৪৪

الدخان

সূরা আদ-দুখান

Ad-Dukhan

মক্কী ৬০ আয়াত ৩ রুকু পারা ২৫

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৬০ আয়াত এবং ৩ রুকূ

فَارۡتَقِبۡ یَوۡمَ تَاۡتِی السَّمَآءُ بِدُخَانٍ مُّبِیۡنٍ ﴿ۙ۱۱﴾

১১
অতএব তুমি সে-দিনের অপেক্ষা করো যখন আকাশে এক স্পষ্ট ধোঁয়া প্রকাশিত হবে,২৬৯৪
২৬৯৪। হযরত মহানবী (সা.)-এর সময়ে মক্কায় একবার ভয়াবহ, দীর্ঘস্থায়ী দুর্ভিক্ষ হয়েছিল। তখন মক্কার অবিশ্বাসীদের প্রধান নেতা আবু সুফিয়ান নবী করীম (সা.)-এর কাছে সবিনয়ে অনুরোধ করেছিল, তিনি যেন এই মহাবিপদ থেকে মক্কাবাসীদের উদ্ধারের জন্য দোয়া করেন। এখানে সেই ঘোর দুর্ভিক্ষের ঘটনার প্রতিই হয়ত ইঙ্গিত করা হয়েছে। এই দুর্ভিক্ষ ‘দুখান’ (ধোঁয়া) শব্দ দ্বারা এ কারণে বিবৃত করা হয়েছে যে, কথিত ইতিহাস অনুযায়ী দুর্ভিক্ষে পীড়িত দিশেহারা মানুষ ক্ষুধার তাড়নায় চোখের সামনে কেবল ভাসমান ধোঁয়াই দেখত। অথবা ‘দুখান’ শব্দটি এখানে ব্যবহৃত হবার এ যুক্তিও থাকতে পারে যে, দীর্ঘকাল অনাবৃষ্টির ফলেও মক্কার সারাটা আবহাওয়াই ধুলাবালুময় হয়ে পড়েছিল। ‘দুখান’ শব্দের এক অর্থ ধুলা (লেইন)। এ আয়াতটি গত দুটি মহাযুদ্ধের প্রতিও আরোপিত হতে পারে। সে দুটি বিশ্বযুদ্ধে শহর-উপশহরগুলো জ্বলেপুড়ে ভস্মে পরিণত হয়েছিল এবং ধ্বংসস্তুপ থেকে ধূম্রকুণ্ডলী উঠে আবহাওয়াকে ধোঁয়া ও বালু দ্বারা আচ্ছন্ন করে ফেলেছিল।

یَّغۡشَی النَّاسَ ؕ ہٰذَا عَذَابٌ اَلِیۡمٌ ﴿۱۲﴾

১২
যা মানুষকে ঢেকে ফেলবে। এটা হবে এক মহাযন্ত্রণাদায়ক শাস্তি।

رَبَّنَا اکۡشِفۡ عَنَّا الۡعَذَابَ اِنَّا مُؤۡمِنُوۡنَ ﴿۱۳﴾

১৩
(তারা বলবে,) “’হে আমাদের প্রতিপালক-প্রভু! আমাদের ওপর থেকে এ আযাব দূর করে দাও। নিশ্চয় আমরা ঈমান আনব।’

اَنّٰی لَہُمُ الذِّکۡرٰی وَقَدۡ جَآءَہُمۡ رَسُوۡلٌ مُّبِیۡنٌ ﴿ۙ۱۴﴾

১৪
এখন তাদের জন্য উপদেশ গ্রহণ করা কীভাবে সম্ভব হতে পারে, অথচ সুস্পষ্ট যুক্তিপ্রমাণসহ এক রসূল তাদের কাছে এসে গেছে?

ثُمَّ تَوَلَّوۡا عَنۡہُ وَقَالُوۡا مُعَلَّمٌ مَّجۡنُوۡنٌ ﴿ۘ۱۵﴾

১৫
এ সত্ত্বেও তারা তার দিক থেকে মুখ ফিরিয়ে নিল এবং বলল, ঘদেখুন: ৩৭:৩৭; ৬৮:৫২‘এ যে শেখানো- পড়ানো এক বদ্ধ উন্মাদ।’

اِنَّا کَاشِفُوا الۡعَذَابِ قَلِیۡلًا اِنَّکُمۡ عَآئِدُوۡنَ ﴿ۘ۱۶﴾

১৬
নিশ্চয় আমরা অল্পকালের জন্য শাস্তি প্রত্যাহার করব। (কিন্তু) তোমরা অবশ্যই (সেই অপকর্মের) পুনরাবৃত্তি করতে যাচ্ছো।২৬৯৫
২৬৯৫। বিশ্বস্ত ও নির্ভরযোগ্য হাদীস অনুযায়ী মহানবী (সা.)-এর প্রার্থনার ফলে সে দুর্ভিক্ষ দূরীভূত হয়েছিল, কিন্তু এটা দেখেও মক্কার কুরাইশরা সত্যের প্রতি আকৃষ্ট হলো না এবং মহানবী (সা.)-এর বিরোধিতা অব্যাহত রাখল।

یَوۡمَ نَبۡطِشُ الۡبَطۡشَۃَ الۡکُبۡرٰی ۚ اِنَّا مُنۡتَقِمُوۡنَ ﴿۱۷﴾

১৭
যে-দিন আমরা কঠোর হস্তে (তোমাদের) পাকড়াও করব।২৬৯৬ নিশ্চয় আমরা প্রতিশোধ গ্রহণকারী।
২৬৯৬। ‘যে-দিন আমরা কঠোর হস্তে (তোমাদের) পাকড়াও করব’ এ বাক্যটি বদরের যুদ্ধে কুরাইশদের শোচনীয় পরাজয় অথবা মক্কাপতনের ঘটনার প্রতি নির্দেশ করে বলে মনে হয়।

وَلَقَدۡ فَتَنَّا قَبۡلَہُمۡ قَوۡمَ فِرۡعَوۡنَ وَجَآءَہُمۡ رَسُوۡلٌ کَرِیۡمٌ ﴿ۙ۱۸﴾

১৮
আর নিশ্চয় আমরা তাদের পূর্বে ফেরাউনের জাতিকে পরীক্ষা করেছিলাম যখন তাদের কাছে একজন সম্মানিত রসূল এসেছিল।

اَنۡ اَدُّوۡۤا اِلَیَّ عِبَادَ اللّٰہِ ؕ اِنِّیۡ لَکُمۡ رَسُوۡلٌ اَمِیۡنٌ ﴿ۙ۱۹﴾

১৯
(সে তাদের বলেছিল,) ‘তোমরা আমার কাছে আল্লাহর বান্দাদের তুলে দাও। নিশ্চয় আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রসূল।

وَّاَنۡ لَّا تَعۡلُوۡا عَلَی اللّٰہِ ۚ اِنِّیۡۤ اٰتِیۡکُمۡ بِسُلۡطٰنٍ مُّبِیۡنٍ ﴿ۚ۲۰﴾

২০
আর তোমরা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ কোরো না। নিশ্চয় আমি তোমাদের কাছে এক স্পষ্ট (ও) অকাট্য প্রমাণ উপস্থাপন করতে যাচ্ছি।