৫২

الطور

সূরা আত-তূর

At-Tur

মক্কী ৫০ আয়াত ২ রুকু পারা ২৭

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৫০ আয়াত এবং ২ রুকূ

مُتَّکِئِیۡنَ عَلٰی سُرُرٍ مَّصۡفُوۡفَۃٍ ۚ وَزَوَّجۡنٰہُمۡ بِحُوۡرٍ عِیۡنٍ ﴿۲۱﴾

২১
খদেখুন: ১৫:৪৬; ৭৭:৪২-৪৩; ৭৮:৩২-৩৩সারিবদ্ধ পালঙ্কে তারা হেলান দিয়ে উপবিষ্ট থাকবে। আর আমরা ডাগর চোখবিশিষ্ট২৮৫১ কুমারীদেরকে তাদের সাথি করে দেবো।২৮৫১-কগদেখুন: ১৮:৩২; ৫৫:৫৫; ৭৬:১৪ঘদেখুন: ৪৪:৫৫; ৫৬:২৩
২৮৫১। ‘ঈন’ শব্দটি ‘আইয়ান’ ও ‘আইনা’ শব্দদ্বয়ের বহুবচন। এই শব্দদ্বয় যথাক্রমে সুন্দর, বড়ো বড়ো, কৃষ্ণচক্ষু বিশিষ্ট পুরুষ বা স্ত্রীলোককে বুঝায়। অবশ্য ‘আইনা’ শব্দের দ্বারা একটি উত্তম সৌকর্যমণ্ডিত বাক্য বা শব্দকেও বুঝায় (লেইন, মুফরাদাত এবং তাজ)। অতএব হুর ও ঈন শব্দদ্বয় মিলে দেহ ও মনের তথা ব্যক্তির ও চরিত্রের সৌন্দর্য ও পবিত্রতা প্রকাশ করে। পরকালের জীবন ইহকালের জীবনেরই প্রতিফলন, প্রতিকৃতি ও পরিস্ফুট ছবি। পরজগতের পুরস্কার ও শাস্তি ইহজগতের কৃতকর্মের প্রতিচ্ছবি ও মূর্ত-রূপায়ণ বিশেষ। বেহেশত ও দোযখ কোনো বস্তুজগৎ নয়। তবে এটা অবশ্যই সত্য যে, এটা দৃশ্যমান ও ভোগযোগ্য হবে। একে কেউ বস্তুজগৎ বললেও বলতে পারে, তবে আসলে তা ইহজগতের আধ্যাত্মিক অবস্থান ও কর্মকাণ্ডের দ্বারা রচিত ভূবন ছাড়া অন্য কিছু নয়। ইহজগতের প্রতি ঐকান্তিক প্রেমাকর্ষণে মগ্ন থেকে যারা দেহত্যাগ করে তারা পরকালে নিজেদেরকে শৃঙ্খলাবদ্ধ দেখতে পাবে। ইহকালের অদম্য ভোগবিলাস ও লোভাতুর হা-হুতাশ পরকালে জ্বলন্ত অগ্নিশিখার রূপ পরিগ্রহ করবে। তেমনই সৃষ্টিকর্তা প্রভুর প্রতি প্রেম ও ভক্তি-ভালোবাসা, পরকালে তৃপ্তিদায়ক উৎকৃষ্টতম শরবতরূপে প্রেমিকের কাছে উপস্থিত করা হবে... ইত্যাদি। এরূপেই বেহেশতে উদ্যান, স্রোতস্বিনী, ঝরনা, দুধ, মধু, পাখির মাংস, সুপেয় পানীয়, ফলফলাদি, সিংহাসন, সুজনসাথি ও অন্যান্য উপভোগ্য সামগ্রী থাকবে। সেগুলো এ জগতের বস্তু হবে না, বরং এ জগতের ২৮৫১-ক টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য জীবনের আধ্যাত্মিক বিষয়াবলি ও কর্মফলের দ্বারা রূপায়িত বস্তুনিচয় হবে। ‘যাওওয়াজনা’, ‘হুর’ এবং ‘ঈন’ এই শব্দ এদের ব্যাখ্যা ওপরে যথাস্থানে দেওয়া হয়েছে। তাতে দেখা যায় যে, আল্লাহ তা’লার ধার্মিক বান্দাদেরকে বেহেশতে উজ্জ্বল ও আধ্যাত্মিক জ্যোতির্ময় সৌন্দর্যমণ্ডিত চেহারার সঙ্গীসাথিদের সঙ্গে বাস করতে দেওয়া হবে। অথবা সুন্দরী, কুমারী নারীদেরকে তাদের পবিত্র সাথি করা হবে, অর্থাৎ তারা তাদের স্ত্রী হবে। পরকালের জীবন সম্বন্ধে সঠিক ধারণা করতে হলে এবং মৃত্যুর পরবর্তী জীবনের পুরস্কার ও শাস্তির তাৎপর্য বুঝতে হলে একথাটি ভালোভাবে মনে রাখতে হবে যে, পরজীবন ইহজীবনেরই ধারাবাহিক অবস্থা মাত্র। মানুষের আত্মা যখনই এ মাটির দেহ ত্যাগ করে তখনই আত্মাকে একটা নতুন দেহ পরিয়ে দেওয়া হয়, কেননা দেহ ছাড়া আত্মা উন্নতি করতে পারে না, নিয়ামত উপভোগ করতেও পারে না, শাস্তিও ভোগ করতে পারে না। নতুন দেহটি অবশ্যই সেরূপ সূক্ষ্ম অনুভূতিসম্পন্ন হবে যে-রূপে ইহকালে আত্মা সূক্ষ্মানুভূতিসম্পন্ন ছিল। যেহেতু এ নতুন দেহটি আমাদের ইহকালীন দেহ থেকে ভিন্নতর হবে এবং যার প্রকৃতি ইহলোকে উপলব্ধিযোগ্য নয়, তেমনই পরকালের শাস্তি ও পুরস্কারসমূহের প্রকৃতি ও গুণাগুণ ইহকালে থাকা অবস্থায় অবোধগম্যই থাকবে। এজন্যই কুরআনে বলা হয়েছে, ‘অতএব কোনো পুণ্যাত্মা জানে না, তাদের (অর্থাৎ মুমিনদের) জন্য নিজ কৃতকর্মের প্রতিদানস্বরূপ চোখ জুড়ানো কত কী যে গোপন করে রাখা হয়েছে’ (৩২:১৮)। মহানবী (সা.) বলেছেন, বেহেশতের নিয়ামতসমূহ না কোনো চোখ দেখেছে, না কোনো কান শুনেছে, না কোনো মন উপলব্ধি করেছে (বুখারী)। কুরআনে বেহেশতের একটি ছোটো বর্ণনা হলো, বেহেশতে পাপ থাকবে না, বৃথা বাক্যালাপ পর্যন্ত থাকবে না, (৫৬:২৬-২৭)-এর দ্বারাই ধার্মিকের জন্য প্রতিশ্রুত স্বর্গরাজ্যের একটি উজ্জ্বল চিত্র স্পষ্টভাবে ফুটে ওঠে। এ প্রসঙ্গে ২৩২৬ টাকাও দেখুন।
২৮৫১-ক। ‘যাওওয়াজা শাইয়্যান বিশাইয়্যিন’ অর্থ, সে একটি বস্তুর সঙ্গে সে বস্তুটিরই জোড়া তৈরি করল, সে একে এরই সদৃশ বস্তুর সঙ্গে একত্রিত করল বা মিলালো। হুর শব্দটি, আহওয়ার (পুং) ও হাওরা (স্ত্রী) উভয় শব্দের বহুবচন এবং এ শব্দটি দ্বারা এমন ব্যক্তিকে বুঝায় যার চক্ষুদ্বয়ের শ্বেতাংশ অত্যুজ্জ্বল সাদা ও কৃষ্ণাংশ অত্যুজ্জ্বল কালো এবং একইসাথে সারাটা শরীরও অত্যন্ত উজ্জল সুন্দর অঙ্গসৌষ্ঠবে পরিপূর্ণ। ‘আহওয়ার’ শব্দের দ্বারা পরিষ্কার, তীক্ষ্ম, পবিত্র, দীপ্তবুদ্ধিও বুঝায়।

وَالَّذِیۡنَ اٰمَنُوۡا وَاتَّبَعَتۡہُمۡ ذُرِّیَّتُہُمۡ بِاِیۡمَانٍ اَلۡحَقۡنَا بِہِمۡ ذُرِّیَّتَہُمۡ وَمَاۤ اَلَتۡنٰہُمۡ مِّنۡ عَمَلِہِمۡ مِّنۡ شَیۡءٍ ؕ کُلُّ امۡرِیًٴۢ بِمَا کَسَبَ رَہِیۡنٌ ﴿۲۲﴾

২২
আর যারা ঈমান এনেছে এবং যাদের সন্তানসন্ততিও ঈমানের ক্ষেত্রে তাদের অনুসরণ করেছে, আমরা তাদের কদেখুন: ৪০:৯সন্তানসন্ততিকেও তাদের সাথে মিলিত করে দেবো।২৮৫২ আর আমরা তাদের কৃতকর্মের কিছুই হ্রাস করব না। প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্য দায়বদ্ধ।২৮৫৩
২৮৫২। পূর্ববর্তী আয়াতে বলা হয়েছে, ধর্মপরায়ণ পুণ্যাত্মাদেরকে তাদের পুণ্যবতী পবিত্রা স্ত্রীদের সাথে বেহেশতে রাখা হবে। এ আয়াতে বলা হয়েছে, তাদের সন্তানদেরকেও তাদের সাথে একত্র করা হবে, যেন তাদের আনন্দ পূর্ণ হয়।
২৮৫৩। একজন পুণ্যাত্মার সাথে সম্পর্ক থাকাটাই (বেহেশতে যাবার জন্য) যথেষ্ট নয়, কেননা ঈমান ও আমলের ক্ষেত্রে তাদের অনুসরণ করার শর্ত রয়েছে। কোনো ব্যক্তি নিজ ঈমান ও আমল অনুযায়ী বেহেশতে নিম্নশ্রেণি পাবার মতো হলে কেবল সেক্ষেত্রে ঊর্ধ্বতন শ্রেণিতে অবস্থানকারী পিতামাতার সম্মানার্থে তাকে উন্নতিদানপূর্বক তাদের সাথে মিলানো হবে।

وَاَمۡدَدۡنٰہُمۡ بِفَاکِہَۃٍ وَّلَحۡمٍ مِّمَّا یَشۡتَہُوۡنَ ﴿۲۳﴾

২৩
খদেখুন: ৫৫:১২; ৫৬:২১আর আমরা তাদেরকে তাদের কাঙ্ক্ষিত নানাবিধ ফলমূল ও মাংস পরিবেশন করব।

یَتَنَازَعُوۡنَ فِیۡہَا کَاۡسًا لَّا لَغۡوٌ فِیۡہَا وَلَا تَاۡثِیۡمٌ ﴿۲۴﴾

২৪
তারা এতে পরস্পর (অমিয় সুধার( يَتَنَازَعُونَ فِيهَا كَاسًا لَّا لَغُوْ فِيْهَا পানপাত্র নিয়ে কাড়াকাড়ি করবে।২৮৫৪ কদেখুন: ১৯:৬৩; ৫৬:২৬; ৭৮:৩৬এতে থাকবে না কোনো বৃথা আচরণ আর থাকবে না কোনো পাপাচার।খদেখুন: ৫৬:১৮; ৭৬:২০
২৮৫৪। ‘তানাযাউল কাসা’ মানে তারা একে অপরের কাছ থেকে পেয়ালা গ্রহণ করল (আকরাব)।

وَیَطُوۡفُ عَلَیۡہِمۡ غِلۡمَانٌ لَّہُمۡ کَاَنَّہُمۡ لُؤۡلُؤٌ مَّکۡنُوۡنٌ ﴿۲۵﴾

২৫
আর তাদের পরিষেবায় সদা নিয়োজিত থাকবে তাদেরই কিশোর সেবক২৮৫৫ দল যাদের দেখতে সুরক্ষিত মুক্তার মতো লাগবে।*
২৮৫৫। ‘গোলাম’ (যুবক) শব্দের বহুবচন ‘গিলমান’ (যুবকরা)। ‘গোলাম’ অর্থ যুবক, চাকর, পুত্র ইত্যাদি (লেইন)। কুরআনেও ‘গোলাম’ শব্দটি ‘ওয়ালাদ’ (পুত্র) অর্থে ব্যবহৃত হয়েছে (৩:৪১; ১৫:৫৪; ১৯:৮; ৩৭:১০২; ৫১:২৯)। কুরআনের অন্যত্র (৭৬:২০) ‘গিলমান’ শব্দের পরিবর্তে ‘বিলদান’ (পুত্ররা) শব্দটি ব্যবহৃত হয়েছে। এর দ্বারা বুঝা যায় যে, বেহেশতে যে-সব যুবক পুণ্যাত্মাদের খেদমতে নিয়োজিত হবে তারা সে পুণ্যাত্মাদেরই পুত্র। এ আয়াত দ্বারা আরেকটি অর্থও প্রকাশ পায়। আল্লাহ তা’লা মুসলমানদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, অদূর ভবিষ্যতে তাদের হাতে অপরিমেয় ধনসম্পদ ও শক্তি আসবে এবং অগণিত দাস খেদমতের জন্য তারা লাভ করবে। এ আয়াত সেই প্রতিশ্রুতির প্রতিও আরোপিত হতে পারে।
* এ আয়াতেও জান্নাতের নিয়ামতসমূহ দৃষ্টান্তরূপে বর্ণিত হয়েছে। জান্নাতীদের সেবার জন্য এরূপ কিশোর সেবক দল নিযুক্ত করা হবে, যেন তারা ঢেকে রাখা মুক্তা। এ শব্দগুলো প্রমাণ করছে, এসব কথা রূপক ও দৃষ্টান্ত ছাড়া আর কিছু নয়। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

وَاَقۡبَلَ بَعۡضُہُمۡ عَلٰی بَعۡضٍ یَّتَسَآءَلُوۡنَ ﴿۲۶﴾

২৬
আর তারা কুশলাদি বিনিময়রত অবস্থায় একে অন্যের প্রতি মনোযোগী হবে।

قَالُوۡۤا اِنَّا کُنَّا قَبۡلُ فِیۡۤ اَہۡلِنَا مُشۡفِقِیۡنَ ﴿۲۷﴾

২৭
তারা বলবে, ‘নিশ্চয় আমরা এর পূর্বে قَالُوا إِنَّا كُنَّا قَبْلُ فِي أَهْلِ আমাদের পরিবার-পরিজনের মাঝে (পরিণাম সম্পর্কে) ভীত-শঙ্কিত থাকতাম।২৮৫৬
২৮৫৬। মূল পাঠস্থলে যে অনুবাদ দেওয়া হয়েছে, তাছাড়াও অন্য একটি অর্থ এ হতে পারে, চতুর্দিকে শত্রু পরিবেষ্টিত থাকাবস্থায় তাদের শক্তিমত্তা ও ভীতি প্রদর্শন সময়ে সময়ে আমাদেরকে ভীত ও সন্ত্রস্ত করত বটে, কিন্তু এখন আমরা পূর্ণ নিরাপত্তা ও শান্তি উপভোগ করছি।

فَمَنَّ اللّٰہُ عَلَیۡنَا وَوَقٰٮنَا عَذَابَ السَّمُوۡمِ ﴿۲۸﴾

২৮
কিন্তু আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন এবং দাবদাহের শাস্তি থেকে আমাদের রক্ষা করেছেন।

اِنَّا کُنَّا مِنۡ قَبۡلُ نَدۡعُوۡہُ ؕ اِنَّہٗ ہُوَ الۡبَرُّ الرَّحِیۡمُ ﴿٪۲۹﴾

২৯
নিশ্চয় আমরা এর আগেও তাঁকেই ডাকতাম। নিঃসন্দেহে তিনি যাবতীয় পুণ্যের আধার, অসীম দয়াময়।’
সূরা আত-তূর - রুকু ১

فَذَکِّرۡ فَمَاۤ اَنۡتَ بِنِعۡمَتِ رَبِّکَ بِکَاہِنٍ وَّلَا مَجۡنُوۡنٍ ﴿ؕ۳۰﴾

৩০
সুতরাং তুমি উপদেশ দিতে থাকো, কেননা তোমার প্রতিপালক-প্রভুর অনুগ্রহে তুমি গণকও নও এবং উন্মাদও নও।কদেখুন: ৬৯:৪৩