৩৭

الصافات

সূরা আস-সাফফাত

As-Saffat

মক্কী ১৮৩ আয়াত ৫ রুকু পারা ২৩

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১৮৩ আয়াত এবং ৫ রুকূ

فَکَفَرُوۡا بِہٖ فَسَوۡفَ یَعۡلَمُوۡنَ ﴿۱۷۱﴾

১৭১
অতএব (এখন যেহেতু) তারা তাঁকে অস্বীকার করল, তাই তারা অবশ্যই (এর পরিণাম) জানতে পারবে।

وَلَقَدۡ سَبَقَتۡ کَلِمَتُنَا لِعِبَادِنَا الۡمُرۡسَلِیۡنَ ﴿۱۷۲﴾ۚۖ

১৭২
আর নিশ্চয় আমাদের প্রেরিত বান্দাদের (তথা মহাপুরুষদের) অনুকূলে পূর্বেই এ মর্মে আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে,

اِنَّہُمۡ لَہُمُ الۡمَنۡصُوۡرُوۡنَ ﴿۱۷۳﴾۪

১৭৩
নিশ্চয় এরাই তারা- যাদেরকে অবশ্যই সাহায্য করা হবে,

وَاِنَّ جُنۡدَنَا لَہُمُ الۡغٰلِبُوۡنَ ﴿۱۷۴﴾

১৭৪
আর নিশ্চয় আমাদের বাহিনী অবশ্যই বিজয়ী হবে।

فَتَوَلَّ عَنۡہُمۡ حَتّٰی حِیۡنٍ ﴿۱۷۵﴾ۙ

১৭৫
অতএব তুমি কিছুকাল পর্যন্ত তাদেরকে উপেক্ষা করো,

وَّاَبۡصِرۡہُمۡ فَسَوۡفَ یُبۡصِرُوۡنَ ﴿۱۷۶﴾

১৭৬
আর তুমি তাদেরকে পর্যবেক্ষণ করতে থাকো। তারাও অচিরেই (নিজেদের পরিণাম) দেখতে পাবে।

اَفَبِعَذَابِنَا یَسۡتَعۡجِلُوۡنَ ﴿۱۷۷﴾

১৭৭
অতএব তারা কি আমাদের শাস্তি দ্রুত কামনা করে?

فَاِذَا نَزَلَ بِسَاحَتِہِمۡ فَسَآءَ صَبَاحُ الۡمُنۡذَرِیۡنَ ﴿۱۷۸﴾

১৭৮
কিন্তু তা (অর্থাৎ শাস্তি) যখন তাদের আঙিনায় নেমে আসবে তখন সতর্ককৃতদের প্রভাত অতি মন্দ হবে।২৫১১
২৫১১। এটি মক্কা পতনের দিনকে নির্দেশ করেছে বলে মনে হয়। মক্কার মুশরিকদের জন্য সে দিনটি একটি ভীষণ দুর্দিন ছিল। দশ হাজার মুসলমান বাহিনী বিজয়ীবেশে মক্কায় প্রবেশ করেছিল। ইসলামের বিরুদ্ধে যেহেতু তাদের ষড়যন্ত্র সম্পূর্ণ ব্যর্থ হলো এবং ইসলাম অবিশ্বাসীদের ওপরে গৌরবময় সফলতা লাভ করল, তাই তাদের মর্মবেদনা ও লাঞ্ছনার পেয়ালা পূর্ণ হলো।

وَتَوَلَّ عَنۡہُمۡ حَتّٰی حِیۡنٍ ﴿۱۷۹﴾ۙ

১৭৯
কাজেই তুমি কিছুকাল পর্যন্ত তাদের উপেক্ষা করো,

وَّاَبۡصِرۡ فَسَوۡفَ یُبۡصِرُوۡنَ ﴿۱۸۰﴾

১৮০
এবং তুমি দেখতে থাকো আর তারাও শীঘ্রই (নিজেদের পরিণাম) দেখতে পাবে।