো উপাস্য আছে? তারা যা শরীক করে আল্লাহ তা থেকে পবিত্র।

وَاِنۡ یَّرَوۡا کِسۡفًا مِّنَ السَّمَآءِ سَاقِطًا یَّقُوۡلُوۡا سَحَابٌ مَّرۡکُوۡمٌ ﴿۴۵﴾

৪৫
আর তারা একখণ্ড মেঘ নেমে আসতে দেখলে বলে, ‘(এর পশ্চাতে রয়েছে) পুঞ্জীভূত মেঘমালা।২৮৬৫
২৮৬৫। কাফিরদের মিথ্যা নিরাপত্তা বোধ ও একান্ত উদাসীনতা তাদের মনকে এমনভাবে ছেয়ে ফেলেছে যে, উপযুক্ত সময়ের ঐশী সাবধানবাণী দ্বারাও তারা উপকৃত হতে চায় না। এমনকি একখণ্ড মেঘও যদি সত্য সত্যই তাদের ওপর পড়তে দেখে তখনো তারা আত্মপ্রবঞ্চনা করে এ বলে স্বস্তি লাভ করতে চাইবে যে, এ তো মেঘরূপে আল্লাহর করুণাস্বরূপ তাদের ওপর নেমে আসছে।

فَذَرۡہُمۡ حَتّٰی یُلٰقُوۡا یَوۡمَہُمُ الَّذِیۡ فِیۡہِ یُصۡعَقُوۡنَ ﴿ۙ۴۶﴾

৪৬
অতএব তাদেরকে তাদের মতো থাকতে দাও, যতক্ষণ না তাদেরকে (প্রতিশ্রুত) সে-দিনের সম্মুখীন হতে হয় যে-দিন তারা বজ্রাহত হবে।

یَوۡمَ لَا یُغۡنِیۡ عَنۡہُمۡ کَیۡدُہُمۡ شَیۡئًا وَّلَا ہُمۡ یُنۡصَرُوۡنَ ﴿ؕ۴۷﴾

৪৭
সে-দিন তাদের ফন্দিফিকির তাদের কোনো কাজে আসবে না এবং তাদেরকে সাহায্যও করা হবে না।

وَاِنَّ لِلَّذِیۡنَ ظَلَمُوۡا عَذَابًا دُوۡنَ ذٰلِکَ وَلٰکِنَّ اَکۡثَرَہُمۡ لَا یَعۡلَمُوۡنَ ﴿۴۸﴾

৪৮
আর যারা সীমালঙ্ঘন করেছে, নিশ্চয় তাদের জন্য এছাড়া আরো শাস্তি রয়েছে,২৮৬৬ কিন্তু তাদের অধিকাংশই জানে না।
২৮৬৬। ‘দূন’ অর্থ সময়ের পূর্বে বা পরে, স্থানের পূর্বে বা পরে, নিকটবর্তী, অন্য, ব্যতীত (লেইন)। সানা ২৮৬৭ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

وَاصۡبِرۡ لِحُکۡمِ رَبِّکَ فَاِنَّکَ بِاَعۡیُنِنَا وَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّکَ حِیۡنَ تَقُوۡمُ ﴿ۙ۴۹﴾

৪৯
আর তুমি তোমার প্রতিপালক-প্রভুর নির্দেশের অপেক্ষায় ধৈর্য ধরো। নিশ্চয় তুমি আমাদের চোখের সামনে রয়েছ।২৮৬৭ কদেখুন: ৭৩:৩-৫; ৭৬:২৭আর তুমি যখন (ইবাদতের জন্য) দাঁড়াও তখন প্রশংসাসহ তোমার প্রতিপালক-প্রভুর পবিত্রতা ঘোষণা করো।
২৮৬৭। আমাদের ছত্রছায়ায় (৫:৬৮)।

وَمِنَ الَّیۡلِ فَسَبِّحۡہُ وَاِدۡبَارَ النُّجُوۡمِ ﴿٪۵۰﴾

৫০
আর রাতের বেলায়ও তাঁর পবিত্রতা ঘোষণা করো এবং তারকারাজি অস্ত যাবার পরও।
সূরা আত-তূর - রুকু ২