৩৭

الصافات

সূরা আস-সাফফাত

As-Saffat

মক্কী ১৮৩ আয়াত ৫ রুকু পারা ২৩

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১৮৩ আয়াত এবং ৫ রুকূ

اِنَّ ہٰذَا لَہُوَ الۡفَوۡزُ الۡعَظِیۡمُ ﴿۶۱﴾

৬১
নিশ্চয় এটাই (মুমিনদের জন্য) এক মহাসাফাল্য।২৪৮৫
২৪৮৫। বিরাট সফলতা অমর জীবনের সুখভোগ এবং আবহমান কাল ধরে নিরবচ্ছিন্ন ধারায় তৃপ্তিলাভ ও আধ্যাত্মিক মনস্কামনা সিদ্ধির মাঝে মানুষ চরম সফলতা ও বিজয়কে উপভোগ করে।

لِمِثۡلِ ہٰذَا فَلۡیَعۡمَلِ الۡعٰمِلُوۡنَ ﴿۶۲﴾

৬২
এরূপ (সাফল্য) অর্জনের জন্য সাধকদের সাধনা করা উচিত।

اَذٰلِکَ خَیۡرٌ نُّزُلًا اَمۡ شَجَرَۃُ الزَّقُّوۡمِ ﴿۶۳﴾

৬৩
আতিথেয়তা হিসাবে কি এটিই উত্তম নাকি (জাহান্নামীদের জন্য নির্ধারিত) কদেখুন: ২৩:৩৮; ৪৪:৩৬যাক্কুম গাছ?২৪৮৬খদেখুন: ৪৪:৫৮; ৬১:১৩গদেখুন: ৪৪:৪৪; ৫৬:৫৩
২৪৮৬। ‘যাক্কুম’ একটি ফণীমনসা জাতীয় গাছ। ‘যাক্কুম গাছ’ অবিশ্বাসের বৃক্ষকে নির্দেশ করে। কুরআন সত্যিকার বিশ্বাসকে সেই পবিত্র বৃক্ষের সাথে তুলনা করেছে, যে বৃক্ষ সবসময় সুমিষ্ট ফল দান করে থাকে। (১৪:২৫-২৬) এবং অবিশ্বাস বা কুফরীকে অপবিত্র বৃক্ষ বলে অভিহিত করেছে (১৪:২৭)। যাক্কুমকে বিষবৃক্ষ অর্থে গ্রহণ করলে এটাই বুঝায় যে, অবিশ্বাসের অভিশপ্ত বৃক্ষের ফল খেলে মানুষের আধ্যাত্মিক জীবনের অপমৃত্যু বা অবসান ঘটবে। ২৪৮৭ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

اِنَّا جَعَلۡنٰہَا فِتۡنَۃً لِّلظّٰلِمِیۡنَ ﴿۶۴﴾

৬৪
নিশ্চয় আমরা সীমালঙ্ঘনকারীদের জন্য এটিকে এক পরীক্ষার কারণ করেছি।২৪৮৭
২৪৮৭। অবিশ্বাসের বিষবৃক্ষ সর্বদাই মানবের মারাত্মক দুঃখদুর্দশার কারণ বলে প্রমাণিত হয়েছে।

اِنَّہَا شَجَرَۃٌ تَخۡرُجُ فِیۡۤ اَصۡلِ الۡجَحِیۡمِ ﴿ۙ۶۵﴾

৬৫
নিশ্চয় এটি এমন এক গাছ, যা জাহান্নামের গভীরে উদ্‌দ্গত হয়।২৪৮৮কদেখুন: ৫৬:৫৪খদেখুন: ৭:১৭৪
২৪৮৮। অবিশ্বাসের বিষবৃক্ষের অভিশপ্ত ফল খাওয়ার অপরাধ মানুষকে দোযখের অতল গর্ভে নিক্ষেপ করবে।

طَلۡعُہَا کَاَنَّہٗ رُءُوۡسُ الشَّیٰطِیۡنِ ﴿۶۶﴾

৬৬
এর ফলগুচ্ছ এমন, যেন তা ফণাধর সব সাপের মাথা।

فَاِنَّہُمۡ لَاٰکِلُوۡنَ مِنۡہَا فَمَالِـُٔوۡنَ مِنۡہَا الۡبُطُوۡنَ ﴿ؕ۶۷﴾

৬৭
অতএব নিশ্চয় তারা তা থেকে খাবে এবং তা দিয়ে নিজেদের উদরপূর্তি করবে।

ثُمَّ اِنَّ لَہُمۡ عَلَیۡہَا لَشَوۡبًا مِّنۡ حَمِیۡمٍ ﴿ۚ۶۸﴾

৬৮
এছাড়াও এদের জন্য অবশ্যই এতে থাকবে ফুটন্ত তীব্র গরম পানি মিশ্রিত পানীয়।

ثُمَّ اِنَّ مَرۡجِعَہُمۡ لَا۠اِلَی الۡجَحِیۡمِ ﴿۶۹﴾

৬৯
এরপর নিশ্চয় জাহান্নামের দিকে হবে তাদের প্রত্যাবর্তন।

اِنَّہُمۡ اَلۡفَوۡا اٰبَآءَہُمۡ ضَآلِّیۡنَ ﴿ۙ۷۰﴾

৭০
নিশ্চয় তারা নিজেদের পিতৃপুরুষদের পথভ্রষ্ট দেখতে পেয়েছিল।