৫০

ق

সূরা কাফ

Qaf

মক্কী ৪৬ আয়াত ৩ রুকু পারা ২৬

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৪৬ আয়াত এবং ৩ রুকূ

ءَاِذَا مِتۡنَا وَکُنَّا تُرَابًا ۚ ذٰلِکَ رَجۡعٌۢ بَعِیۡدٌ ﴿۴﴾

৪
আমরা যখন মরে যাব এবং মাটি হয়ে যাব তখনো (কি আবার আমাদের জীবিত করা হবে)? কদেখুন: ১:১এ প্রত্যাবর্তন সুদূরপরাহত।’খদেখুন: ১৩:৬; ২৩:৩৭

قَدۡ عَلِمۡنَا مَا تَنۡقُصُ الۡاَرۡضُ مِنۡہُمۡ ۚ وَعِنۡدَنَا کِتٰبٌ حَفِیۡظٌ ﴿۵﴾

৫
ভূমি তাদের যা কিছু হ্রাস করছে তা আমরা ভালোভাবে জানি। আর আমাদের কাছে এক সংরক্ষণকারী কিতাব আছে।২৮০১**
২৮০১। পূর্ববর্তী আয়াতে অবিশ্বাসীদের এ আপত্তির উল্লেখ করা হয়েছে যে, তারা যখন মরে গিয়ে হাড়গোড়সহ মাটিতে পরিণত হয়ে যাবে তখন তারা পুনরায় উত্থিত হবে কীরূপে? এ প্রশ্নেরই উত্তর এ আয়াতে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে, মানুষের শরীর তো চূর্ণবিচূর্ণ হয়ে নিশ্চিহ্ন হয়ে যায় ঠিকই, কিন্তু তার আত্মা কস্মিনকালেও বিনষ্ট হয় না। পরজগতে তার আত্মাকে এক নতুন দেহ দেওয়া হবে এবং ইহকালে সে ভালো-মন্দ যা কিছু করেছে, নতুন দেহধারী আত্মাকে তার জন্য হিসাব দান ও জবাবদিহি করতে হবে, কেননা তার ইহলৌকিক কার্যাবলি পুঙ্খানুপুঙ্খরূপে এক হিসাবখাতায় সংরক্ষিত রয়েছে। এর অর্থ এ-ও হতে পারে, বস্তুজগতের সবকিছুই যখন অণুপরমাণুতে পরিণত ও বিচ্ছিন্ন হয়ে নিশ্চিহ্ন হয় তখন তা-ও সে সংরক্ষণখাতায় তথা আল্লাহ তা’লার জ্ঞানে সংরক্ষিত থাকে। এ আয়াত একথাও বুঝাতে পারে যে, কোনোকিছু সৃষ্টি করতে গেলে যেমন কোন জিনিস ও উপকরণ, কী পরিমাণে, কী অবস্থায়, কীভাবে সংমিশ্রিত করলে সেই জিনিস সৃষ্টি হয় তা পূর্বাহ্ণে জানা থাকলে সেই জিনিস বার বার বানানো যায়, ঠিক সেরূপ আল্লাহ তা’লা মানবদেহের প্রতিটি বিষয়ের সম্পূর্ণ জ্ঞান রাখেন। এটা কীভাবে গঠিত হয় আর কীভাবে লয় পায় এর পুরোপুরি জ্ঞান আল্লাহ তা’লার আছে। অতএব মানুষের সম্পূর্ণ বিলুপ্তির পরও তাকে তিনি আবার সৃষ্টি করবেন।
* চিহ্নিত টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

بَلۡ کَذَّبُوۡا بِالۡحَقِّ لَمَّا جَآءَہُمۡ فَہُمۡ فِیۡۤ اَمۡرٍ مَّرِیۡجٍ ﴿۶﴾

৬
বরং সত্য যখন তাদের কাছে এলো, তারা তা প্রত্যাখ্যান করল। তাই তারা এক সংশয়পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে।কদেখুন: ৩৭:৭; ৪১:১৩; ৬৭:৬

اَفَلَمۡ یَنۡظُرُوۡۤا اِلَی السَّمَآءِ فَوۡقَہُمۡ کَیۡفَ بَنَیۡنٰہَا وَزَیَّنّٰہَا وَمَا لَہَا مِنۡ فُرُوۡجٍ ﴿۷﴾

৭
তবে কি তারা নিজেদের ঊর্ধ্বস্থিত আকাশের প্রতি লক্ষ করে দেখে নি, আমরা তা কীরূপে বানিয়েছি ও তাকে সুশোভিত করেছি এবং তাতে কোনো ফাটল নাই?২৮০২
২৮০২। এ আয়াত ও পরবর্তী কয়েকটি আয়াতে সৃষ্টির বিস্ময়কর বিষয়গুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বিশ্বজগতের মাঝে রয়েছে একটি অত্যাশ্চর্য সুসামঞ্জস্য পরিকল্পনা। এতে রয়েছে সংখ্যাতীত সুন্দর সুন্দর গ্রহ, তারকা ও সুশোভিত আকাশসমূহ। এতে রয়েছে জীবজন্তু, গাছপালা, পাহাড়পর্বত ও নদনদী এবং মানবজাতি সংবলিত এ বিরাট বিস্তীর্ণ পৃথিবী। অতঃপর এ আয়াতগুলো ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে সৃজনের এ বিচিত্র অত্যাশ্চর্য- ভাণ্ডারসমূহ আমাদেরকে এ অনিবার্য সিদ্ধান্তে পৌছে দেয় যে, সেই মহামহিম পরম প্রজ্ঞাবান কুশলী, সেই মহাপরিকল্পনাকারী নির্মাতা, নিয়ন্ত্রক, যিনি এই বিস্ময়কর বিশ্বজগৎ সৃষ্টি করে মানুষকে এর কেন্দ্রবিন্দুতে স্থাপন করেছেন, তাঁর নিশ্চয় এ ক্ষমতা রয়েছে সবকিছু ছিন্নভিন্ন বিলুপ্ত হবার পরও তিনি তা পুনরায় সৃষ্টি করতে পারেন এবং মানুষের মৃত্যুর পরও তিনি তাকে নতুন জীবন দিতে পারেন।

وَالۡاَرۡضَ مَدَدۡنٰہَا وَاَلۡقَیۡنَا فِیۡہَا رَوَاسِیَ وَاَنۡۢبَتۡنَا فِیۡہَا مِنۡ کُلِّ زَوۡجٍۭ بَہِیۡجٍ ۙ﴿۸﴾

৮
আর ভূপৃষ্ঠকে আমরা বিস্তৃত করেছি। আর এতে স্থাপন করেছি পর্বতমালা এবং খদেখুন: ৩১:১১এতে আমরা সুন্দর সুন্দর সব ধরনের জোড়া সৃষ্টি করেছি।

تَبۡصِرَۃً وَّذِکۡرٰی لِکُلِّ عَبۡدٍ مُّنِیۡبٍ ﴿۹﴾

৯
(এটি আল্লাহর প্রতি) সদা বিনত প্রত্যেক বান্দার জন্য দৃষ্টি উন্মোচনকারী ও উপদেশস্বরূপ।২৮০৩
২৮০৩। বস্তুজগৎ ও প্রকৃতির সৃষ্টির অন্তরালে উদ্দেশ্য নিহিত রয়েছে মনে করা খুবই যুক্তিসংগত। আল্লাহ তা’লা সবকিছুর পরিকল্পনাকারী ও স্রষ্টা বলে ধারণা করার মধ্য দিয়ে সৃষ্টির আদিকারণ, সৃষ্টির পরিকল্পনা ও উদ্দেশ্য সম্বন্ধে একটা স্বচ্ছ যোগসূত্রসম্পন্ন ও অবিচ্ছিন্ন চিত্র মানসপটে ফুটে ওঠে যাতে কোনো অসংলগ্নতা নাই। সৃষ্টির পেছনে উদ্দেশ্যের বিদ্যমানতা পরোক্ষভাবে প্রমাণ করে, মৃত্যুর পরেও জীবন আছে, কারণ মানুষের শারীরিক অবসানের সাথে আত্মাও লয়প্রাপ্ত হয়, এমন ধারণা আল্লাহ তা’লার সৃষ্টি-পরিকল্পনা ও প্রজ্ঞাময়তার বিপরীতে এবং বিশ্বসৃষ্টির উদ্দেশ্যেরও পরিপন্থি।

وَنَزَّلۡنَا مِنَ السَّمَآءِ مَآءً مُّبٰرَکًا فَاَنۡۢبَتۡنَا بِہٖ جَنّٰتٍ وَّحَبَّ الۡحَصِیۡدِ ۙ﴿۱۰﴾

১০
গদেখুন: ২৫:৪৯আর আমরা আকাশ থেকে আশিসমণ্ডিত পানি অবতীর্ণ করেছি। অতঃপর আমরা এর মাধ্যমে নানা ধরনের বাগান ও আহরণযোগ্য শস্যদানা উৎপন্ন করেছি।*
* এ আয়াতে ‘হ্রাস করছে’ কথাটির অর্থ হলো, মৃত্যুর পর মাটি তাদের খেয়ে ফেলে। (তফসীরে সগীর দ্রষ্টব্য)

وَالنَّخۡلَ بٰسِقٰتٍ لَّہَا طَلۡعٌ نَّضِیۡدٌ ﴿ۙ۱۱﴾

১১
আর উঁচু-লম্বা খেজুর গাছও (উৎপন্ন করেছি), যেগুলোতে রয়েছে স্তরীভূত খেজুরগুচ্ছ,

رِّزۡقًا لِّلۡعِبَادِ ۙ وَاَحۡیَیۡنَا بِہٖ بَلۡدَۃً مَّیۡتًا ؕ کَذٰلِکَ الۡخُرُوۡجُ ﴿۱۲﴾

১২
বান্দাদের জন্য রিযকস্বরূপ। কদেখুন: ২৫:৫০; ৪৩:১২আর আমরা এর (তথা পানির) মাধ্যমে এক নিষ্প্রাণ অঞ্চলে প্রাণসঞ্চার করি। (মৃত্যুর পর) পুনরুত্থানও এভাবেই ঘটবে।২৮০৪
২৮০৪। আল্লাহ তা’লা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে শুষ্ক ও মৃত জমিকে যেমন ফুলেফলে সুশোভিত করে জীবন্ত করে তোলেন, তেমনইভাবে তিনি মানুষের মৃত্যুর পরেও তাকে পুনরুজ্জীবন দান করবেন।

کَذَّبَتۡ قَبۡلَہُمۡ قَوۡمُ نُوۡحٍ وَّاَصۡحٰبُ الرَّسِّ وَثَمُوۡدُ ﴿ۙ۱۳﴾

১৩
খদেখুন: ৯:৭০; ১৪:১০; ৩৮:১৩এদের পূর্বে নূহের জাতি ও কূপবাসী এবং সামূদ জাতিও সত্যকে প্রত্যাখ্যান করেছিল।

وَعَادٌ وَّفِرۡعَوۡنُ وَاِخۡوَانُ لُوۡطٍ ﴿ۙ۱۴﴾

১৪
আর আদ জাতি ও ফেরাউন এবং ভূতের ভাইয়েরাও (প্রত্যাখ্যান করেছিল)।

وَّاَصۡحٰبُ الۡاَیۡکَۃِ وَقَوۡمُ تُبَّعٍ ؕ کُلٌّ کَذَّبَ الرُّسُلَ فَحَقَّ وَعِیۡدِ ﴿۱۵﴾

১৫
গদেখুন: ১৫:৭৯; ২৬:১৭৭; ৩৮:১৪আর অরণ্যবাসী এবং তুব্বা জাতিও। (এরা) সবাই রসূলদের মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছিল। অতএব আমার সতর্কবাণী সত্য প্রমাণিত হলো।

اَفَعَیِیۡنَا بِالۡخَلۡقِ الۡاَوَّلِ ؕ بَلۡ ہُمۡ فِیۡ لَبۡسٍ مِّنۡ خَلۡقٍ جَدِیۡدٍ ﴿٪۱۶﴾

১৬
ঘদেখুন: ৫০:৩৯আমরা কি প্রথমবার সৃষ্টি করেই ক্লান্ত হয়ে পড়েছি?২৮০৫ মোটেই না! বরং তারা নতুন সৃষ্টির ব্যাপারে সন্দেহে নিপতিত।
সূরা কাফ - রুকু ১
২৮০৫। এ সবগুলোতেই সৃষ্টি বলতে কেবল সাধারণভাবে অস্তিত্বে আনাই বুঝাচ্ছে না। ‘অস্তিত্ব দান’ ছাড়া আরো একটি অর্থ বুঝাচ্ছে এবং তা হলো, কোনো জাতির মধ্যে নবী আগমনের ফলশ্রুতিতে সে জাতির মধ্যে যে আধ্যাত্মিক নবজাগরণ ও বিপ্লব সাধিত হয় তা-ও সৃষ্টিরই অপর রূপ।
সম্পূর্ণ সূরা দেখুন