৪৮

الفتح

সূরা আল-ফাতহ

Al-Fath

মাদানী ৩০ আয়াত ৪ রুকু পারা ২৬

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ৩০ আয়াত এবং ৪ রুকূ

اِنَّ الَّذِیۡنَ یُبَایِعُوۡنَکَ اِنَّمَا یُبَایِعُوۡنَ اللّٰہَ ؕ یَدُ اللّٰہِ فَوۡقَ اَیۡدِیۡہِمۡ ۚ فَمَنۡ نَّکَثَ فَاِنَّمَا یَنۡکُثُ عَلٰی نَفۡسِہٖ ۚ وَمَنۡ اَوۡفٰی بِمَا عٰہَدَ عَلَیۡہُ اللّٰہَ فَسَیُؤۡتِیۡہِ اَجۡرًا عَظِیۡمًا ﴿٪۱۱﴾

১১
নিশ্চয় যারা তোমার বয়আত করে২৭৬৯ তারা আল্লাহরই বয়আত করে। তাদের হাতের ওপর আল্লাহর হাত রয়েছে। যে-ই অঙ্গীকার ভঙ্গ করে সে নিজের স্বার্থের বিরুদ্ধে (তা) ভঙ্গ করে। আর যে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে, তিনি নিশ্চয় তাকে মহাপ্রতিদানে ভূষিত করবেন।
সূরা আল-ফাতহ - রুকু ১
২৭৬৯। এখানে সেই আনুগত্যের শপথ ও প্রতিজ্ঞার প্রতি মনোযোগ আকর্ষণ করা হয়েছে, যে প্রতিজ্ঞা মুমিনরা মহানবী (সা.)-এর কাছে হুদায়বিয়ার বৃক্ষতলে শপথসহ উচ্চারণ করেছিলেন (বুখারী)।

سَیَقُوۡلُ لَکَ الۡمُخَلَّفُوۡنَ مِنَ الۡاَعۡرَابِ شَغَلَتۡنَاۤ اَمۡوَالُنَا وَاَہۡلُوۡنَا فَاسۡتَغۡفِرۡ لَنَا ۚ یَقُوۡلُوۡنَ بِاَلۡسِنَتِہِمۡ مَّا لَیۡسَ فِیۡ قُلُوۡبِہِمۡ ؕ قُلۡ فَمَنۡ یَّمۡلِکُ لَکُمۡ مِّنَ اللّٰہِ شَیۡئًا اِنۡ اَرَادَ بِکُمۡ ضَرًّا اَوۡ اَرَادَ بِکُمۡ نَفۡعًا ؕ بَلۡ کَانَ اللّٰہُ بِمَا تَعۡمَلُوۡنَ خَبِیۡرًا ﴿۱۲﴾

১২
মরুবাসীদের মাঝে যাদের (নিজ কর্মদোষে) পেছনে২৭৭০ ছেড়ে আসা হয়েছিল তারা অবশ্যই তোমাকে বলবে, ‘আমাদের ধনসম্পদ ও পরিবার-পরিজন আমাদেরকে ব্যস্ত করে রেখেছিল। অতএব আমাদের জন্য তুমি ক্ষমা প্রার্থনা করো।’ কদেখুন: ৩:১৬৮তারা মুখে সে কথা বলে যা তাদের অন্তরে নাই। তুমি বলো, ‘আল্লাহ তোমাদের কোনো ক্ষতিসাধন করতে চাইলে বা তোমাদের কোনো হিতসাধন করতে চাইলে কে আছে- যে তাঁর (ইচ্ছার) বিরুদ্ধে তোমাদের জন্য কিছু করার ক্ষমতা রাখে? প্রকৃত বিষয় হলো, তোমরা যা-ই করো সে বিষয়ে আল্লাহ সম্যক অবহিত।
২৭৭০। মদীনার আশপাশের বেদুঈন গোত্রগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তারাও যেন মক্কায় ‘উমরা’ পালনের জন্য পনেরোশ মুসলমানের এ দলের সঙ্গে শামিল হয়, কেননা এ প্রতিবেশী গোত্রগুলোর সাথে মুসলমানদের সম্পর্ক ভালো ছিল। যদিও মহানবী (সা.) নিছক শান্তিময় উদ্দেশ্য নিয়ে রওয়ানা হলেন তথাপি মরুগোত্রের লোকেরা ভাবল যে, কুরাইশরা কখনো মুসলমানদেরকে মক্কায় প্রবেশ করতে দেবে না। এ কারণে যুদ্ধ বেধে যাওয়াও বিচিত্র নয়। মুসলমানরা বড়ো ধরনের কোনো যুদ্ধাস্ত্র সাথে নিচ্ছে না, যুদ্ধ বেধে গেলে অস্ত্রহীন ২৭৭১ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য মুসলমানদের পরাজয় অবশ্যম্ভাবী। এমতাবস্থায় তারা মনে করল, মহানবী (সা.)-এর সাথে গোত্রগুলোর সঙ্গদান তাদের নিজেদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেবার শামিল হবে (মুইর ও কাসীর)। এ আয়াতটি তাবুকের যুদ্ধের সময়ে যে গোত্রগুলো মুসলমানদের সঙ্গে যোগদানের পরিবর্তে পেছনে থেকে গিয়েছিল তাদের সম্বন্ধেও হতে পারে, কেননা সূরা তওবা-তে তাদের সম্বন্ধে একই ধরনের শব্দাবলিই ব্যবহৃত হয়েছে।

بَلۡ ظَنَنۡتُمۡ اَنۡ لَّنۡ یَّنۡقَلِبَ الرَّسُوۡلُ وَالۡمُؤۡمِنُوۡنَ اِلٰۤی اَہۡلِیۡہِمۡ اَبَدًا وَّزُیِّنَ ذٰلِکَ فِیۡ قُلُوۡبِکُمۡ وَظَنَنۡتُمۡ ظَنَّ السَّوۡءِ ۚۖ وَکُنۡتُمۡ قَوۡمًۢا بُوۡرًا ﴿۱۳﴾

১৩
বরং তোমরা ধারণা করছিলে, রসূল ও মুমিনরা নিজেদের পরিবার-পরিজনের কাছে আর কখনো ফিরে আসবে না।২৭৭১ আর এটি তোমাদের অন্তরে সুন্দর করে দেখানো হয়েছে এবং তোমরা কুধারণা পোষণ করেছিলে। বস্তুত তোমরা এক ধ্বংসপ্রাপ্ত জাতি হয়ে গেলে।’
২৭৭১। ইচ্ছাই চিন্তার জন্মদাতা। অশুভ ইচ্ছা অশুভ চিন্তার জন্ম দেয়। তাই যখনই নবী করীম (সা.) কোনো অভিযানের জন্য সকলের প্রতি আহ্বান জানাতেন তখনই মুনাফিকরা মনে মনে এ আশাই পোষণ করত যে, এ দুর্বল ও অল্প সংখ্যক মুসলমান এ অভিযান থেকে তাদের পরিবারের কাছে কখনো ফিরে আসবে না। অতএব কোনো না কোনো অজুহাত দেখিয়ে তারা মুসলমানদের অভিযানগুলো থেকে বিরত থাকত, তবুও তাদের হীন বাসনা কখনো চরিতার্থ হতো না। তারা ব্যর্থতা ও নৈরাশ্য বরণ করত, কেননা প্রত্যেকটি অভিযান থেকেই মুসলমানরা বিজয়ীর বেশে ঘরে ফিরত।

وَمَنۡ لَّمۡ یُؤۡمِنۡۢ بِاللّٰہِ وَرَسُوۡلِہٖ فَاِنَّاۤ اَعۡتَدۡنَا لِلۡکٰفِرِیۡنَ سَعِیۡرًا ﴿۱۴﴾

১৪
আর আল্লাহ ও তাঁর রসূলের প্রতি যে ঈমান আনে না, এরূপ কদেখুন: ১৮:১০৩; ২৯:৬৯; ৩৩:৯; ৭৬:৫অস্বীকারকারীদের জন্য আমরা অবশ্যই লেলিহান আগুন প্রস্তুত করে রেখেছি।খদেখুন: ৪০:১৭

وَلِلّٰہِ مُلۡکُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ یَغۡفِرُ لِمَنۡ یَّشَآءُ وَیُعَذِّبُ مَنۡ یَّشَآءُ ؕ وَکَانَ اللّٰہُ غَفُوۡرًا رَّحِیۡمًا ﴿۱۵﴾

১৫
আর আকাশসমূহ ও পৃথিবীর আধিপত্য আল্লাহরই। গদেখুন: ৩:১৩০; ৫:১৯তিনি যাকে চান ক্ষমা করেন এবং যাকে চান শাস্তি দেন। বস্তুত আল্লাহ অতীব ক্ষমাশীল, বার বার কৃপাকারী।

سَیَقُوۡلُ الۡمُخَلَّفُوۡنَ اِذَا انۡطَلَقۡتُمۡ اِلٰی مَغَانِمَ لِتَاۡخُذُوۡہَا ذَرُوۡنَا نَتَّبِعۡکُمۡ ۚ یُرِیۡدُوۡنَ اَنۡ یُّبَدِّلُوۡا کَلٰمَ اللّٰہِ ؕ قُلۡ لَّنۡ تَتَّبِعُوۡنَا کَذٰلِکُمۡ قَالَ اللّٰہُ مِنۡ قَبۡلُ ۚ فَسَیَقُوۡلُوۡنَ بَلۡ تَحۡسُدُوۡنَنَا ؕ بَلۡ کَانُوۡا لَا یَفۡقَہُوۡنَ اِلَّا قَلِیۡلًا ﴿۱۶﴾

১৬
তোমরা যখন যুদ্ধলব্ধ সম্পদ হস্তগত করার জন্য অগ্রসর হবে তখন পশ্চাতে ছেড়ে যাওয়া লোকেরা অবশ্যই বলবে, ‘আমাদেরকেও তোমাদের পেছনে আসার অনুমতি দাও।’ তারা আল্লাহর সিদ্ধান্তকে পরিবর্তন করে দিতে চায়। তুমি বলো, ‘তোমরা কিছুতেই আমাদের পেছনে আসবে না,২৭৭২ কেননা আল্লাহ আগে থেকেই তোমাদের সম্পর্কে এটি (তথা এ সিদ্ধান্তের কথা) বলে দিয়েছেন।’ এতে তারা বলবে, ‘তোমরা তো বরং আমাদের হিংসা করো।’ সত্য কথা হলো, তারা অতি সামান্যই বুঝে।
২৭৭২। খায়বারের যুদ্ধে মুসলমানদের হাতে যে বিস্তর গনিমত অর্থাৎ পরাজিত শত্রুর পরিত্যক্ত সম্পদ এসেছিল এ আয়াতে সেটির কথা বলা হয়েছে। হুদায়বিয়া থেকে ফেরার পথে এ সূরাটি অবতীর্ণ হয়েছিল। ২০ নম্বর আয়াতে মুসলমানদেরকে বিরাট গনিমতের মাল প্রাপ্তির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। হুদায়বিয়া থেকে ফেরার অল্পদিনের মধ্যেই মহানবী (সা.)-কে খায়বারের ইহুদীদের বিরুদ্ধে অভিযান চালাতে হলো, কেননা তারা বার বার বিশ্বাসঘাতকতা করে ইসলামের ক্ষতিসাধনে লিপ্ত ছিল। বেদুঈন গোত্ররা যারা উমরার জন্য যাত্রাকালে নবী করীম (সা.)-এর সাথে মক্কা গমনে পরান্মুখ ছিল, এখন মুসলমানদের ক্রমোন্নতি দেখে ভাবল খায়বারের এই অভিযানে যোগ দিলে গনিমতের মালের একটা অংশ পাবার সম্ভাবনা রয়েছে। তখন তারা মুসলিম বীর সৈনিকদের সাথে অভিযানে যোগদানের জন্য মহানবী (সা.)-এর কাছে অনুরোধ জানালো। তিনি (সা.) তাদেরকে জানিয়ে দিলেন, যেহেতু গনিমতের সম্পদপ্রাপ্তির প্রতিশ্রুতি কেবল সেসব মুসলমানের সাথে সম্পর্কিত যারা হুদায়বিয়াতে রসূলুল্লাহ (সা.)-এর সঙ্গে ছিলেন, সেহেতু তারা সে অভিযানে শরীক হতে পারে না।

قُلۡ لِّلۡمُخَلَّفِیۡنَ مِنَ الۡاَعۡرَابِ سَتُدۡعَوۡنَ اِلٰی قَوۡمٍ اُولِیۡ بَاۡسٍ شَدِیۡدٍ تُقَاتِلُوۡنَہُمۡ اَوۡ یُسۡلِمُوۡنَ ۚ فَاِنۡ تُطِیۡعُوۡا یُؤۡتِکُمُ اللّٰہُ اَجۡرًا حَسَنًا ۚ وَاِنۡ تَتَوَلَّوۡا کَمَا تَوَلَّیۡتُمۡ مِّنۡ قَبۡلُ یُعَذِّبۡکُمۡ عَذَابًا اَلِیۡمًا ﴿۱۷﴾

১৭
পশ্চাতে ছেড়ে দেওয়া মরুবাসীদের বলো, ‘অচিরেই এক দুর্দান্ত যোদ্ধা জাতির বিরুদ্ধে (যুদ্ধ করার জন্য) তোমরা আহুত হবে।২৭৭৩ তোমরা তাদের সাথে যুদ্ধ করতে থাকবে, অথবা তারা মুসলমান হয়ে যাবে। অতএব তোমরা যদি আনুগত্য করো তাহলে আল্লাহ তোমাদের অতি উত্তম পুরস্কার দান করবেন। আর যেভাবে পূর্বে তোমরা পৃষ্ঠপ্রদর্শন করেছিলে সেভাবে পৃষ্ঠপ্রদর্শন করলে তিনি তোমাদেরকে চরম যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন।’
২৭৭৩। এখানে ‘দুর্দান্ত যোদ্ধা জাতি’ বলতে রোম সাম্রাজ্য বা পারস্য সাম্রাজ্যকে বুঝিয়ে থাকবে, কারণ মুসলমানরা এ পর্যন্ত যতগুলো শত্রুশক্তির মোকাবিলা করেছে তাদের সকলের চেয়ে এ দুটি শক্তি, ধনেজনে ও শৌর্যবীর্যে বহুগুণে শ্রেষ্ঠ ছিল। এখানে ভবিষ্যদ্বাণী করা হয়েছে যে, মুসলমানদের এই পরাক্রমশালী দুর্ধর্ষ শত্রুশক্তির সঙ্গেও অচিরেই দীর্ঘস্থায়ী যুদ্ধ করতে হবে এবং তাদেরকে সম্পূর্ণভাবে পরাভূত ও পদানত করে ছাড়তে হবে। পশ্চাতে পরিত্যক্ত দলকে বলা হচ্ছে যে, যদিও ইহুদীদের বিরুদ্ধে খায়বারের যুদ্ধে গমন ও গনিমতের মালে অংশগ্রহণে তাদেরকে অনুমতি দেওয়া যেতে পারে না, তথাপি তাদেরকে নিকট ভবিষ্যতে এর চেয়ে অধিকতর ক্ষমাতশালী শক্তির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আহ্বান জানানো হবে। সে আহ্বানে সাড়া দিয়ে যদি তারা তখন যুদ্ধে অবতীর্ণ হয় তাহলে তারা ভালোভাবে পুরস্কৃত হবে। এ আয়াতে এটা মনে করা যায় যে, রোমীয় সাম্রাজ্যের ও ইরান সাম্রাজ্যের বিরুদ্ধে যে বিরাট যুদ্ধ হতে যাচ্ছে সে যুদ্ধগুলো অত্যন্ত রক্তক্ষয়ী ও দীর্ঘস্থায়ী হবে। ২৭৭৪ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

لَیۡسَ عَلَی الۡاَعۡمٰی حَرَجٌ وَّلَا عَلَی الۡاَعۡرَجِ حَرَجٌ وَّلَا عَلَی الۡمَرِیۡضِ حَرَجٌ ؕ وَمَنۡ یُّطِعِ اللّٰہَ وَرَسُوۡلَہٗ یُدۡخِلۡہُ جَنّٰتٍ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ ۚ وَمَنۡ یَّتَوَلَّ یُعَذِّبۡہُ عَذَابًا اَلِیۡمًا ﴿٪۱۸﴾

১৮
(জিহাদে যোগ না দিলে) অন্ধের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আবার পঙ্গু ব্যক্তির বিরুদ্ধেও কোনো অভিযোগ নাই, একইভাবে পীড়িত ব্যক্তির বিরুদ্ধেও কোনো অভিযোগ নাই। কদেখুন: ৯:৯১আর যে আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করবে, তিনি তাকে এরূপ জান্নাতসমূহে প্রবেশ করাবেন যার পাদদেশ দিয়ে নদনদী বয়ে যায়। পক্ষান্তরে যে পৃষ্ঠপ্রদর্শন করবে, তিনি তাকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন।খদেখুন: ৪:১৪; ২৪:৫৩; ৩৩:৭২
সূরা আল-ফাতহ - রুকু ২

لَقَدۡ رَضِیَ اللّٰہُ عَنِ الۡمُؤۡمِنِیۡنَ اِذۡ یُبَایِعُوۡنَکَ تَحۡتَ الشَّجَرَۃِ فَعَلِمَ مَا فِیۡ قُلُوۡبِہِمۡ فَاَنۡزَلَ السَّکِیۡنَۃَ عَلَیۡہِمۡ وَاَثَابَہُمۡ فَتۡحًا قَرِیۡبًا ﴿ۙ۱۹﴾

১৯
নিশ্চয় আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছিলেন যখন তারা গাছের নীচে তোমার (নিকট) বয়আত করছিল২৭৭৪ এবং তাদের হৃদয়ে যা ছিল, তিনি তা জানতেন।২৭৭৫ ফলে তিনি তাদের প্রতি প্রশান্তি অবতীর্ণ করলেন এবং তাদেরকে অচিরেই আসন্ন এক বিজয়২৭৭৬ দান করলেন।
২৭৭৪। গুজব ছড়িয়ে পড়েছিল, নবী করীম (সা.) হুদায়বিয়া থেকে মক্কার কুরাইশদের সাথে আলোচনার জন্য দূতরূপে যে উসমান (রা.)-কে তাদের নিকট পাঠিয়েছিলেন, কূটনৈতিক রীতিনীতি ও শ্রদ্ধাবোধকে জলাঞ্জলি দিয়ে তারা সেই দূত উসমান (রা.)-কে হত্যা করে ফেলেছে। এ মিথ্যা সংবাদে মহানবী (সা.) মুসলমানদেরকে বললেন, চিরকালের সম্মানজনক ও প্রচলিত রীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যদি তারা এমন গর্হিত কাজ করে থাকে তাহলে যুদ্ধই হবে এর সমুচিত জবাব। তোমরা কি এ সুমহান সর্বজনীন ‘দৌত্যনীতি’ লঙ্ঘনের প্রতিবাদে যুদ্ধ করতে প্রস্তুত? তখন সমবেত মুসলমানরা প্রত্যেকে হুদায়বিয়ার একটি বাবলা গাছের নীচে হুযূর আকরাম (সা.)-এর হাতে হাত রেখে মরণপণ যুদ্ধের এক অনন্য সাধারণ শপথ গ্রহণ করেছিলেন। হযরত উসমান (রা.)-এর তথাকথিত মৃত্যুর জন্য যতটা নয়, বরং একটা সুমহান ঐতিহ্যবাহী পবিত্র প্রথার মৃত্যুর জন্য তদপেক্ষা বেশি উৎকণ্ঠায় পড়েছিলেন মহানবী (সা.)। এই শপথকে ‘বায়আতুর রিযওয়ান’ বলা হয়ে থাকে। ‘বায়আতুর রিযওয়ান’ দ্বারা বুঝায়, সে সৌভাগ্যশালী ব্যক্তিরা যারা শপথ করেছিলেন, তাঁরা আল্লাহর সন্তুষ্টি লাভ করেছিলেন।
২৭৭৫। মুসলমানদের মনে আল্লাহ তা’লাই দৃঢ়প্রশান্তি ঢেলে দিয়েছিলেন। এর সর্বাপেক্ষা বড়ো প্রমাণ হলো, মাত্র পনেরোশ মুসলমান নিজ বাসভূমি থেকে বহু দূরে, বন্ধুবান্ধবহীন, শত্রু পরিবেষ্টিত অবস্থায় এমন এক শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের স্বীয় কেন্দ্রস্থলে অপমানজনক শর্তে সন্ধির পরিবর্তে মরণপণ যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিল।
২৭৭৬। ‘আসন্ন এক বিজয়’ অর্থাৎ যে বিজয় নাগালের মধ্যে এসে গেছে। এ শব্দগুলো দ্বারা খায়বারের বিজয়কে বুঝিয়েছে। ইহুদীদের ইসলামবিরোধী কার্যকলাপ ও ষড়যন্ত্র চরমে উঠেছিল, বরং খায়বার ছিল এই ষড়যন্ত্রসমূহের আড্ডাখানা ও কেন্দ্রভূমি। তাই হুদায়বিয়া থেকে ফিরে মহানবী (সা.) খায়বারের ইহুদীদের বিরুদ্ধে এক অভিযান পরিচালনা করেন। এ অভিযানে কেবল সেসব সাহাবীই শরীক ছিলেন, যারা তাঁর সাথে হুদায়বিয়াতেও ছিলেন।

وَّمَغَانِمَ کَثِیۡرَۃً یَّاۡخُذُوۡنَہَا ؕ وَکَانَ اللّٰہُ عَزِیۡزًا حَکِیۡمًا ﴿۲۰﴾

২০
আর বিপুল পরিমাণ যুদ্ধ (নির্ধারণ করলেন), যা তারা হস্তগত করতে যাচ্ছে। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।২৭৭৭
২৭৭৭। ‘মাগানিমা কাসীরা’ অর্থ যুদ্ধক্ষেত্রে পরাজিত শত্রুর পরিত্যক্ত বিপুল পরিমাণ মালামাল। আসন্ন যে বিজয়ের প্রতিশ্রুতি পূর্ববর্তী আয়াতে দেওয়া হয়েছে, তাতে পরাজিত শত্রুর কাছ থেকে বহু মালামাল লাভেরও ভবিষ্যদ্বাণী রয়েছে। এ ভবিষ্যদ্বাণী অনুযায়ী ‘খায়বারের যুদ্ধে’ মুসলমানরা বহু ‘মালে গনিমত’ পেয়েছিলেন।