৩৮

ص

সূরা সোয়াদ

Sad

মক্কী ৮৯ আয়াত ৫ রুকু পারা ২৩

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৮৯ আয়াত এবং ৫ রুকূ

اَمۡ لَہُمۡ مُّلۡکُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَمَا بَیۡنَہُمَا ۟ فَلۡیَرۡتَقُوۡا فِی الۡاَسۡبَابِ ﴿۱۱﴾

১১
অথবা আকাশসমূহ ও পৃথিবী এবং এ দুয়ের মাঝে যা-ই আছে সবকিছুর আধিপত্য কি তাদের? তাহলে তারা সব চেষ্টাপ্রচেষ্টা করে দেখে নিক।২৫১৮
২৫১৮। অবিশ্বাসীরা তাদের সর্বশক্তি মহানবী (সা.)-এর বিরুদ্ধে নিয়োগ করে দেখতে পারে। এমনকি তাদের শক্তিসামর্থ্যকে যতদূর সম্ভব বৃদ্ধি করেও তারা মুহাম্মদ (সা.)-এর বিরুদ্ধে কৃতকার্য হতে পারবে না।

جُنۡدٌ مَّا ہُنَالِکَ مَہۡزُوۡمٌ مِّنَ الۡاَحۡزَابِ ﴿۱۲﴾

১২
(এরাও) বিভিন্ন দলের সমন্বয়ে (গঠিত) একটি বাহিনী, যাদেরকে সেখানে পরাজিত করা হবে।২৫১৯
২৫১৯। এ আয়াতটিতে যুগপৎ একটি চ্যালেঞ্জ ও একটি ভবিষ্যদ্বাণী আছে। চ্যালেঞ্জটি হলো, হে অবিশ্বাসীরা! তোমরা নিজ নিজ জাতির শক্তি ও সামর্থ্যসমূহ একত্রিত করে সকলে মিলে একযোগে মিত্রশক্তি গঠন করো এবং ইসলামের অগ্রযাত্রাকে প্রতিহত করতে এগিয়ে আসো। আর ভবিষ্যদ্বাণীটি হলো: তোমাদের যদি এই সম্মিলিত শক্তি ইসলামের বিরুদ্ধে ব্যবহার করার দুঃসাহস দেখাও তাহলে তোমরা শোচনীয়ভাবে নির্মূল হয়ে যাবে। শক্তিশালী এই ভবিষ্যদ্বাণীটি অতি মহিমার সঙ্গে অক্ষরে অক্ষরে পূর্ণ হয়েছিল খন্দকের যুদ্ধের সময়।

کَذَّبَتۡ قَبۡلَہُمۡ قَوۡمُ نُوۡحٍ وَّعَادٌ وَّفِرۡعَوۡنُ ذُو الۡاَوۡتَادِ ﴿ۙ۱۳﴾

১৩
তাদের পূর্বে নূহের জাতি, আদ জাতি এবং সেনাছাউনির২৫২০ অধিকারী ফেরাউনও প্রত্যাখ্যান করেছিল।
২৫২০। ‘আওতাদুল আরয’ অর্থ পর্বতমালা। ‘আওতাদুল বিলাদ’ মানে শহরের প্রধান ব্যক্তিবর্গ। আর এখানে ‘যুল আওতাদ’-এর অর্থ দাঁড়াবে বৃহৎ সেনাবাহিনী বা কীলকের অধিপতি (আকরাব)।

وَثَمُوۡدُ وَقَوۡمُ لُوۡطٍ وَّاَصۡحٰبُ لۡـَٔیۡکَۃِ ؕ اُولٰٓئِکَ الۡاَحۡزَابُ ﴿۱۴﴾

১৪
একইভাবে সামূদ ও লুলূতের জাতি এবং কদেখুন: ২:২৫২অরণ্যবাসীরাও (প্রত্যাখ্যান করেছিল)। এরাই সেসব (পরাভূত-বিধ্বস্ত) দল।

اِنۡ کُلٌّ اِلَّا کَذَّبَ الرُّسُلَ فَحَقَّ عِقَابِ ﴿٪۱۵﴾

১৫
(এরা) সবাই (বিনা ব্যতিক্রমে) রসূলদের মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছিল। গদেখুন: অতএব আমার শাস্তি অনিবার্য হয়ে পড়ল।
সূরা সোয়াদ - রুকু ১

وَمَا یَنۡظُرُ ہٰۤؤُلَآءِ اِلَّا صَیۡحَۃً وَّاحِدَۃً مَّا لَہَا مِنۡ فَوَاقٍ ﴿۱۶﴾

১৬
আর তারা কেবল এমন এক বিকট শব্দবিশিষ্ট আযাবের প্রতীক্ষায় রত যার মাঝে কোনো বিরতি নাই।২৫২১
২৫২১। ‘ফাওয়াক’ সে সময়টুকুকে বুঝায়, যা দুবার দুধ-দোহনের মধ্যে অতিবাহিত হয়, শিশুকে দুবার দুধ খাওয়ানোর মধ্যবর্তী সময়কেও ‘ফাওয়াক’ বলা হয়, দুধ দোহানোর সময় বাঁট টেনে পুনরায় বাঁট ধরা অর্থাৎ দুবার বাঁট টানার মধ্যবর্তী সময়টুকু ‘ফাওয়াক’ (লেইন)।

وَقَالُوۡا رَبَّنَا عَجِّلۡ لَّنَا قِطَّنَا قَبۡلَ یَوۡمِ الۡحِسَابِ ﴿۱۷﴾

১৭
আর তারা বলে, ‘হে আমাদের প্রতিপালক- প্রভু! বিচার দিবসের পূর্বেই প্রাপ্য শাস্তি আমাদের দ্রুত প্রদান করো।’

اِصۡبِرۡ عَلٰی مَا یَقُوۡلُوۡنَ وَاذۡکُرۡ عَبۡدَنَا دَاوٗدَ ذَا الۡاَیۡدِ ۚ اِنَّہٗۤ اَوَّابٌ ﴿۱۸﴾

১৮
তাদের কথায় তুমি ধৈর্যধারণ করো। আর বহু শক্তিসামর্থ্যের অধিকারী আমাদের বান্দা দাউদকে স্মরণ করো।২৫২২ নিশ্চয় সে ছিল (আল্লাহর প্রতি) সদা বিনত।
২৫২২। দাউদ, সুলায়মান এবং আইয়ূব (আ.) এই তিনজন নবী অত্যন্ত ক্ষমতাশালী ছিলেন। তাঁদের ধনসম্পদ ছিল, প্রভাব ছিল। এজন্যই হয়ত কুরআনে প্রায়শ তাদেরকে একত্রে উল্লেখ করা হয়েছে (৪:১৬৪; ৬:৮৫; ২১:৮০- ৮৪)।

اِنَّا سَخَّرۡنَا الۡجِبَالَ مَعَہٗ یُسَبِّحۡنَ بِالۡعَشِیِّ وَالۡاِشۡرَاقِ ﴿ۙ۱۹﴾

১৯
নিশ্চয় আমরা পর্বতমালাকে (তার) সেবায় নিয়োজিত করেছিলাম। তারা গোধূলিলগ্নে ও ঊষাকালে তার সাথে (আল্লাহর) পবিত্রতা ও মহিমা ঘোষণা করত।*
* চিহ্নিত টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

وَالطَّیۡرَ مَحۡشُوۡرَۃً ؕ کُلٌّ لَّہٗۤ اَوَّابٌ ﴿۲۰﴾

২০
আর সমবেত পাখিদেরকেও (আমরা তার নিয়ন্ত্রণাধীন করেছিলাম)। প্রত্যেকেই ছিল তার কারণে (আল্লাহর প্রতি) বিনত।*
* ‘জিবাল’ (অর্থাৎ পাহাড়) শব্দটি শক্তিশালী পাহাড়ি গোত্রগুলোর প্রতি প্রযোজ্য হতে পারে। দাউদ (আ.) এদের বশীভূত করেছিলেন। অথবা এ শব্দটি পাহাড়পর্বতের খনিজ সম্পদের প্রতিও ইঙ্গিত করতে পারে। তাঁর সময় এ সম্পদ সুচারুরূপে কাজে লাগানো হয়েছিল। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য]