৫

المائدة

সূরা আল-মায়েদা

Al-Ma'idah

মাদানী ১২১ আয়াত ১৬ রুকু পারা ৬–৭

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ১২১ আয়াত ও ১৬ রুকূ

اِذۡ قَالَ اللّٰہُ یٰعِیۡسَی ابۡنَ مَرۡیَمَ اذۡکُرۡ نِعۡمَتِیۡ عَلَیۡکَ وَعَلٰی وَالِدَتِکَ ۘ اِذۡ اَیَّدۡتُّکَ بِرُوۡحِ الۡقُدُسِ ۟ تُکَلِّمُ النَّاسَ فِی الۡمَہۡدِ وَکَہۡلًا ۚ وَاِذۡ عَلَّمۡتُکَ الۡکِتٰبَ وَالۡحِکۡمَۃَ وَالتَّوۡرٰٮۃَ وَالۡاِنۡجِیۡلَ ۚ وَاِذۡ تَخۡلُقُ مِنَ الطِّیۡنِ کَہَیۡـَٔۃِ الطَّیۡرِ بِاِذۡنِیۡ فَتَنۡفُخُ فِیۡہَا فَتَکُوۡنُ طَیۡرًۢا بِاِذۡنِیۡ وَتُبۡرِیٴُ الۡاَکۡمَہَ وَالۡاَبۡرَصَ بِاِذۡنِیۡ ۚ وَاِذۡ تُخۡرِجُ الۡمَوۡتٰی بِاِذۡنِیۡ ۚ وَاِذۡ کَفَفۡتُ بَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ عَنۡکَ اِذۡ جِئۡتَہُمۡ بِالۡبَیِّنٰتِ فَقَالَ الَّذِیۡنَ کَفَرُوۡا مِنۡہُمۡ اِنۡ ہٰذَاۤ اِلَّا سِحۡرٌ مُّبِیۡنٌ ﴿۱۱۱﴾

১১১
আল্লাহ যখন বলবেন, কদেখুন: ৭:৭; ২৮:৬৬হে ঈসা ইবনে মরিয়ম! তুমি তোমার প্রতি ও তোমার মায়ের প্রতি আমার সেই অনুগ্রহ স্মরণ করো! যখন আমি রূহুল কুদুস (অর্থাৎ পবিত্র আত্মা) দিয়ে তোমাকে সাহায্য করেছিলাম। “তুমি দোলনায় ও পরিপক্ক বয়সে৮০৪ লোকদের সাথে কথা বলতে। ঘদেখুন: ৩:৪৯; ৩:৫০আর (সেই সময়কেও স্মরণ করো!) যখন আমি তোমাকে কিতাব ও প্রজ্ঞা এবং তওরাত ও ইনজীল শিখিয়েছিলাম। আর যখন তুমি আমার আদেশে মাটি থেকে পাখি সৃষ্টি করার আদলে (আধ্যাত্মিক জগতে উড্ডয়নে সক্ষম মানুষ) গড়তে। এরপর তুমি এতে (নবজীবন) ফুঁকে দিতে; অতঃপর আমার আদেশে তা ওড়ার যোগ্য হয়ে যেত।। আর আমার আদেশে তুমি জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে নিরাময় করতে।৮০৫ আর আমার আদেশে যখন তুমি ইসরাঈলকে তোমা হতে নিবৃত্ত রেখেছিলাম,৮০৬ যখন তুমি তাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদিসহ এসেছিলে, তখন তাদের মাঝে যারা অস্বীকার করেছিল তারা বলেছিল, ‘এ যে কেবল এক সুস্পষ্ট জাদু’।”খদেখুন: ২:৮৮,২৫৪গদেখুন: ৩:৪৭
৮০৪। ‘দোলনায় ও পরিপক্ক বয়সে লোকদের সাথে কথা বলতে’ এর মাধ্যমে বুঝা যায়, ঈসা (আ.) তাঁর শৈশব থেকেই ঐশী জ্ঞান ও তত্ত্বপূর্ণ কথা বলতেন এবং পরিপক্ক ও পরিণত বয়সেও তা অব্যাহত রেখেছিলেন। ‘কাহলান’ শব্দটি মানুষের চুলে পাক ধরার বয়স নির্দেশ করে। আর এ শব্দটি পরিণত বয়সকেও বুঝায়। এ আয়াতটি রূপকভাবে আল্লাহর নবীগণের মাধ্যমে সংঘটিত আধ্যাত্মিক বিপ্লবের দিকে নির্দেশ করছে। এটা ঈসা (আ.)-এর একটি বিশেষ গুণপ্রকাশকারী আয়াত যাঁকে সব নবীর মাঝে উদাহরণরূপে উপস্থাপন করা হয়েছে যিনি অলৌকিক পরিবর্তন ঘটাতে সক্ষম হন। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য।
৮০৫। দেখুন ৪২০-ঘ এবং ৪২০-৬।
৮০৬। এখানে ঈসা (আ.)-কে হত্যা করার জন্য ইহুদীদের দ্বারা তাঁকে ক্রুশে দেবার ঘটনা এবং এ থেকে ঈসা (আ.)-কে আল্লাহর রক্ষা করার কথা বলা হয়েছে।

وَاِذۡ اَوۡحَیۡتُ اِلَی الۡحَوَارِیّٖنَ اَنۡ اٰمِنُوۡا بِیۡ وَبِرَسُوۡلِیۡ ۚ قَالُوۡۤا اٰمَنَّا وَاشۡہَدۡ بِاَنَّنَا مُسۡلِمُوۡنَ ﴿۱۱۲﴾

১১২
আর (স্মরণ করো!) খদেখুন: ৩:৫৩,৫৪; ৬১:১৫যখন আমি হাওয়ারীদের (অর্থাৎ ইসার শিষ্যদের) প্রতি (এই বলে) ওহী করেছিলাম, ‘আমার প্রতি ও আমার রসূলের প্রতি ঈমান আনো,’ তারা বলেছিল, ‘আমরা ঈমান এনেছি আর তুমি এ বিষয়ে সাক্ষী থেকো, নিশ্চয় আমরা আত্মসমর্পণকারী।’কদেখুন: ৫:১২

اِذۡ قَالَ الۡحَوَارِیُّوۡنَ یٰعِیۡسَی ابۡنَ مَرۡیَمَ ہَلۡ یَسۡتَطِیۡعُ رَبُّکَ اَنۡ یُّنَزِّلَ عَلَیۡنَا مَآئِدَۃً مِّنَ السَّمَآءِ ؕ قَالَ اتَّقُوا اللّٰہَ اِنۡ کُنۡتُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿۱۱۳﴾

১১৩
(স্মরণ করো!) হাওয়ারীরা যখন বলেছিল, ‘হে ঈসা ইবনে মরিয়ম! তোমার প্রতিপালক-প্রভু কি ঊর্ধ্বলোক৮০৭ থেকে আমাদের জন্য (খাবার ভরতি) খাঞ্চা৮০৮ অবতীর্ণ করতে সক্ষম?’ সে বলল, ‘তোমরা মুমিন হয়ে থাকলে আল্লাহর তাকওয়া অবলম্বন করো।’
৮০৭। ঊর্ধ্বলোক থেকে খাদ্যলাভের প্রার্থনা দ্বারা একথাই বুঝায় যে, সেই খাদ্য যেন অনায়াসলভ্য হয়, দীর্ঘস্থায়ী হয় এবং নিশ্চিত হয়। ৮০৮ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য
৮০৮। ঈসা (আ.)-এর শিষ্যরা একবেলার খাবার প্রার্থনা করে নি বরং তাদের প্রার্থনার উদ্দেশ্য ছিল খাদ্যলাভের একটি স্থায়ী ব্যবস্থা যেন তাদের জন্য করা হয়, যার মাধ্যমে অল্প পরিশ্রমে তারা জীবিকা নির্বাহ করতে পারে।

قَالُوۡا نُرِیۡدُ اَنۡ نَّاۡکُلَ مِنۡہَا وَتَطۡمَئِنَّ قُلُوۡبُنَا وَنَعۡلَمَ اَنۡ قَدۡ صَدَقۡتَنَا وَنَکُوۡنَ عَلَیۡہَا مِنَ الشّٰہِدِیۡنَ ﴿۱۱۴﴾

১১৪
তারা বলল, ‘আমরা তা (অর্থাৎ খাঞ্চা( থেকে খেতে চাই এবং আমাদের হৃদয় যেন পরিতৃপ্ত হয়। আর আমরা যেন জানতে পারি, তুমি অবশ্যই আমাদের সত্য বলেছ এবং আমরা যেন সাক্ষী হিসাবে গণ্য হই।’

قَالَ عِیۡسَی ابۡنُ مَرۡیَمَ اللّٰہُمَّ رَبَّنَاۤ اَنۡزِلۡ عَلَیۡنَا مَآئِدَۃً مِّنَ السَّمَآءِ تَکُوۡنُ لَنَا عِیۡدًا لِّاَوَّلِنَا وَاٰخِرِنَا وَاٰیَۃً مِّنۡکَ ۚ وَارۡزُقۡنَا وَاَنۡتَ خَیۡرُ الرّٰزِقِیۡنَ ﴿۱۱۵﴾

১১৫
ঈসা ইবনে মরিয়ম বলল, ‘হে আমাদের প্রতিপালক-প্রভু আল্লাহ! তুমি আকাশ থেকে আমাদের জন্য (খাবার ভরতি) খাঞ্চা অবতীর্ণ করো, ৮০৮০* যেন তা আমাদের পূর্ববর্তী ও পরবর্তী লোকদের জন্য ঈদ৮০৮-ক (বলে পরিগণিত) হয়; আর তোমার পক্ষ থেকে যেন হয় এক মহানিদর্শনস্বরূপ। আর তুমি আমাদের রিযক দাও, কেননা তুমিই রিযকদাতাদের মাঝে সর্বোত্তম।৮০৯
৮০৮-ক। খ্রিষ্টানরা রোমান বাদশার মাধ্যমে প্রথমে জাগতিক ক্ষমতার মুখ দেখে এবং এখন বিশ্বের বিস্তীর্ণ এলাকা জুড়ে তারা কর্তৃত্ব ও ক্ষমতা প্রয়োগ করছে।
৮০৯। ‘ঈদ’ শব্দ দ্বারা, খ্রিষ্টানদের উত্থান ও উন্নতির দুটি যুগের প্রতি ইঙ্গিত করা হয়েছে, কেননা ‘ঈদ’ শব্দের অর্থ ‘যে খুশির দিন পুনরায় আসে’। কনস্টান্টাইন-এর পর পরই খ্রিষ্টান জাতি ইহজাগতিক উন্নতিতে বিরাট সাফল্য লাভ করে। এটা ছিল তাদের প্রাথমিক পর্যায়ের ইহজাগতিক সাফল্যের স্বর্ণযুগ। আবার অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে তারা যে ইহজাগতিক উন্নতি ও রাজনৈতিক কর্তৃত্ব পৃথিবীব্যাপী অর্জন করেছে, অন্যান্য জাতির ইতিহাসে এর দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না।

قَالَ اللّٰہُ اِنِّیۡ مُنَزِّلُہَا عَلَیۡکُمۡ ۚ فَمَنۡ یَّکۡفُرۡ بَعۡدُ مِنۡکُمۡ فَاِنِّیۡۤ اُعَذِّبُہٗ عَذَابًا لَّاۤ اُعَذِّبُہٗۤ اَحَدًا مِّنَ الۡعٰلَمِیۡنَ ﴿۱۱۶﴾٪

১১৬
আল্লাহ বললেন, ‘নিশ্চয় আমি তোমাদের জন্য তা (অর্থাৎ খাঞ্চা) অবতীর্ণ করব, কিন্তু এরপর তোমাদের মাঝ থেকে যে-ই অকৃতজ্ঞ হবে তখন অবশ্যই আমি তাকে এমন শাস্তি দেবো যা বিশ্বজগতের অপর কাউকে দেবো না।৮১০
সূরা আল-মায়েদা - রুকু ১৫
৮১০। এ আয়াতে সেই শাস্তির কথাই বলা হয়েছে যা ১৯:৯১ এ বলা হয়েছে। গত দুটি মহাযুদ্ধের ভয়াবহতা এ ভবিষ্যদ্বাণীর এক অংশ পূর্ণ করেছে। একমাত্র আল্লাহ তা’লাই জানেন, পশ্চিমা খ্রিষ্টান জাতির জন্য আর কোন ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে!

وَاِذۡ قَالَ اللّٰہُ یٰعِیۡسَی ابۡنَ مَرۡیَمَ ءَاَنۡتَ قُلۡتَ لِلنَّاسِ اتَّخِذُوۡنِیۡ وَاُمِّیَ اِلٰہَیۡنِ مِنۡ دُوۡنِ اللّٰہِ ؕ قَالَ سُبۡحٰنَکَ مَا یَکُوۡنُ لِیۡۤ اَنۡ اَقُوۡلَ مَا لَیۡسَ لِیۡ ٭ بِحَقٍّ ؕ؃ اِنۡ کُنۡتُ قُلۡتُہٗ فَقَدۡ عَلِمۡتَہٗ ؕ تَعۡلَمُ مَا فِیۡ نَفۡسِیۡ وَلَاۤ اَعۡلَمُ مَا فِیۡ نَفۡسِکَ ؕ اِنَّکَ اَنۡتَ عَلَّامُ الۡغُیُوۡبِ ﴿۱۱۷﴾

১১৭
আর আল্লাহ যখন বলবেন, “হে ঈসা ইবনে মরিয়ম! তুমি কি লোকদের বলেছিলে, ‘আল্লাহকে ছাড়াও আমাকে এবং আমার মাকে দুইজন উপাস্যরূপে গ্রহণ করো’?” সে বলবে, “তুমি পরম পবিত্র। আমার পক্ষে তা বলা সম্ভব নয়,৮১১ যা বলার অধিকার আমার নাই। আমি যদি তা বলে থাকতাম তাহলে অবশ্যই তুমি তা জানতে। আমার হৃদয়ে যা আছে তা তুমি জানো আর তোমার অন্তরে যা আছে তা আমি জানি না। কদেখুন: ৫:১১০; ৯:৭৮; ৩৪:৪৯নিশ্চয় তুমিই অদৃশ্য বিষয়সমূহের সর্বজ্ঞাতা।”৮১২
৮১১। খ্রিষ্টান জাতি মরিয়মের প্রতি ঐশী ক্ষমতা আরোপ করার যে পথ ধরেছে, এ আয়াত এর প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে। গির্জায় লীটানী নামক প্রার্থনা পদ্ধতিতে স্বর্গীয় ক্ষমতার অধিকারিণী হিসাবে মরিয়মের কাছে সাহায্যের জন্য প্রার্থনা করা হয়। রোমান গির্জার ‘ক্যাটাকিজম’ (প্রশ্নোত্তর) পদ্ধতিতে মরিয়মকে ঈশ্বরমাতা বলে ধর্মমত পোষণ ও প্রচার করা হয়। পূর্বে গির্জার ‘ফাদাররা’ তাকে ‘স্বর্গীয়’ বলে সম্মান দেখাতেন। মাত্র কয়েক বছর পূর্বে দ্বাদশ পোপ পীয়ুস গির্জার ধর্মবিশ্বাসের মাঝে মরিয়মের সশরীরে আকাশগমন ও অবস্থানকে স্থান দিয়েছেন। এসব নিত্যনূতন বিশ্বাস মরিয়মকে ঈশ্বরের স্তরে পৌছিয়েছে। প্রোটেস্টান্টরা একে মরিয়মবাদ বা মরিয়মপূজা নামে নিন্দা করে থাকে।
৮১২। ‘মা ইয়াকুনু লী’-এর অনুবাদ করা হয়েছে ‘আমার পক্ষে তা বলা সম্ভব নয়।’ এর অনুবাদ এরূপও হতে পারে: এটা আমার পক্ষে মোটেই শোভনীয় হতো না, এটা আমার পক্ষে সম্ভবই ছিল না, আমার (এরূপ বলার) কোনো অধিকারই ছিল না ইত্যাদি।

مَا قُلۡتُ لَہُمۡ اِلَّا مَاۤ اَمَرۡتَنِیۡ بِہٖۤ اَنِ اعۡبُدُوا اللّٰہَ رَبِّیۡ وَرَبَّکُمۡ ۚ وَکُنۡتُ عَلَیۡہِمۡ شَہِیۡدًا مَّا دُمۡتُ فِیۡہِمۡ ۚ فَلَمَّا تَوَفَّیۡتَنِیۡ کُنۡتَ اَنۡتَ الرَّقِیۡبَ عَلَیۡہِمۡ ؕ وَاَنۡتَ عَلٰی کُلِّ شَیۡءٍ شَہِیۡدٌ ﴿۱۱۸﴾

১১৮
তুমি যে আদেশ আমাকে দিয়েছিলে আমি তাদেরকে তা ছাড়া কিছুই বলি নি, অর্থাৎ খদেখুন: ৫:৭৩; ১৯:৩৭তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি আমারও প্রতিপালক-প্রভু৮১৩ এবং তোমাদেরও প্রতিপালক-প্রভু।’ আমি যতদিন তাদের মাঝে ছিলাম ততদিন আমি তাদের তত্ত্বাবধায়ক৮১৪ ছিলাম, গদেখুন: ৩:৫৬কিন্তু তুমি যখন আমাকে মৃত্যু দিলে৮১৫ তখন থেকে একমাত্র তুমিই ছিলে তাদের পর্যবেক্ষক। বস্তুত তুমিই সব বিষয়ে সাক্ষী।*
৮১৩। ঈসা (আ.) একমাত্র আল্লাহরই উপাসনা করতে শিক্ষা দিয়েছিলেন (মথি ৪:১০; লুক ৪:৮)।
৮১৪। যতদিন ঈসা (আ.) জীবিত ছিলেন তিনি তাঁর অনুসারীদের প্রতি প্রখর দৃষ্টি রাখতেন যেন তারা সঠিক পথ থেকে ছিটকে না পড়ে, কিন্তু তাঁর মৃত্যুর পরে তারা কোন পথ অবলম্বন করেছে এবং কোন কোন মিথ্যা বিশ্বাস গ্রহণ করেছে তা তিনি জানতে পারেন নি। এখন যেহেতু তাঁর অনুসারীরা বিপথগামী হয়েছে, সেহেতু চূড়ান্তভাবে প্রমাণিত হয় যে, তিনি মৃত্যুবরণ করেছেন, কেননা এ আয়াত একথাই বলে, ঈসা (আ.)-এর অনুসারীরা তাঁর মৃত্যুর পরেই তাঁকে খোদা বলে পূজা করবে। দ্বিতীয়ত, এ আয়াতের বর্ণনা অনুযায়ী ঈসা (আ.)-এর কথা ‘তাঁর মৃত্যুর পরে তাঁকে এবং তাঁর মাকে দুই খোদা বলে পূজা করার কথা তিনি মোটেই জ্ঞাত নন’ প্রমাণ করে যে, তিনি আর কখনো এ পৃথিবীতে আগমন করবেন না, কেননা তিনি যদি পৃথিবীতে পুনরাগমন করতেন এবং স্বচক্ষে দেখতেন, তাঁর অনুসারীরা তাঁকে ও তাঁর মাকে পূজা করছে তাহলে তিনি এ বিষয়ে নিজের অজ্ঞতা প্রকাশ করতে পারতেন না। এরূপ অজ্ঞতা প্রকাশ করে আল্লাহর কাছে উত্তর দিলে একে জাজ্বল্যমান মিথ্যা বলে আল্লাহ তাঁকে তিরস্কার করতেন। নবী হয়ে আদৌ তিনি মিথ্যা বলতে পারেন না। অতএব এ আয়াত অত্যন্ত দৃঢ়তার সাথে বলে দিচ্ছে, ঈসা (আ.) মারা গেছেন। তিনি আর কখনো পৃথিবীতে ফিরে আসবেন না। নবী করীম (সা.)-এর একটি সুবিখ্যাত হাদীসে বর্ণিত আছে, নবী করীম (সা.) যখন তাঁর এক দল অনুসারীকে কিয়ামত দিবসে দোযখের দিকে নেওয়া হচ্ছে দেখবেন তখন তিনিও একথাই বলবেন, যা এ আয়াতে ঈসা (আ.)-এর মুখে উচ্চারিত হয়েছে (বুখারী, কিতাবুত তফসীর, সূরা মায়েদা)। এটা আরো একটি প্রমাণ যে, রসূল করীম (সা.)-এর মতোই ঈসা (আ.)-ও মৃত্যুবরণ করেছেন।
৮১৫। ৪২৪ নম্বর টীকা দেখুন।
* চিহ্নিত টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

اِنۡ تُعَذِّبۡہُمۡ فَاِنَّہُمۡ عِبَادُکَ ۚ وَاِنۡ تَغۡفِرۡ لَہُمۡ فَاِنَّکَ اَنۡتَ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ ﴿۱۱۹﴾

১১৯
তুমি যদি তাদের শাস্তি দাও তাহলে তারা তো তোমারই বান্দা। আর তুমি যদি তাদের ক্ষমা করো সেক্ষেত্রে নিশ্চয় তুমিই মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।”

قَالَ اللّٰہُ ہٰذَا یَوۡمُ یَنۡفَعُ الصّٰدِقِیۡنَ صِدۡقُہُمۡ ؕ لَہُمۡ جَنّٰتٌ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ خٰلِدِیۡنَ فِیۡہَاۤ اَبَدًا ؕ رَضِیَ اللّٰہُ عَنۡہُمۡ وَرَضُوۡا عَنۡہُ ؕ ذٰلِکَ الۡفَوۡزُ الۡعَظِیۡمُ ﴿۱۲۰﴾

১২০
আল্লাহ বলবেন, ‘এ দিনটি (এমন) যাতে সত্যবাদীদের সততা তাদের উপকৃত করবে। তাদের জন্য এমনসব জান্নাত রয়েছে যার পাদদেশ দিয়ে নদনদী বয়ে যায়। সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও তাঁর প্রতি সন্তুষ্ট। এ হলো মহাসাফাল্য।’