৩৮

ص

সূরা সোয়াদ

Sad

মক্কী ৮৯ আয়াত ৫ রুকু পারা ২৩

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৮৯ আয়াত এবং ৫ রুকূ

قَالَ فَاِنَّکَ مِنَ الۡمُنۡظَرِیۡنَ ﴿ۙ۸۱﴾

৮১
তিনি বললেন, ‘নিশ্চয় তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত।কদেখুন: ৭:১৬; ১৫:৩৮

اِلٰی یَوۡمِ الۡوَقۡتِ الۡمَعۡلُوۡمِ ﴿۸۲﴾

৮২
খদেখুন: ১৫:৩৯এ (অবকাশ হবে) এক নির্ধারিত সময় পর্যন্ত।২৫৫৯
২৫৫৯। মিথ্যার ওপর সত্যের চূড়ান্ত বিজয়ের সময়, যখন মিথ্যার পূজারিরা সম্পূর্ণ নিষ্পেষিত হয়ে যায়।

قَالَ فَبِعِزَّتِکَ لَاُغۡوِیَنَّہُمۡ اَجۡمَعِیۡنَ ﴿ۙ۸۳﴾

৮৩
সে বলল, ‘তাহলে তোমার মর্যাদার শপথ! গদেখুন: ৭:১৭-১৮; ১৫:৪০অবশ্যই আমি তাদের সবাইকে বিপথগামী করব,

اِلَّا عِبَادَکَ مِنۡہُمُ الۡمُخۡلَصِیۡنَ ﴿۸۴﴾

৮৪
তাদের মাঝ থেকে কেবল তোমার মনোনীত বান্দাদের ছাড়া।’*
* ৮৩-৮৪ নম্বর আয়াতে বলা হয়েছে, শয়তানকে যখন খোদা তা’লা বিতাড়িত করলেন তখন সে তার ঔদ্ধত্যের দরুন খোদা তা’লাকে বলল, যে-সব বান্দাকে তুমি আমার ওপর প্রাধান্য দিয়েছ আমাকে অবকাশ দেওয়া হলে সব ধরনের ধোঁকা দিয়ে আমি তোমার কাছ থেকে তাদের ছিনিয়ে নেব। তখন তারা তোমার পরিবর্তে আমার উপাসনা করবে। তোমার একনিষ্ঠ বান্দারা কেবল এর ব্যতিক্রম হবে। তাদের ওপর আমার কোনো প্রভাব খাটবে না। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য]

قَالَ فَالۡحَقُّ ۫ وَالۡحَقَّ اَقُوۡلُ ﴿ۚ۸۵﴾

৮৫
তিনি বললেন, ‘অতএব সত্য এটাই, আর আমি সত্যই বলি,

لَاَمۡلَـَٔنَّ جَہَنَّمَ مِنۡکَ وَمِمَّنۡ تَبِعَکَ مِنۡہُمۡ اَجۡمَعِیۡنَ ﴿۸۶﴾

৮৬
নিশ্চয় আমি তোমার দ্বারা এবং তাদের মাঝ থেকে যারা তোমার অনুসরণ করবে তাদের দ্বারা জাহান্নাম পূর্ণ করব।২৫৬০
২৫৬০। আল্লাহর সাথে শয়তানের এই বাক্যালাপকে সত্য সত্য কথোপকথন মনে করা ঠিক হবে না। এটা রূপক বর্ণনা যা দ্বারা নবী আগমনের সময় যে অবস্থা বিরাজ করে এবং যে পরিস্থিতির উদ্ভব, তারই চিত্র তুলে ধরা হয়েছে। ৭২ নম্বর আয়াতে ‘মানুষ সৃষ্টির’ যে উল্লেখ আছে তা বিশেষভাবে নবীর ‘অভ্যুদয়ের’ ব্যাপারেই প্রযোজ্য।

قُلۡ مَاۤ اَسۡـَٔلُکُمۡ عَلَیۡہِ مِنۡ اَجۡرٍ وَّمَاۤ اَنَا مِنَ الۡمُتَکَلِّفِیۡنَ ﴿۸۷﴾

৮৭
তুমি বলো, ‘আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না এবং আমি লৌকিকতা প্রদর্শনকারীও নই।

اِنۡ ہُوَ اِلَّا ذِکۡرٌ لِّلۡعٰلَمِیۡنَ ﴿۸۸﴾

৮৮
এ (কুরআন) তো বিশ্বজগতের জন্য কেবল এক মহান উপদেশবাণী। ক.

وَلَتَعۡلَمُنَّ نَبَاَہٗ بَعۡدَ حِیۡنٍ ﴿٪۸۹﴾

৮৯
আর কিছুকাল পরে তোমরা এর (প্রকৃত) মর্মার্থ অবশ্যই জানতে পারবে।’২৫৬১
সূরা সোয়াদ - রুকু ৫
২৫৬১। এখানে রসূল করীম (সা.)-এর মুখের বাণীর মাধ্যমে আল্লাহ তা’লা একথা কাফিরদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে, অবিশ্বাসীরা অচিরেই তাঁর (সা.) রিসালতের সত্যতা উপলব্ধি করতে পারবে। ১৯:৮৯-৯৩।