৩৮

ص

সূরা সোয়াদ

Sad

মক্কী ৮৯ আয়াত ৫ রুকু পারা ২৩

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৮৯ আয়াত এবং ৫ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
কদেখুন: ১:১পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।

صٓ وَالۡقُرۡاٰنِ ذِی الذِّکۡرِ ؕ﴿۲﴾

২
খদেখুন: ৪৩:৪৫‘সাদিকুল কওল’ অর্থাৎ (আল্লাহ) সত্যভাষী।২৫১৩ উপদেশপূর্ণ২৫১৪ কুরআনের শপথ!
২৫১৩। ‘সোয়াদ’ হলো ‘সাদিকুল কওল’-এর সংক্ষিপ্ত রূপ। এর অর্থ হতে পারে ‘(আল্লাহ) সত্যভাষী’, ‘আমি আল্লাহ সত্যভাষী’ অথবা ‘আল্লাহ সত্য বলেছেন’।
২৫১৪। সত্যভাষী আল্লাহ কুরআনের শপথ নিয়ে বলছেন, হযরত রসূল করীম (সা.)-এর অনুসারীরা কুরআনের শিক্ষার ওপর আমল করে এবং কুরআনকে জীবনদিশারি করে জীবন পথে অগ্রসর হলে উন্নতির পর উন্নতি করবে আর বিশ্বের জাতিসমূহের মধ্যে এক সম্মানিত মর্যাদার আসন লাভ করবে। ‘যিকর’ শব্দের এক অর্থ সম্মান ও মর্যাদা (লেইন)।

بَلِ الَّذِیۡنَ کَفَرُوۡا فِیۡ عِزَّۃٍ وَّشِقَاقٍ ﴿۳﴾

৩
বাস্তব বিষয় হলো, যারা অস্বীকার করেছে তারা (মিথ্যা) আত্মম্ভরিতা ও বিরোধিতায় (লিপ্ত) রয়েছে।২৫১৫
২৫১৫। পাপ ও অস্বীকারের মূল শিকড় হলো মিথ্যা অহংকার, আত্মম্ভরিতা ও ঔদ্ধত্য। শয়তানের প্রথম পাপকর্ম এটাই ছিল যে, সে নিরর্থক আত্মগরিমায় নিমগ্ন হয়ে নিজেকে আদম থেকে শ্রেষ্ঠতর মনে করল এবং আদমের আনুগত্য স্বীকার করাকে অপমানজনক মনে করল। আমি তার চেয়ে উত্তম (৭:১৩) এই অহমিকা ও কুধারণাই অবিশ্বাসীদেরকে সমাগত নবীর সত্যতাকে স্বীকার করতে বাধা দেয়।

کَمۡ اَہۡلَکۡنَا مِنۡ قَبۡلِہِمۡ مِّنۡ قَرۡنٍ فَنَادَوۡا وَّلَاتَ حِیۡنَ مَنَاصٍ ﴿۴﴾

৪
গদেখুন: ৬:৭; ১৯:৭৫; ৩৬:৩২; ৫০:৩৭তাদের পূর্বে কত জনগোষ্ঠীকে আমরা ধ্বংস করে দিয়েছি! তখন তারা (বাঁচার জন্য) আর্তনাদ করেছিল, অথচ সে সময়টি পালিয়ে বাঁচার সময় ছিল না।২৫১৬ঘদেখুন: ৭:৬৪
২৫১৬। কিছুসংখ্যক আলেম বলেন, ‘লাতা’ মূলত ‘লাইসা’। অন্যরা মনে করেন, স্ত্রীলিঙ্গে ব্যবহৃত ‘তা’ না-বাচকে ‘লা’ এর সাথে যোগ করা হয়েছে এজন্য যে, ‘না’ কথাটা যেন অধিক শক্তিশালী হয়। জ্ঞানীদের তৃতীয় দল মনে করেন, এ শব্দটি স্বয়ংসম্পূর্ণ স্বাধীন শব্দ, ‘লাইসা’ বা ‘লা’ থেকে উদ্ভূত শব্দ নয়। এ ব্যাপারে চতুর্থ একটি মতও আছে। এ অভিমত অনুযায়ী এটি একটি স্বতন্ত্র শব্দ বটে, তবে একটি শব্দাংশও যথা না-বাচক ‘লা’ এবং ‘তা’, ‘হীনা’ শব্দের পূর্বে যোজিত অবস্থা। এই ‘লাতা’ শব্দটি পূর্বে সহযোগী হিসাবে ব্যবহৃত হয় বা অন্য কোনো সমার্থক শব্দের সঙ্গে একযোগে ব্যবহৃত হয়ে থাকে।

وَعَجِبُوۡۤا اَنۡ جَآءَہُمۡ مُّنۡذِرٌ مِّنۡہُمۡ ۫ وَقَالَ الۡکٰفِرُوۡنَ ہٰذَا سٰحِرٌ کَذَّابٌ ۖ﴿ۚ۵﴾

৫
আর তারা (এ কারণে) বিস্ময় প্রকাশ করল যে, তাদের কাছে তাদেরই মাঝ থেকে একজন সতর্ককারী এসেছে। আর কাফিররা বলল, ‘এ একজন চরম মিথ্যাবাদী জাদুকর।

اَجَعَلَ الۡاٰلِہَۃَ اِلٰـہًا وَّاحِدًا ۚۖ اِنَّ ہٰذَا لَشَیۡءٌ عُجَابٌ ﴿۶﴾

৬
সে কি সব উপাস্যকে এক উপাস্য বানিয়ে নিয়েছে? নিশ্চয় এটি অত্যাশ্চর্য একটি ব্যাপার।’

وَانۡطَلَقَ الۡمَلَاُ مِنۡہُمۡ اَنِ امۡشُوۡا وَاصۡبِرُوۡا عَلٰۤی اٰلِہَتِکُمۡ ۚۖ اِنَّ ہٰذَا لَشَیۡءٌ یُّرَادُ ۖ﴿ۚ۷﴾

৭
এ পর্যায়ে তাদের নেতারা দ্বিমত করে (তাদের উপদেশ দিতে গিয়ে) বলল, ‘যাও, কদেখুন: ৯:৭০; ৪০:৩২; ৫০:১৩তোমাদের উপাস্যদের দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখো। নিশ্চয় এ বিষয়টিই অধিক কাম্য।

مَا سَمِعۡنَا بِہٰذَا فِی الۡمِلَّۃِ الۡاٰخِرَۃِ ۚۖ اِنۡ ہٰذَاۤ اِلَّا اخۡتِلَاقٌ ۖ﴿ۚ۸﴾

৮
খদেখুন: ১৫:৭৯; ২৬:১১৭; ৫০:১৫আমরা অন্য কোনো ধর্মে এরূপ কথা কখনো শুনি নি।২৫১৭ এটা মনগড়া মিথ্যা ছাড়া আর কিছু নয়।
২৫১৭। ‘অন্য কোনো ধর্মে’ বলতে খ্রিষ্টধর্ম অথবা মক্কার পৌত্তলিক ধর্ম অথবা ইসলামপূর্ব যে-কোনো ধর্মকেই বুঝাতে পারে, কারণ প্রাকইসলামী কোনো ধর্মেই তওহীদের বিশ্বাসের ক্ষেত্রে বিশুদ্ধতা ও পবিত্রতা রক্ষিত হয় নি।

ءَاُنۡزِلَ عَلَیۡہِ الذِّکۡرُ مِنۡۢ بَیۡنِنَا ؕ بَلۡ ہُمۡ فِیۡ شَکٍّ مِّنۡ ذِکۡرِیۡ ۚ بَلۡ لَّمَّا یَذُوۡقُوۡا عَذَابِ ؕ﴿۹﴾

৯
গদেখুন: ১৫:৮০; ২৬:১৯০; ৫০:১৫তবে কি আমাদের সবার মাঝ থেকে কেবল তারই কাছে উপদেশবাণী অবতীর্ণ হলো?’ আসলে তারা আমার উপদেশবাণী সম্পর্কেই সন্দিহান; বরং এখনো তারা আমার শাস্তি আস্বাদন করে নি।

اَمۡ عِنۡدَہُمۡ خَزَآئِنُ رَحۡمَۃِ رَبِّکَ الۡعَزِیۡزِ الۡوَہَّابِ ۚ﴿۱۰﴾

১০
ঘদেখুন: ১৭:১৯; ২১:৮০; ৩৪:১১তোমার মহাপরাক্রমশালী, পরম দানশীল প্রতিপালক-প্রভুর কৃপার ভাণ্ডার কি তাদের আয়ত্তে?