৩৭

الصافات

সূরা আস-সাফফাত

As-Saffat

মক্কী ১৮৩ আয়াত ৫ রুকু পারা ২৩

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১৮৩ আয়াত এবং ৫ রুকূ

وَقَالُوۡا یٰوَیۡلَنَا ہٰذَا یَوۡمُ الدِّیۡنِ ﴿۲۱﴾

২১
আর তারা বলবে, ‘হায়, আমাদের সর্বনাশ! এটা তো বিচার দিবস!’২৪৭৬
২৪৭৬। এটা দ্বারা মক্কা পতনের দিনকে বুঝাতে পারে।

ہٰذَا یَوۡمُ الۡفَصۡلِ الَّذِیۡ کُنۡتُمۡ بِہٖ تُکَذِّبُوۡنَ ﴿٪۲۲﴾

২২
(আল্লাহ বলবেন,) খদেখুন: ৪৬:৩৫; ৫২:১৪,১৫‘এই সেই মীমাংসার দিন, ২৪৭৬ যাকে তোমরা মিথ্যা বলে প্রত্যাখ্যান করতে।’
সূরা আস-সাফফাত - রুকু ১

اُحۡشُرُوا الَّذِیۡنَ ظَلَمُوۡا وَاَزۡوَاجَہُمۡ وَمَا کَانُوۡا یَعۡبُدُوۡنَ ﴿ۙ۲۳﴾

২৩
গদেখুন: ৬:২৩(আমরা ফেরেশতাদের বলব,) ‘যারা অন্যায় করেছে তোমরা তাদের এবং তাদের সাথিদের আর তারা যাদের উপাসনা করত তাদেরকেও একত্রিত করো,

مِنۡ دُوۡنِ اللّٰہِ فَاہۡدُوۡہُمۡ اِلٰی صِرَاطِ الۡجَحِیۡمِ ﴿ٙ۲۴﴾

২৪
আল্লাহকে বাদ দিয়ে (তারা যাদের উপাসনা করত), অতঃপর তাদেরকে জাহান্নামের পথে পরিচালিত করো।

وَقِفُوۡہُمۡ اِنَّہُمۡ مَّسۡئُوۡلُوۡنَ ﴿ۙ۲۵﴾

২৫
আর তাদেরকে একটু দাঁড় করাও। নিশ্চয় তারা জিজ্ঞাসিত হবে।’

مَا لَکُمۡ لَا تَنَاصَرُوۡنَ ﴿۲۶﴾

২৬
(তাদের প্রশ্ন করা হবে,) ‘তোমাদের কী হয়েছে, তোমরা যে (এখন) একে অপরকে সাহায্য করছ না?২৪৭৭
২৪৭৭। কাফিররা পরস্পরকে সাহায্য করতে সম্পূর্ণ অসমর্থ, এ সত্য তখন তাদের নিকট সুস্পষ্ট হয়ে যাবে।

بَلۡ ہُمُ الۡیَوۡمَ مُسۡتَسۡلِمُوۡنَ ﴿۲۷﴾

২৭
বরং তারা নিজেরাই আজ (অপরাধ স্বীকার করে) পূর্ণ আত্মসমর্পণ করবে।২৪৭৮
২৪৭৮। অপরাধীরা আত্মপক্ষ সমর্থনের কিছুই পাবে না, বরং পরস্পরকে দোষারোপ করবে, পরবর্তী আয়াতগুলোতে তা বর্ণিত হয়েছে।

وَاَقۡبَلَ بَعۡضُہُمۡ عَلٰی بَعۡضٍ یَّتَسَآءَلُوۡنَ ﴿۲۸﴾

২৮
আর তারা সামনাসামনি হয়ে একে অপরকে প্রশ্ন করবে।

قَالُوۡۤا اِنَّکُمۡ کُنۡتُمۡ تَاۡتُوۡنَنَا عَنِ الۡیَمِیۡنِ ﴿۲۹﴾

২৯
তারা বলবে, ‘নিশ্চয় তোমরা আমাদের কাছে (আক্রমণাত্মক হয়ে) ডানদিক থেকে আসতে।২৪৭৮-ক
২৪৭৮-ক। ডানদিক বলতে ধর্মীয় দিক বুঝাতে পারে। এরূপ ক্ষেত্রে অর্থ দাঁড়াবে, তোমরা ধর্মের মিথ্যা দোহাই দিয়ে আমাদেরকে ভুলিয়ে ছিলে। ডানদিক বলতে শক্তি এবং ক্ষমতাও বুঝাতে পারে। এক্ষেত্রে অর্থ দাঁড়াবে, তোমরা মহাশক্তিশালী ও অপরাজেয় বলে আমাদেরকে ভুলিয়ে ছিলে। এর অর্থ এরূপও হতে পারে তোমরা সত্যের ওপর প্রতিষ্ঠিত আছো বলে শপথ করে আমাদেরকে ভুলিয়েছিলে।

قَالُوۡا بَلۡ لَّمۡ تَکُوۡنُوۡا مُؤۡمِنِیۡنَ ﴿ۚ۳۰﴾

৩০
তারা (উত্তরে) বলবে, ‘(না,) কদেখুন: ৩৪:৩২বরং তোমরাও তো কোনো অবস্থাতেই ঈমান আনার পাত্র ছিলে না।খদেখুন: ৩৪:৩৩