৩৭

الصافات

সূরা আস-সাফফাত

As-Saffat

মক্কী ১৮৩ আয়াত ৫ রুকু পারা ২৩

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১৮৩ আয়াত এবং ৫ রুকূ

اِلَّا عِبَادَ اللّٰہِ الۡمُخۡلَصِیۡنَ ﴿۱۶۱﴾

১৬১
আল্লাহর মনোনীত বান্দারা (এক্ষেত্রে) ব্যতিক্রম।

فَاِنَّکُمۡ وَمَا تَعۡبُدُوۡنَ ﴿۱۶۲﴾ۙ

১৬২
সুতরাং (জেনে রাখো,) নিশ্চয় তোমরা এবং যাদের তোমরা উপাসনা করো,

مَاۤ اَنۡتُمۡ عَلَیۡہِ بِفٰتِنِیۡنَ ﴿۱۶۳﴾ۙ

১৬৩
তাঁর বিরুদ্ধে (কাউকে) তোমরা বিপথগামী করতে পারবে না,২৫০৯
২৫০৯। তাদের মতো একই ধ্যানধারণার অধিকারী লোকদেরকেই শয়তান পথভ্রষ্ট করতে পারে, কিন্তু তারা ধর্মপরায়ণ লোকদের ওপর কর্তৃত্ব বা প্রভাব খাটাতে পারে না।

اِلَّا مَنۡ ہُوَ صَالِ الۡجَحِیۡمِ ﴿۱۶۴﴾

১৬৪
কেবল তাকে ছাড়া- যে জাহান্নামে প্রবেশ করবে।কদেখুন: ২:৩১; ২১:২১; ৪১:৩৯খদেখুন: ৪০:৫২; ৫৮:২২

وَمَا مِنَّاۤ اِلَّا لَہٗ مَقَامٌ مَّعۡلُوۡمٌ ﴿۱۶۵﴾ۙ

১৬৫
আর (ফেরেশতারা বলবে,) ‘আমাদের প্রত্যেকের জন্য রয়েছে এক নির্ধারিত অবস্থান।২৫১০
২৫১০। অনেকে মনে করে, এখানে ফেরেশতার কথা বলা হয়েছে। অন্যরা মনে করে, এখানে বিশ্বাসীদের কথা বলা হয়েছে।

وَّاِنَّا لَنَحۡنُ الصَّآفُّوۡنَ ﴿۱۶۶﴾ۚ

১৬৬
আর নিশ্চয় আমরা (সবাই আল্লাহর সামনে) সারিবদ্ধ অবস্থায় আছি।

وَاِنَّا لَنَحۡنُ الۡمُسَبِّحُوۡنَ ﴿۱۶۷﴾

১৬৭
আর নিশ্চয় আমরা সবাই (আল্লাহর) পবিত্রতা ঘোষণাকারী।’

وَاِنۡ کَانُوۡا لَیَقُوۡلُوۡنَ ﴿۱۶۸﴾ۙ

১৬৮
আর তারা (অর্থাৎ কাফিররা) অবশ্যই বলত,

لَوۡ اَنَّ عِنۡدَنَا ذِکۡرًا مِّنَ الۡاَوَّلِیۡنَ ﴿۱۶۹﴾ۙ

১৬৯
‘আমাদের কাছে যদি পূর্ববর্তীদের কোনো উপদেশবাণী (এসে) থাকত,

لَکُنَّا عِبَادَ اللّٰہِ الۡمُخۡلَصِیۡنَ ﴿۱۷۰﴾

১৭০
তাহলে নিশ্চয় আমরা আল্লাহর মনোনীত বান্দা হয়ে যেতাম।’