৫১

الذاريات

সূরা আয-যারিয়াত

Adh-Dhariyat

মক্কী ৬১ আয়াত ৩ রুকু পারা ২৬–২৭

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৬১ আয়াত এবং ৩ রুকূ

فَفِرُّوۡۤا اِلَی اللّٰہِ ؕ اِنِّیۡ لَکُمۡ مِّنۡہُ نَذِیۡرٌ مُّبِیۡنٌ ﴿ۚ۵۱﴾

৫১
অতএব তোমরা আল্লাহর দিকে দ্রুত ধাবিত হও। নিশ্চয় আমি তাঁর পক্ষ থেকে তোমাদের জন্য এক প্রকাশ্য সতর্ককারী।

وَلَا تَجۡعَلُوۡا مَعَ اللّٰہِ اِلٰـہًا اٰخَرَ ؕ اِنِّیۡ لَکُمۡ مِّنۡہُ نَذِیۡرٌ مُّبِیۡنٌ ﴿ۚ۵۲﴾

৫২
আর তোমরা আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য স্থির কোরো না। নিশ্চয় আমি তাঁর পক্ষ থেকে তোমাদের জন্য একজন সুস্পষ্ট সতর্ককারী।

کَذٰلِکَ مَاۤ اَتَی الَّذِیۡنَ مِنۡ قَبۡلِہِمۡ مِّنۡ رَّسُوۡلٍ اِلَّا قَالُوۡا سَاحِرٌ اَوۡ مَجۡنُوۡنٌ ﴿ۚ۵۳﴾

৫৩
একইভাবে তাদের পূর্ববর্তীদের মাঝে যত রসূলই এসেছিল তারা (তাদেরকে) বলেছিল, ‘এ এক জাদুকর বা উন্মাদ।’

اَتَوَاصَوۡا بِہٖ ۚ بَلۡ ہُمۡ قَوۡمٌ طَاغُوۡنَ ﴿ۚ۵۴﴾

৫৪
তারা কি পরস্পরকে এরই উপদেশ২৮৩৯ দিয়ে গেছে? প্রকৃতপক্ষে এরা সবাই এক বিদ্রোহপরায়ণ জাতি।
২৮৩৯। প্রত্যেক যুগের সংস্কারকদের প্রতি বিরুদ্ধাচরণকারীরা এমনসব অভিযোগ ও আপত্তি উত্থাপন করেছে যে, আপত্তিগুলোর অভিন্ন রূপ দেখে মনে হয়, পূর্বের যুগের বিরুদ্ধাচারীরা যেন এগুলো পরবর্তী যুগের বিরুদ্ধাচারীদের জন্য উত্তরাধিকারস্বরূপ রেখে গিয়েছিল, যেন বার বার একই ধরনের আপত্তি ও অভিযোগ উত্থাপিত হতে পারে। ২৮৪০ ও * চিহ্নিত টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

فَتَوَلَّ عَنۡہُمۡ فَمَاۤ اَنۡتَ بِمَلُوۡمٍ ﴿٭۫۵۵﴾

৫৫
অতএব তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও। আর (তাদের জন্য) তুমি আদৌ তিরস্কৃত হবে না।

وَّذَکِّرۡ فَاِنَّ الذِّکۡرٰی تَنۡفَعُ الۡمُؤۡمِنِیۡنَ ﴿۵۶﴾

৫৬
আর তুমি উপদেশ দিতে থাকো। নিশ্চয় উপদেশ মুমিনদের কল্যাণ সাধন করে।

وَمَا خَلَقۡتُ الۡجِنَّ وَالۡاِنۡسَ اِلَّا لِیَعۡبُدُوۡنِ ﴿۵۷﴾

৫৭
আর আমি জিন ও ইনসানকে কেবল আমার ইবাদতের২৮৪০ উদ্দেশ্যেই সৃষ্টি করেছি।*
২৮৪০। ‘ইবাদত’ শব্দটি ব্যাপক অর্থ প্রকাশ করে। এর অর্থ: আল্লাহ তা’লার নির্দেশিত পথের পূর্ণ অনুসরণে বান্দার নিজের শক্তিসামর্থ্যকে পূর্ণভাবে কাজে লাগিয়ে আধ্যাত্মিক নিয়মশৃঙ্খলার নিগড়ে নিজেকে এমনভাবে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখা, যেন আল্লাহ তা’লার গুণাবলির ছবি নিজের ভিতর মোহরাঙ্কিত হয়ে নিজের মাধ্যমে প্রকাশিত হয়। মানুষের জীবনের আসল ব্রত ও উদ্দেশ্য এটাই। আল্লাহর ইবাদত বলতে সত্যিকার অর্থে এটাই বুঝায়। মানবপ্রকৃতির মধ্যে বাহ্যিক বা অভ্যন্তরীণ যত গুণাবলি আমরা দেখতে পাই, এর মধ্যে সর্বাপেক্ষা উচ্চতর হলো সেই গুণ যা আমাদেরকে আল্লাহ তা’লার দিকে ধাবিত করে এবং তাঁর ইচ্ছার প্রতি আমাদেরকে সম্পূর্ণভাবে আত্মসমর্পণের প্রেরণা যোগায়।
* এ আয়াতে জিন ও ইনসান বলতে বড়োলোক ও সাধারণ লোক এবং বড়ো জাতি ও সাধারণ জাতিকে বুঝানো হয়েছে। আল্লাহর ইবাদত করাই উভয়ের সৃষ্টির উদ্দেশ্য। সমাজে জিন সম্পর্কে যে প্রচলিত ধারণা রয়েছে তা গ্রহণ করা হলে তাদেরও তো (অর্থাৎ তথাকথিত জিনদেরও) ইবাদতের প্রতিদান পাওয়া উচিত। অর্থাৎ তাদেরকে জান্নাতে যাবার সুসংবাদ দেওয়া উচিত। আর জিনদের জান্নাতে যাবার কথা কোথাও উল্লেখ করা হয় নি। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

مَاۤ اُرِیۡدُ مِنۡہُمۡ مِّنۡ رِّزۡقٍ وَّمَاۤ اُرِیۡدُ اَنۡ یُّطۡعِمُوۡنِ ﴿۵۸﴾

৫৮
খদেখুন: ১৪:৩; ১৯:৩৮; ৩৮:২৮আমি তাদের কাছে কোনো রিযক চাই না এবং তারা আমাকে আহার করাবে, এ-ও আমার কাম্য নয়।২৮৪১
২৮৪১। আধ্যাত্মিক পথের যাত্রী অতিশয় ধৈর্য সহকারে নিজের মহৎ উদ্দেশ্য সাধনের দিকে একাগ্রচিত্তে অগ্রসর হতে থাকে। এর দ্বারা আল্লাহ তা’লার কোনো উপকার হয় না, এমনকি অন্য কারো উপকার হয় না, বরং তার নিজেরই লাভ হয়, কেননা এ পথেই তার জীবনের অভীষ্ট সিদ্ধ হয়ে থাকে।

اِنَّ اللّٰہَ ہُوَ الرَّزَّاقُ ذُو الۡقُوَّۃِ الۡمَتِیۡنُ ﴿۵۹﴾

৫৯
নিশ্চয় আল্লাহই অসীম রিযকদাতা, إِنَّ اللَّهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ মহাশক্তিশালী (ও) ক্ষমতাধর।

فَاِنَّ لِلَّذِیۡنَ ظَلَمُوۡا ذَنُوۡبًا مِّثۡلَ ذَنُوۡبِ اَصۡحٰبِہِمۡ فَلَا یَسۡتَعۡجِلُوۡنِ ﴿۶۰﴾

৬০
আর যারা অন্যায় করেছে তাদের ভাগ্যে فَإِنَّ لِلَّذِينَ ظَلَمُوا ذَنُوْبًا مِّثْلَ সেই একই পরিণতি২৮৪২ নির্ধারিত যা তাদের সমমনা লোকেরা ভোগ করছে। অতএব তারা যেন আমার কাছে (শাস্তি) চাইতে তড়িঘড়ি না করে।
২৮৪২। ‘যানব’ অর্থ: ভাগ্য, অদৃষ্ট, অংশ, পরিণতি, দীর্ঘ দুর্দিন (লেইন)।