৪৬

الأحقاف

সূরা আল-আহকাফ

Al-Ahqaf

মক্কী ৩৬ আয়াত ৪ রুকু পারা ২৫–২৬

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৩৬ আয়াত এবং ৪ রুকূ

وَیَوۡمَ یُعۡرَضُ الَّذِیۡنَ کَفَرُوۡا عَلَی النَّارِ ؕ اَذۡہَبۡتُمۡ طَیِّبٰتِکُمۡ فِیۡ حَیَاتِکُمُ الدُّنۡیَا وَاسۡتَمۡتَعۡتُمۡ بِہَا ۚ فَالۡیَوۡمَ تُجۡزَوۡنَ عَذَابَ الۡہُوۡنِ بِمَا کُنۡتُمۡ تَسۡتَکۡبِرُوۡنَ فِی الۡاَرۡضِ بِغَیۡرِ الۡحَقِّ وَبِمَا کُنۡتُمۡ تَفۡسُقُوۡنَ ﴿٪۲۱﴾

২১
আর (স্মরণ করো!) যে-দিন অস্বীকারকারীদের আগুনের সামনে উপস্থিত করা হবে। (তাদের বলা হবে,) ‘তোমরা তোমাদের ভালো সবকিছু পার্থিব জীবনেই শেষ করে বসেছ এবং তা সাময়িকভাবে ভোগ করেছ। অতএব আজ তোমাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি দেওয়া হবে,২৭২৮ কেননা তোমরা পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করতে। এছাড়া তোমাদের দুষ্কর্ম করার কারণেও (শাস্তি দেওয়া কদেখুন: ৬:৯৪হবে)।’
সূরা আল-আহকাফ - রুকু ২
২৭২৮। অস্বীকারকারীরা বিচার দিনে যখন তাদের দুষ্কৃতির ফলাফলের মুখোমুখি হবে তখন তাদেরকে বলা হবে, তোমাদেরকে আল্লাহ তা’লা যত ভালো ভালো বস্তু দুনিয়াতে দান করেছিলেন তোমরা সেগুলোকে নিজেদের হীন স্বার্থে চূড়ান্তভাবে নিঃশেষে ব্যবহার করেছিলে, ভালো কাজে বা পরোপকারের উদ্দেশ্যে সেগুলোকে মোটেই ব্যবহার ২৭২৯ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য করো নি। অতএব তোমাদের সে অপকর্মের জন্য এখন অপমান ও লাঞ্ছনাময় প্রতিফল তোমাদেরকে গ্রহণ করতে হবে। এটাই তোমাদের উপযুক্ত পাওনা।

وَاذۡکُرۡ اَخَا عَادٍ ؕ اِذۡ اَنۡذَرَ قَوۡمَہٗ بِالۡاَحۡقَافِ وَقَدۡ خَلَتِ النُّذُرُ مِنۡۢ بَیۡنِ یَدَیۡہِ وَمِنۡ خَلۡفِہٖۤ اَلَّا تَعۡبُدُوۡۤا اِلَّا اللّٰہَ ؕ اِنِّیۡۤ اَخَافُ عَلَیۡکُمۡ عَذَابَ یَوۡمٍ عَظِیۡمٍ ﴿۲۲﴾

২২
খদেখুন: ৭:৬৬; ১১:৫১আর আদ জাতির ভাইকে (অর্থাৎ হৃদকে( স্মরণ করো, যখন সে তার জাতিকে বালির টিলাসমূহের পাশে সতর্ক করেছিল। আর তার পূর্বেও এবং তার পরেও অনেক সতর্ককারী গত হয়েছিল (এবং তাদের প্রত্যেকেই এ শিক্ষা দিয়েছিল,) ‘তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত কোরো না। নিশ্চয় আমি তোমাদের সম্পর্কে এক মহাদিবসের শাস্তির আশঙ্কা করছি।’গদেখুন: ৭:৭১

قَالُوۡۤا اَجِئۡتَنَا لِتَاۡفِکَنَا عَنۡ اٰلِہَتِنَا ۚ فَاۡتِنَا بِمَا تَعِدُنَاۤ اِنۡ کُنۡتَ مِنَ الصّٰدِقِیۡنَ ﴿۲۳﴾

২৩
তারা বলল, ‘তুমি কি আমাদেরকে আমাদের সব উপাস্য থেকে বিমুখ করতে এসেছ? তুমি সত্যবাদী হয়ে থাকলে তা আমাদের কাছে নিয়ে আসো যার মাধ্যমে তুমি আমাদের ভয় দেখাচ্ছো।’

قَالَ اِنَّمَا الۡعِلۡمُ عِنۡدَ اللّٰہِ ۫ۖ وَاُبَلِّغُکُمۡ مَّاۤ اُرۡسِلۡتُ بِہٖ وَلٰکِنِّیۡۤ اَرٰٮکُمۡ قَوۡمًا تَجۡہَلُوۡنَ ﴿۲۴﴾

২৪
সে বলল, ‘নিশ্চয় (প্রকৃত) জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে।২৭২৯ আর আমাকে যা দিয়ে (অর্থাৎ যে বাণীসহ) পাঠানো হয়েছে আমি তোমাদের তা-ই পৌঁছাচ্ছি, কিন্তু আমি তোমাদেরকে এক অতি অজ্ঞ জাতিরূপে দেখতে পাচ্ছি।’
২৭২৯। মানুষ কোন অবস্থার মধ্যে কী কী ছোটো-বড়ো, ভালো-মন্দ কাজ করল তা একমাত্র আল্লাহ তা’লাই জানেন। অতএব একমাত্র আল্লাহ তা’লাই জানেন, সে ব্যক্তি কতটা শাস্তিযোগ্য এবং কতটা শাস্তিযোগ্য নয়। আল্লাহ তা’লার ওপরই নির্ভর করে যে, তিনি কখন, কোথায়, কীভাবে ও কোন ধরনের শাস্তি প্রদান করবেন।

فَلَمَّا رَاَوۡہُ عَارِضًا مُّسۡتَقۡبِلَ اَوۡدِیَتِہِمۡ ۙ قَالُوۡا ہٰذَا عَارِضٌ مُّمۡطِرُنَا ؕ بَلۡ ہُوَ مَا اسۡتَعۡجَلۡتُمۡ بِہٖ ؕ رِیۡحٌ فِیۡہَا عَذَابٌ اَلِیۡمٌ ﴿ۙ۲۵﴾

২৫
এরপর তারা যখন সেটিকে (অর্থাৎ আযাবকে) এক মেঘের আকারে তাদের উপত্যকাগুলোর দিকে এগিয়ে আসতে দেখল তখন তারা বলল, ‘এ তো একখণ্ড মেঘ মাত্র, যা আমাদের ওপর বৃষ্টি বর্ষণ করবে।’ (আমরা বললাম,) ‘না, বরং এ তো সেটিই (অর্থাৎ আযাব) যা তোমরা তড়িঘড়ি কামনা করতে। কদেখুন: ৪১:১৭এটি এমন এক ঝড়ো বাতাস যার মাঝে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।

تُدَمِّرُ کُلَّ شَیۡءٍۭ بِاَمۡرِ رَبِّہَا فَاَصۡبَحُوۡا لَا یُرٰۤی اِلَّا مَسٰکِنُہُمۡ ؕ کَذٰلِکَ نَجۡزِی الۡقَوۡمَ الۡمُجۡرِمِیۡنَ ﴿۲۶﴾

২৬
তা (অর্থাৎ ঝড়ো বাতাস) নিজ প্রতিপালক-প্রভুর আদেশে সবকিছু ধ্বংস করে দেয়।’ অতএব তারা এমন (ভাবে ধ্বংস) হয়ে গেল যার ফলে তাদের ঘরদোর ছাড়া আর কিছুই দেখা যেত না। এভাবেই আমরা অপরাধী জাতিকে প্রতিফল দিয়ে থাকি।

وَلَقَدۡ مَکَّنّٰہُمۡ فِیۡمَاۤ اِنۡ مَّکَّنّٰکُمۡ فِیۡہِ وَجَعَلۡنَا لَہُمۡ سَمۡعًا وَّاَبۡصَارًا وَّاَفۡـِٕدَۃً ۫ۖ فَمَاۤ اَغۡنٰی عَنۡہُمۡ سَمۡعُہُمۡ وَلَاۤ اَبۡصَارُہُمۡ وَلَاۤ اَفۡـِٕدَتُہُمۡ مِّنۡ شَیۡءٍ اِذۡ کَانُوۡا یَجۡحَدُوۡنَ ۙ بِاٰیٰتِ اللّٰہِ وَحَاقَ بِہِمۡ مَّا کَانُوۡا بِہٖ یَسۡتَہۡزِءُوۡنَ ﴿٪۲۷﴾

২৭
খদেখুন: ৬:৭আর নিশ্চয় আমরা তাদেরকে যেভাবে প্রতিষ্ঠিত করেছিলাম তোমাদেরকে সেভাবে প্রতিষ্ঠা দান করি নি। আর আমরা তাদেরকে (তোমাদের মতো) কান, চোখ এবং হৃদয়২৭৩০ দিয়েছিলাম, কিন্তু তাদের কান, তাদের চোখ এবং তাদের হৃদয় তাদের কোনো কাজে এলো না, কেননা তারা জিদের বশে আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করেছিল। গদেখুন: ২১:৪২আর যা।৬) নিয়ে তারা ঠাট্টাবিদ্রুপ করত তা-ই তাদেরকে ঘিরে ফেলল।
সূরা আল-আহকাফ - রুকু ৩
২৭৩০। ‘আফইদা’ (হৃদয়সমূহ) ‘ফুআদ’ শব্দের বহুবচন। ‘ফুআদ’ ও ‘কালব’ সমার্থক ও উভয় শব্দের দ্বারাই হৃদয়, মন ও বুদ্ধি (মস্তিষ্ক) বুঝায়। কুরআন শরীফেও শব্দ দুটি সমার্থকরূপে ব্যবহৃত হয়েছে। ২৮:১১ আয়াতে উভয় শব্দকে একত্রে ব্যবহার করা হয়েছে এবং অর্থ হয়েছে হৃদয়। এগুলোর কোন শব্দটি কোথায় হৃদয় বা কোথায় মন অর্থে ব্যবহৃত হয়েছে তা নির্ধারণ করতে হবে প্রসঙ্গানুসারে। কোনো কোনো লেখক ‘ফুআদ’ ও ‘কালব’ শব্দদ্বয়ের মধ্যে অর্থের তারতম্য করে থাকেন। ‘কালব’ শব্দের অর্থের মধ্যে কিছু বিশেষ ব্যাপকতা আছে যা ‘ফুআদ’ শব্দে নাই। ‘ফুআদ’ শব্দটি ‘কালব’-এর (গিশা বা ভিআ) মধ্যস্থল বা ভিতরের দিকটা বুঝায়। ‘তারা ফুআদুহু’ মানে তার মন, বুদ্ধি, সাহস পলায়ন করল (লেইন)।

وَلَقَدۡ اَہۡلَکۡنَا مَا حَوۡلَکُمۡ مِّنَ الۡقُرٰی وَصَرَّفۡنَا الۡاٰیٰتِ لَعَلَّہُمۡ یَرۡجِعُوۡنَ ﴿۲۸﴾

২৮
আর আমরা অবশ্যই তোমাদের চারপাশের২৭৩১ জনপদগুলো ধ্বংস করে দিয়েছি এবং বিভিন্নভাবে নিদর্শনাবলি বর্ণনা করেছি,২৭৩২ যেন তারা ফিরে আসে।
২৭৩১। আদ ও তুব্বা জাতি দক্ষিণ-আরব অঞ্চলগুলোতে বিরাট এলাকার ওপর আধিপত্য বিস্তার করেছিল। সামূদ জাতি আরব দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে, আর মৃত সাগরের (ডেড সী) তীরে ছিল সদোম ও ঘমোরার শহর। এ ঐতিহাসিক পুরাতন প্রসিদ্ধ স্থানগুলোর ধ্বংসপ্রাপ্তি অবশ্যই মক্কাবাসীর চক্ষু উন্মীলন করার বিষয় ছিল। তোমাদের চারপাশের শব্দগুলো দ্বারা সারা বিশ্বকেও বুঝাতে পারে।
২৭৩২। কুরআন বার বার ঘুরেফিরে ঈমানের মৌলিক সমস্যাবলির আলোচনায় ফিরে আসে এবং নৈতিক ও আধ্যাত্মিক বিষয়াদির প্রতি দৃষ্টি আকর্ষণ করে। বিভিন্নভাবে, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন দিক থেকে বিষয়টি এজন্য উত্থাপন করা হয়, যাতে বিভিন্ন ধরনের রুচি, মনমানসিকতা ও দৃষ্টিভঙ্গিসম্পন্ন লোক সন্দেহ ও সংশয় মুক্ত হতে পারে। ভাসাভাসা চিন্তার লোক ও সংস্কারাচ্ছন্ন মন এক পুনরুক্তির পর্যায়ে ফেললেও প্রকৃতপক্ষে মানুষের শতসহস্র সমস্যার দিকে লক্ষ করলে বার বার উপস্থাপনের প্রয়োজনীয়তাকে কেউই অস্বীকার করতে পারবে না, বরং এটাই একমাত্র সঠিক পন্থা।

فَلَوۡلَا نَصَرَہُمُ الَّذِیۡنَ اتَّخَذُوۡا مِنۡ دُوۡنِ اللّٰہِ قُرۡبَانًا اٰلِـہَۃً ؕ بَلۡ ضَلُّوۡا عَنۡہُمۡ ۚ وَذٰلِکَ اِفۡکُہُمۡ وَمَا کَانُوۡا یَفۡتَرُوۡنَ ﴿۲۹﴾

২৯
তাহলে আল্লাহকে বাদ দিয়ে তারা (তাঁর) নৈকট্যলাভের মাধ্যমরূপে যাদের উপাস্য বানিয়েছিল- তারা কেন তাদের সাহায্য করল না? বরং তারা তো তাদের কাছ থেকে উধাও হয়ে গেল। আর এটি ছিল তাদের মিথ্যাচার এবং মিথ্যা রটনার পরিণতি।

وَاِذۡ صَرَفۡنَاۤ اِلَیۡکَ نَفَرًا مِّنَ الۡجِنِّ یَسۡتَمِعُوۡنَ الۡقُرۡاٰنَ ۚ فَلَمَّا حَضَرُوۡہُ قَالُوۡۤا اَنۡصِتُوۡا ۚ فَلَمَّا قُضِیَ وَلَّوۡا اِلٰی قَوۡمِہِمۡ مُّنۡذِرِیۡنَ ﴿۳۰﴾

৩০
আর (স্মরণ করো!) কদেখুন: ৪২:৪৭আমরা যখন কুরআন শুনতে আগ্রহী জিনদের২৭৩৩ একটি দলকে তোমার কাছে টেনে নিয়ে এসেছিলাম। তারা যখন এতে (তথা কুরআন পাঠের সভায়) উপস্থিত হলো তখন তারা বলল, ‘নীরব থাকো।’ অতঃপর যখন (কুরআন শোনা) শেষ হলো তখন তারা তাদের জাতির কাছে সতর্ককারী হিসাবে ফিরে গেল।খদেখুন: ৭২:২
২৭৩৩। যে জিনদের দলের কথা এখানে বলা হয়েছে, তারা ছিলেন নাসিবাইনের ইহুদীদের একটি সম্প্রদায়। কেউ বলেন, তারা এসেছিলেন ইরাকের মওসুল বা নীনেভা থেকে। মক্কাবাসীদের বিরোধিতার কথা চিন্তা করে তারা মহানবী (সা.)-এর সাথে রাতে সাক্ষাৎ করলেন। তারা গাম্ভীর্যের সাথে কুরআন শ্রবণ করলেন এবং মহানবী (সা.)- এর সাথে অনেক কথাবার্তা বললেন। তারা ইসলাম ধর্ম গ্রহণ করে এর নববাণীকে নিজেদের লোকের কাছে পৌঁছেছিলেন। তারাও ইসলামের এই নতুন বাণী শ্রবণ করে তা গ্রহণ করলেন (বায়ান, ৮ম খণ্ড, আরো দেখুন ৭২:২)।