ص
Sad
মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৮৯ আয়াত এবং ৫ রুকূ
(হিজরতের পূর্বে অবতীর্ণ)
নবুওয়তী জীবনের প্রাথমিক বছরগুলোর মধ্যেই মক্কায় এ সূরাটি অবতীর্ণ হয়েছিল। বায়হাকী ও ইবনে মারদাওয়াই বলেন, ইবনে আব্বাস এই মত পোষণ করতেন এবং অন্যান্য উচ্চশ্রেণির আলেমরা তাঁর এই অভিমতের সাথে একমত ছিলেন। বিষয়বস্তুর দিক দিয়ে সূরা সাফফাতের সাথে এই সূরাটির মিল রয়েছে। সূরা সাফফাতের শেষাংশে আল্লাহ তা’লা অত্যন্ত জোরালোভাবে ঘোষণা করেন: আল্লাহর সৈনিকরাই বিজয়ী হবে এবং যে-দিন অবিশ্বাসীদের দোরগোড়ায় আল্লাহর শাস্তি অবতীর্ণ হবে, সে-দিনটি তাদের জন্য হবে একটি কালো দিবস। এ সূরাটিও একই ধরনের শক্তিশালী ঘোষণার মাধ্যমে আরম্ভ হয়েছে যে, সত্যময় আল্লাহর অমোঘ সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বাসীরা ধনেজনে, মানেসম্ভ্রমে ও শক্তিসামর্থ্যে উন্নত হয়ে উঠবে আর সাথে সাথে অবিশ্বাসী ও অস্বীকারকারীরা অপমান, লাঞ্ছনা ও ধ্বংসের মধ্যে নিপতিত হবে।
শুরুতেই আল্লাহ তা’লা পবিত্র কুরআনের কসম খেয়ে ঘোষণা করছেন, কুরআনকে জীবনের সারথি বানিয়ে এবং এর শিক্ষা অনুযায়ী জীবনযাপন করে বিশ্বাসীরা গৌরব ও সম্মানের উচ্চাসনে অধিষ্ঠিত হবে আর বিশ্বের বড়ো বড়ো শক্তিশালী জাতিসমূহের মধ্যে নিজেদের জন্য সম্মানিত স্থান করে নেবে। এই ঘোষণাতে আরো বলা হয়েছে, মক্কার অবিশ্বাসীরা তোতা পাখির মতো বার বার বলছে তাদেরই মতো একজন মানুষের কথায় তারা নিজেদের দেবদেবীর উপাসনা কখনো ছেড়ে দিতে পারে না। এই বোকামিপূর্ণ কথার প্রত্যুত্তরে বলা হচ্ছে: ‘তারা আল্লাহর দয়া ও করুণার অধিকারপ্রাপ্ত হয়েছে বলে যে দাবি করে তা কখন থেকে শুরু হয়েছে? এটা তো একমাত্র আল্লাহরই অধিকার যে, তাঁর সৃষ্টজীবের কাছে তাঁর ইচ্ছাকে বহন করে পৌঁছে দেবার জন্য তিনি স্বয়ং যাকে যোগ্য মনে করেন তাকেই মনোনয়ন দান করেন এবং এখন সে কাজের জন্য মহানবী মুহাম্মদ (সা.)-কে মনোনয়ন দান করেছেন।’
তওহীদবাদী মুমিনরা শক্তি, ধনসম্পদ ও সম্মানে ভূষিত হবে এবং অবিশ্বাসী কুচক্রীরা অপমান ও পরাজয় বরণ করবে, জোরালোভাবে এই ভবিষ্যদ্বাণী করার পর সূরার সূচনাতে হযরত দাউদ ও সুলায়মান (আ.) নবীদ্বয়ের রাজত্বকালে ইসরাঈলী জাতি যে গৌরবময় উন্নতি সাধন করেছিল, এর বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। তারপর উল্লেখ করা হয়েছে, দাউদ নবীর (আ.) গৌরবোজ্জ্বল রাজত্বকালে তাঁর শক্তি ও ক্ষমতাকে ক্ষুন্ন করার জন্য চক্রান্ত শুরু হয়ে গেল। অতঃপর হযরত সুলায়মান নবীর রাজত্বকালে যখন ইসরাঈলীরা জাগতিক উন্নতির চরম সীমায় পৌছে সম্পদ-স্বাচ্ছন্দ্যের মধ্যে গড়াগড়ি খেতে লাগল তখনই অধঃপতন ও সংহতি হরণের বীজ উপ্ত হলো। পরোক্ষভাবে মহানবী (সা.)-কে বলা হলো, তাঁর ক্রমাগত শক্তি বৃদ্ধিতে শত্রুরা ঈর্ষায় অন্ধ হয়ে তাঁর জীবননাশের ষড়যন্ত্রে লিপ্ত হবে আর ইসলামকে অঙ্কুরেই ধ্বংস করার প্রচেষ্টা চালাবে, কিন্তু তাদের এসব ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবসিত হবে এবং ইসলাম উত্তরোত্তর উন্নতি ও শক্তি অর্জন করতে থাকবে। তবে মুসলমানরা যদি যথাযথ সতর্কতা অবলম্বন না করে তাহলে তারা ক্ষতির মধ্যে পতিত হবে এবং দেখতে পাবে যে, তাদের চরম উন্নতির সময় অশুভ শক্তিসমূহ তাদের ঐক্য, সংহতি ও স্থায়িত্ব বিপন্ন করে তুলবে। অতঃপর আইয়ূব (আ.)-এর কথা উল্লেখপূর্বক বলা হলো, তিনি কষ্টের মধ্যে পড়েছিলেন, কিন্তু তাঁর সেই সাময়িক দুঃখকষ্ট স্বল্পকালের মধ্যেই তিরোহিত হয়েছিল এবং তাঁর ক্ষতিসমূহ দ্বিগুণভাবে পূরণ করা হয়েছিল। আইয়ূব (আ.)-এর উল্লেখের পরে সংক্ষিপ্তভাবে হযরত ইবরাহীম, ইসহাক, ইয়াকূব, ইসমাঈল, ইলইয়াস এবং যুল-কিফল (আ.) নবীগণের নাম উল্লেখ করে বলা হলো, যে-সব সৎলোক তাদের দৃষ্টান্ত অনুসরণ করে জীবনপথে অগ্রসর হবে তারা আল্লাহর অশেষ ও অফুরন্ত অনুগ্রহরাজির অধিকারী হবে। সূরার শেষাংশে এই উপদেশ দেওয়া হয়েছে, যখনই মানুষ সত্য ভ্রষ্ট হয় এবং সততার পথ থেকে দূরে সরে পড়ে আর মিথ্যা উপাস্যের পূজায় লেগে যায় তখনই তাদেরকে এক আল্লাহর উপাসনার দিকে পুনরায় ফিরিয়ে আনার জন্য তাদের মধ্যে নবীর আবির্ভাব ঘটে থাকে। তখন অন্ধকারের সন্তানেরা তাঁর পথে বাধাবিঘ্ন ও অন্তরায় সৃষ্টি করে থাকে এবং মানুষকে প্রতারণার মাধ্যমে মোহিত করে সত্য খোদার পথ থেকে দূরে সরিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা চালায়, কিন্তু সত্য এসব বাধাবিঘ্নকে ডিঙিয়ে জয়ের পথে অগ্রসর হতে থাকে এবং পরিশেষে বিজয়ী হয়।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
صٓ وَالۡقُرۡاٰنِ ذِی الذِّکۡرِ ؕ﴿۲﴾
بَلِ الَّذِیۡنَ کَفَرُوۡا فِیۡ عِزَّۃٍ وَّشِقَاقٍ ﴿۳﴾
کَمۡ اَہۡلَکۡنَا مِنۡ قَبۡلِہِمۡ مِّنۡ قَرۡنٍ فَنَادَوۡا وَّلَاتَ حِیۡنَ مَنَاصٍ ﴿۴﴾
وَعَجِبُوۡۤا اَنۡ جَآءَہُمۡ مُّنۡذِرٌ مِّنۡہُمۡ ۫ وَقَالَ الۡکٰفِرُوۡنَ ہٰذَا سٰحِرٌ کَذَّابٌ ۖ﴿ۚ۵﴾
اَجَعَلَ الۡاٰلِہَۃَ اِلٰـہًا وَّاحِدًا ۚۖ اِنَّ ہٰذَا لَشَیۡءٌ عُجَابٌ ﴿۶﴾
وَانۡطَلَقَ الۡمَلَاُ مِنۡہُمۡ اَنِ امۡشُوۡا وَاصۡبِرُوۡا عَلٰۤی اٰلِہَتِکُمۡ ۚۖ اِنَّ ہٰذَا لَشَیۡءٌ یُّرَادُ ۖ﴿ۚ۷﴾
مَا سَمِعۡنَا بِہٰذَا فِی الۡمِلَّۃِ الۡاٰخِرَۃِ ۚۖ اِنۡ ہٰذَاۤ اِلَّا اخۡتِلَاقٌ ۖ﴿ۚ۸﴾
ءَاُنۡزِلَ عَلَیۡہِ الذِّکۡرُ مِنۡۢ بَیۡنِنَا ؕ بَلۡ ہُمۡ فِیۡ شَکٍّ مِّنۡ ذِکۡرِیۡ ۚ بَلۡ لَّمَّا یَذُوۡقُوۡا عَذَابِ ؕ﴿۹﴾