৪৩

الزخرف

সূরা আয-যুখরুফ

Az-Zukhruf

মক্কী ৯০ আয়াত ৭ রুকু পারা ২৫

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৯০ আয়াত এবং ৭ রুকূ

اُدۡخُلُوا الۡجَنَّۃَ اَنۡتُمۡ وَاَزۡوَاجُکُمۡ تُحۡبَرُوۡنَ ﴿۷۱﴾

৭১
তোমরা জান্নাতে প্রবেশ করো। (সেখানে) তোমাদের এবং তোমাদের জীবনসাথিদের সম্মানিত ও সুখী করা হবে।’

یُطَافُ عَلَیۡہِمۡ بِصِحَافٍ مِّنۡ ذَہَبٍ وَّاَکۡوَابٍ ۚ وَفِیۡہَا مَا تَشۡتَہِیۡہِ الۡاَنۡفُسُ وَتَلَذُّ الۡاَعۡیُنُ ۚ وَاَنۡتُمۡ فِیۡہَا خٰلِدُوۡنَ ﴿ۚ۷۲﴾

৭২
কদেখুন: ৭:৪৪; ১৯:৬৪সোনার বাসনপত্র ও পানপাত্র তাদের ঘুরে ঘুরে পরিবেশন করা হবে এবং এতে তাদের জন্য সে সবকিছু থাকবে যা তাদের মন চাইবে আর (যাতে তাদের) চোখ জুড়াবে। ‘আর তোমরা সেখানে চিরকাল থাকবে।

وَتِلۡکَ الۡجَنَّۃُ الَّتِیۡۤ اُوۡرِثۡتُمُوۡہَا بِمَا کُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ ﴿۷۳﴾

৭৩
খদেখুন: ৫৫:৫৩; ৭৭:৪৩আর এ হলো সেই জান্নাত- তোমাদের কৃতকর্মের দরুন যার উত্তরাধিকারী তোমাদের করা হয়েছে।

لَکُمۡ فِیۡہَا فَاکِہَۃٌ کَثِیۡرَۃٌ مِّنۡہَا تَاۡکُلُوۡنَ ﴿۷۴﴾

৭৪
গদেখুন: ২০:৭৫তোমাদের জন্য এতে প্রচুর ফলফলাদি থাকবে, যা থেকে তোমরা খাবে।’ঘদেখুন: ২:৮৭; ৪০:৫০-৫১

اِنَّ الۡمُجۡرِمِیۡنَ فِیۡ عَذَابِ جَہَنَّمَ خٰلِدُوۡنَ ﴿ۚۖ۷۵﴾

৭৫
গদেখুন: ৬:৪নিশ্চয় অপরাধীরা দীর্ঘকাল জাহান্নামের শাস্তিতে নিপতিত থাকবে।

لَا یُفَتَّرُ عَنۡہُمۡ وَہُمۡ فِیۡہِ مُبۡلِسُوۡنَ ﴿ۚ۷۶﴾

৭৬
(সেই শাস্তি) তাদের থেকে লাঘব করা হবে না আর তারা এতে নিরাশ হয়ে পড়ে থাকবে।

وَمَا ظَلَمۡنٰہُمۡ وَلٰکِنۡ کَانُوۡا ہُمُ الظّٰلِمِیۡنَ ﴿۷۷﴾

৭৭
আর আমরা তাদের প্রতি অবিচার করি নি, বরং তারা নিজেরাই ছিল সীমালঙ্ঘনকারী।

وَنَادَوۡا یٰمٰلِکُ لِیَقۡضِ عَلَیۡنَا رَبُّکَ ؕ قَالَ اِنَّکُمۡ مّٰکِثُوۡنَ ﴿۷۸﴾

৭৮
আর তারা চিৎকার করে বলবে, “হে (জাহান্নামের তত্ত্বাবধায়ক) ‘মালিক’!২৬৮৭ তোমার প্রতিপালক-প্রভু যেন আমাদের নিশ্চিহ্ন করে দেন।” সে বলবে, ‘তোমাদের এখানেই থাকতে হবে।’
২৬৮৭। ‘মালিক’ অর্থ কর্তা বা অধিপতি। এখানে দোযখের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বুঝাচ্ছে।

لَقَدۡ جِئۡنٰکُمۡ بِالۡحَقِّ وَلٰکِنَّ اَکۡثَرَکُمۡ لِلۡحَقِّ کٰرِہُوۡنَ ﴿۷۹﴾

৭৯
(আল্লাহ বলবেন,) ‘নিশ্চয় আমরা তোমাদের কাছে সত্য নিয়ে এসেছিলাম, কিন্তু তোমাদের অধিকাংশই সত্যকে অপছন্দ করত।’

اَمۡ اَبۡرَمُوۡۤا اَمۡرًا فَاِنَّا مُبۡرِمُوۡنَ ﴿ۚ۸۰﴾

৮০
তারা কি কিছু করার সিদ্ধান্ত নিয়েছে? তাহলে নিশ্চয় আমরাও কিছু করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি।